Tag: তাহসান খান

  • তাহসানে মিথিলার টান!

    দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান। অভিনেত্রী রাফিয়াদ রশীদ মিথিলার সঙ্গে দীর্ঘসময় প্রেমের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০০৬ সালে। এরপর তাদের ঘরে আসে একটি কন্যাসন্তান। কিন্তু ১১ বছর পর ২০১৭ সালে এ দম্পতির মধ্যে সম্পর্কের অবসান ঘটে। বিচ্ছেদের ঘণ্টা বাজে তাদের সংসাসে।

    মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান মিথিলা। অভিনেত্রীর এরপর বছরদুয়েক একা থেকে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। মেয়েকে নিয়ে সেখানেই গড়েন আবাস। অন্যদিকে দীর্ঘদিন একা থেকে চলতি বছরের শুরুতে আমেরিকা প্রবাসী রোজা নামে এক রূপসজ্জাকরকে বিয়ে করেন তাহসান। এগুলো সবই পুরোনো খবর। চলতি সপ্তাতে তাহসান আবারও আলোচনায় এসেছেন।

    বছরখানেক আগে তিনি ছেড়েছেন অভিনয়। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় এক কনসার্টে দাঁড়িয়ে বলেছেন, ‘এটাই তার শেষ কনসার্ট’। অর্থাৎ এবার গানকেও ‘গুডবাই’ জানাচ্ছেন তিনি। কারণ হিসাবে জানিয়েছে ‘মেয়ের বড় হওয়া’। তাহসানের এ সিদ্ধান্ত নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, ঠিক তখন দৃশ্যপটে আবারও হাজির মিথিলা। হুট করেই সংবাদমাধ্যমে বলেছেন, সাবেক স্বামী তাহসানের দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছিলেন তিনি। কেন এতদিন পর এমন মন্তব্য? গুঞ্জন রয়েছে, সৃজিতের সঙ্গে তার বনিবনা চলছে না। মেয়েকেও কলকাতা থেকে ঢাকায় নিয়ে এসে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। অর্থাৎ কলকাতা ছাড়ছেন মিথিলা। এর মানে সৃজিতও হয়তো কোনো একসময় তার জীবন থেকে অতীত হয়ে যাবে।

    এ কারণে পুরোনো স্মৃতি হাতড়ে নিজের মনকে সান্ত্বনা দিতে চাইছেন, অর্থাৎ, তাহসানেই টান বাড়ছে মিথিলার। কিন্তু হলে কী হবে, সে তো এখন অন্যের বাহুডোরে বন্দি। যদিও এসবই গুঞ্জন। এদিকে মিথিলা সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আর এবারই প্রথম ডক্টর উপাধি সঙ্গে নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন এ অভিনেত্রী। মিথিলা জানান, পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে। এদিকে নারী ও শিশু অধিকার বিষয়ে বরাবরই সক্রিয় অভিনেত্রী মিথিলা। কাজ করছেন ব্র্যাক ইন্টারন্যাশনালে।

    বিনোদন ডেস্ক

  • তাহসান-সৃজিতকে নিয়ে ‌‘না বলা কথা’ শোনালেন মিথিলা

    পিএইচডি ডিগ্রি অর্জনের পর প্রথমবার টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। একটি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি।

    ওই বিশেষ পর্বে ড. মিথিলা খোলামেলা আড্ডায় জানিয়েছেন, তাকে ঘিরে চলা সমালোচনাগুলো কীভাবে সামলান। এ ছাড়া ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার জীবন কেমন চলছে, সে বিষয়েও পরিষ্কার করেছেন নিজের অবস্থান।

    পাশাপাশি সবচেয়ে আলোচিত অংশে তিনি জানিয়েছেন, সাবেক স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক কেমন।

    এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য তিনি কখনো প্রকাশ্যে জানাননি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’।

    মিথিলার এই পর্বটি প্রচার হবে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায়। দেখা যাবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

    বিনোদন ডেস্ক

  • তাহসানের পাশে দাঁড়ালেন জন কবির

    সংগীতজীবনে ২৫ বছর পূর্তির পূর্বমুহূর্তে সংগীতশিল্পী তাহসান খান আর কখনো গান করবেন না বলে ঘোষণা দিয়েছেন। বিদেশের মাটিতে মঞ্চে দাঁড়িয়ে শেষ গান করার বার্তা জানিয়ে দেন তার ভক্ত-অনুরাগীদের। তিনি কখনো গান গাওয়া থেকে শুরু করে, গান লেখা, সুর করা, অভিনয় করা—এমনকি কোনো কনসার্টেও করবেন না বলে জানিয়েছেন। সবকিছু থেকেই দূরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাহসান খান। গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলবোর্নের কনসার্ট মঞ্চে ভক্তদের সামনে এ ঘোষণা দেন তিনি। 

    যদিও এ সংগীতশিল্পী অভিনয় থেকে অনেক আগেই নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। এবার গান থেকেও বিদায়ের ইঙ্গিত দিলেন তিনি। তাহসানের গান থেকে সরে দাঁড়ানোর সেই ঘোষণার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্ত ও অনুরাগীরা নানা ব্যাখ্যা এবং সমালোচনায় মেতেছেন। বিশেষত করে এ সংগীতশিল্পীকে কটাক্ষ করে প্রশ্ন ছুড়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, দাড়ি রেখে বুঝি স্টেজে গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে বুঝি গান গাওয়া নিষেধ?

    এবার তাহসান খানের এ ঘোষণাকে একরকম স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছেন ব্যান্ড তারকা জন কবির। সমালোচকদের উদ্দেশে সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন— মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন বরবাদ করা একটি ব্যক্তিত্বহীনতার রোগ।

    ব্যান্ড তারকা র এই পোস্টে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তাহসান ভক্তরা ভীষণ খুশি। জিয়াউল হক অমি নামে এক নেটিজেন লিখেছেন—একমত। কথায় কাজে নিজেদের লিবারেল প্রকাশে রত থাকা ব্যক্তিদের দেখছি তাহসানের পার্সোনাল ডিসিশন নিয়ে এই গেল এই গেল করে হা-হুতাশ করতে। অথচ সারাজীবন এরা নিজেদের মানুষের ব্যক্তিস্বাধীনতা রক্ষার অতন্দ্রপ্রহরী দাবি করে।

    আরেক নেটিজেন লিখেছেন— তার ব্যক্তিগত ইচ্ছাকে ওয়েলকাম করছি। যে কারণে তার এ সিদ্ধান্ত আল্লাহ তাকে সহজ করে দিন।

    বিনোদন ডেস্ক

  • তাহসানের গান ছাড়ার ঘোষণায় যা বললেন তসলিমা নাসরিন

    দীর্ঘ ২৫ বছরপূর্তির পূর্ব মুহূর্তে সংগীতশিল্পী তাহসান খান আর কখনো গান করবেন না বলে ঘোষণা দিয়েছেন। বিদেশের মাটিতে মঞ্চে দাঁড়িয়ে শেষ গান করার বার্তা জানিয়ে দেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। 

    শুধু গানই নয়; আর কখনো কনসার্ট করবেন না, গান লিখবেন না, সুর করবেন—এমনকি নাটক-সিনেমাতেও অভিনয় করবেন না বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। সবকিছু থেকেই তিনি দূরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার এ সিদ্ধান্তে পালটা খোঁচা দিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

    এ মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন। গত রোববার সন্ধ্যায় মেলবোর্নে একটি কনসার্টে তিনি বলেন, এটাই তার শেষ ট্যুর। এরপর থেকেই শুরু হয় চর্চা। বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেই গান ছাড়ছেন তিনি। মেয়ে বড় হচ্ছে, তার কথা ভেবে মঞ্চে দাঁড়িয়ে আর লাফালাফি করা যায় না—এমন সব কথাও বলেন তাহসান খান। 

    তিনি বলেন, সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই— দূরে তুমি দাঁড়িয়ে, দেখতে কেমন লাগে?

    প্রিয় শিল্পীর মুখে এমন কথা শুনে দর্শকরা একসঙ্গে বলে উঠেন— ‘না, না।’ যদিও গায়ক জানিয়েছেন, তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন। এরপরেই এ সংগীতশিল্পীকে লক্ষ্য করে প্রশ্ন করেন তসলিমা নাসরিন। 

    সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন— দাড়ি রেখে বুঝি স্টেজে গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে বুঝি গান গাওয়া নিষেধ? 

    এ নির্বাসিত লেখিকা বলেন, লাফালাফি করতে ইচ্ছে না হলে লাফালাফি না করেও গান গাওয়া যায়। আমি তো জানি— একমাত্র গান গাইতে না পারলেই স্টেজে গান গাওয়া উচিত নয়। তাহসান তো এখনো গান গাইতে পারেন। তাহসানের দাড়ি কি ইসলামি দাড়ি? ইসলামি দাড়ি হলে না হয় বুঝতাম— ইসলাম ব্যবসায়ীদের ফতোয়া মেনে গান ছেড়ে দিচ্ছেন তিনি।

    বাংলাদেশে নাকি জিহাদি জঙ্গিরা গান গাওয়ার বিপক্ষে। সেই জায়গায় প্রতিবাদ করার বদলে তাহসান খান গান ছাড়ার কথা বলছেন। তসলিমা বলেন, দেশে যখন গানবাজনা বন্ধ করার জন্য জিহাদি জঙ্গিরা ওঠেপড়ে লেগেছে, তিনি তখন গানবাজনার পক্ষে না দাঁড়িয়ে তা ছেড়ে দেওয়ার পক্ষে কথা বলছেন।

    এ লেখিকা বলেন, তাহসান জিহাদির মতোই কথা বললেন। যারা বাউল উৎসব বন্ধ করছে, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে, গানবাজনার মাজার পুড়িয়ে দিচ্ছে। তিনি কি গানবাজনার বিরুদ্ধে ওদের জিহাদ ঘোষণায় সায় দিয়েছেন? তা না হলে তার কোনো প্রতিবাদ দেখিনি কেন? কোনো উত্তর নেই তাহসান খানের।

    উল্লেখ্য, বাংলা রক গানে জোয়ার এনেছিল ব্যান্ড ‘ব্ল্যাক’। ১৯৯৮ সালে তিন বন্ধু— জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় এ ব্যান্ডের। পরে এই ব্যান্ডে যোগ দেন তাহসান খান। ২০০২ সালে বাজারে আসে তাদের প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’। এ অ্যালবামের গান ব্যাপক সাড়া ফেলে দেয় বাংলাদেশের তরুণ শ্রোতাদের মাঝে। এর পর বহু গান গেয়েছেন, সিনেমায় প্লেব্যাক করেছেন। সম্প্রতি ‘দাগী’ সিনেমায় তার গাওয়া ‘একটুখানি মন’ ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শকমহলে।

    বিনোদন ডেস্ক

  • তাহসানের অবসরের গুঞ্জনে যা বললেন মিথিলা

    তাহসান ও মিথিলার সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে দুজনই নিজ নিজ জীবনে নতুন সম্পর্কে যুক্ত হলেও ভক্তদের আগ্রহ আজও কমেনি। কোনো ঘটনা ঘটলেই আলোচনায় উঠে আসেন এই সাবেক তারকা দম্পতি।

    সাম্প্রতিক সময়ে সংগীত জগত থেকে তাহসানের অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়লে অনেকে মিথিলার ফেসবুক ওয়ালে চোখ রাখেন—তিনি এ নিয়ে কিছু লিখেছেন কি না। তবে মিথিলা নিজের ব্যস্ততাকেই প্রাধান্য দিয়েছেন, তাহসানকে নিয়ে কোনো মন্তব্য করেননি।

    ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করে মিথিলা লিখেছেন, আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের সুফিয়া কামাল সেমিনার সিরিজে আমার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপন করেছি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও জানান, লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কেটেছে। তাদের প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

    উল্লেখ্য, গেল মাসের শেষে মিথিলা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের খবর জানিয়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ গান ছাড়ার ঘোষণা, কারণ জানালেন তাহসান

    দীর্ঘ দুই যুগের সংগীত জীবনের ক্যারিয়ারে ইতি টানলেন তাহসান খান। জনপ্রিয় এ সংগীতশিল্পী ও অভিনেতা জানিয়েছেন, এরপর আর কোনো কনসার্টে দেখা যাবে না তাকে।

    এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জনপ্রিয় এ তারকার অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি। কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। বন্ধ রয়েছে দুটি অ্যাকাউন্টই। এ নিয়ে তিনি ভক্তদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি।

    এর মাঝেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত–শ্রোতারা পেলেন সেই অপ্রত্যাশিত খবর। রোববার গান গাইতে গাইতেই হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা দিলেন, ‘অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। আসলে শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সংগীতজীবনের হয়তো ইতি টানব। এটা ন্যাচারাল। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—“দূরে তুমি দাঁড়িয়ে”—দেখতে কেমন লাগে।’

    এই ঘোষণা শুনে উপস্থিত দর্শকেরা হতভম্ব হয়ে পড়েন। হলজুড়ে শোনা যায় একসঙ্গে না–না ধ্বনি। অনেকেই তখনই চোখের পানি মুছতে থাকেন। কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর কারণ হিসেবে সোমবার দুপুরে তাহসান একটি গণমাধ্যমকে এক বাক্যে বলেন, ‘একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।’

    তাহসান তার পেশাদার সংগীতে ২৫ বছর পার করছেন। এই রজতজয়ন্তী উপলক্ষে তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন। ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনির কনসার্টগুলোতে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন তিনি। দর্শক–শ্রোতাদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন তার গাওয়া জনপ্রিয় সব গান। প্রতিটি শহরে দর্শকদের ভিড় প্রমাণ করেছে, তাহসানের জনপ্রিয়তা এখনো অটুট।

    কিন্তু মেলবোর্নের কনসার্টে আনন্দের পাশাপাশি এই বিদায়ী ঘোষণা ভক্তদের মন ভারি করে দিয়েছে। যদিও এরপর পার্থে তার শেষ কনসার্ট রয়েছে। তবে তার পরই তিনি ধীরে ধীরে সরে দাঁড়াবেন বলেই ইঙ্গিত দিয়েছেন। 

    তাহসান বহুবার বলেছেন, ‘তার কাছে মিউজিক সব সময় আবেগের জায়গা। তবে বয়স, সময় ও জীবনের অগ্রাধিকার তাকে নতুন করে ভাবিয়েছে। মেয়ের বড় হয়ে ওঠা তার জীবনের বড় প্রভাব ফেলেছে। মঞ্চে লাফিয়ে গান গাওয়া আর তার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয় না। শিল্পী হিসেবে নয়, একজন বাবা হিসেবে তার দায়িত্বও বেড়েছে।’

    সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে দাঁড়ানো এবং জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—দুটিই যেন ইঙ্গিত করছে, তাহসান এখন নিজের ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতে চান। 

    একটা সময় বাংলা রক গানে জোয়ার এনেছিল ব্যান্ড ‘ব্ল্যাক’। ১৯৯৮ সালে তিন বন্ধু জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় এ ব্যান্ডের। পরে এই ব্যান্ডে যোগ দেন তাহসান ও মিরাজ। ২০০২ সালে বাজারে আসে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’। অ্যালবামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে।

    তাহসানের এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকে লিখেছেন, ‘আমরা প্রস্তুত নই তাকে বিদায় জানানোর জন্য।’ 

    কেউ কেউ আবার আশা প্রকাশ করেছেন, কিছুদিন বিরতি নিয়ে তিনি আবার ফিরে আসবেন। কিন্তু তাহসান প্রথম আলোকে জানিয়েছেন, গানে ফেরার সম্ভাবনা নেই।

    অনলাইন ডেস্ক

  • গান ছেড়ে দেওয়ার ইঙ্গিত তাহসানের!

    দীর্ঘ দুই যুগের সংগীতজীবনের ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন তাহসান খান। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জানিয়েছেন, এরপর আর কোনো কনসার্টে তাকে দেখা যাবে না।

    ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তাহসান। সেখানকার পাঁচটি শহরে কন চ্যাটে অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতার। তেমন একটি আয়োজনে ভক্তদের হৃদয়ভঙ্গের খবরটি দেন তাহসান।

    সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তেমনটি ইঙ্গিত পাওয়া গেছে। তাহসানকে বলতে শোনা যায়, এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?

    তিনি আরও বলেন, আমার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছি।

    গানের আগে অভিনয় থেকে ও সরে দাঁড়িয়েছেন তাহসান। গত বছর এ বিষয়ে তিনি বলেছিলেন, আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।

    এর কিছুদিন পরেই তাহসান জানিয়েছিলেন,  হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালিতে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। কমে যায় গান গাওয়ার মনোবল। ২০১৮ সাল থেকে এই সমস্যার শুরু। সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গানও গাইতে পারছেন না। শুধু তাই নয়, ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছিলেন।

    ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তাহসানের সংগীত জগতে পথচলা শুরু। এরপর একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে সময়ে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করতে দেখা গেছে তাহসানকে।

    বিনোদন ডেস্ক

  • বৃত্তের ভেতর তাহসানকে খুঁজে পেয়েছেন রোজা

    জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা। আইরার জন্মের চার বছর পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘোষণা করেন এ তারকা দম্পতি। বর্তমানে তারা আলাদা সংসার করছেন।

    তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেত্রী মিথিলা। সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও। তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এ দম্পতি।

    অন্যদিকে চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে ভালোবাসার রং লেগেছে। 

    স্ত্রী রোজা আহমেদ পেশায় একজন মেকআপ আর্টিস্ট। বর্তমানে নিউইয়র্কের বাসিন্দা। পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব রয়েছেন এ দম্পতি। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে রোজা আহমেদ নেটিজেনদের মাঝে একটি কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে— তাহসানের ঊরুর ওপর শুয়ে আছেন রোজা আহমেদ। এদিকে তাহসানের চোখে রোদচশমা আর দুজনের পরনে মিষ্টি কালারের টি-শার্ট। 

    শেয়ার করা ছবির ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন তাহসানের একটি গান। আর ক্যাপশনে রোজা লিখেছেন— বৃত্তের ভেতর শুধু তুমি আছো।

    বিনোদন ডেস্ক

  • এবার শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন তাহসানপত্নী

    দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল তাহসান খানের পত্নী রোজা আহমেদ। নিজের স্টাইল দিয়ে আবারও আলোচনায় রোজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। নিয়মিত ব্যক্তিগত বিষয় শেয়ার করেন ভক্তদের সঙ্গে।  এবার রঙিন শাড়িতে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়লেন রোজা। 

    এর আগে তাহসান পত্নীকে ওয়েস্টার্নে কিংবা টপসে, কখনো ট্রাডিশনাল স্যালোয়ারে বা গাউনে দেখা গেছে। শাড়িতেও ধরা দিয়েছিলেন এই সুন্দরী। তবে বিয়ের শাড়িতেই দেখা মিলেছিল প্রথম। এবার ভিন্নভাবে, আকর্ষণীয় লুকে শাড়িতে দেখা গেল তাকে। 

    রোজা আহমেদ প্রায়ই ভক্তদের মাঝে তার স্টাইলিশ লুক শেয়ার করে থাকেন। এর ধারাবাহিকতায় রোববার রাতে দুটি নতুন ছবিতে নিজেকে ধরা দিলেন তিনি। 

    ছবিতে দেখা গেছে, হালকা ধাঁচের একটি হলুদ শিফন শাড়িতে নিজেকে সাজিয়েছেন রোজা। শাড়িটির মূল জমিন হলুদাভ হলেও এতে রয়েছে গোলাপি ও অন্যান্য শৈল্পিক ছোঁয়া, যা এটিকে একটি নান্দনিক রূপ দিয়েছে।  

    এর সঙ্গে মিলিয়ে পরেছেন একটি উজ্জ্বল হলুদ রঙের ভি-নেক ব্লাউজ। সাজে রেখেছেন স্নিগ্ধতার ছোঁয়া; স্মোকি চোখ আর ন্যুড লিপস্টিকে হয়ে ওঠেন আকর্ষণীয়। সঙ্গে খোলা চুলে তার সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে বহুগুণ।  দুটি ছবির একটিতে এক হাত চুলে দিয়ে আনমনা ভঙ্গিতে পোজ দিয়েছেন রোজা, অন্যটিতে মৃদু হাসিতে তাকিয়ে আছেন অন্যদিকে। রঙিন শাড়িতে তার এই মোহনীয় রূপ আর মনোমুগ্ধকর চাহনি ভক্তদের মন যে রাঙিয়ে দিয়েছেন, তা বলা বাহুল্য।  

    ছবি দুটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা শুধু তার রূপের প্রশংসা করছেন। একজন ভক্ত লিখেছেন, ‘সত্যিকারের সৌন্দর্য’। 

    আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে পরীর মতো লাগছে।’ কেউ কেউ তার রঙিন শাড়ির সৌন্দর্যেরও আলাদা করে প্রশংসা করেছেন। 

    চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেন রোজা আহমেদ। ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও সমানভাবে প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। তার এই উদ্যোগ স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত। 

    বিনোদন ডেস্ক

  • তাহসানের বাবা হওয়ার গুঞ্জন, অবশেষে যা জানা গেল

    ব্যস্ত সময়ই পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। চলতি মাসজুড়েই সুদূর অস্ট্রেলিয়াতে একাধিক শো রয়েছে তার। এরই মধ্যে আলোচনায় চলে এলেন এই গায়ক। একটি হাসপাতালে তাহসানের নিকটে একটি নবজাতককে দেখতে পাওয়া যায়, আর তাতেই ব্যাপক শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, এক নবজাতককে তাহসানের দিকে এগিয়ে দিচ্ছেন কেউ। আর তা দেখে উচ্ছ্বসিতও দেখা যায় গায়ককে। আর তাতেই ভক্তরা অনুমান করে বসে, কোলের শিশুটি নিশ্চয়ই রোজা ও তাহসানের, মা-বাবা হয়েছেন এই দম্পতি!

    এমন গুঞ্জন নিয়ে যখন নেটিজেনদের মাঝে আলোচনা তুঙ্গে, তখনই এ নিয়ে মুখ খুললেন তাহসান; আর জানা গেলও সত্য! আর এ অবস্থায় বিব্রত বলেও জানান এই গায়ক।

    এমন দাবি ভিত্তিহীন জানিয়ে তাহসান গণমাধ্যমে বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন তার বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম; এটা তখনকার ছবি।’

    এদিকে নতুন সংসার বেঁধেছেন তাহসান। চলতি বছরের ৪ জানুয়ারি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গায়ক। পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয় তাদের। এরপর থেকেই ভক্তদের মাঝে কৌতূহল জাগে এই জুটিকে নিয়ে; তাই হয়তো পান থেকে চুন খসলেই যেন আলোচনায় চলে আসেন এই জুটির কেউ না কেউ।

    বিনোদন ডেস্ক