Tag: জিৎ

  • যে ছবি প্রকাশ করে কটাক্ষের শিকার জিৎ

    ১১ বছর পর ফের বাবা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক জিৎ। ব্যক্তিগত জীবনে মোহনা মাদনানির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।  

    কয়েক দিন আগে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের এ খবর জানান এই নায়ক।

    ম্যাটারনিটি ফটোশুট করেছেন জিতের স্ত্রী মোহনা। এ ফটোশুটে মডেল হয়েছেন জিৎ ও তাদের কন্যা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুরুতে অনেকে এ দম্পতিকে শুভেচ্ছা জানান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনার মুখে পড়েন জিৎ। অনেকে ‘নোংরা’ ইঙ্গিত করে মন্তব্য করছেন।

    নাসির উদ্দিন অনি লিখেছেন, ‘অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত।’ আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, ‘তোমার বাজার পড়ে গেছে, তা বোঝা যাচ্ছে। এতটা ঠিক না জিৎ। তোমাদের বেবি হবে এটাই সবার কাছে আনন্দের। যাক, ভালো থেকো।’ আদুরি নামে একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এটা কিছু না। লাইভে আপনাদের ডেলিভারি দেখাবে।’

    তনুশ্রী বিশ্বাস লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর, তবে তা এতটা খোলামেলা সুন্দর না।’ জ্যোতি দাস লিখেছেন, ‘ভাগ্যিস আমাদের সময় এ রকম করে ফটো তোলার এত প্রচলন ছিল না। মাতৃত্ব যখন মেয়েদের শরীরে দেখা দেয়, তখন এতটা দেখানোর প্রয়োজন পড়ে না। অনেক অভিনন্দন রইল।’ রাজদীপ সাহা লিখেছেন, ‘অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত। এসব কি দাদা? অনেক পছন্দের মানুষ ছিলেন আপনি, এগুলো তো সবাই গোপন রাখে।’ 

    এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি জিৎ।

    সাদা ও নীল রঙের পোশাক পরে ‘ম্যাটারনিটি শুট’ করেছেন মোহনা। এসব ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই।

    ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুলশিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় এক কন্যাসন্তান।

    বিনোদন ডেস্ক

  • শুভশ্রীর পর এবার সুখবর দিলেন অভিনেতা জিৎ

    দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ছবি পোস্ট করে এ সুখবর দিলেন অভিনেতা। কয়েক মাস আগে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তী জানান দ্বিতীয়বার মা-বাবা হওয়ার কথা। এবার সে তালিকায় জিতের নামও উঠে এল।

    বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে জিৎ লেখেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সবার আশীর্বাদ কাম্য। মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে।

    মা হচ্ছেন মোহনা মদনানি। নীল রঙের পোশাকে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে এলো মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে খুব বেশি দিন দেরি নেই। কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাদের দ্বিতীয় সন্তান। 

    এই সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নায়কের মন্তব্য বাক্স। অঙ্কুশ থেকে প্রিয়াংকা ত্রিপেদী— কে নেই সেই তালিকায়। বড়পর্দায় প্রথমবার প্রিয়াংকার সঙ্গে জুটি বেঁধেছিলেন জিৎ। অভিনেত্রী লেখেন— দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের। 

    অঙ্কুশ লিখেছেন, তোমাদের শুভেচ্ছা জিৎ দা। টালিপাড়ায় একের পর এক সুখবর। কয়েক দিন আগে দাদু হয়েছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। মা-বাবা হয়েছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। ডিসেম্বরে ডেলিভারি হওয়ার কথা শুভশ্রীরও।

    মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনো রকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। 

    ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন ছবি ‘মানুষ’। ছবির প্রচারের ফাঁকে নায়ক যে এমন খবর শোনাবেন, সেটা কেউ-ই হয়তো আশা করেননি। আপাতত মদনানি পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় সবাই।

    বিনোদন ডেস্ক

  • দুঃসময় নিয়ে মুখ খুললেন জিৎ

    ২১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’। শুধু বাংলা নয়, হিন্দি ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।
    rnজিতের ক্যারিশমা, ভিএফএক্স, অ্যাকশন সব মিলিয়ে ওই ছবি নিয়ে বেশ আলোচনা চলছে। কিন্তু বাংলা ছবির অন্যতম প্রধান নায়কের ক্যারিয়ারের শুরুটা মোটেও সুখের হয়নি। একের পর এক ছবি ফ্লপ, রীতিমতো খরচের খাতায় রেখে দেওয়া হয় তাকে।

    rnrn

    জিতের কথায়, ক্যারিয়ার শুরুতে বহু ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। এক টেলিভিশন শো থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়, কারণ আমি পারফর্ম করতে পারিনি। এর পর এক তেলেগু ছবিতে অভিনয় করি। কিন্তু সেই ছবিও চূড়ান্ত ব্যর্থ হয়। এমন একটা সময়ের মধ্য দিয়ে গেছি যে, বহু নিদ্রাহীন রাত কাটিয়েছি। কিন্তু ভগবানের আশীর্বাদে এখন সব ঠিক আছে।

    rnrn

    ২০০১ সালে জিৎ অভিনীত ওই তেলেগু ছবির নাম ছিল ‘চাঁদু’। ওই ছবি চূড়ান্ত ফ্লপ হওয়ার পর ২০০১ সালের অক্টোবরে আবার কলকাতায় আসেন তিনি। ‘সাথী’ ছবির মধ্য দিয়েই বাংলা ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু তার।

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, জানালেন মিম

    এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমা নিয়েই পুরোদমে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি এ অভিনেত্রী ভারতের কলকতায় নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    -নিজের কাজের প্রশংসা পেতে কেমন লাগে?

    rnrn

    নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। দর্শক আমাকে ভালোবাসেন এটিই আমার পরম পাওয়া। আমি তাদের ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারব না জানি, তবে ভালো ভালো কাজ করে দর্শকদের বিনোদন দিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করব সব সময়।

    rnrn

    -এখন কী নিয়ে ব্যস্ত আছেন?

    rnrn

    কলকাতা থেকে ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং শেষ করে এসেছি। এ সিনেমায় সুপারস্টার জিতের সঙ্গে আমি অভিনয় করছি। সিনেমাটি নির্মাণ করছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দর। এছাড়া কয়েকটি নতুন প্রজেক্ট হাতে আছে। এগুলো এক এক করে শেষ করব। নতুন প্রজেক্ট নিয়েও কথা চলছে। চূড়ান্ত হলে জানাব।

    rnrn

    -জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?

    rnrn

    জিৎ দা’র কথা নতুন করে বলার কিছু নেই। তিনি সুপারস্টার। তার সঙ্গে আগেও অভিনয় করেছি ‘সুলতান : দ্য সেভিয়ার’ নামে একটি সিনেমায়। খুব ভালো লেগেছে সে কাজটি। আবার নতুন করে কাজ করেছি। এ অনুভূতি অবশ্যই আনন্দের। এ সিনেমার শুটিং শেষ করেছি টানা কাজ করে। আমরা আনন্দের সঙ্গে কাজ করেছি। আশা করছি দর্শক ভালো কিছু পাবেন।

    rnrn

    -এ সিনেমায় আপনার চরিত্র কেমন?

    rnrn

    আসলে সিনেমা মুক্তির আগে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চাই না। তবে এ সিনেমায় আমাকে মন্দিরা নামে একজন পুলিশ অফিসার হিসাবে দেখা যাবে। এতটুকু বলতে পারি ‘মানুষ’ সিনেমাটি মানুষের মন জয় করে নেবে।

    rnrn

    -এখন তো ওয়েব নাটক, বিজ্ঞাপনেও আপনাকে কম দেখা যাচ্ছে। এটা কি সিনেমার ব্যস্ততার কারণে?

    rnrn

    বিষয়টি এমন নয়। বিজ্ঞাপন ও ওটিটিতে আমি কাজ করছি। মাঝে মাঝে ফটোশুটোর কাজও করি। গত সপ্তাহেও ‘মেট্রো ফ্যাশন’ নামে একটি হাউজের ফটোশুটের কাজ করেছি। ওটিটিতেও আমার অভিনীত কয়েকটি কাজ প্রকাশ হয়েছে। আগামীতেও করব। এটা ঠিক যে সিনেমার ব্যস্ততার কারণে বিজ্ঞাপন কিংবা নাটকে অনুপাতিক হারে কাজ হয়তো কম হচ্ছে। সমস্যা হচ্ছে, অনেক সময় গল্প পছন্দ হয় কিন্তু সময় থাকে না অভিনয় করার। ওটিটিতে ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে সময় সুযোগে কাজ করার আগ্রহ আমার আছে।

    rnrn

    -আপনি তো লেখালেখিও করেন। নতুন কোনো বই লিখছেন?

    rnrn

    লেখালেখি আমি শখের বশে করে থাকি। এখন খুব একটা সময় পাই না লেখালেখি করার জন্য। তাছাড়া একসঙ্গে অনেক কাজ করলে ফলাফলও ভালো হবে না। সে জন্য এখন লেখালেখি নিয়ে কোনো পরিকল্পনা নেই।

    হাসান সাইদুল