Tag: জিৎ

  • কলকাতায় পূজা, জিতের ভালোবাসায় মুগ্ধ অভিনেত্রী

    বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। বর্তমানে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। কলকাতার টালিগঞ্জে জন্ম পূজার। তাই এই শহরের প্রতি তার ভীষণ টান। ২০০৯ সালে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডে অংশ নেওয়া পূজা প্রথম ভারতীয়, যিনি ‘বিউটি উইথ আ পারপাস’ জিতেছিলেন। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এ অভিনেত্রী। সেই সময় একবার কলকাতায় এসেছিলেন পূজা। তারপর ফের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে। 

    তবে অনেক খারাপ-ভালো ঘটনার সম্মুখীনও হয়েছেন সেই শহরে। কিছুটা পাওয়া আর অনেকখানি না-পাওয়ার গল্প। যখন মাত্র ২০ দিন বয়স, তখন তার মা দুই মেয়েকে নিয়ে এই শহর ছেড়েছিলেন। 

    সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূজা বলেছেন, কলকাতা আমার বরাবরই ভীষণ হৃদয়ের কাছের। এবারেও এসে খুব ভালো লাগছে। জানেন, যখন থেকে জিতের সঙ্গে পরিচয়, প্রতি মাসে বাড়িতে একটা করে পার্সেল পৌঁছে যায়। কারণ জিৎ জানেন আমার গোটা পরিবার মিষ্টি কতটা ভালোবাসেন। তাই অভিনেতার তরফে এ উপহার।

    একটা সময় পূজা নাকি জিৎকে বলতে বাধ্য হন— ‘জিৎ এবার থামো প্লিজ। আর মিষ্টি পাঠিও না। তবে অভিনেতা মিষ্টি খাওয়ানোর এই সুযোগ ছাড়তে নারাজ। পূজা বললেন, ‘জিৎ খালি বলতেন— আরে খাও খাও। আমাদের কলকাতার নলেন গুড়ের মিষ্টি বলে কথা। ভয় নেই, মোটা হবে না।’

    অভিনেত্রী বলেন, নীরজ স্যারের গল্প বলার ক্ষমতা আমায় বারবার টানে। একের পর এক সুপারহিট সিনেমা দেখেছি তার। সবসময় কাজ করতে চেয়েছিলাম এমনই এক গুণী মানুষের সঙ্গে। এর আগেও কাজ করেছি, তাই একজন অভিনেত্রী হিসেবে আমি গর্বিত।

    বিনোদন ডেস্ক

  • ‘খাকি’ সিরিজের গান নিয়ে মুখ খুললেন জিৎ

    গত সপ্তাহেই চলতি বছরের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। বেশ কয়েকটি প্রকল্পের টিজারও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আছে নীরজ পান্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারও, যা মুক্তির পর থেকেই আছে আলোচনায়। 

    আজ বাংলাদেশ থেকে ইউটিউবের মুভিজ বিভাগে ট্রেন্ডিংয়ে দুইয়ে আছে সিরিজটির টিজার।

    মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই তারকা প্রসেনজিৎ চক্রবর্তী ও জিৎকে। এ দুই তারকার অনেক ভক্ত আছেন বাংলাদেশেও। সে কারণেই হয়তো সিরিজটি নিয়ে তারা এত আগ্রহ দেখিয়েছেন।

    নীরজ পান্ডের এই ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবারের জন্য একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ ও জিৎ। তা–ও আবার হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে; তাই দর্শকের এত আগ্রহ।

    ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারে রাজনীতিবিদের ভূমিকায় ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর ডাকাবুকো পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলল জিতের। পুলিশের পোশাকে, পুলিশের ভূমিকায় দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কেও। আর সাদা পাঞ্জাবিতে দেখা দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, তার ঠোঁটের কোণে লেগেছিল বক্র হাসি।

    টিজারের শুরুতেই ধরা পড়েছে হাওড়া ব্রিজ ও ওপর থেকে তোলা কলকাতা শহরের একটুকরা ঝলক। দেখা গেল কার্তুজ, বন্দুকসহ নানা অস্ত্র তৈরির ঝলক। ধরা পড়ল একের পর খুনের ঝলক, রক্ত ঝরল। আর এরপরই পুলিশের বেশে ধরা দিলেন জিৎ। রাজনীতিবিদ সেজে মঞ্চে উঠে হাত নাড়ালেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ, জিৎ, পরমব্রত ছাড়াও এ সিরিজে দেখা যাবে চিত্রঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খানকে। এখানেই শেষ নয়। এই সিরিজের আরও এক চমক মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী।

    সুরকার জিতের তত্ত্বাবধানে কোনো বাঙালি গায়ক নেই! কেন? জানতে চাইলে আনন্দবাজারকে জিৎ বলেন, সিরিজ়ে কলকাতা বা বাংলা সিংহভাগজুড়ে থাকবে। তার মানে গায়ককেও বাঙালি হতে হবে, এমন কিছু চাননি নীরজ। বরং জানিয়েছিলেন এমন গলা যেন বেছে নিই, যার কণ্ঠে সব প্রদেশের ভাষা, সুর মানাবে। সুরকারের তাই পছন্দ কীর্তি সাগাটিয়া। প্রসঙ্গত, কীর্তির বাবা কারসন সাগাটিয়া ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ‘ঢোলি তারো’ গানটি গেয়েছিলেন। বাবার মতোই পুত্রের কণ্ঠেও মেঠো সুর ভাল খোলে, জানিয়েছেন জিৎ। ‘খাকি’র আগের পর্বেও কীর্তির গেয়েছিলেন। এ বারেও তিনি শীর্ষ সঙ্গীত গেয়েছেন, যা সিরিজ়ের শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাবে। নেপথ্য সুরের দায়িত্বও জিতের কাঁধে। বাঙালিয়ানা ধরে রাখতে প্রাদেশিক সুরের পাশাপাশি বাদ্যযন্ত্র হিসেবে জিৎ ব্যবহার করেছেন শঙ্খ, উলুধ্বনি। গানের সুরে লোকসঙ্গীতের আমেজ।

    নীরজ পান্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষারকান্তি রায়। টিজারেই স্পষ্ট কলকাতার রাজনীতি, আর গ্যাংস্টার রাজত্বের কথা উঠে আসবে এই ওয়েব সিরিজে। আগামী মার্চে মুক্তি পাবে সিরিজটি।

    বিনোদন ডেস্ক

  • আমি খুব আনন্দিত তুমি আমার জীবনে এসেছ: জিৎ

    বারো বছর পূর্ণ হলো জিৎকন্যা নবন্যার। ১২/১২/১২— এমনই একটি তারিখে টালিউড অভিনেতা জিৎ ও তার স্ত্রী মোহনার ঘর আলো করে কোলে এসেছিল মেয়ে নবন্যা। সেদিনের সুখস্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ জিৎ বললেন, ‘তুমি জীবনে আসার পর ওই কথার অর্থ বুঝেছি’। কী সেই অর্থের কথা বললেন অভিনেতা।

    সাধারণত সিনেমার প্রচার ছাড়া কখনো প্রকাশ্যে আসতে দেখা যায় না অভিনেতা জিৎকে। তবে তিনি আদ্যোপান্ত ‘ফ্যামিলিম্যান’। তার প্রমাণ একাধিকবার পেয়েছেন ভক্ত-অনুরাগীরা। তার সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ছবি ও কাজ সংক্রান্ত পোস্ট হয়। এর বাইরে এ অভিনেতাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। বাকিটা সময় পরিবারের জন্য। তাই মেয়ের জন্মদিনেও একেবারে ঘরের ছবি তুলে ধরলেন অভিনেতা জিৎ।

    একমাত্র মেয়ের নানা মুহূর্তের একটি ভিডিওতে শেয়ার করে নিয়েছেন জিৎ। কখনো বাড়িতে সে খুনসুটি করছে, কখনোবা বাবার সঙ্গে আদুরে ফটোশুটে ব্যস্ত, কখনো মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে, আবার কখনো ভাইকে কোলে নিয়ে আদর করছে নবন্যা।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ভিডিও শেয়ার করে জিৎ লিখেছেন—নিজে যখন বাবা-মা হবি, তখন বুঝবি…’। তিনি এখন বুঝি— আমরা সবাই আমাদের বাবা-মায়ের থেকে এই কথাটা কখনো না কখনো শুনেছি। 

    অভিনেতা বলেন, ২০১২ সালের ১২ ডিসেম্বর, তুমি আমাদের জীবনে আসার পর, এই কথার সঠিক অর্থ আমি বুঝতে শিখি। স্বার্থহীন ভালোবাসা সত্যিই কোনো ম্যাজিকের থেকে কম কিছু নয়। সন্তান না হলে এই অনুভূতি বলে বোঝানো অসম্ভব। আমি খুব আনন্দিত তুমি আমাদের জীবনে এসেছ। আমার বাবা-মাকেও অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ। সোনালি জন্মদিনের অনেক শুভেচ্ছা নবন্যাকে।

    মেয়ের থেকে অনেক কিছু শিখছেন বলেও জানিয়েছেন জিৎ। ‘জেন জি’ ও ‘আলফা’ প্রজন্মের ভাষাও শিখছেন তারকা। তিনি বলেন, বিষয়টা দ্রুত শেখা একটু কঠিন। তবে আমি প্রতিজ্ঞা করছি, আমি চেষ্টা করে যাব।

    বিনোদন ডেস্ক

  • জিতকে মনে প্রাণে ভালোবেসেছেন, বিস্ফোরক মন্তব্য স্বস্তিকার

    টালিউড অভিনেতা জিৎ ও অভিনেত্রী স্বস্তিকার সম্পর্ক একটা সময় ওপেন সিক্রেট ছিল। যদিও প্রেম নিয়ে প্রকাশ্যে কোনো দিন কথা বলেননি তারা। বিবাহ-বিচ্ছিন্না ও এক সন্তানের মা স্বস্তিকাকে মন দিয়েছিলেন সুপারস্টার জিৎ। ব্রেকআপের এক যুগ পর বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী। 

    গতকাল শনিবার (৩০ নভেম্বর) ছিল জিতের জন্মদিন। মধ্যরাত পেরোনোর পর ‘প্রথম প্রেম’ নিয়ে আনকাট স্বস্তিকা প্রকাশ্যে জানিয়ে দিলেন— একটা সময় জিতের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তার। তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখেছেন তিনি। জিতের জন্মদিনে ভালোবাসার কথা মেনে নিলেন স্বস্তিকা। কেন ভেঙেছিল তাদের প্রেম, সে কথা আজও অজানা।

    এদিকে মাত্র ১৮ বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। দুই বছরে ভাঙে তাদের সংসার। যদিও আজও ডিভোর্স হয়নি অভিনেত্রীর। একরত্তি মেয়ে কোলে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন তিনি। এরপর টালিউডে নতুন করে ক্যারিয়ার শুরু করেন স্বস্তিকা মুখোপাধ্যায়।  

    উল্লেখ্য, জিতের সঙ্গেই আগামী ছবির কাজ শুরু করবেন নির্মাতা শ্যামসুন্দর দে। যৌথ প্রযোজনার ‘লায়ন’  ছবিতে আছেন ঢালিউড নির্মাতা রায়হান রাফী। জিতের জন্মদিনে সেই খবরে খুশি তার ভক্ত-অনুরাগীরা। 

    বিনোদন ডেস্ক

  • ‘আমি ঈশ্বর নই যে ছেড়ে দেব, রাক্ষস নই যে মেরে দেব’

    টালিউড অভিনেতা জিতের জন্মদিন ছিল গতকাল শনিবার। এবারের জন্মদিনটা ছিল তার অন্যরকম। বলিউড বাদশাহ শাহরুখ খানের আদলে জন্মদিন পালন করলেন তিনি।

    বয়স যে শুধু সংখ্যামাত্র, তাই প্রমাণ করলেন জিৎ। তার জন্মদিনে ভক্ত-অনুরাগীদের সংখ্যায় বয়স ভাটা পড়েনি। অগণিত কেক আর অজস্র ভালোবাসায় রঙিন জিতের জন্মদিন। এই তো!

    জন্মদিনে মাঝরাতে বাড়ির সামনের রাস্তায় একদল তরুণ-তরুণী। তারা মনের সুখে বাজি পোড়াচ্ছেন। অকাল দীপাবলি? না, জিতের জন্মদিন চলছে। তারা নায়কের ভক্ত। ভালোবাসার মানুষকে এভাবেই তারা ভালোবাসা জানিয়েছেন। তাদের অবাক করে মধ্যরাতে বারান্দাতে দেখা দিয়েছেন জিৎ। এক মুখ হাসি নিয়ে হাত নেড়েছেন তাদের উদ্দেশ্যে।

    সকালবেলা আলো ফুটতেই আবার বাড়ির সামনে ভক্তদের ঢল। নির্দিষ্ট সময়ে সাদা-কালো শার্ট, কালো ট্রাউজার্সে বাড়ির দোতলার বারান্দা এলেন তিনি। এবার সঙ্গী স্ত্রী মোহনা, মেয়ে নবন্যা, ছেলে রোনাভ, বাবা ও ভাই। 

    নায়ক হাত নাড়াতেই উল্লাস শুরু। নায়কের হাতে উঠে এলো মাইক্রোফোন—আমি কোনো ঈশ্বর নই যে ছেড়ে দেব, আর রাক্ষস নই যে মেরে দেব। ‘শত্রু ১’-এর সংলাপ তার মুখে, নেপথ্যে বাজছে জিতের ‘বস’ ছবির গান। প্রিয় নায়কের দর্শনে ততক্ষণে উত্তাল ভক্তরা। তাদের সঙ্গে ছবিও তুললেন অভিনেতা।

    এখানেই শেষ নয়। ভক্ত-অনুরাগীদের দেখা দিয়ে তিনি চলে গেলেন বাড়ির এক তলায়। সেখানে বড় টেবিলের রাখা নানা স্বাদের কেক। কোনোটা রেড ভেলভেট, চকোলেট, ভ্যানিলা। আবার কোনোটা ব্ল্যাকফরেস্ট। ঝড়ের গতিতে নিপুণ হাতে একের পর এক কেক কাটলেন জিৎ। সাক্ষী পরিবার এবং সেই এক ও অদ্বিতীয় ভক্তরা।

    এদিকে জিতের জন্মদিনে সুখবর পেলেন ভক্ত-অনুরাগীরা। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘লায়ন’। কলকাতার নির্মাতা শ্যামসুন্দর দে ও বাংলাদেশের নির্মাতা রায়হান রাফীর এ ছবির নায়ক তিনি। জিতের জন্মদিনে ‘লায়ন’ কেক কেট পাঠিয়েছেন জিৎ। বাংলাদেশ থেকেও এলো শুভেচ্ছাবার্তা পেয়েছেন এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • রায়হান রাফীর সিনেমায় জিৎ, যা বললেন পরিচালক

    ফের নতুন করে গুঞ্জন বাংলা বিনোদন দুনিয়ায়। তবে জিতের বিপরীতে এ পার বাংলার নায়িকা থাকবেন নাকি ও পার বাংলার, এই খবর এখনও মেলেনি।

    গত জুলাই মাসে কলকাতায় প্রেক্ষাগৃহে ‘তুফান’ মুক্তির আগেই তুফান উঠেছিল অন্য একটি খবরে। রায়হান রাফী নাকি প্রযোজক-অভিনেতা জিতের সঙ্গে ছবি করতে ইচ্ছুক এমন কথা শোনা যায়। সেই খবরের সত্যতা জানতে সেই সময় আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। 

    এ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎদা বাংলার সুপারস্টার। ওর সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।

    আসন্ন দুর্গাপূজা। শারদীয়া দুর্গা উৎসব উদ্যাপনের আমেজ বাঙালির মনে। মহালয়ার আগের দিন ঠিক একই বিষয় নিয়ে ফের নতুন করে গুঞ্জন বাংলার বিনোদন জগতে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু বক্তব্য। যেমন— রায়হানের আগামী ছবিতে থাকছেন জিৎ। একই সঙ্গে সহ-অভিনেতা হিসাবে উঠে এসেছে দুই অভিনেতার নাম— চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। শোনা যাচ্ছে, চঞ্চল চৌধুরীর দিকেই নাকি পাল্লা ভারি। যদিও জিতের বিপরীতে এপার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার— এই খবর এখনও জানা যায়নি। 

    বিশদ জানতে আবারও আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালক রায়হান রাফীর সঙ্গে। তিনি বলেছেন, যা বলার তা প্রযোজনা সংস্থা বলবে। এ প্রসঙ্গে উঠে এসেছে দুই প্রযোজনা সংস্থার নাম। গুঞ্জন— ওপার বাংলার প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মসের সঙ্গে যুক্ত হতে পারে এপার বাংলার জ্যাজ মাল্টিমিডিয়া। এ দুই প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। তবে তারা ফোনে অধরা।

    যুগান্তর ডেস্ক

  • বাংলাদেশের কঠিন সময়ে প্রতিবেশী দেশ নিয়ে উদ্বিগ্ন জিৎ

    টালিউডের সঙ্গে বাংলাদেশের বরাবরই সুসম্পর্ক ছিল। দুই বাংলার শিল্পীরা হাতে হাত রেখে অনেক কাজ করেছেন। দুই দেশের যৌথ প্রযোজনাতেও বেশ কয়েকটি সিনেমা করেছেন জিৎ। সাধারণত সমাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন না টালিউড অভিনেতা জিৎ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে তিনি পদত্যাগের পর বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে গেছেন। তবে শেখ হাসিনার পদত্যাগের আগেই এই পোস্ট দিয়েছেন জিৎ। 

    সোমবার সকালে অভিনেতা জিৎ একটি পোস্টে লেখেন, এই কঠিন সময়ে আমার প্রার্থনা রইল বাংলাদেশের মানুষের জন্য। যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে সেটা খুবই দুঃখজনক। এ ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয় বিদারক।

    বাংলাদেশের অভিনেত্রীদের সঙ্গে একাধিকবার জুটি বেঁধেছেন জিৎ। ওপার বাংলাতেও তার বহু অনুরাগী। জিতের আশা, শিগগির প্রতিবেশী দেশের পরিস্থিতি ঠিক হবে। 

    অভিনেতা লিখেছেন, আশা করি, এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবে। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনো মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক।

    বিনোদন ডেস্ক

  • নতুন লুকে দেব

    টলিউডের অন্যতম সফল অভিনেতা দেব। মূল ধারার বাণিজ্যিক ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ। সময়ের সঙ্গে বদলেছে চরিত্রের ধরন। চাঁদের পাহাড়, ব্যোমকেশ ও দুর্গরহস্য, প্রজাপতির মতো বেশ কিছু ছবিতে নিজেকে ভেঙেচুরে বারবার নতুন ভাবে নিজেকে দর্শকের দরবারে উপস্থাপন করেছেন। 

    rnrn

    এবার মুক্তির অপেক্ষায় সৃজিতের টেক্কা ও দেবের প্রযোজনা সংস্থার আরও এক নতুন ছবি ‘খাদান’। সোমবার দেব তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। প্রযোজক হিসেবে সাত বছরের সফল জার্নি দেবের। সিনেমার কোলাজে এক মিনিট ১০ সেকেণ্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই সঙ্গে আবেগপ্রবণ হয়ে মনের কথা লিখেছেন এই অভিনেতা।

    rnrn

    দেব তার সাত বছরের প্রযোজনা সংস্থার জার্নি প্রসঙ্গে লিখেছেন, ‘আমি আমার সকল সিনেমাপ্রেমীদের এই সুন্দর জার্নিটার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমার পার্টনার, পরিচালক, অভিনেতা, টেকনিশিয়ান আর আমার টিমের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলের সাহায্য ছাড়া আমার এই জার্নি সম্ভব হত না। আমরা টিম ওয়ার্কে নই, তাদের সঙ্গে পরিবারের মতো কাজ করায় বিশ্বাসী। আমাদের সুখের সাত বছর।’

    rnrn

    সাত বছরের প্রযোজকের জার্নি পূর্তির দিনে ‘খাদানের’ আরও একটি লুকও শেয়ার করলেন দেব। একফ্রেমে যীশু সেনগুপ্ত আর দেব। দেবের জীবনের বিশেষ দিনে এটা ভক্তদের উপহার তা বলাই যেতেই পারে। 

    rnrn

    এদিকে গত ৭ জুন মুক্তি পেয়েছে জিৎ-রুক্মিণী জুটির প্রথম ছবি বুমেরাং। বান্ধবীর ছবির প্রমোশনে হাজির ছিলেন দেব। ভোটের কাজের ব্যস্ততা শেষ করে রুক্মিণীর হাত ধরে বুমরাংয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলেন এই সুপারস্টার।

    rnrn

    সৃজিতের ছবিতে প্রথমবার কাজ করছেন দেব-রুক্মিণী। বড় পর্দায় এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দেয় দর্শক। কিন্তু, সৃজিতের  পরিচালনায় প্রথম কাজ দুজনের। টেক্কার লুকও প্রকাশ্যে এসেছে। সম্ভবত দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে। আর ছোট চুলে বন্দুকধারী রুক্মিণীর লুকও সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। 

    rnrn

    দেব-রুক্মিণী ছাড়াও টেক্কায় রয়েছে টলিপাড়ার একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন গ্ল্যাম কুইন স্বস্তিকা মুখোপাধ্যায়।

    rnrn

    দেবের সঙ্গে টেক্কার প্রচারে স্বস্তিকা লেখেন, ‘আমাদের ফেভারিট হিরো দেব। প্রচণ্ড হ্যান্ডসাম অ্যান্ড কিউট। আর যা দারুণ অভিনয় করেছে, পুরো ফাটাফাটি। খুব শীঘ্রই সিনেমাহলে আসছে ‘টেক্কা’। পুজোর বাকি আর মাত্র চার মাস। তার আগে দেব-স্বস্তিকা পরবর্তী ছবি টেক্কার প্রচার করলেন।

    বিনোদন ডেস্ক

  • জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মিম

    ভারতের ৭০০ সিনেমা হলে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘মানুষ’। এটা সত্যি আমার জন্য অনেক খুশির খবর। তাছাড়া সিনেমাটি মুক্তির পর দর্শকদের দারুণ সাড়া পাচ্ছি। এমন সাফল্য ‘মানুষ’ টিমকে গর্বিত করছে। আশা করছি, পুরো সপ্তাহদুড়েই দর্শকরা সিনেমাটি দেখে মুগ্ধ হবে। একজন শিল্পী হিসেবে এটাই আমার তৃপ্তির জায়গা।’—নিজের নতুন সিনেমার দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এসব কথা বলেন।

    সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’। এতে প্রধান চরিত্রে আছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ। সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। এরইমধ্যে সিনেমাটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। শুধু তাই নয়, সিনেমাটিতে মন্দিরা চরিত্রে মীমের দুর্দান্ত অভিনয়ও দর্শককে মুগ্ধ করেছে।

    যারা সিনেমাটি দেখছেন মীমের অভিনয়ের প্রশংসা করছেন। এছাড়া সিনেমাটিতে জিতের অভিনয় নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও ‘মানুষ’ মুক্তির সময় কলকাতায় যেতে পারেননি মীম। তবু কলকাতায় তার ভক্ত-দর্শকের কাছ থেকে তিনি বেশ ভালো সাড়া পেয়ে আপ্লুত।

    এই সিনেমাটির মাধ্যমে আবারও জিতের সঙ্গে মিমকে পর্দা শেয়ার করতে দেখছেন সিনেপ্রেমীরা। পাশাপাশি ওপার বাংলায় সিনেমায় বাংলাদেশির নির্মাতার সঙ্গে এবারই প্রথম কাজ করেছেন তিনি।
     
    মিম বলেন, সঞ্জয় সমাদ্দার দাদা বাংলাদেশে অনেক ভালো ভালো গল্পের নাটক নির্মাণ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি নির্মাণে মেধার স্বাক্ষর রেখে অ্যাওয়ার্ডও পেয়েছেন। তার নির্মিত ‘মানুষ’ সিনেমাটিতে কাজ করে আমি আনন্দিত। আর জিৎ দা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো আমার। দারুণ সহযোগিতা পরায়ণ মানুষ তিনি। কাজের সময় বোঝাই যায় না যে, উনি সুপারস্টার।’

    এদিকে মানুষ সিনেমার সাফল্যের মাঝেই নিজের নতুন সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মীম। ২০১৮-১৯ সালের সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটি নির্মাণ করছেন ওয়াহিদ তারেক। এতে মীম শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার, অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

    আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের সিনেমায় গত বছর আশার আলো দেখায় মীম অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি। সব মিলিয়ে দারুণ সময় যাচ্ছে এই অভিনেত্রীর-এ কথা বলার অবকাশ রাখে না।

    বিনোদন ডেস্ক

  • শালীনতা বজায় রাখা উচিত: জিতকে অনুরাগীরা

    টালিউডের জনপ্রিয় নায়ক জিৎ ১১ বছর পর ফের বাবা হতে যাচ্ছেন। কয়েক দিন আগে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের এ খবর জানান নায়ক নিজেই।

    rnrn

    ম্যাটারনিটি ফটোশুটের ছবি প্রকাশ করে এ খবর জানান নায়ক। শুরুতে অনেকে এ দম্পতিকে শুভেচ্ছা জানান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনার মুখে পড়েছেন জিৎ। অনেকে ‘নোংরা’ ইঙ্গিত করে মন্তব্য করছেন।
    rnনাসির উদ্দিন অনি নামের একজন লিখেছেন, ‘অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত।’

    rnrn

    আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, তোমার বাজার পড়ে গেছে, তা বোঝা যাচ্ছে। এতটা ঠিক না জিৎ। তোমাদের বেবি হবে এটিই সবার কাছে আনন্দের। যাক, ভালো থেকো।’

    rnrn

    আদুরি নামে একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এটা কিছু না। লাইভে আপনাদের ডেলিভারি দেখাবেন।’

    rnrn

    তনুশ্রী বিশ্বাস লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর তবে তা এতটা খোলামেলা সুন্দর না।’ 

    rnrn

    জ্যোতি দাস লিখেছেন, ‘ভাগ্যিস আমাদের সময় এ রকম করে ফটো তোলার এত প্রচলন ছিল না। মাতৃত্ব যখন মেয়েদের শরীরে দেখা দেয়, তখন এতটা দেখানোর প্রয়োজন পড়ে না। অনেক অভিনন্দন রইল।’

    rnrn

    নীল ও সাদা রঙের পোশাক পরে ‘ম্যাটারনিটি শুট’ করেছেন মোহনা। এসব ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই।

    rnrn

    ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুলশিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। 

    rnrn

    ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক