Tag: জেমস 

  • চলতি বছর হোক গানের: জেমস

    জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। গত বছরের শেষ প্রান্তে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতিয়েছেন তিনি। একই বছর প্রথমবার সৌদি আরবে কনসার্ট করেছেন। 

    এ ছাড়া পুরো বছর জুড়েই বিশ্ব্যব্যাপী কনসার্ট করে মাতিয়েছেন সংগীতপ্রেমীদের। নতুন বছরেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানালেন জেমস। ২০২৫ সাল শুরু করেছেন স্টেজ শো দিয়েই। সিলেটের এক আয়োজনে ৩১ ডিসেম্বর রাত গান করেন। 

    নতুন বছরও জনপ্রিয় এ তারকার থাকবে গানের ব্যস্ততা, এমনটাই জানিয়েছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্টেজ শো দিয়েই এবার আমরা নতুন বছর শুরু করেছি। নগরবাউলের এ গানের যাত্রা বছরজুড়েই চলবে। নতুন বছরে শিল্প-সংস্কৃতির এক সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রত্যাশা।’ 

    এদিকে নতুন বছর নিয়ে ভক্তদের শুভেচ্ছা জানান জেমস। সঙ্গে কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন। জেমস বলেন, ‘ভক্তরা আমার প্রাণ, সবার প্রতি কৃতজ্ঞ। আমার ভালোবাসা অব্যাহত থাকবে। সবাইকে শুভেচ্ছা।’ 

    কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘গত বছর দেশ ও দেশের বাইরে অনেক কনসার্টে অংশ নিয়েছিলাম। বিশেষ করে সৌদি আরবের কনসার্ট ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ। বিশ্বাস করি নতুন বছরে আরও বেশি কনসার্ট ব্যস্ততা থাকবে দেশ ও দেশের বাইরে।’ 

    নতুন বাংলাদেশ নিয়েও প্রত্যাশার কথা জানিয়ে এ তারকা বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে। তাই প্রত্যাশা একটু বেশি। সংস্কৃতিবাদ্ধব সমৃদ্ধির এক বাংলাদেশ চাই। আমাদের গান ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে। এ বছর হোক গানের বছর এটাই আমার চাওয়া।’ 

    এদিকে গত বছর তার নতুন কোনো প্রকাশ হয়নি। তবে চলতি বছর নতুন গান প্রকাশ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সেভাবেই প্রস্তুতি থাকবে তার।

    আনন্দনগর প্রতিবেদক

  • দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

    সংগীতাঙ্গনের শ্রোতানন্দিত তারকা বেবী নাজনীন, মাহফুজ আনাম জেমস, মনির খান ও আসিফ আকবর। এ চার তারকা আজ একসঙ্গে গাইবেন একমঞ্চে।

    বিজয় দিবস উপলক্ষ্যে দীর্ঘ ১৫ বছর পর বিএনপির উদ্যোগে একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায়।

    ভিন্নদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের এ কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।

    ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এ কনসার্টে আজ গাইবেন এ চারজনসহ একঝাঁক সংগীতশিল্পী। দীর্ঘদিন দেশের মাটিতে গান গাইতে পারেননি আসিফ আকবর, বেবী নাজনিন ও মনির খান। স্বৈরাচার হাসিনার শাসনামলে তাদের কালোতালিকা করে রাখা হয়েছিল।

    বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও নিজ দেশে তারা ছিলেন কোণঠাসা। আজ প্রাণখুলে গাইবার দিন তাদের। এদিকে জেমসও দীর্ঘদিন পর দেশের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন।

    এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘সবার আগে দেশ। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যে এ কনসার্ট। এতে গাইব, ভাবতেই ভালো লাগছে।’

    মনির খান বলেন, ‘দীর্ঘদিন পর দেশের বিজয় দিবসের কোনো কনসার্টে গাইতে পারছি এটাই আনন্দের। অনেক বছর পর মনে হচ্ছে আমরা স্বাধীন। শিল্পীরা আজ মন-প্রাণ খুলে গাইতে পারছে।’

    সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আসিফ আকবর বলেন, সবার আগে বাংলাদেশ। আজ মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে থাকছি আমিও। বিকাল চারটায় মঞ্চে উঠছি আপনাদের গান শোনাতে। দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে প্রাণের ও গানের মেলায় দেখা হবে।’

    নগর বাউল জেমস কনসার্টের শেষ আকর্ষণ হিসাবে মঞ্চে উঠবেন। এ কনসার্টে আরও গাইবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, কনকচাঁপা, কনা, ইমরান, প্রীতম, মৌসুমী, জেফার ও একদল লোকশিল্পী। এ ছাড়াও থাকছে ব্যান্ড ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস।

    বিনোদন ডেস্ক

  • মরুর বুকে বারবার ফিরে আসার কথা জানালেন জেমস

    ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের একটি কনসার্টে অংশ নিয়ে সুর ও কণ্ঠে মরুর বুকে লাখো বাঙালির বুকে ঝড় তুললেন নগরবাউল জেমস। সৌদি আরবের সাউদিয়া পার্কে আয়োজিত গ্লোবাল হারমোনির তৃতীয় রাত মাতালেন এ ব্যান্ডসংগীত তারকা। প্রথমবারের মতো সৌদি আরবে পারফর্মের পর আশ্বাস দিলেন পরবর্তী সময়ে প্রবাসীদের ডাকে আবার সাড়া দেবেন তিনি। 

    কনসার্টে অংশ নেওয়ার পর জেমস গণমাধ্যমকে বলেন, আমি প্রথম রিয়াদের মাটিতে পা দিলাম। আশা করিনি যে এত সুন্দর আর এত দর্শক এখানে আছে। তিনি বলেন, রিয়াদে এসে আমি মুগ্ধ এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। রিয়াদে আমি বারবার ফিরে আসব। তাদের (প্রবাসী বাংলাদেশি) অনেক ধন্যবাদ, আজকের এ অনুষ্ঠানে আসার জন্য।

    বিশেষ করে গ্লোবাল হারমোনি এতে অংশগ্রহণ করার জন্য আর এই অনুষ্ঠানকে সুন্দর করে উপস্থাপন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে রেমিট্যান্স যোদ্ধাদের বিষয়ে জেমস বলেন, ইনশাআল্লাহ তারা আরও পরিশ্রম করবে, দেশের জন্য আরও কাজ করবে। কর্মমুখর জীবনে সংগীতের মাধ্যমে এই যে একটা মেলবন্ধন হলো এবং তারা উপভোগ করল আনন্দ করল।’ 

    যদি সুযোগ পান তাহলে আপনি রিয়াদে আবার আসবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জেমস বলেন, এ বিষয়ে কোনো প্রশ্ন নেই, যখনই সুযোগ পাওয়া যাবে চলে আসব।

    বিনোদন ডেস্ক

  • আজ ঢাকায় জেমসের কনসার্ট

    ঢাকার মঞ্চে আজ গান গাইবেন নগরবাউল খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। রাজধানীর সেনানিবাসের ভেতরে সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কনসার্টটি। 

    বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে নগরবাউলের ভেরিফায়েড একাউন্টে এক পোস্টে জেমস লিখেছেন, ‘আমার প্রাণের শহর ঢাকা, ভালোবাসা নিও। দেখা হবে ১৫ নভেম্বর।’ 

    এদিকে একইমঞ্চে গান শোনাবেন আরও তিনটি দল। সেগুলো হলো ‘আর্ক’, ‘মাইলস’ ও ‘দলছুট’। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ‘ঢাকা রেট্রো’ নামে একটি কনসার্টে অংশ নেবে দলগুলো। 

    কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে দলছুট ব্যান্ডের দলপ্রধান সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ‘অনুষ্ঠানটি গত মাসেই হবার কথা ছিল। কিন্তু পিছিয়ে গেছে। আশার কথা হলো অনুষ্ঠানটি আবারও হচ্ছে। শ্রোতাদের গান শোনানোর সুযোগ পেয়েছি আমরা। আশা করি সবার অংশগ্রহনে ভালো একটা শো হবে।’ 

    কনসার্টটি গত ১৮ অক্টোবর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় হওয়ার কথা ছিল। কিন্তু সেটি স্থগিত হয়। এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। 

    জানা গেছে, কনসার্টে আইয়ুব বাচ্চুর স্মরণে থাকবে একটি ট্রিবিউট পরিবেশনা। যেখানে ওয়ারফেজের মিজান, ডি রকস্টার শুভ, এলআরবি ব্যান্ডের পুরাতন দুজন অংশ নেবেন। বিকাল তিনটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

    বিনোদন ডেস্ক

  • জেমসের ফেসবুক লাল

    ব্যান্ড তারকা জেমস এমনিতে স্বল্পভাষী। খুব বেশি আয়োজনে তাকে দেখা যায় না। নিজের মতো থাকতে ভালোবাসেন দেশের ব্যান্ড সংগীত ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই তারকা। তবে এবার যেন তিনি নীরবতা ভাঙলেন। নিজের মতো করে শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া দিলেন।

    rnrn

    কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। অফলাইন ও অনলাইনে আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দিয়েছেন বিনোদন অঙ্গনের অনেক তারকা। তবে এই আন্দোলন নিয়ে এবারই প্রথম নিজেদের মতো করে সাড়া দিলেন জেমস। 

    rnrn

    শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে অনেকেই ফেসবুক ওয়ালে প্রোফাইল ও কাভার ফটোতে লাল রং দিয়ে রেখেছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন জেমস। বৃহস্পতিবার লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন নগরবাউলখ্যাত জেমস।

    rnrn

    কোটা আন্দোলনে নিহতদের বিচার চেয়ে দাবির পক্ষে বর্তমানে মাঠে নামছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণির মানুষ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। 

    rnrn

    প্রসঙ্গত, এ পর্যন্ত কোটা আন্দোলনে নিহতের সংখ্যা সরকারি হিসাবে প্রায় দেড়শ।

    যুগান্তর প্রতিবেদন

  • গান গাইতে আমেরিকায় জেমস 

    দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউলখ্যাত জেমস। সম্প্রতি তিনি আমেরিকায় গিয়েছেন। থাকবেন প্রায় এক মাস। উদ্দেশ্য গান করা। বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার রবিন। 

    rnrn

    জেমস জানিয়েছেন, আমেরিকায় ‘বৈশাখী মেলা’ শিরোনামের একটি কনসার্টে অংশ নেবেন জেমস। গত ১৮ বছর ধরে দেশটির নর্থ মিয়ামি বিচে আয়োজিত হয়ে আসছে এই মেলা। 

    rnrn

    এবার ১৯তম আয়োজনে গান করবেন জেমস। আগামী ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে এ কনসার্ট। সেখানে জেমসের সঙ্গে আরও গাইবেন বাংলাদেশ ও ভারতের কয়েকজন জনপ্রিয় শিল্পী। এ প্রসঙ্গে জেমস বলেন, ‘আমেরিকায় এবারের ভ্রমনটা বেশ লম্বা বলা যায়। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরও ১০টি স্টেটে শো রয়েছে আমাদের। 

    rnrn

    কনসার্টের এ সংখ্যা আরও বাড়বে হয়তো। কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ডদলই এক মাস দেশটিতে থাকব।’ প্রসঙ্গত, সর্বশেষ গেল ঈদের চাঁদরাতে প্রকাশ হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার এবং সুর করেছেন জেমস। এটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়।

    আনন্দনগর প্রতিবেদন