Tag: ছোটপর্দা

  • ৬ বছর দূরে থাকার কারণ জানালেন কুসুম সিকদার

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও সমান দর্শকপ্রিয়। সিনেমার জন্য সাধারণ মানুষের কাছে খ্যাতি, পরিচিতি ও প্রশংসাও পেয়েছেন তিনি। এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন লাক্স তারকা অভিনেত্রী কুসুম সিকদার। দীর্ঘদিন পর এ তারকা বিগস্ক্রিনে আসছেন। তবে এবার আসছেন ভিন্ন পরিচয়ে।

    এবার কুসুম সিকদার অভিনয়ের পাশাপাশি সিনেমার পরিচালক হয়ে আসছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পেতে চলেছে। আগামী ১১ অক্টোবর চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

    গত শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চ্যানেল আইয়ের ছাদবারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটি মুক্তির ঘোষণা দেন কুসুম সিকদার। জানান অভিনয় থেকে দীর্ঘ সময় কেন তিনি দূরে ছিলেন।

    কুসুম সিকদার বলেন, প্রায় ৬ বছর আমি কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। শেষ কাজ করেছি ২০১৮ সালে। আমাকে অনেকবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে, আমি কেন কাজ করছি না? তিনি বলেন, আজকে শরতের জবার মাধ্যমেই বলতে চাই— কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনার কারণে আমি নিজেকে স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রেখেছিলাম। কিন্তু পরিবারের সহযোগিতায় সৃষ্টিকর্তার রহমতে আজকে শরতের জবা নিয়ে আসতে পারছি আপনাদের কাছে।

    নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে আনছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

    একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে— শরতের জবা।

    কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু। ১১ অক্টোবর থেকে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ‘শরতের জবা’ মুক্তির কথা রয়েছে। পরে এটি আই স্ক্রিনেও মুক্তি দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন: তিশা

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ছোটপর্দায় নিয়মিত অভিনয় করলেও এখন প্রস্তুতি নিচ্ছেন বড়পর্দার। খুব শিগগির তাকে দেখা যাবে বড়পর্দায়।

    তানজিন তিশা শুধু অভিনয়ই নয়, নানান ইস্যুতে সরব থাকেন। যে কোনো বিষয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে কিংবা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় এ অভিনেত্রীকে। এবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের চরিত্র হরণ নিয়ে পোস্ট দিলেন তিনি।

    গতকাল পোস্টে তানজিন তিশা লিখেছেন—কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ, কেন? ভাই, একটা মেয়ে সাধনা, অধ্যবসায় ও পরিশ্রমের পর দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয়।

    তিনি বলেন, আমরা পরিবারের চেয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনসংশ্লিষ্ট মানুষগুলোর সঙ্গেই বেশি সময় কাটাই, সেদিক থেকে এইটিও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে ওঠে। যেখানে সম্পর্ক আছে, সেখানে ভুল-বোঝাবুঝি আছে। আমার মা, বাবা, ভাইবোনদের সঙ্গেও ভুল-বোঝাবুঝি হয়।

    এ অভিনেত্রী বলেন, কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তোলে না? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে, কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন?

    কয়েকটি প্রশ্ন রেখে তানজিন তিশা বলেন, নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান? ভুল-বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলুন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে। আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন, ভাবছেন?

    বিনোদন ডেস্ক

  • বৃষ্টিতে ভিজে যা লিখলেন সাফা কবির

    গত কয়েক দিনের তাপপ্রবাহ কমে জনজীবনে স্বস্তি এসেছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টির দিনে বিনোদন জগতের তারকারাও ঘরের বাইরে যাচ্ছেন না। শুটিং হয়তো বাতিল হয়ে গেছে, তাই ঘরে বসেই বৃষ্টি উপভোগ করছেন। কেউ কেউ বৃষ্টিতে ভিজে উদযাপন করেছেন এমন মেঘের দিন। এবার বৃষ্টিতে ভিজতে দেখা গেল ছোটপর্দার অভিনেত্রী সাফা কবিরকে।

    অভিনেত্রী সাফা কবির বৃষ্টিতে ভিজলেন। সামাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করে সেটি জানান দিলেন তিনি। বৃষ্টিভেজা মুহূর্তের বেশ কিছু ছবি দেখা গেছে। শাড়ি পরে ছাদের মধ্যে ভিজছেন সাফা, এমন ছবি পোস্ট করে আবেগময় কথায় তিনি লিখেছেন— শহরজুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই। প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক, আমি তোমাকে চাই।

    এ অভিনেত্রী হয়তো তার প্রিয় মানুষকে খোঁজার আকুতিও জানিয়েছেন এসব কথামালায়। এরপর একই বেশের বেশ কিছু ছবি পোস্ট করে সাফা কবির লিখেছেন, অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসার সৃষ্টি হয়। 

    সাফা কবির এসব পোস্ট থেকেই বোঝা যায়, বৃষ্টিকে উপভোগ করছেন তিনি। সেই সঙ্গে প্রিয় মানুষকে নিয়ে আবেগে ভাসছেন। যদিও বিনোদন জগতে সাফা কবিরের পথচলার সময়টা বেশ কয়েক বছরের। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারও কারও সন্তানও রয়েছে। তবে সাফা এখনো ব্যাচেলর জীবনই পার করছেন। 

    চলতি বছরের শুরুতেই বিয়ের প্রশ্নে সাফা কবির বলেছিলেন—আগে আমাকে আর জোভানকে বিয়ে নিয়ে ধরত। এখন আমি একা। এখন সবাইকে বলি—তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে। তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস। আর বলি— বন্ধুদের মধ্যে ব্যাচেলর থাকার দরকার আছে। তাদের বিবাহবার্ষিকীসহ নানা আনুষ্ঠানিকতায় কী পরব, কীভাবে সাজব, সেসব ভেবেই দিন কাটে। আমার বিয়ে নিয়ে ভাবি না।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে আটক হলেন নাট্যনির্মাতা রিংকু

    বিনোদন জগতের ছোটপর্দার তরুণ ও প্রতিভাবান নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গতকাল রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। 

    টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজ নির্মাণের জন্য দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন রিংকু। তার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয়। কারণ তার গল্প বলার ধরন ও বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। সামাজিক সমস্যানির্ভর গল্পে তিনি নাটক নির্মাণ করে থাকেন। তার পরিচালনা ও গল্পের গভীরতা বেশ প্রশংসিত। এবং দর্শকদের বিনোদন দেয়।

    গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় রাফাত মজুমদার রিংকুকে। গুলশান থানার ওসি তৌহিদ আলম আটক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    রিংকুর আটকের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন— আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।

    এ অভিনেতা বলেন, নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন, তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।

    তিনি বলেন, যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে, তাহলে এ পরিবর্তিত সময়ে সবার উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।

    বিনোদন ডেস্ক

  • সিন্ডিকেটে থাকলে হয়তো হারিয়ে যেতাম— আমি হারাইনি: অহনা

    বিনোদন জগতের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। এ মুহূর্তে তার ‘প্রবাসীর স্ত্রী’ ও ‘পুত্রবধূ’সহ বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করে আপাতত তিনি নিজেকে সময় দিচ্ছেন।

    সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অহনা বলেন, এখনকার সময়ের দর্শকের রুচির পরিবর্তন এসেছে। তিনি মনে করেন, গল্পে পরিবর্তন আনতে হবে। কারণ দর্শক গল্পে সমসাময়িক বিষয়গুলো দেখতে চায়। তিনি বলেন, 'দর্শক নিজেদের সম্পৃক্ত মনে করতে পারেন, এমন গল্প এখন বেশি হওয়া দরকার। ইতোমধ্যে যে গল্পগুলোতে অভিনয় করেছি, সেখানে দেশের পরিবর্তনের একটা ছাপ আছে।'

    বিনোদন জগতে সিন্ডিকেট নিয়ে হতাশা প্রকাশ করে অহনা বলেন, অভিনয়ে ফেরার পর সিন্ডিকেট ভালো করে বুঝেছি। বুঝতে পেরেছি, আমাদের মিডিয়া আর আগের মতো নেই। সিন্ডিকেটে থাকলে হয়তো হারিয়ে যেতাম, আমি হারাইনি। বরং সিন্ডিকেটে না গিয়ে আমি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পেরেছি।'

    নিজেকে বদলে নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছেন এ অভিনেত্রী। তার অভিনীত নাটকগুলো থেকে দর্শকদের কাছ থেকে প্রশংসাও পান। তবে এই ভালোবাসাপ্রাপ্তি কমে এলে তখন নিজেকে নিয়ে নতুন করে ভাববেন বলে জানান অহনা। তিনি বলেন, 'অভিনয় দিয়েই এত বছর টিকে আছি। কিন্তু এটা কি সহজ ছিল? আমাকে অনেক বাধা পেরিয়ে ক্যারিয়ার ধরে রাখতে হয়েছে।'

    বিনোদন ডেস্ক

  • মেহজাবিনকে নিয়ে সবকিছু খোলাসা করলেন প্রেমিক 

    দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। তিনি দীর্ঘদিন ছোটপর্দায় নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। তবে এবার বড়পর্দায় যাত্রা করতে যাচ্ছেন তিনি। এই নির্মাতার সঙ্গে শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সম্পর্কের গুঞ্জন আরও আগে থেকেই চর্চিত হয়ে এলেও দুই তারকার কেউই মুখ খুলেননি।

    বহুবারই এ প্রশ্নের মুখে উত্তর এড়িয়ে গেছেন কিংবা অস্বীকার করেছেন। বরাবরই নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছেন। তাই বলে ভক্তদের নজর তো আর এড়াতে পারেননি, তাদের মুখও বন্ধ করতে পারেননি। 

    মেহজাবিন ও রাজীবকে প্রায়ই দেশে কিংবা দেশের বাইরে একসঙ্গে দেখা যায়। নিজেদের সম্পর্কের ব্যাপারে কোনো কিছু স্বীকার না করলেও একে অন্যের প্রশংসায়, ভালোবাসায় পঞ্চমুখ হয়েছেন একাধিকবার। 

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারেও মেহজাবিনকে নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যায় ‘প্রেমিক’ রাজীবকে। 
    মেহজাবিনকে নিয়ে এই নির্মাতা বলেন, ‘তাকে আমি যতটা জানতে থাকি, ততটাই মনে হয় এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারত না। তার চেয়ে ভালো কারো সঙ্গে পরিচয়ও হতে পারত না। সে আমার জীবনের সেরা একটি অংশ’।

    পরিবারের সঙ্গে মেহজাবিনের সঙ্গে সম্পর্ক কেমন, সেটাও জানিয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘সবাই তাকে খুব পছন্দ করে। সে খুব দারুণ একজন অভিনয়শিল্পী। কারো আগে পেছনে নেই। খুবই স্ট্রেইট ফরোয়ার্ড।’

    মেহজাবিনকে জীবনসঙ্গী হিসেবে পেলে নিজের প্রতিক্রিয়া কেমন থাকবে সেটাও জানান রাজীব। বলেন, ‘সে আমার জীবনে এলে আর তো কিছু বলারই নেই। এটা দারুণ কিছু হবে। যদি না আসে, তাহলে মনে হবে- আসলেও তো পারত!’

    এর আগে গেল বছরে মেহজাবিন-রাজীব জুটিকে একসঙ্গে কক্সবাজারে ঘুরতে দেখা গেছে। সেই সময় একজন অন্যজনের ব্যক্তিগত ফটোগ্রাফারের দায়িত্বও পালন করেছেন। সেসব নিয়েও কম আলোচনা হয়নি।প্রসঙ্গত, ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবিন। এরপর নিয়মিত ছোটপর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজীব।

    বিনোদন ডেস্ক

  • আইসিইউতে শারমিন আঁখি, দোয়া চাইলেন স্বামী

    অগ্নিদগ্ধ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন শারমিন আঁখির স্বামী ও নাট্যনির্মাতা রাহাত কবির।

    rnrn

    তিনি বলেন, শারমিন আঁখির শারীরিক অবস্থার কোনো উন্নতি ও অবনতি ঘটেনি। এখন মুখ দিয়ে সরাসরি হালকা পরিমাণে খাবার খেতে পারেন শারমিন। চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়েছেন। কিন্তু আইসিইউতে নেওয়া তো ভালো না বলে জানি। এখন কী হয় তা আল্লাহই ভালো জানেন।

    rnrn

    রাহাত কবির দেশবাসীর কাছে শারমিন আঁখির জন্য দোয়া চেয়েছেন যেন শিগগিরই সুস্থ হয়ে উঠতে পারেন।

    rnrn

    গত ২৮ জানুয়ারি রাজধানীর মিরপুরের একটি শুটিং বাড়িতে ওয়াশরুমে বিস্ফোরণে গুরুতর আহত হন শারমিন। ওই দিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।

    বিনোদন ডেস্ক