Tag: তাহসান খান

  • ব্রেকআপ যাতনার মাঝে যেভাবে সময় কাটাচ্ছেন তাহসান

    সম্প্রতি দেশের শোবিজঅঙ্গণে শুরু হওয়া বিবাহবিচ্ছেদের গুঞ্জনের অবসান করেছেন তাহসান খান। রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ঘটনাটি সত্য বলে শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে জানান এই সংগীতশিল্পী। 

    এ সম্পর্কে তাহসান বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না।’ 

    সঙ্গে নিজের শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে দেশের জনপ্রিয় এই তারকা জানান, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বর্তমানে কিভাবে সময় কাটাচ্ছেন সে প্রসঙ্গে তাহসান বলেন, ‘ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।’এছাড়া এই কঠিন সময় পেরোতে সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি। 

    উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে প্রথম স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ সংগীতশিল্পী। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট।

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় বিয়ের দিন যা বলেছিলেন তাহসান

    সম্প্রতি রোজা আহমেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা স্বীকার করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। মূলত গত ৪ জানুয়ারি তাহসান-রোজার বিবাহবার্ষিকীর দিনেও দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন দানা বাধতে থাকে। শনিবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সেই গুঞ্জনেরই অবসান ঘটালেন এ অভিনেতা। 

    এমনকি গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন বলেও জানান এই তারকা। প্রণয় থেকে পরিণয়, এরপর বিচ্ছেদ- এক নজরে তাহসান-রোজা দম্পতির উল্লেখযোগ্য কিছু ঘটনা জেনে নেওয়া যাক। 

    চার মাসের পরিচয় থেকে পারিবারিকভাবে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। দুজনেই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানিয়ে পারিবারিকভাবে গাঁটছাড়া বাধার সিদ্ধান্ত নেন। বিয়ের দিনই গণমাধ্যমকে তাহসান বলেছিলেন, ‘শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’ 

    বিয়ের পর মালদ্বীপে হানিমুনে গিয়ে এই দম্পতির কয়েকটি ছবি ও একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে রোজা লিখেছিলেন, ‘জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর গত মে মাসেও যুক্তরাষ্ট্রে দুজনের একসঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নিউইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে দুজনে হাঁটছেন, এমন একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রোজা আহমেদ। এছাড়া দুজনের বিভিন্ন সময়ে পোস্ট করা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের আলাদা করে নজর কাড়ত।  ভক্তরাও তাদেরকে শুভকামনা জানাত। 

    এর মধ্যেই গত কিছুদিন ধরে তাহসান-রোজার দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সেসব গুঞ্জনের স্থায়িত্ব বেশিদিন হওয়ার আগেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান। তবে কেন বা কি কারণে এমন সিদ্ধান্ত সেসব নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি। 

    এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি রোজাও। এমনকি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফেসবুক পেজের কভার ফটো থেকে ইনস্টাগ্রামে দুজনের বিয়ে ও বিভিন্ন মুহূর্তের ছবি এখনো রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

    জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে এলো। আর এ বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন।

    জানা গেছে, গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসানের ডিভোর্স কার্যকর হবে। 

    গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’ 

    তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’

    কী এমন জটিলতা তৈরি হলো তাহসান ও রোজার মধ্যে? কেন ভেঙে যাচ্ছে তাদের সংসার? সেই কারণ খুঁজছেন সবাই।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যদিও দুপক্ষই নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেননি, তবুও সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ ও বাস্তব প্রেক্ষাপট বিশ্লেষণ করলে তাদের সংসার ভাঙার কয়েকটি সম্ভাব্য কারণ ভক্তদের নজরে আসে।

    ভক্তদের মতে, তাহসান-রোজার বিচ্ছেদের পেছনে বিভিন্ন কারণ একসঙ্গে কাজ করতে পারে। দীর্ঘ সময় আলাদা দেশে থাকা, উভয়ের ব্যস্ত পেশাগত জীবন, তাহসানের শোবিজ জীবন ও সামাজিক মিডিয়ার চাপ, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার অমিল, বয়সের গ্যাপ থেকে মানসিক দূরত্ব দূর না হওয়াও তাহসান-রোজার বিচ্ছেদের একটা কারণ বলে মনে করছেন অনেকে।

    সবচেয়ে মজবুত কারণ হিসেবে শোবিজে উড়ে বেড়াচ্ছে এই গুঞ্জনটি। তাহাসানের ঘনিষ্ঠ কিছু সূত্রের মতে মেয়ে আইরা তাহরিম খানের জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, আইরাকে কেন্দ্র করে মিথিলার সঙ্গে যোগাযোগ মেনে নিতে পারছিলেন না রোজা আহমেদ। সম্পর্কের এই টানাপোড়েনের জেরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তাহসান।

    তবে বিচ্ছেদের পেছনে চূড়ান্ত কারণ বা সত্য জানেন কেবল তাহসান ও রোজাই।

    বিনোদন ডেস্ক

  • এবার রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

    সম্প্রতি দেশের শ্রোতাপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিবাহবিচ্ছেদ নিয়ে শোবিজঅঙ্গণে জোর গুঞ্জন শুরু হয়েছিল। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হওয়া এই গুঞ্জনের অবসান করলেন তাহসান নিজেই। এবার স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘটনাটি সত্য বলে জানিয়েছেন তিনি। 

    তাহসান ও রোজার বিচ্ছেদের গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে তাদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্তিতেও দুজনকে একসঙ্গে দেখতে না পাওয়ার পর থেকে। তখন থেকেই মূলত এ নিয়ে বিভিন্ন মহলে কানাঘুষা শুরু হয়। 

    বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমকে তাহসান বলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়।’ কেন এমন সিদ্ধান্ত নিলেন এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কবে থেকে তারা আলাদা থাকছেন সে সম্পর্কে এই সংগীতশিল্পী বলেন, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।’ এছাড়া বর্তমানে তিনি ভ্রমণ এবং বই পড়ে সময় কাটাচ্ছেন বলেও জানান। 

    সবশেষে তিনি এই কঠিন সময় যেন দ্রুততার সঙ্গে পার করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • রোজার সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত তাহসানের, থাকছেন আলাদা

    দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। ২০২৫ সালে হঠাৎ করেই মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবরটি প্রকাশ্যে এনে সবাইকে রীতিমতো চমকে দেন তিনি। এ নিয়ে অভিনেতার ভক্ত-অনুরাগীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভকামনা জানান।  

    সম্প্রতি জানা গেছে, তাহসান-রোজা দম্পতির নতুন সংসার এখন ভাঙনের পথে। এমনকি বিয়ের কয়েকমাস পর থেকেই নাকি দুজনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। ফলে গত কমাস ধরেই তারা আলাদা থাকছেন। 

    সম্প্রতি ডালপালা মেলা গুঞ্জনের পর এবার বিষয়টি নিয়ে তাহসান নিজেই মুখ খুললেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’ 

    উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। 

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে নজর কাড়লেন তাহসানপত্নী রোজা

    দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছরে পা রাখলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও তার সহধর্মিণী রোজা আহমেদ। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে ভালোবাসা, আয়োজন আর শুভেচ্ছায় ভরে উঠেছে এই তারকা দম্পতির বিশেষ দিনটি।

    বিবাহবার্ষিকী ঘিরে রোজা আহমেদের ব্যতিক্রমী আয়োজন ও নজরকাড়া লুক ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তাহসান-রোজা।

    সম্প্রতি রোজা আহমেদ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যানিভার্সারির কয়েকটি ছবি শেয়ার করেন। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। বরাবরের মতোই রোজা তার ফ্যাশন সেন্স দিয়ে নজর কাড়লেও এবার যেন চমক আরও বেশি।

    প্রকাশিত ছবিতে দেখা যায়, ঝলমলে সিকুইন দেওয়া বডিকন গাউনে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন রোজা। তার এই স্টাইলিশ লুক ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।     

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে, অ্যানিভার্সারি উদযাপনের আয়োজনে ছিল দৃষ্টিনন্দন কেক। সাদা ক্রিমে মোড়ানো কেকটি সাজানো ছিল বিশাল লিলি ফুল ও মোমবাতিতে। কেকের পাশে রাখা ছিল একটি গোলাপের তোড়া। অনেক নেটিজেনের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এমন বিশেষ সারপ্রাইজ দিয়েছেন তাহসান।

    উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। তাদের বিয়ের মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই তারকা দম্পতি।                 

    বিনোদন ডেস্ক

  • তাহসান কি রাজনীতিতে যোগ দিচ্ছেন

    বেশ কিছু দিন আগে গান ছাড়ার ঘোষণা দিয়েছেন তাহসান খান। তার আগে ছেড়ে দিয়েছিলেন অভিনয়ও। তবে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে তার রাজনীতিতে জড়ানোর। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই তারকা।

    অস্ট্রেলিয়ায় অবসরের ঘোষণাটা দিয়েছিলেন তাহসান। তবে সেটা এভাবে ছড়িয়ে পড়বে, সেটা ভাবেননি তিনি। তার কথা, ‘অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, সে সময় খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবে গান থেকেও বিরতি নেব। আমি তো একটু আবেগপ্রবণ, কবি মানুষ। এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে। আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে।’

    তাহসানের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি চাউর হয় তার অবসরের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে। তিনি একটি ধর্মভিত্তিক রাজনীতির দলে যোগ দিয়েছেন, এমন গুঞ্জন উঠেছিল।

    সেটা নজরে পড়েছে তারও। তিনি বলে, ‘একটা জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি!’

    গেল মাসেও একটি বিশ্ববিদ্যালয়ে লেকচার দিয়েছেন তাহসান/সংগৃহীত

    যারা এই কাজ করেছেন, তাদের বিষয়ে তাহসান বলেন, ‘আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। একটা খেলার মতো। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে। এ কারণে খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যাবে, এটা ভাবতে হয়।’

    তাহসান তার গান আর অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও চালিয়ে গেছেন। অবসরের পর সেদিকেই বেশি মনোযোগ দেওয়ার বিষয়ে ভাবছেন তাহসান। তিনি জানান, তার মনে হচ্ছে তাকে আরও বেশি পড়তে হবে। তার কথা, ‘প্রত্যেক মানুষের জীবনে নানা অধ্যায় থাকে। প্রথম অধ্যায়ে মনে হয়, কিছুই জানি না। দ্বিতীয় অধ্যায়ে মনে হয়, অনেক জেনে ফেলেছি, আর জানার নেই। আমি ওই অধ্যায়ে ছিলাম। সম্প্রতি মনে হয়েছে, জীবন ও জগৎ সম্পর্কে কিছুই জানি না। আমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে।’

    তাহসান তার প্রায় কোটি অনুসারী থাকা ফেসবুক পেজ ও ৩৫ লাখেরও বেশি অনুসারী নিয়ে থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন। সে প্রসঙ্গে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষাক্ততা থেকে দূরে সরে যেতে চান। 

    তাহসান বলেন, ‘অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। আর সামাজিক যোগাযোগমাধ্যম অসম্ভব টক্সিক। ভালোটুকুর চেয়ে খারাপের প্রচার এত বেশি যে অনেক দিন থেকেই অসম্ভব বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক। সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে গেলে তো ভুলতে সময় লাগবে।’

    যুগান্তর প্রতিবেদন

  • তাহসানের কারণেই ৮ বছরের গোপন প্রেম সামনে আনেন ফারিণ

    জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের সঙ্গে বছর দুয়েক আগে হঠাৎ করে সংগীতশিল্পী তাহসানের সম্পর্ক জড়িয়ে ওঠা গুঞ্জন ছিল টক অব দ্যা টাউনে। কেউ কেউ বিষয়টি বিয়ে পর্যন্তও গড়িয়ে নিয়ে যান। এমনকি তাহসানের সঙ্গে সংসারও শুরু করে দেন তাসনিয়া ফারিণ বলে শোনা যায়।

    মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই একটি মহল এমন খবর ছড়িয়ে দেয়। যদিও অনেক দিন কেটে যাওয়ার পর বিষয়টি আবার আলোচনায় আসে। সেই গুঞ্জনের একসময় অবসানও ঘটে। ২০২৩ সালে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের সম্পর্কের পর আগস্ট মাসের ১১ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিউড সফর, বড়পর্দায় অভিষেক এবং নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা-কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন তাসনিয়া ফারিণ।

    ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এখন সিনেমার নায়িকা তাসনিয়া ফারিণ। দেশের পাশাপাশি কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও বেশ পরিচিত মুখ তিনি। দিন কয়েক আগেই কলকাতা সফরে গিয়ে ঘুরে এসেছেন ঢালিউড অভিনেত্রী। সেখানে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, কোয়েল মল্লিক ও দেবের সঙ্গেও দেখা হয় তার।

    এ সময় বিয়ে ও ব্যক্তিগতজীবনে তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও কথা বলেন ফারিণ। অভিনেত্রী বলেন, বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সংসারজীবনের সঙ্গে অভিনয়জীবন দুটোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রী বলেন, আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি বিয়ের পর আমার কাজ বেড়েছে।

    বিনোদন ডেস্ক

  • তাহসানের সংগীতজীবনের শেষ গান প্রকাশ্যে এলো

    বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান অভিনয়কে বিদায় জানিয়েছেন বছর কয়েক আগেই। সম্প্রতি সংগীতকেও বিদায় জানিয়েছেন তিনি। সেই সময় তাহসান জানিয়েছিলেন— আর গান করবেন না। অবসরে যাচ্ছেন তিনি। সামনের সময়টা কেবল নিজের মতো করে থাকতে চান তিনি। 

    সেই সময় এক সাক্ষাৎকারে তাহসান আরও বলেছিলেন, ‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটি হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ—আর কোনো নতুন গান প্রকাশ করব না। এই ছিল তাহসান খানের শেষ বক্তব্য। যেমন কথা, ঠিক তেমন কাজ। তাহসান শেষ গান প্রকাশ করলেন।

    শনিবার (১৮ অক্টোবর) তাহসানের জন্মদিনে প্রকাশ পেয়েছে তার শেষ গানটি। ‘প্রাকৃতিক’ শিরোনামের এ গানটি তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে। 

    এর আগে ২০০৩ সালে প্রকাশিত ব্যান্ড ব্ল্যাকের জনপ্রিয় অ্যালবাম ‘উৎসবের পর’-এ প্রথমবার শোনা গিয়েছিল সেই ‘প্রাকৃতিক’ শিরোনামের গানটি। সেই সময় এ গানটির গায়ক ছিলেন জন কবির ও তাহসান খান। শ্রোতাদের কাছে গানটি ছিল তরুণ প্রজন্মের আবেগের প্রতীক, বিশ্ববিদ্যালয়ের প্রেম, বিচ্ছেদ আর স্মৃতির গানের মতো এক মৃদু হাওয়া। আজ ২২ বছর পর সেই গানই ফিরল নতুন সংগীতায়োজনে, এক নতুন রূপে এবং এক পুরোনো হৃদয়ের কণ্ঠে শেষ গান হয়ে। 

    তবে গানটি এবার তাহসান খান এককভাবে গেয়েছেন। গানটির কথা ও সুর অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সংগীতায়োজনে যুক্ত হয়েছে সময়োপযোগী যন্ত্রসংগীত ও সমৃদ্ধ সাউন্ড ডিজাইন। পোরসেলিনার ব্যানারে এটি প্রকাশিত হয়েছে— পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট-এর শেষ গান হিসেবে। এই প্রকল্পের মাধ্যমে তাহসানের গাওয়া জনপ্রিয় কিছু গানকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান

    জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান সঙ্গীতজগত থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছুদিন পরই হয়তো এই জগত থেকে সরে যাবেন। তবে কেন এমন সিদ্ধান্ত, সেটির ব্যাখ্যা দিলেন তিনি নিজেই। 

    গত রোববার সন্ধ্যায় রাজধানীতে এক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের আয়োজিত ইভেন্টে অংশ নেন তাহসান। ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। সেখানে উপস্থিত অতিথিদের গান শোনান এ শিল্পী। এ সময় ভক্তদের মনে প্রশ্ন জাগে— এটাই কি তাহসানের শেষ পারফরম্যান্স?

    উপস্থাপক সরাসরি প্রশ্ন করেন, গান থেকে সরে যাওয়ার বিষয়টি কি সত্যি এবং এটি কি তার চূড়ান্ত সিদ্ধান্ত? 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জবাবে তাহসান বলেন, আমি নিশ্চিত নই যে এটি বলার সঠিক মঞ্চ কি না। কারণ মঞ্চে বলা আমার কথার অংশবিশেষ নিয়ে অনেক সময় নতুন খবর তৈরি হয়ে যায়। তাই আমাকে সতর্ক থাকতে হয়। তবে একটি বিষয় বলতে পারি— অনেক বছর আগে আমার ভাই বলেছিলেন, সঙ্গীতশিল্পীদের জন্য ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। কেন তুমি ঝুঁকি নিচ্ছ? আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ শুরু করেছিলাম।

    তিনি আরও বলেন, ভাইয়ের কথায় একটা বিষয় শিখেছিলাম— শিল্পীর ক্যারিয়ার ক্ষণস্থায়ী হলেও শিল্পকর্ম থেকে যায় দীর্ঘকাল। তাই ভেবেছি, মানুষের ভালোবাসার শিখরে থাকতে থাকতে বিদায় নেওয়াই ভালো। কারণ দেখেছি, অন্য পেশায় অবসরের সুযোগ থাকে। কিন্তু শিল্পীজীবনে একসময় মানুষ ভুলে যায়। সেই ভোলার ক্ষতের চেয়ে ভালোবাসা নিয়ে বিদায় নেওয়া শ্রেয়।

    তাহসানের এই সিদ্ধান্তে ভক্তরা হতাশ হলেও তিনি মনে করেন, নিজের শিল্পীসত্তাকে সম্মান জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

    বিনোদন ডেস্ক