Tag: জেমস 

  • বিতর্ক ও সমালোচনায় এবার সরাসরি জবাব দিলেন জেমস

    ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউলের গায়ক জেমস। হোটেল কক্ষ অপরিচ্ছন্ন রাখা, আয়োজকদের না জানিয়ে চলে যাওয়া এবং চুক্তি ভঙ্গসহ তার ও দলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। এর আগে এসব বিষয়ে নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন কথা বললেও এবার ভেনিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সরাসরি নিজের বক্তব্য তুলে ধরেছেন জেমস।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নগরবাউল। সেখানে জেমস দাবি করেন, যথাযথ তথ্য-প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হোটেল কক্ষের অপরিচ্ছন্ন ছবির বিষয়ে জেমস বলেন, ‘একটা হোটেলের নিয়ম কানুন আছে। যে রুম নিয়ে অভিযোগ, সেখানে কিছু ইয়াং মিউজিশিয়ান ছিল। তাদের বয়স কম, হয়ত রুম পুরোপুরি গুছিয়ে বা ক্লিন করে রাখেনি। এটা এমন কোনো বিগ ডিল নয়। এমন প্রায় সব হোটেলেই এটা ঘটে। এটা এমন কিছুই না, অনেকেই রুমে অনেক কিছু রাখে।’

    হোটেল কক্ষের ছবি অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ায় তার ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হয়েছে কি না—এমন প্রশ্নও করা হয় জেমসকে। জবাবে তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘এটা আমার রুমই না। সেক্ষেত্রে আমার প্রাইভেসির বিষয়টি আসছেই না।’ অর্থাৎ সামাজিক মাধ্যমে যে কক্ষের ছবি ছড়িয়ে পড়েছে, সেটি তার ব্যক্তিগত কক্ষ ছিল না বলে জানান তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে আয়োজকদের পক্ষ থেকে ওঠা চুক্তি ভঙ্গ এবং টিকিট বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি জেমস। এ সময় তার মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন আয়োজকদের বিরুদ্ধেই পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তোলেন।

    রবিনের দাবি, চুক্তি অনুযায়ী ৩০ হাজার ইউরো পারিশ্রমিক পরিশোধের পর জেমসের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু কনসার্ট শুরু হওয়ার আগে আয়োজকেরা চুক্তি অনুযায়ী পুরো অর্থ পরিশোধ করেননি।

    এদিকে বিতর্কের মধ্যেও থেমে নেই নগরবাউলের ইউরোপ সফর। আগামী ২৩ আগস্ট ভেনিসে কনসার্ট করার পর ইতালির আরও কয়েকটি শহরে পারফর্ম করার কথা রয়েছে জেমস ও তার দলের। এরপর আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করবেন তারা। ইউরোপের সফর শেষ করে আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে নগরবাউলের।

    বিনোদন ডেস্ক

  • ইউরোপ ট্যুরে নগরবাউল জেমস

    দেশের কনসার্ট হোক কিংবা বিদেশে— শ্রোতা-ভক্তদের আনন্দ-উন্মাদনায় মাতিয়ে রাখতে নগরবাউল জেমসের  জুড়ি মেলা ভার। এবার নগরবাউল দুই মাসের জন্য উড়াল দিচ্ছেন ইউরোপে। সেখানকার কয়েকটি দেশে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন তিনি।

    জানা গেছে, নগরবাউল জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেছেন, প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।

    এবারের যাত্রার শুরুটা হবে লন্ডন শহরে কনসার্টের মধ্য দিয়ে। ২৫ জুলাই যুক্তরাজ্যের এ শহরে গাইবেন জেমস। এরপর কনসার্ট করবেন ২৬ জুলাই পর্তুগাল, ৯ আগস্ট সাইপ্রাস, ১৬ আগস্ট ইতালির রোম, ২২ আগস্ট ভেনিস এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    খবরটা অবশ্য অনেক আগের। তবে দিন-তারিখ আর দেশের কথা আড়াল রেখেছিলেন নগরবাউল। এবার সেটা প্রকাশ্যে আনলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে উন্মুক্ত করলেন ইউরোপ ট্যুরের শিডিউল। তাতে দেখা গেল, ইউরোপের ছয় শহরে গান গাইবেন এ কিংবদন্তি সংগীত তারকা।

    এর আগে আমেরিকায় কনসার্ট করতে গিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন জেমস। ২০২৩ সালে ১০টি কনসার্ট করতে গিয়েছিলেন সেখানে। কিন্তু দর্শক-শ্রোতার বিপুল আগ্রহের সুবাদে ফিরেছিলেন ২৫টি কনসার্ট করে। ফলে ইউরোপেও এমনটা ঘটতে পারে বলে অনুমান করছেন তার ভক্তরা।

    বিনোদন ডেস্ক

  • দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ

    ব্যান্ডসংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস সাধারণত তার গান, মঞ্চ পরিবেশনা কিংবা আলোকচিত্র নিয়েই আলোচনায় থাকেন। ব্যক্তিজীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না তিনি। তাই একজন বাবা ও পরিবারের মানুষ হিসেবে জেমসকে দেখার আগ্রহ ভক্তদের মধ্যে সবসময়ই রয়েছে।

    ঈদ উপলক্ষে সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছেন জেমসের প্রাক্তন স্ত্রী রথি কানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পারিবারিক ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে জেমসের দুই সংসারের সন্তানদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

    প্রকাশিত একটি ছবিতে জেমসকে দেখা যায় তার কন্যা জান্নাত ও ছোট ছেলে জিবরানের সঙ্গে। বাবার পাশে দুই সন্তানের হাস্যোজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা জানিয়েছেন অনেকেই।

    আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন জেমস এবং তার বর্তমান স্ত্রী নামিয়া। পরিবারকে ঘিরে এই মুহূর্তগুলো ভক্তদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ ছাড়া বড় মেয়ে জান্নাতকে নিয়ে জেমসের একটি আলাদা ছবিও শেয়ার করেন রথি কানিজ। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।’

    ঘরোয়া আবহে তোলা এসব ছবি জেমসের ভিন্ন এক পরিচয় তুলে ধরেছে ভক্তদের সামনে।

    উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই সংসারে তাদের কন্যা জান্নাত ও পুত্র দানেশ রয়েছেন।

    গত বছরের অক্টোবরে জেমসের তৃতীয় বিয়ে এবং নতুন করে বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে তার ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর জানান, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টে নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে সম্পর্ক।

    পরবর্তীতে ২০২৪ সালের ১২ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া। বর্তমানে তাদের সংসার আলোকিত করেছে পুত্রসন্তান জিবরান।

    বিনোদন ডেস্ক

  • এ তো সাইবেরিয়ায় চলে এলাম: জেমস

    বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর। সেখানেই নগরবাউল ব্যান্ড দলের সংগীতশিল্পী জেমসকে বর্ণাঢ্য কর্মজীবনের বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

    সাধারণত কনসার্ট ছাড়া কোনো আয়োজনে পাওয়া যায় না এ কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পীকে। জানতে চাওয়া হয় কেন কনসার্টের বাইরে আয়োজন এড়িয়ে চলেন তিনি। এমন প্রশ্নে নগরবাউল স্বভাবসুলভ উত্তর দেন— ‘যাই না আরকি’।

    সন্ধ্যা সোয়া ৬টায় অনুষ্ঠানে পৌঁছান নগরবাউল জেমস। কালো টি-শার্টের সঙ্গে মাথায় পরিচিত গামছা। সোজা ঢুকে যান গ্রিনরুমে। রুমে ঢুকেই এয়ারকন্ডিশনের তাপমাত্রা নিয়ে মজা করে তিনি বলেন, ‘এ তো সাইবেরিয়ায় চলে এলাম।’ এরই মাঝে আশপাশ থেকে বাকি সদস্যরা রুমে ঢোকেন। তারাও বলে ওঠেন— ‘ঠান্ডায় জমে গেছি ভাই। তাই হেঁটে এলাম।’

    ব্যান্ডের সদস্যদের কাছে খবর নিয়ে চেয়ার টেনে বসে পড়েন আড্ডায়। মঞ্চের বাইরে পর্দায় জেমস যতটা মিতভাষী, এ দিন আড্ডায় যেন তিনি ছিলেন তার উল্টো— দেশ, রাজনীতি, অর্থনীতি থেকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, তেলসংকট— সব কিছুই উঠেছে আড্ডায়।

    আড্ডার মধ্যেও নগরবাউলের মাথায় ছিল মঞ্চে ওঠার তাড়া। গিটারিস্ট ইসমামুল ফরহাদ এলিনকে বারবার জিজ্ঞেস করছিলেন সব ঠিকঠাক কি না। ইসমামুল জানান, সব ঠিক আছে। সাউন্ড চেক হয়ে গেছে, মঞ্চে গেলেই হয়ে যাবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরই মাঝে ব্ল্যাক কফি, স্যান্ডউইচ আর কেক খান জেমস। খাবারের ফাঁকে ফাঁকে অনুষ্ঠানের বিভিন্ন কিছু জানতে চান তিনি। মঞ্চে এখন কী হচ্ছে। আর কতক্ষণ পর উঠতে হবে, দর্শক কেমন এসেছে।

    হঠাৎ ডাক পড়ে মঞ্চ থেকে। মঞ্চ তৈরি, এখনই উঠতে হবে। মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিনকে নিয়ে হাঁটা দেন জেমস। মঞ্চে তখন জেমসের জনপ্রিয় তিন গানে পারফর্ম করছিলেন— শুভ, কিশোর ও ইমরান। মঞ্চের পেছনে বসে শুনছিলেন নগরবাউল।

    ইমরানের গানের পরেই মঞ্চে ওঠেন জেমস। আর চারদিকে তখন দর্শকদের শিস-করতালি। সাউন্ডটা একটু চেক করে, আগত দর্শকদের শুভসন্ধ্যা জানান তিনি। ‘বাহ, অনেক মানুষ হয়েছে নাকি’—   বলছিলেন নগরবাউল জেমস।  এরপরই দরাজ কণ্ঠে জেমস গেয়ে ওঠেন— ‘সুন্দরীতমা আমার/ তুমি নীলিমার দিকে তাকিয়ে/ বলতে পারো/ এই আকাশ আমার।’

    জেমসের পরিবেশনার পরই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মেরিল-প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে জেমস বলেন, ‘অর্ধেক হয়েছে, আরও অর্ধেক বাকি আছে।’ মঞ্চ থেকে নামার সময় সম্মাননা স্মারকের ওজন নিয়েও খুনসুটি করেন এ কিংবদন্তি সংগীতশিল্পী। বলেন, ‘ওজন তো ভালোই।’

    বিনোদন ডেস্ক

  • পাবনায় গাইবেন জেমস, নাচে মাতাবেন মন্দিরা

    বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে ঘিরে সারাদেশজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। নতুন বছরকে বরণ করে নিতে সাংস্কৃতিক আয়োজন, মেলা, গান ও নাচে মুখর হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা।

    এরই ধারাবাহিকতায় এবার বৈশাখের বিশেষ আয়োজন বসছে পাবনায়। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে থাকছে সংগীত, নৃত্য ও তরুণ শিল্পীদের পরিবেশনা।

    আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন নগরবাউলখ্যাত জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস। তার সঙ্গে মঞ্চে থাকবেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং ঐশী। এছাড়া ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগীও গান পরিবেশন করবেন।

    শুধু সংগীত নয়, বৈশাখী এই আয়োজনে থাকছে নৃত্য পরিবেশনাও। নাচের মঞ্চ মাতাবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ।

    পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন অজয় পোদ্দার। আয়োজকরা আশা করছেন, বৈশাখের প্রথম দিনেই পাবনার এই আয়োজন দর্শক-শ্রোতাদের জন্য ভিন্নমাত্রার আনন্দ বয়ে আনবে।

    বিনোদন ডেস্ক

  • জেমসের গিটারের টুলবক্সের চাবি চুরি করতেন রথী

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। সম্প্রতি এক অনুষ্ঠানে তার সাবেক স্ত্রী কানিজ রাবেয়া রথী গায়কের সঙ্গে কাটানো সময় নিয়ে না জানা অনেক কথা শেয়ার করেছেন। নগরবাউলখ্যাত জেমস ১৯৯১ সালে বিয়ে করেছিলেন সে সময়ের জনপ্রিয় মডেল রথীকে। ১৯৮৯ সালে একটি ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি। যদিও তার আগেই বড়পর্দায় অভিষেক হয় তার।

    প্রয়াত সুভাষ দত্ত পরিচালিত ‘আগমন’ সিনেমায় রাজ্জাক, সুচন্দা, ববিতা, হানিফ সংকেতদের সঙ্গে অভিনয় করেন তিনি। পরে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমায় অভিনয় করেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার মাধ্যমে চিত্রনায়ক আমিন খানেরও অভিষেক হয়। রথীর নাম বদলে মোহাম্মদ হোসেন সে সময় তার নতুন নাম দিয়েছিলেন ‘চাঁদনী’। 

    পরে বিনোদন জগৎ থেকে বিদায় নিয়ে আবারও রথী নামেই ফিরে এসেছিলেন তিনি। জেমস ও রথীর সংসার ভেঙে যায় ২০০৩ সালে। এই দীর্ঘ সময়ে সংসারের অনেক টক-ঝাল-মিষ্টি গল্প রথী জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘রাঙা সকাল’-এ। 

    রথী বলেন, ‘তখন আমার বয়স কম ছিল। ছেলে মানুষী আচরণ বেশি ছিল। জেমস আমাকে সময় না দিলে অভিমান করে ওর গিটারের টুলবক্সের চাবি চুরি করতাম। কনসার্টে গিয়ে ও চাবি খুঁজে পেত না, সে সময় আমি ভীষণ মজা পেতাম। অন্য সবার মতে আমিও জেমসের গানের মহাভক্ত ছিলাম। তবে ও আমাকে সবসময় কনসার্টে নিয়ে যেত না। সেজন্য আমি নিজেই টিকিট কেটে সাধারণ দর্শকদের মতো স্বামীর কনসার্ট উপভোগ করতে যেতাম।’ 

    বর্তমানে অভিনয় না করলেও উদ্যোক্তা হিসাবে কাজ করছেন রথী। রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্যের উপস্থাপনায় অনুষ্ঠানটি ঈদের ৭ম দিন প্রচার হবে।

    বিনোদন ডেস্ক

  • ভোট দিয়ে জেমস বললেন, ‘দেশে যেন শান্তি আসে’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনব্যাপী দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও ভোটাধিকার প্রয়োগে অংশ নেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। 

    ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। এদিন ভোট দিতে গিয়ে কেন্দ্রে প্রবেশের পর ভোটার থেকে শুরু করে দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তা সকলেরই ছবি তোলার আবদার পূরণ করেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভোট প্রদান শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেমস বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশকে এগিয়ে নেয়। সামনে যারা আসবে, এ ধারাবাহিকতা যেন বজায় থাকে। দেশে শান্তি আসুক, মানুষ যেন ভালো থাকে।’ 

    পাশাপাশি শান্তিপূর্ণ আয়োজনের জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই রকস্টার বলেন, ‘সব কিছু খুবই স্মুথ ছিল। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম—কোনো ঝামেলা হয়নি।’ 

    এছাড়া নির্বাচনী পরিবেশ নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানান জেমস। 

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় জেমস-জুনুনের কনসার্ট হচ্ছে না

    বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুনের ভোকাল আলি আজমতের যৌথ কনসার্ট ‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে।

    আজ শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন আজ সকালে জানিয়েছে, আয়োজক প্রতিষ্ঠানকে এ কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

    তারা জানিয়েছে, অনিবার্য কারণবশত আজকের কনসার্ট অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে কনসার্টটি আয়োজনের চেষ্টা করছে বলেও জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। টিকিট ক্রেতারা নতুন তারিখে তাদের টিকিট ব্যবহার করতে পারবেন অথবা ফেরত নিতে পারবেন।

    এ ছাড়া স্পনসর ও স্টল মালিকদের ধৈর্য ধরে অপেক্ষার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। নতুন তারিখ ও স্থানের তথ্য খুব শিগগির ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন।

    উল্লেখ্য, এ কনসার্টে জেমস ও আলি আজমতের পাশাপাশি নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তীও অংশ নেওয়ার কথা ছিল। আপাতত সব প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • হতে পারে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট: জেমস

    সংগীতাঙ্গনে কানাঘুষা ছিল, আবার বিয়ে করেছেন রকস্টার জেমস। ঢাকার কয়েকটি কনসার্টে নাকি সস্ত্রীক তাকে দেখাও গেছে। কাছের মানুষ জানলেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি সামনে আনেননি তিনি। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ার কারণেই নাকি বিষয়টি নিয়ে তখন কথা বলতে চাননি নগরবাউল। চার মাস আগে, গত জুনের দ্বিতীয় সপ্তাহে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান। 

    কন্যাসন্তান নিয়ে চাকরির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বেনজীর। আর এই সময়ে দেশে সবকিছু ফেলে যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার সুযোগ জেমসের ছিল না। কয়েক বছর আলাদা থাকার পর পারস্পরিক বোঝাপড়ায় আলাদা হয়ে যান দুজন। তবে সন্তানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

    মঙ্গলবার সন্ধ্যায় নগরবাউল জেমসকে পাওয়া যায় অন্য মেজাজে। প্রণয় থেকে বিয়ে, পুত্রসন্তানের পৃথিবীতে আগমন—সবকিছু নিয়েই গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন।

    জেমস জানান, তার সঙ্গে বিচ্ছেদ কার্যকর হয় ২০১৪ সালে। তবে এটা নিয়ে কখনো কথা বলেননি। জানালেন, কন্যাসন্তান নিয়ে চাকরির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বেনজীর। আর এই সময়ে দেশে সবকিছু ফেলে যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার সুযোগ জেমসের ছিল না। কয়েক বছর আলাদা থাকার পর পারস্পরিক বোঝাপড়ায় আলাদা হয়ে যান দুজন। তবে সন্তানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। চলতি বছরও যুক্তরাষ্ট্র সফরের সময় মেয়ে জাহানের সঙ্গে দেখা করেন জেমস।

    তিনি জানান, বেনজীরের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর জেমসের জীবনে নামিয়া আমিনের আগমন। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে তার সঙ্গে পরিচয়। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের প্রথম দেখা, এরপর মুঠোফোন নম্বর বিনিময়। শুরু হয় ফোনে বার্তা আদান-প্রদান। এ যোগাযোগ থেকে প্রণয়, এরপর একসঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও জানান, হতে পারে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই জিবরান ও তার মায়ের জন্য দোয়া রাখবেন।

     সেদিন ঠিক কনসার্ট ছিল না, একদম ঘরোয়া এক আয়োজন। সেখানেই দেখা, তবে ভক্ত হিসেবে জেমসের প্রেমে পড়েননি নামিয়া। সত্যি বলতে কি, জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেনও না তিনি!

    রকস্টার বলেন, ‘হতে পারে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই জিবরান ও তার মায়ের জন্য দোয়া রাখবেন।’

    নামিয়া আনামও দাম্পত্য জীবন ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘জিবরানকে নিয়ে আমি আর জেমস অনেক আনন্দে আছি। সত্যিই জীবনের সেরা সময় পার করছি। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন।’

    বিনোদন ডেস্ক

  • জেমসের তৃতীয় স্ত্রী কে এই মার্কিন তরুণী?

    তৃতীয় বিয়ে করেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউলখ্যাত মাহফুজ আনাম জেমস। এক বছরেরও বেশি সময় আগে বিয়ে করলেও আজ বুধবার স্ত্রীর পরিচয় প্রকাশ্যে আনেন। এরইমধ্যে পুত্র সন্তানের বাবাও হয়েছেন তিনি। 

    ব্যক্তি জীবনে এর আগে দুইবার বিয়ে করেছেন জেমস। তার প্রথম স্ত্রী অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার

    মাধ্যমে বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের। প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জেমস জানিয়েছেন, তার তৃতীয় স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন।২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়ান তারা।পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়। 

    চলতি বছরের জুনে আমেরিকায় জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা।

    বিনোদন ডেস্ক