Tag: জেমস 

  • বাবা হয়ে তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন জেমস!

    বাবা হয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউলখ্যাত মাহফুজ আনাম জেমস। পাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন।চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম।

    জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়ান তারা।পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে ৩টায় জন্ম হয় জিব্রানের। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা।

    জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে, তিনি জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।

    ব্যক্তিজীবনে এর আগে দুবার বিয়ে করেছেন জেমস। তার প্রথম স্ত্রী অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেনজীর সাজ্জাদের সঙ্গেও বিচ্ছেদ হয় জেমসের।

    প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

     বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে জেমস বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’

    বিনোদন ডেস্ক

  • গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান

    ঢালিউড অভিনেতা নায়ক জায়েদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে থেকেই আমেরিকায় অবস্থান করছেন। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি তার। সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন জায়েদ খান।

    সম্প্রতি দেশটির মিশিগানে আয়োজন করা হয়েছিল একটি শো। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী জেমসের সঙ্গে ছিলেন এ অভিনেতা। সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন জায়েদ খান।

    মিশিগানের এই শো জেমস যেমন উপভোগ করেছেন, ঠিক তেমনি উপভোগ করেছেন স্থানীয় বাঙালিরাও। এ আয়োজনে অংশ নিয়েছিলেন নন্দিত সংগীতশিল্পী রিজিয়া পারভিন ও ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ।

    জেমস সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি পোস্টে জায়েদ খান লিখেছেন, আপনার সঙ্গে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সবসময়।

    এ বর্ষীয়ান কিংবদন্তি ব্যান্ড তারকা জায়েদ খানকে ভীষণ পছন্দ করেছেন, সে কথা আয়োজক শুভ কামালের কথাতেও স্পষ্ট। জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন— মজা করে এ প্রশ্নও করেছেন জেমস।

    সামাজিক মাধ্যমে একটি পোস্টে শুভ কামাল লিখেছেন, জায়েদ খান ভাই থাকলে যে কোনো আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন। তারা চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বলেন—দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোনো শিল্পী পাবেন না, যার সঙ্গে গুরু এমন আপনভাবে কথা বলেন।

    বিনোদন ডেস্ক

  • প্রথমবার জেমসের সঙ্গে মেহজাবীন মেহা

    বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী মেহজাবীন মেহা।  প্রথমবারে মতো তিনি জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে একই মঞ্চে গান করেছেন, যা এই শিল্পীর কাছে ছিল অনুপ্রেরণার। 

    সম্প্রতি মিশিগানে অনুষ্ঠিত নর্থ আমেরিকা-বাংলাদেশি ফেস্টিভাল বাংলা মেলা ২০২৫-এর আয়োজনে তাদের একই মঞ্চে দেখা যায়।  গান গেয়ে দর্শকদের হৃদয় মাতিয়ে তুলেন জেমস ও মেহজাবীন মেহা। 

    মেহজাবীন মেহা বলেন, ‘জেমস ভাইয়ের সঙ্গে প্রথমবার একই মঞ্চে গান করেছি। আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেই তার একজন ভক্ত। মিশিগানে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। এত দর্শকের ভালোবাসা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমাদের সাথে আরও অনেক গুনী শিল্পীরা ছিলেন। সাজ্জাদ পারভেজ ভাইয়া এসেছে বাংলাদেশ থেকে। তার সঙ্গেও এটা আমার প্রথম শো। আরও ছিলেন রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী। এছাড়া গানের তালে দর্শক মাতিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা দীঘি।’

    এদিকে মেহা জানান, তিনি আরও ভালো ভালো কাজ করতে চান। মৌলিক গানেরও কাজ চলছে তার। খুব শিগগিরই কয়েকটি গান আসবে।

    বিনোদন ডেস্ক

  • মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: গভীর শোক ও সমবেদনা জানালেন জেমস

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন স্কুলশিক্ষার্থী-শিক্ষক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। হৃদয়বিদারক এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও তার দল নগরবাউল।

    নগরবাউল জেমস’–এর অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় জেমস লেখেন, —‘এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা। আহত শিক্ষার্থী ও তাদের পরিবার যেভাবে দুঃসহ সময় পার করছেন, আমরা তাদের পাশে আছি।’

    জেমস আরও জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা সাহসিকতার সঙ্গে দ্রুত পরিস্থিতি মোকাবেলা করেছেন। নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’

    বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন জেমস, অংশ নিচ্ছেন একাধিক কনসার্টে। তারই অংশ হিসেবে আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ার একটি আয়োজনে ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর ২ আগস্ট ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ‘ফ্রিডম হাই স্কুলে’ হবে আরেকটি কনসার্ট।

    উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন, আহত হয়েছেন শতাধিক।

    অনলাইন ডেস্ক

  • আজ রাতে সৌদি আরবে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

    সৌদি আরবের দাম্মামে আজ (২ মে) রাতে গানে গানে মাতাবেন বাংলাদেশের রক লিজেন্ড নগরবাউল জেমস। দেশটির ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে আয়োজিত চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে তিনি মঞ্চে উঠবেন। অনুষ্ঠান শুরু হবে সৌদি সময় রাত ৯টায়।

    বাংলাদেশ ছাড়াও এই আয়োজনে অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। প্রতিটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে সংগীত, নৃত্য ও পারফরম্যান্সের মাধ্যমে।

    জেমস ছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে আজ একই মঞ্চে পারফর্ম করবেন বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা। এই আয়োজনে আগামী ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্টে অংশ নেবেন জেমস।

    এক সাক্ষাৎকারে জেমস বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। এটা আমার জন্য যেমন সম্মানের, তেমনি গর্বেরও। দেশ ও বাংলা গানের প্রতিনিধিত্ব করতে পারাটা সব সময়ই বিশেষ কিছু।’

    সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগ মূলত বিশ্ব সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরার প্রয়াস। গতকাল দ্বিতীয় দিনে বাংলাদেশের শিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা পারফর্ম করেছেন। প্রথম দিন মঞ্চ মাতিয়েছেন কনা ও আকাশ মাহমুদ। শেষ দিনে মঞ্চে উঠবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

    বাংলাদেশের শিল্পীদের এই আন্তর্জাতিক অংশগ্রহণ বিশ্বমঞ্চে বাংলা গানের পরিচিতিও আরও বিস্তৃত করছে।

    বিনোদন ডেস্ক

  • মরুর দেশে পাড়ি দিচ্ছেন জেমস

    সাত বছর ধরে সৌদি সরকার নিয়মিত আয়োজন করছে ‘রিয়াদ সিজন’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান। তবে প্রতি সিজনে আয়োজনটি নাম থাকে আলাদা। প্রতি বছরই এ আয়োজনের বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা সেগমেন্টে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন সৌদিতে। 

    বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। গত বছর আয়োজনটি অনুষ্ঠিত হয় রিয়াদে। এবার অনুষ্টিত হচ্ছে দেশটির দাম্মাম শহরে। এবারের আয়োজনের নাম ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশের পাশাপাশি এতে আরও অংশ নিয়েছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা।  

    জানা গেছে, দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে এ আয়োজন। প্রতিটি দেশ চারদিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরছে এতে। ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অংশ নেবে বাংলাদেশ। কারুশৈলী প্রদর্শনী, দেশীয় খাবার, শিশুদের নিয়ে বিশেষ আয়োজন, কর্মশালাসহ থাকছে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট। 

    এতে প্রধান আকর্ষণ হিসাবে থাকছেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। এর আগেও সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে গান গাইতে গিয়েছিলেন তিনি। এবারে এটি তার দ্বিতীয় যাত্রা।  গত বছর ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিয়েছেন সংগীতের এ তারকা। ওইসময় তার আগমনে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক হয়ে উঠে কানায় কানায় পূর্ণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরআগে এতো প্রবাসী বাঙালিদের এমন মিলনমেলা সৌদির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি! ‘রিয়াদ সিজন’ নামের এ আয়োজনে অংশ নিয়ে জেমস নিজেও হয়েছিলেন মুগ্ধ। 

    মঞ্চে পারফর্মের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেমস বলেন, ‘রেমিটেন্সযোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম, সেই সাথে সংগীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন, তারা এনজয় করলো। আশা করি তারা দেশের জন্য সামনে আরো কাজ করবেন। তাদের গান শোনাতে পেরে আমি নিজেও মুগ্ধ। আমি আবারও আসতে চাই এখানে গান শোনাতে।’ 

    সেই ধারাবাহিকতায় এবার আবারও নিজের দল ‘নগরবাউল’ নিয়ে দেশটিতে গান শোনাতে যাচ্ছেন এ সংগীত তারকা। উৎসবে বাংলাদেশের জন্য বরাদ্দ চারদিনের তৃতীয় দিন প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ব্যান্ড তারকা নগরবাউল জেমসের পরিবেশনা। এ আয়োজনে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন বাংলাদেশের একাধিক তারকা শিল্পী। বাংলাদেশের জন্য বরাদ্ধ চার দিন মঞ্চ মাতাবেন তারা। 

    ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন (৩০ এপ্রিল) গাইবেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা। উৎসবের তৃতীয় দিন (২ মে) জেমসের সঙ্গে আরও গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা। 

    ইতোমধ্যে কনসার্টের খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছেন শিল্পীরা। কনসার্টে অংশ নেয়ার বিষয়ে নিশ্চিত করেছেন জেমস। 

    তিনি বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব আমি। এছাড়াও ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইবো। এরপর ২০২৫ ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি।’ 

    ইমরান মাহমুদুল বলেন, ‘সৌদি আরবে আগেও প্রবাসীদের গান শোনাতে গিয়েছি। এবার আবারও যাচ্ছি। মরুর এই দেশে আমাদের প্রবাসী ভাই ও বোনেরা অনেক পরিশ্রম করেন। দেশে রেমিটেন্স পাঠান। তাদের জন্যই আবারও যাওয়া।  ১ মে দাম্মামের আল ইসকান পার্কে আমি হাজির থাকবো। সবার সঙ্গে দেখা হবে, গান হবে এবং অনেক ফান হবে। আমি পারফর্ম করব বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত। সবার পছন্দের গানের সঙ্গে সুন্দর কিছু সময় কাটবে।’ 

    আগামী ১ মে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বেন বলে জানিয়েছেন সংগতিশিল্পী মিলা ইসলাম। তিনি বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে এ ইভেন্টে আমি গান করব। যেখানে দর্শক একসঙ্গে উপভোগ করতে পারবেন বাংলাদেশের প্রাণবন্ত সংস্কৃতি, বিনোদন, ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার এবং সংগীতসহ আরও অনেক কিছু। খোবার এবং উপসাগরীয় অঞ্চলের সব বাংলাদেশিকে এ আয়োজনে আমি আমন্ত্রণ জানাচ্ছি।’  

    আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে দিলশাদ নাহার কণা বলেন, ‘বিশ্বের সবচেয়ে বেশী বাংলাদেশী থাকেন সৌদিতে। তারা আমাদের দেশের রেমিটেন্সের চাকা সচল রাখেন। এ ধরণের মানুষদের কিছুটা বিনোদিত করতে পারলে নিজের কাছেই বেশ ভালো লাগে। সেই লক্ষ্যেই তাদের কাছে যাওয়া।’

    আনন্দনগর প্রতিবেদক

  • সৌদি আরবের কনসার্ট মাতাবেন জেমস, মিলা, কনারা

    সৌদি আরবের ডাম্মামে বসছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব, যেখানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরবেন জেমস, মিলা, কনাসহ দেশের জনপ্রিয় শিল্পীরা। সৌদি সরকারের উদ্যোগে ২০১৯ সালে যাত্রা শুরু করা ‘রিয়াদ সিজন’-এর সম্প্রসারিত অংশ হিসেবে আয়োজিত এই উৎসব চলছে আল খোবার আল ইস্কান পার্কে।  

    উৎসব শুরু হয়েছে ৯ এপ্রিল। এতে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। প্রতিটি দেশকে চার দিন করে সময় দেওয়া হয়েছে নিজস্ব সংস্কৃতি উপস্থাপনের জন্য। বাংলাদেশের জন্য নির্ধারিত সময় হলো ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত।  

    এই সময়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী, খাবারের স্টল, শিশুদের জন্য নানা আয়োজন, ওয়ার্কশপ এবং সংগীতানুষ্ঠান।  ৩০ এপ্রিল গান পরিবেশন করবেন কনা, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। ১ মে মঞ্চে উঠবেন ইমরান মাহমুদুল, মোহাম্মদ মিলন, আয়েশা জেবিন দীপা ও ডিজে সাফা। এই উৎসবের প্রধান আকর্ষণ থাকছে ২ মে। সেদিন মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা জেমস। তার সঙ্গে থাকবেন বিউটি খান, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষ দিন অর্থাৎ ৩ মে পারফর্ম করবেন মিলা, আরমান আলিফ, বিউটি খান এবং ডিজে সাফা।  

    জেমস এর আগে ‘রিয়াদ সিজন ২০২৩’-এ পারফর্ম করে প্রবাসী দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এবারও তার পরিবেশনায় আছেন তিনি।

    এক ভিডিও বার্তায় ইমরান মাহমুদুল বলেন, ‘সৌদি আরবের সকল প্রবাসী ভাই ও বোনদের আমন্ত্রণ জানাচ্ছি ১ মে আল ইস্কান পার্কে। আমরা গান করব, মজা করব, অনেক সুন্দর স্মৃতি নিয়ে আসব— বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।’

    বিনোদন ডেস্ক

  • আজ জেমসসহ পাঁচ ব্যান্ডের উন্মুক্ত কনসার্ট

    দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস উন্মুক্ত কনসার্টে গান গাইবেন। সেখানে কোনো টিকিট লাগবে না। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বসুন্ধরা টগি ক্লাব মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। যেখানে গান গাইবে নগর বাউলের জেমসসহ আরও পাঁচটি ব্যান্ড।

    ‘রিদম অব ইউথ’ শিরোনামে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টি আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। যার জন্যই এমন ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজকরা মনে করছেন এটি একটি স্মরণীয় কনসার্ট হয়ে থাকবে।

    আর এই কনসার্টে প্রধান আকর্ষণ নগর বাউল জেমস। এ ছাড়া আরও থাকবে আর্টসেল, শিরোনামহীন, এভয়েড রাফা, মেঘদল ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড।

    ‘রিদম অব ইউথ’ উন্মুক্ত কনসার্টটি শুরু হবে দুপুর ২টায়। চলবে মাঝ রাত পর্যন্ত। আয়োজিত কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • কাল ঢাবির ‘তারুণ্যের উৎসব’-এ গাইবেন জেমস, লাগবে না টিকিট

    ‍যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে গত ১১ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’।  ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে এ আয়োজন।  

    উৎসবের শেষ দিন বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট।  এতে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার ব্যান্ডদল নগরবাউল।  তাদের সঙ্গে কনসার্টে গান পরিবেশন করবে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। 

    বিষয়টি নিশ্চিত করে আয়োজকরা জানিয়েছে, পুরো কনসার্টটি উন্মুক্ত থাকবে এবং কোনো টিকিটের প্রয়োজন হবে না। কনসার্টটি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে, যেখানে সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন শিল্পীরা এবং কনসার্টটি চলবে মধ্যরাত পর্যন্ত।

    যুগান্তর প্রতিবেদন

  • চট্টগ্রামে মঞ্চ মাতাবেন জেমস

    বন্দরনগরী চট্টগ্রামে আয়োজিত ‘ফ্লাওয়ার ফেস্ট’র ‘গালা নাইট’ কনসার্টে গান গাইবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। আগামী ৬ ফেব্র“য়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

    এতে জেমসের পাশাপাশি আরও পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট।

    আনন্দনগর প্রতিবেদক