Tag: তাহসান খান

  • পর্দায় ফিরছেন তাহসান

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা ও সঞ্চালক তাহসান খান। অভিনয় থেকে সরে দাঁড়ানোর পর তিনি ঘোষণা দিয়েছিলেন আর কোনো নতুন গান প্রকাশ করবেন না। এরপর থেকেই তাহসানকে আর গান ও অভিনয়ে দেখা যায়নি। 

    তবে তাহসান ভক্তদের জন্য সুখবর আবারও পর্দার সামনে আসছেন তিনি। অবশ্য সেটা ভিন্ন ভূমিকায়। জানা গেছে, আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’র সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহসান খান। 

    প্রতিযোগিতাটির বিচারকের আসনে দেশের সংগীতাঙ্গনের পাঁচ নন্দিত মুখ থাকছেন বলে জানা যায়। তারা হলেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। 

    উল্লেখ্য, ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা, যা ১৯৫৬ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। এর আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এবারই প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়াতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। 

    বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। 

    নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস। 

    বিনোদন ডেস্ক

  • কেন বছর পেরোনোর আগেই তাহসান-রোজার বিচ্ছেদ, জানালেন তারকা ঘনিষ্ঠরা

    বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বপ্নের মতো শুরু হয় সেই সংসার। অভিনেত্রীর কোল আলো করে আসে মেয়ে আইরা। তারপরই ভাঙন শুরু। মেয়ের বয়স এক বছর পেরোনোর আগেই দূরত্ব বাড়তে থাকে তাহসান-মিথিলার। আলাদা থাকতে শুরু করেন এ তারকা দম্পতি। পরে ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্যের আইনি বিচ্ছেদ ঘটে এ তারকা দম্পতির। 

    আচমকা ২০২৫ সালের ৪ জানুয়ারি আবার বিয়ে করেন গায়ক তাহসান। পাত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। অল্প সময়েই দুজন দুজনকে পছন্দ করেন। এরপরই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু বিয়ের এক বছর পার হতে না হতেই সম্পর্কে ফাটল ধরে। এরপর বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন এ সংগীতশিল্পী। 

    এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন— গায়ক তাহসান রহমান খানের বিচ্ছেদের খবরে সিলমোহর দেওয়ার পর নামের পাশ থেকে স্বামীর পদবি সরিয়েছেন দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ। কিন্তু অনুরাগীদের সবার মনেই একটি প্রশ্ন— কেন ভাঙল সাজানো সংসার? তাহসান বা রোজা— কেউ-ই এ নিয়ে মুখ খোলেননি। তবে শিল্পীর ঘনিষ্ঠমহলের তরফে জানা গেছে, দুজনের মতাদর্শ ও জীবনধারা একেবারে আলাদা। ফলে মতানৈক্য চরমে ওঠে, যার পরিণতি বিচ্ছেদ। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ঠিক কী বলেছেন তাহসান ঘনিষ্ঠরা? দ্বিতীয় বিয়ের পর জমিয়ে সংসার করতে চেয়েছিলেন তাহসান খান। সে কারণেই নাকি গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। নিজেকে সরিয়ে নিয়েছিলেন সামাজিক মাধ্যম থেকেও। তিনি ভেবেছিলেন ব্যক্তিগতজীবন উপভোগ করবেন। কিন্তু বিধাতার বিধি বড় বোঝা মুশকিল। 

    এদিকে রোজা আহমেদ তাহসানপত্নী হওয়ায় স্বাভাবিকভাবেই তার পরিচিতি বেড়ে যায়। আর তিনি চেয়েছিলেন সেই পরিচিতি উপভোগ করতে। আর ঠিক এখানেই মতানৈক্যের শুরু হয়। ক্রমশ বাড়তে থাকে তাদের দূরত্ব। তবে প্রাথমিক পর্যায়ে এ বিষয়টি যে সমাধানের চেষ্টা হয়নি, তা কিন্তু নয়। একটা সময়ের পর বিচ্ছেদের সিদ্ধান্তই চূড়ান্ত করেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • ‘খান’ পদবি মুছে ফেললেন রোজা

    ঠিক এক বছর আগে তাহসান রহমান খান ও রোজা আহমেদের নবদাম্পত্য জীবনের ঘোষণা সবাইকে চমকে দিয়েছিল। বছর না ঘুরতেই তাদের বিচ্ছেদের খবর আরও বেশি ব্যথা দেয় এই যুগলের ভক্তদের মনে। এই সংবাদটি প্রকাশের পর থেকেই গত কিছুদিন ধরে বেশ সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। 

    যদিও বিষয়টি নিয়ে তাহসান মুখ খুললেও রোজা আহমেদ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এমনকি বিচ্ছেদের কথা সামনে আসার পরও নিজের ইনস্টাগ্রামে তাহসানের ছবি ঠিক সেভাবেই রেখে দিয়েছিলেন রোজা। একইসঙ্গে রোজা নিজের নামের সঙ্গে খান পদবিও অক্ষুণ রেখেছিলেন। তাই অনেকেই ভেবেছিল, হয়তো তাহসানের সঙ্গে এখনো সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে রয়েছে এই মেকআপ আর্টিস্টের। 

    তবে সে আশা আর বাস্তবসম্মত নয়, যেটা ইঙ্গিতের মাধ্যমেই হয়তো জানিয়ে দিলেন রোজা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে তাহসানের ছবি মুছে ফেলেছেন রোজা আহমেদ। নিজের নামের সঙ্গে খান পদবি যুক্ত করেছিলেন। মুছে ফেলেছেন সেটাও। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রোজার ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা যায়, কোথাও তাহসান নেই। ফলে এটা এখন আরো প্রকট, যতটুকুও সম্ভাবনার আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। তাহসানকে বিয়ের পর রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল রোজা আহমেদ খান।

    সেখান থেকে ‘খান’ অংশটুকু মুছে ফেলেছেন তিনি। 

    উল্লেখ্য, মাত্র চার মাসের পরিচয়ে পারিবারিকভাবে গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন গায়ক ও অভিনেতা তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • পর্দায় ফিরছেন তাহসান খান

    বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও স্ত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় চলছে। এ  বিচ্ছেদ ঘোষণার পরপরই নিজেকে কিছুটা আড়ালে রাখলেও এবার তার ভক্ত-অনুরাগীদের জন্য এলো চমকপ্রদ এক খবর। 

    আবার পর্দায় ফিরছেন অভিনেতা তাহসান খান। তবে অভিনয়ে নয়, গানেও নয়; বরং সঞ্চালক হিসেবে জনপ্রিয় ফ্যামিলি গেম শো নিয়ে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন এ সংগীতশিল্পী। শিগগিরই অনুষ্ঠানটির নতুন সিজন শুরু হতে যাচ্ছে। 

    এর আগে প্রথম সিজনে তার সাবলীল উপস্থাপনা দর্শকদের মন জয় করেছিল। আর সে কারণেই দ্বিতীয় সিজনেও তাকেই ভরসায় রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড়পরিসরের এ আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো— এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪ জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, ঠিক তেমনই চমকপ্রদ।

    বঙ্গের প্রযোজনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যা শোয়ের আয়োজনকে দিয়েছে আরও জাঁকজমক মাত্রা। আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার করা হবে এ অনুষ্ঠান। যারা মিস করবেন, তারা শোটির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১টায়।

    বিনোদন ডেস্ক

  • তাহসানের সঙ্গে বিচ্ছেদ খবরের মধ্যেই রোজার একের পর এক পোস্ট

    জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সংসারজীবনে ভাঙনের সুর। ঘরোয়াভাবে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। শুরুতে এ তারকা দম্পতিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন ভক্ত-অনুরাগীরা। তবে বছর না ঘুরতেই তাদের বিবাহবিচ্ছেদের খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

    তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ। গত বছর ৪ জানুয়ারি এ মেকআপ আর্টিস্টকে বিয়ে করেন গায়ক। শুরুর দিকে দুজনকে ফুরফুরে মেজাজেই দেখা গেলেও সম্পর্কটি বেশি দিন স্থায়ী হয়নি। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তাহসান নিজেই জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই থেকে তিনি ফেসবুক ও নতুন গান থেকে অনেকটাই দূরে রয়েছেন। নিজেকে বিনোদন অঙ্গন থেকে গুটিয়ে নেন। সংসারকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 

    তবে বিবাহবিচ্ছেদের বিষয়টি সামনে এলেও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। বরং তার ফেসবুক ও ইনস্টাগ্রামে এখনো চোখে পড়ে তাহসানের উপস্থিতি। কাভার ফটোতে রয়েছে তাদের ঘুরতে যাওয়ার ছবি, আগের মতোই রয়ে গেছে তাহসানের সঙ্গে তোলা বিভিন্ন পোস্ট। তাদের বিচের ছবিও এখনো রয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এমনকি বিচ্ছেদের খবর প্রকাশের পরও ফেসবুকে দেখা গেছে রোজা আহমেদের একের পর এক নতুন পোস্ট।  আরও দেখা গেছে, কখনো বাইরে খেতে যাওয়ার ছবি, কখনো রাতের শহরে ঘোরাঘুরির মুহূর্ত, আবার কখনো হাতে আংটি দেখাচ্ছেন আবার অনেক সময় একগুচ্ছ ফুল। নিজের মতো সময় কাটানোর নানা মুহূর্তই শেয়ার করছেন রোজা। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও তার এই সক্রিয় উপস্থিতি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে। 

    তাহসান ও রোজার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় পার্থক্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। অন্যদিকে রোজার সামাজিক পরিসর ও পরিচিতি বিয়ের পর আরও বেড়ে যায়। এই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনধারাই তাদের মধ্যে দূরত্ব তৈরি করে। 

    উল্লেখ্য, গায়ক তাহসান খান এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। এরপর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন। তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি একটু শান্তি চাই’

    জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের এক বছরেরও কম দাম্পত্য জীবন শেষ হতে চলেছে। গত বছরের ৪ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সম্প্রতি তাদের ঘনিষ্ঠজন জানিয়েছেন, পার্থক্যপূর্ণ জীবনধারা ও প্রত্যাশার কারণে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। 

    তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। এজন্য তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় ছিলেন। অন্যদিকে রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বেড়েছে এবং তিনি নতুন বাস্তবতাকে উপভোগ করছিলেন। এই ভিন্ন জীবনধারা শেষ পর্যন্ত তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে তাহসান জানিয়েছেন, গুজব সত্য—তারা কয়েক মাস ধরে আলাদা থাকছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ ধরনের খবর ও ফোনকলের কারণে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং শান্তি চান। তিনি বলেন, ‘অনেক সংবাদ হচ্ছে, অনেক ফোন আসছে। আমি একটু শান্তি চাই।’

    তাহসান সংগীতশিল্পী হলেও নাটক ও চলচ্চিত্রে অভিনয়েও জনপ্রিয়। কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে বড়পর্দায় জুটি হয়ে কাজ করেছেন। রোজা আহমেদ পেশাদার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং নিউইয়র্কে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

    এর আগে ২০০৬ সালে তাহসানের সঙ্গে অভিনেত্রী মিথিলার বিয়ে হয়েছিল। তাদের একটি কন্যা সন্তান আছে—আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়।

    বিনোদন ডেস্ক

  • রোজার সেই পুরোনো ভিডিও ভাইরাল

    একদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রোজা নামটি। ফেসবুক ট্রেন্ডিংয়ে এখনো পপুলার দেখাচ্ছে। এর কারণ, তার নামের সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম।

    মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বন্ধন মাত্র এক বছর পূর্ণ হতে না হতেই শেষ হয়ে গেছে। বিষয়টি বেশ চমকে দিয়েছে দুজনের অনুরাগী ও শোবিজের মানুষদের।

    এরপর থেকেই বর্তমানে চলছে রোজার পুরোনো সব নিয়ে ছবি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা। এরমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনন্সটাগ্রামের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায়, ‘রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার’ গানের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করছেন।

    সঙ্গে আরও অনেকেই আছেন। এই ভিডিও নিয়েই শুরু হয়েছে তোলপাড়। কারণ ভিডিওতে ২০২১ সালের ৩০ মে আপলোড করেছিলেন। তখন রোজাকে দেখতে একটু অন্যরকমই মনে হচ্ছে। আর এ নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।

    উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোজা। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘উদযাপন’-এর নানা খবর ও ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা। অবশেষে সেই বিভ্রান্তি দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে মুখ খোলেন তাহসান। ভিডিওটি-


    বিনোদন ডেস্ক

  • যে কারণে বিচ্ছেদের পথ বেছে নিলেন তাহসান-রোজা

    সম্প্রতি দেশের শোবিজঅঙ্গণের সবচেয়ে আলোচিত বিষয় তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদের খবর। নেটদুনিয়ায় এই দম্পতির সম্পর্ক চ্ছেদের আলোচনা যেন থামছেই না। অথচ ২০২৫ সালের ৪ জানুয়ারি বিয়ের পর এই নবদম্পতি ভক্তদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিলেন। 

    কিন্তু বিয়ের বছরখানেক না পেরোতেই কেন হঠাৎ জীবনের আলাদা পথ বেছে নিলেন দুজন! সবার মনে যেন এই একটা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। 

    তাহসান-রোজার সম্পর্ক নিয়ে দুজনের ঘনিষ্টজনেরা জানিয়েছেন, দুজনের জীবন দর্শন আলাদা হয়ে গেছে। বিয়ের পর তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখতে। যে কারণে তাহসান গান ছেড়ে দিয়েছেন, এটা অনেক বড় একটি ত্যাগ। নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে। সামাজিক মাধ্যমেও আর সক্রিয় নন এই গায়ক, ঘোষণা দিয়েই নেটদুনিয়ার এসব প্ল্যাটফর্ম থেকে সরে গেছেন তাহসান। কারণ তিনি চেয়েছিলেন একটি ব্যক্তিগত জীবনযাপন করতে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে, এই সময়টায় রোজা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়ে ওঠেন। নতুন পরিচিতি ও সামাজিক পরিসর উপভোগ করছিলেন তিনি। 

    এই ভিন্ন জীবনধারার কারণেই নাকি ধীরে ধীরে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়। শুরুতে দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও পরবর্তীতে মতের অমিল প্রকট হয়ে যাওয়ায় পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। যদিও রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে বিয়ের ছবিটি এখনো পিন করে রেখেছেন তিনি। 

    উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে প্রথম স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো গাঁটছাড়া বাধেন এ সংগীতশিল্পী। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। 

    বিনোদন ডেস্ক

  • ‘সংসার টেকেনি বলে তাহসান, মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’

    সম্প্রতি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের কথা স্পষ্ট করেছেন তাহসান খান। গত বছরের ৪ জানুয়ারি চার মাসের পরিচয় শেষে পারিবারিকভাবে রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। কিন্তু বিয়ের এক বছর পার হতে না হতেই বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন এই সংগীতশিল্পী।  যদিও এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি রোজা। 

    তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে এখনো নেটদুনিয়া সরগরম রয়েছে। নেটিজেনদের মধ্যে নানান আলোচনা চলছে।  এবার এ প্রসঙ্গে কথা বলেছেন নিউইয়র্ক থেকে পরিচালিত ‘ঠিকানা’ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক ছন্দা বিনতে সুলতান। সদ্য প্রকাশিত এক পোস্টে ছন্দা তাহসানকে নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অভিমত শেয়ার করেছেন যা নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে। 

    এই জ্যেষ্ঠ সাংবাদিক লিখেছেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় বাসে দাঁড়িয়ে থাকা তাহসান আমার হাতের হ্যান্ড ক্যারিয়ার নিজে তুলে দেন। এত বড়ো মাপের একজন শিল্পীর এতটা বিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। নিউইয়র্কে তাহসানের সঙ্গে কনসার্ট কভার করার সময়ও তিনি দেখেছেন তাহসান একজন বিনয়ী ও আন্তরিক মানুষ।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেন, ‘মানুষ অনেক সময় ভুল মানুষকেও ভালোবাসে, কিংবা এক ছাদের নিচে থেকেও সব খুঁজে পায় না। হয়তো তাহসান, মিথিলা ও রোজা তিনজনই ভালো মানুষ। শুধু সংসার টেকেনি বলেই তাদেরকে খারাপ ভাবা ঠিক নয়।’ 

    উল্লেখ্য, তাহসান-রোজার সম্পর্ক নিয়ে দুজনের ঘনিষ্টজনেরা জানিয়েছেন, বিয়ের পর তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখা। অন্যদিকে, রোজা নতুন পরিচিতি ও সামাজিক পরিসর উপভোগ করছিলেন। এই ভিন্ন জীবনধারার কারণেই নাকি ধীরে ধীরে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়। শুরুতে দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও মতের অমিল প্রকট হয়ে যাওয়ায় পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। 

    জানা গেছে, গত বছরের শেষ দিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। বিচ্ছেদের আবেদন চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হবে। 

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের পরও রোজার ইনস্টাগ্রামে তাহসান

    সম্প্রতি দেশের শ্রোতাপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিবাহবিচ্ছেদ নিয়ে শোবিজঅঙ্গণে জোর গুঞ্জন শুরু হয়েছে। মাত্র চার মাসের পরিচয়ের পর গত বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ের শুরুতে ভক্তদের শুভেচ্ছা ও উচ্ছ্বাসে ভাসলেও বছর না ঘুরতেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের আভাস পাওয়া যাচ্ছে।

    তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন প্রকাশ্যে কথা বলতে না চাইলেও বিবাহবার্ষিকী ঘিরে ছড়িয়ে পড়া কিছু ভুয়া খবরের কারণেই বিষয়টি স্পষ্ট করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে বাস্তবে আলাদা থাকলেও রোজা আহমেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তার প্রোফাইলের প্রথম পিন করা ছবিটি এখনো তাহসানের সঙ্গে বিয়ের মুহূর্তের ছবি। পাশাপাশি বিয়ের পর দেশ-বিদেশে ঘোরাঘুরির নানা স্মৃতিও আগের মতোই রয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের উপস্থিতি মুছে ফেলার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

    এদিকে নেটদুনিয়ায় শিগগিরই তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণার গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেননি তাহসান খান।

    উল্লেখ্য, রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। তিনি একজন পেশাদার মেকআপ আর্টিস্ট এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিউইয়র্কে রয়েছে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান খান। ২০১৭ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে।

    বিনোদন ডেস্ক