Tag: তামান্না

  • বিতর্কের মুখে পোস্ট সরালেন তামান্না

    ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। কয়েক দিন আগে একটি পোশাক বিপণন প্রতিষ্ঠানের জন্য রাধা সেজে ফটোশুট করেন তিনি। জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ সেই ফটোশুটের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেন এই অভিনেত্রী। এরপর তৈরি হয় বিতর্ক; ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আক্রমণের মুখে পড়েছেন তামান্না। বাধ্য হয়ে এসব ছবি সামাজিকমাধ্যম থেকে মুছে ফেলেছেন তামান্না।

    সম্প্রতি সেসব ছবি তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছিলেন। কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই, সেই পোস্টে প্রশংসার বদলে কটাক্ষের শিকার হয়েছেন তামান্না।

    ফটোশুটে বিপণী সংস্থার হয়ে রাধা-কৃষ্ণের সম্পর্ককে ফুটিয়ে তোলা হয়েছিল। যেখানে কৃষ্ণের প্রেমে মগ্ন রাধিকা। শয়নে, স্বপনে, জাগরণে তিনি কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছেন।

    তবে কখনোই তিনি যেন কৃষ্ণকে কাছে পাচ্ছেন না। এই ছবিগুলোতে মূলত তুলে ধরা হয়েছিল রাধিকার বেশে তামান্নাকেই। কৃষ্ণকে সেভাবে প্রকাশ্যে আনা হয়নি। ওই বিপণীর মালিক বলেছিলেন তামান্নার সারল্যের কারণেই রাধা সাজ এতো সুন্দরভাবে ফুটে উঠেছে।

    এই পোস্ট নেটিজেনদের মতে, পোশাক বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র প্রেমে যৌনতা টেনে আনা হয়েছে যা অনুচিত। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মূর্খের দল, নিজের পণ্যের বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতা নিয়ে আসবেন না। এতো বড় সাহস কী ভাবে হয় আপনাদের।’ 

    এই সমস্ত কটাক্ষ আসতে থাকার পরে, রাধাকৃষ্ণের পোস্ট মুছে দিয়েছেন তামন্না। তার প্রোফাইলে এখন এই সংক্রান্ত আর কোনো পোস্টই নেই। ফেসবুক ও ইনস্টাগ্রাম, দুই জায়গা থেকেই এ সমস্ত পোস্ট দেখা যাচ্ছে না। অনেকে মনে করছেন বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন তামান্না।

    বিনোদন ডেস্ক

  • দুই ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্নার

    কখনও নতুন প্রেম তো কখনও আবার বিচ্ছেদ, এসব কারণেই সংবাদের শিরোনামে উঠে আসেন একাধিক তারকা। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি থাকে না। 

    rnrn

    বিশেষ করে প্রেম, বিচ্ছেদ নিয়ে হরহামেশাই আলোচনা চলে সংবাদমাধ্যমে। দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া তাদেরই একজন।

    rnrn

    একাধিক সুপারহিট ছবি রয়েছে তার ঝুলিতে। বহু তারকার সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন। শুধু দর্শকই নয়, এই নায়িকাতে মুগ্ধ ছিলেন ক্রিকেটাররাও।

    rnrn

    জিকিউ-এর রিপোর্ট অনুসারে, তামান্নার মোট সম্পত্তির পরিমাণ ১২০ কোটি টাকা। একটি ছবির ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। কোনো বিজ্ঞাপন প্রচারের জন্য নেন ৭-৮ কোটি টাকা। স্বাভাবিকভাবেই বিলাসবহুল জীবনযাপন এই নায়িকার।

    rnrn

    তবে পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।

    rnrn

    তবে বিজয়ের আগে দুই ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্না ভাটিয়ার। যাদের একজন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।

    rnrn

    যদিও কোহলির সঙ্গে সম্পর্কটা গুঞ্জন হিসেবেই থেকেছেন। শোনা যায়, এক বিজ্ঞাপনের সূত্র ধরে কোহলির প্রেমে পড়েন তামান্না। যদিও সেই সম্পর্ক বহুদূর আগায়নি। 

    rnrn

    তবে রাজ্জাকের সঙ্গে সম্পর্কটা গুঞ্জন বলেই কিছু ছিল না। এই ক্রিকেটারের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন অভিনেত্রী। তবে একটা সময়ে ভেঙে যায় তাদের সেই সম্পর্ক। এরপরই অভিনেত্রীর জীবনে আসে বিজয় ভার্মা। 

    rnrn

    এদিকে বিজয় ভার্মার মোট সম্পদ তামান্না ভাটিয়ার থেকে ৭ গুণ কম। মিডিয়া রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে বিজয় ভার্মার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা এবং তামান্নার মোট সম্পত্তি ১২০ কোটি টাকা।

    অনলাইন ডেস্ক

  • অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের বিষয়ে সুর পাল্টালেন তামান্না

    আলোচিত দুই ওয়েব কনটেন্টের পর আইটেম গানে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে দেখা গেছে আবেদনময়ী রূপে। তিনি শুরু করেন ‘জেলার’ সিনেমার ‘কাবাল্লা’ দিয়ে। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর পর তামান্না অভিনীত আরেকটি দক্ষিণী সিনেমা মুক্তি পায় ‘আরানমানাই ৪’। এ সিনেমায় তামান্না ভাটিয়া ও রাশি খান্নার আইটেম গান ‘আচাচো’ মুক্তির পর রীতিমতো ঝড় তোলে। এরপর আইটেম গানে দিন দিন তামান্নার চাহিদা আরও বাড়তে থাকে।

    শেষবার তামান্নাকে দেখা গেছে মুক্তির অপেক্ষায় থাকা বলিউড সিনেমা ‘স্ত্রী ২’-এর আইটেম গান ‘আজ কি রাত’-এ। এ গানেও তামান্নার আবেদনময়ী রূপ সিনেমাপ্রেমীদের মাঝে ঝড় তোলে। গানটি আজও ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে।

    ১৮ বছরের নিয়ম ভেঙে পর্দায় চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিংকভিলায় এক সাক্ষাৎকারে অভিনেত্রী তামান্না ভাটিয়া বলেন, ‘আমার এত বছরের ক্যারিয়ারে কখনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি। আমি হচ্ছি সেই দর্শক, যে পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে গুটিয়ে যাই। সবসময় মনে হয়, এ ধরনের দৃশ্য আমি কখনো করব না। কিন্তু এতদিন এ সিদ্ধান্তেই স্থির ছিলাম যে, পর্দায় কোনো চুম্বনদৃশ্যে অভিনয় করব না। তবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর কথা ভিন্ন। 

    তিনি বলেন, আমি সবসময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি। আমি খুশি ও কৃতজ্ঞ যে সুজয় আমাকে বেছে নিয়েছেন। এর আগে তো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ই করিনি। তাই এমন একটা চরিত্রের জন্য আমাকে না-ই ভাবতে পারতেন বলেও জানান তামান্না।

    এর আগে গত বছর অ্যামাজন প্রাইমের সিরিজ ‘জি করদা’য় তামান্না সবাই চমকে দেন। এতে তাকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। এমনকি একটি দৃশ্যে তাকে ‘টপলেস’ হতেও দেখা গেছে। চেনা তামান্নার এমন অচেনা রূপ দেখে চমকে যান তার ভক্তরা। শুধু এটাই শেষ নয়, তার মুক্তি পাওয়া নেটফ্লিক্সের অ্যানথোলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’-এ সুজয় ঘোষের পর্বেও বাস্তবজীবনের প্রেমিক বিজয় ভার্মার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় তামান্নাকে।

    এর পর থেকেই নতুন করে চর্চায় তামান্না ভাটিয়া। তেলেগু সিনেমায় এতদিন যাকে পাশের বাড়ির মেয়ের চরিত্রে দেখা গেছে, তাকে পর্দায় চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে দেখে তার ভক্তরা চমকে যাওয়াই স্বাভাবিক।

    গত এক বছর তামান্না ভাটিয়াকে পর্দায় দেখে কেউ যদি চমকে গিয়ে বলেন, এই তামান্না কি সেই তামান্না, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। যে তামান্না কখনো পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন না, চুম্বনদৃশ্যে ছিল যার প্রবল আপত্তি, সেই তামান্নাকেই এখন আবেদনময়ী দৃশ্যে দেখে প্রশ্নটা করা অন্যায্য হবে না বলেও জানান সিনেমাপ্রেমীরা।

    বিনোদন ডেস্ক

  • ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

    ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তামান্না ভাটিয়া একজন। এক সময়ে পর্দায় চুম্বনের দৃশ্যেও রাজি ছিলেন না তিনি। পরে সেই প্রতিজ্ঞা ভেঙে ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তামান্না।

    এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করার সময়ে আমাদের চেয়ে পুরুষদের বেশি অস্বস্তি হয়। ওরা ভাবেন, বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে মহিলারা হয়ত খারাপ ভাববেন। মহিলাদের যাতে অস্বস্তি না হয়, সেই বিষয়টা  নিয়ে ভাবতে হয়।’

    ‘লাস্ট স্টোরিজ ২’-তে বিজয়ের সঙ্গে তামান্নার চুম্বনদৃশ্য নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছিল। সেই ছবির সময় থেকেই সম্পর্কে জড়ান তামন্না ও বিজয়। বিজয় ছাড়াও ‘জি করদা’ ওয়েব সিরিজে অভিনেতা সুহেল নায়ারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তামন্না।

    উল্লেখ্য, তামান্নার ছবি ‘আরানমানাই ৪’ বক্স অফিসে ভাল ব্যবসা করছে। এখনও পর্যন্ত এ ছবি ৪৭.৯০ কোটি রুটি আয় করেছে। ছবিটির সাফল্য দেখেই এই ছবির হিন্দি ডাবিং আগামী ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে, বিজয় বর্মার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘ডার্লিংস’, ‘মার্ডার মুবারক’, ‘জানে জান’, ‘দহাড়’, ‘মির্জাপুর’ ইত্যাদি।

    বিনোদন ডেস্ক

  • মুম্বাই পুলিশের তলব, সময় চাইলেন তামান্না

    আইপিএলের বেআইনি অনলাইনে সম্প্রচারের ঘটনায় নাম এসেছে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এ ঘটনায় মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখা থেকে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ২৯ এপ্রিলের মধ্যে পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে হাজিরা না দিয়ে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার কাছে সময় চেয়েছেন তামান্না।

    গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএল সম্প্রচারের অভিযোগ ওঠে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপকাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দুটি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে।

    ওই অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে অতীতে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, সংগীতশিল্পী বাদশা-সহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ।

    এবার ‘ফেয়ার প্লে’ অ্যাপ সূত্রে পুলিশ ‘লাস্ট স্টোরিজ ২’ খ্যাত অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এ ঘটনার জেরে ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও পুলিশ ডেকে পাঠায়। কিন্তু সূত্রের খবর, দেশের বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি।

    এদিকে সোমবার (২৯ এপ্রিল) হাজিরা দেওয়ার কথা ছিল তামান্না ভাটিয়ার। তবে অভিনেত্রী সাইবার সেল টিমকে জানিয়েছেন, তিনি আপাতত মুম্বাইয়ে নেই। আবার হাজিরার তারিখ নির্ধারণ করা হলে সেদিন উপস্থিত থাকতে পারবেন।

    আইপিএলের সম্প্রচারের স্বত্ব রয়েছে যে কোম্পানির অধীনে, ২০২৩ সালে তারা পুলিশের কাছে অভিযোগ করেছিল। অভিযোগে বলা হয়েছিল, অনলাইন বেটিং অ্যাপ ‘ফেয়ার প্লে’ বেআইনিভাবে আইপিএল ম্যাচ সম্প্রচার করছে। বেআইনি সম্প্রচারের জন্য তাদের ১০০ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে।

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • বিজয়-তামান্নাকে নিয়ে গুঞ্জন, উত্তর জানা নেই তাদের

    বেশ কিছুদিন ধরেই বিজয় বর্মা ও তামান্না ভাটিয়াকে নিয়ে গুঞ্জন রটেছে- তারা দুজনে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসছেন। এ প্রশ্নের উত্তর জানা নেই তাদের।

    rnrn

    এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে অভিনেতা বিজয় বর্মা বলেছেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬ থেকে ১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সবাই আগ্রহ দেখাচ্ছেন। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে। কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি। তাই বিয়ে কবে হবে না হবে, তা সময়ের হাতে ছেড়ে দিতে হয়েছে।’

    rnrn

    বিজয়ের মতো ৩৩ বছর বয়সে পা দেওয়া অভিনেত্রী তামান্নার বাড়ি থেকেও বিয়ের জন্য চাপ আসছে। মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য উঠেপড়ে লেগেছে তার পরিবার। বাড়ির চাপে বিয়ে করবেন, নাকি আরও কিছুদিন চুটিয়ে প্রেম করবেন তা নিয়ে মুখ খোলেননি তামান্না। 

    rnrn

    ‘লাস্ট স্টোরিজ-২’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় একে অন্যের কাছাকাছি আসেন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। এরপর ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়ির দীপাবলির অনুষ্ঠানে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। 

    বিনোদন ডেস্ক

  • তামান্নাকে কবে বিয়ে করবেন, জানালেন বিজয়

    দীর্ঘদিন ধরেই প্রেম-বিয়ে নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বার্মা। গত বছরের শেষদি কে নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহরও দিয়েছেন দুজনই। এর পর থেকেই প্রেম কবে পরিণতি পাবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই।

    এবার এক অনুরাগী প্রশ্ন করে বসলেন বিজয়কে— ‘কবে বিয়ে করছেন?’

    ‘লাস্ট স্টোরি-২’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় তারা কাছাকাছি আসেন। মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির অনুষ্ঠান শেষে হাত ধরে গাড়িতে ওঠার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    কবে বিয়ে করছেন এ জুটি— এ নিয়ে সবার মাঝে প্রশ্ন। তবে নিজেদের বিয়ে নিয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করেননি বিজয়-তামান্না। কিন্তু অনুরাগীর প্রশ্নের উত্তর দিলেন বিজয়। তিনি জানালেন, একই প্রশ্ন শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে তার।
    শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও নাকি প্রতিদিন একই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজয়কে। মাকে ফোন করলেই নাকি তিনি ছেলেকে একই কথা জিজ্ঞেস করেন।

    এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সবাই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।’

    বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, তা নয়। একই রকম চাপে রয়েছেন নাকি তামান্নাও। কিছু দিন আগেই ৩৩ বছরে পা দিয়েছেন নায়িকা। ফলে এবার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তার বাড়ির লোকেরা।

    বাড়ির চাপে পড়ে বিয়েটা করেই ফেলবেন, নাকি আরও কিছু দিন চুটিয়ে প্রেম করবেন বিজয়-তামান্না, সেটা অবশ্য তারাই বলতে পারবেন। তবে তাদের ভক্ত-অনুরাগীরা এ সুখবর শোনার জন্য বেশ মুখিয়ে আছেন।

    বিনোদন ডেস্ক

  • কবে বিয়ে করছেন তামান্না-বিজয়?

    বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া। গত কয়েক বছর ধরেই প্রেম করছেন এই জুটি। মুম্বাই শহরের ক্যাফে, সিনেমার প্রচারণার কাজে এমনকি হাসিমুখে হাতে হাত রেখে লালগালিচায় হাঁটাতেও দেখা যায় তাদের। কিন্তু আলোচিত জুটির প্রেমের বিষয়ে অকপটতা দেখা গেলেও বিয়ের বিষয়ে তেমন কোনো কিছু শোনা যায়নি বলিউডপাড়ায়। এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি না বলে অন্যভাবে উত্তর দেন বিজয়।

    আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে নিয়ে প্রশ্ন করলে বিজয় বলেন— ভক্তরা চায় না আমি বিয়ে করি। মা আমাকে এমনই প্রশ্ন করেই চলছে— কবে আমি বিয়ে করব। মাকেও ঠিকঠাক উত্তর দিতে পারছি না, অন্য কাউকে কি আর উত্তর দেব।

    বিজয় বলেন, আমি কোনো অভিনেত্রীর সঙ্গে প্রেম করব এই কথা কখনো ভাবিনি। কিন্তু তামান্নাকে দেখার পর ওর সঙ্গে মেলামেশা শুরু করি। তামান্নার পাশে থাকার গুরুত্বটা বুঝতে পারি। এমন কাউকে পাশে পাওয়া, যে জগতটাকে বোঝে তা সম্পর্কের দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে তাকে নিজের পাশে পাওয়াটা সত্যিই ভাগ্যের।

    ভক্তদের দাবি, বিজয় ও তামান্না দুজনেই নাকি মানসিকভাবে গাঁটছড়া বাঁধার জন্য প্রস্তুত। তবে কেন তারা বিয়ে করছেন না, তা কেউ জানে না।

    বিনোদন ডেস্ক

  • বয়স বাড়ছে তামান্নার, বিয়ে দিতে চায় পরিবার

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার বয়স বাড়ছে। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। ফলে পরিবার থেকেও বিয়ের জন্য চাপ পাচ্ছেন তিনি। 

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তামান্নার পরিবারও নাকি নায়িকার বিয়ে নিয়ে আর দেরি করতে চাইছেন না। শিগগিরই পছন্দের পাত্রের কাছে নিজেদের মেয়েকে তুলে দিতে চাইছেন তারা। 

    আরও পড়ুন: 

    সে হিসেবে নায়িকার জন্য বিয়ের পাত্রও প্রস্তুত। কারণ দীর্ঘদিন ধরেই অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তামান্না। তাকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। 

    দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেন, ‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই এক জনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।’

    যদিও তামান্নার পরিকল্পনা ছিল ৩০ পেরোতেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করবেন। সেটা হয়নি। 

    তমান্নার কথায়, খুব ছোট বয়সে কাজ শুরু করি। তখন ইন্ডাস্ট্রিতে নায়িকারা সর্বোচ্চ ১০ বছরের ক্যারিয়ার গড়ত। আমিও নিজের বিষয়ে এমন কিছুই ভেবেছিলাম। ৩০ পর্যন্ত কাজ করবো। তারপর বিয়ে করে সন্তান নেব, সংসার করবো। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হল।’

    জানা গেছে, এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তামান্না-বিজয়। ইতোমধ্যেই দুই তারকার পরিবারে বিয়ের সানাই বাজতে শুরু করেছে।
     

    বিনোদন ডেস্ক

  • তামান্নার যে বিষয়ে প্রশ্ন করায় ক্ষেপে গেলেন বিজয়

    সম্পর্কে জড়িয়েছেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। লুকোচুরি নয়, বরং প্রেম নিয়ে খোলামেলা তারা। পর্দায় তো বটেই, বিমানবন্দর থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় তাদের একসঙ্গে দেখা গেছে একাধিক জায়গায়। সদ্য মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা। 

    সেখান থেকে ছবি দেন অভিনেত্রী। তবে ছবিতে ব্রাত্য বিজয়। যাওয়ার সময় ও ফেরার সময় বিমানবন্দরে একই সময় দেখা যায় তাদের। যদিও আলাদাভাবে। বিজয়কে দেখামাত্রই তামান্নাকে নিয়ে প্রশ্ন করেন আলোকচিত্রীরা, তাতেই খেপে যান বিজয়!

    বৃহস্পতিবার মালদ্বীপ থেকে ফেরার পর মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তামান্নাকে। সেখানে আলোকচিত্রীরা তার মালদ্বীপের ছবির প্রশংসা করেন। মজা করে একজন প্রশ্ন করে বসেন, বিজয় স্যার আসেননি? তাতে তামান্নাকে হেসে চলে যেতে দেখা যায়। এর পর বিজয় বাইরে এলে একইভাবে তাকেও ছেঁকে ধরেন আলোকচিত্রীরা। মজার ছলেই বিজয়কে জিজ্ঞাসা করেন, মালদ্বীপের সমুদ্রসৈকতে ফুর্তি করে ফিরলেন? এই ধরনের প্রশ্ন একেবারেই পছন্দ হয়নি অভিনেতার। রেগে গিয়ে বলেন, এই ধরনের কথা আপনি বলতে পারেন না। তার পরই গাড়িতে উঠে বেরিয়ে যান অভিনেতা। 

    আসলে তামান্নার বিষয়ে বেশ স্পর্শকাতর অভিনেতা। ইদানিং তামান্নাকে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় বিজয়কে। বিভিন্ন সময় হাসিমুখেই উত্তর দেন। তবে এবার একটু অন্যভাবে দেখা গেল বিজয়কে। 

    সম্প্রতি অবশ্য তিনি জানিয়েছিলেন, এই নতুন সম্পর্কের জন্য বড় বেশি প্রচারের আলোয় চলে আসছেন তিনি। এবং সে কারণেই মাঝেমাঝে অস্বস্তি হয় তার। এবার আলোকচিত্রীদের ইঙ্গিতপূর্ণ প্রশ্ন যে তার মোটেই পছন্দ হয়নি, তা বুঝিয়ে দিলেন বিজয়।

    বিনোদন ডেস্ক