Tag: ছোটপর্দা

  • বাণিজ্যিক সিনেমা নিয়ে ব্যস্ত নাটকের শিল্পীরা

    ঢাকাই সিনেমা নিয়ে একসময় নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে বেশ অনীহা দেখা যেত। বিশেষ করে বাণিজ্যিক সিনেমার কথা শুনলে ছোটপর্দার কুশিলবরা নাট সিটকাতেন। কিন্তু এখন সময় পাল্টেছে। 

    সামগ্রিকভাবে ব্যবসায়িক সাফল্য না পেলেও, গল্প ও নির্মাণশৈলী দিয়ে আলোচনায় আসছে এ সময়ের বেশ কিছু সিনেমা। নির্মাণে এসেছে নতুনত্ব, গল্পে এসেছে পরিবর্তন। যা দর্শকদের মধ্যে একটি ইতিবাচক সাড়া ফেলেছে। বাংলা সিনেমার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বিশ্বদরবারে। এর ফলে বাণিজ্যিক সিনেমায় এখন নাটকের শিল্পীদের আগ্রহ বেড়েছে। বাণিজ্যিক সিনেমায় তাদের ঝুঁকতে দেখা যাচ্ছে। এটাকে অনেকেই ইতিবাচকভাবেই দেখছেন। 

    ইতোমধ্যেই সিনেমায় নাম লিখিয়েছেন নাটকের নতুন-পুরাতন অনেক অভিনয়শিল্পী। শুধু শিল্পীই নন, ছোটপর্দার পরিচালকরাও এখন বাণিজ্যিক সিনেমা নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন। যারা নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেই হাত পাকিয়েছেন। এখন তারা বড় পর্দায় নিজেদের প্রতিভার চর্চা করছেন। এদিকে গত ঈদ-উল-ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। যার মধ্যে একাধিক সিনেমা ছিল নাটকের শিল্পীদের। 

    আসন্ন ঈদেও এ ধারা অব্যাহত থাকছে। এরইমধ্যে যেকটি সিনেমা ঈদ-উল-আযহায় মুক্তির ঘোষণা দিয়েছে, সেগুলোর মধ্যে নাটকের শিল্পীদের উপস্থিতি রয়েছে। শুধু তাই নয়, প্রধান চরিত্রেই থাকছেন সেসব শিল্পীরা। বর্তমানে নাটকের শিল্পীদের মধ্যে মোশাররফ করিম, আব্দুন নূর সজল, আফরান নিশো, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, রাফিয়াত রশীদ মিথিলা, সাদিয়া আয়মানসহ আরও অনেকে সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। 

    মোশাররফ করিম গত কয়েক বছরে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পায় তার অভিনীত ‘চক্কর ৩০২’ নামে একটি সিনেমা। আসন্ন ঈদ-উল-আযহায়ও মুক্তি পেতে যাচ্ছে ‘ইনসাফ’ নামে এ অভিনেতার আরও একটি সিনেমা। এছাড়াও ‘কুরকাব’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ‘বিলডাকিনি’ নামে একটি সিনেমা। 

    গত বছর ‘ফাতিমা’ নামে একটি সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণের। এরইমধ্যে শেষ করেছেন ‘ইনসাফ’ নামে একটি বাণিজ্যিক সিনেমার কাজ। আসন্ন ঈদ-উল-আযহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমার মধ্য দিয়েই ঈদের নায়িকা ও ফর্মুলা সিনেমার নায়িকা হিসাবে প্রথমবার পর্দায় হাজির হবেন এ অভিনেত্রী।  

    বর্তমানে নাটকে একেবারেই অনিয়মিত আজমেরী হক বাঁধন। যুক্ত হচ্ছেন না নতুন কোনো সিনেমায়ও। বলা যায়, অভিনয় থেকেই খানিকটা দূরে রয়েছেন। তবে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মাস্টার’ ও ‘এশা মার্ডার : কর্মফল’ নামে দুটি সিনেমা। জানা গেছে, ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি ঈদ-উল-আযহায় মুক্তি পেতে পারে। 

    নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে কুরবানি ঈদে।  শাকিব খানের বিপরীতে ‘তান্ডব’ নামে একটি বাণিজ্যিক সিনেমা দেখা যাবে তাকে।  যদিও তার অভিনয় প্রসঙ্গে পরিচালক ও প্রযোজনা সংস্থা থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, এ বিষয়ে অভিনেত্রীও মুখ খুলতে নারাজ। তবে সম্প্রতি এ সিনেমার শুটিং এর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। যেখান দেখা যায় শাকিব খানের সঙ্গে সাবিলাকে। 

    নাটকের অভিনেতা আব্দুন নূর সজলও এখন সিনেমা এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত।  গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’।  এছাড়াও গত বছর শেষ করেছেন ‘ঋতুকামিনী’ নামে আরও একটি সিনেমার কাজ। চলতি বছর এটি মুক্তি পেতে পারে। 

    নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সিনেমায় অভিষেক ঘটে বছর দুই আগেই। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির পর নাটককে বিদায় জানিয়েছেন তিনি। এখন পুরোদস্তুর একজন সিনেমার নায়ক। বলা যায়, সিনেমার বাইরে কোনো কিছুই এখন তিনি চিন্তা করছেন না। এছাড়া নাটককে বিদায় জানালেও, ওটিটি কনটেন্টে কাজ করছেন তিনি। সম্প্রতি শেষ করলেন নতুন একটি সিরিজের কাজ। এদিকে গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দাগি’ নামের একটি মসলাদার সিনেমা। 

    চলতি বছরের ভালোবাসা দিবসেই মুক্তি পেয়েছে রাফিয়াত রশীদ মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এছাড়াও গত বছরে মুক্তি পেয়েছিল এ অভিনেত্রীর ‘কাজলরেখা’ নামে আরও একটি সিনেমা। ঢাকা ও কলকাতা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেন তিনি। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও তার একাধিক জনপ্রিয় কাজ রয়েছে। এ অভিনেত্রীও নাটক ও ওটিটি কনটেন্টের পাশাপাশি সিনেমায় মনোযোগ বাড়িয়েছেন। 

    নাটকের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানও এখন মনোযোগ দিয়েছেন সিনেমায়। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘কাজলরেখা’ গত বছর মুক্তি পায়। সম্প্রতি জানিয়েছেন, নতুন আরও একটি বাণিজ্যিক সিনেমায় যুক্ত হয়েছেন। সবকিছু ঠিক থাকলে এটি ঈদ-উল-আযহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে এ সিনেমা প্রসঙ্গে আর কোনো আপডেট পাওয়া যায়নি এখনো।  

    এছাড়াও নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও এখন সিনেমা নিয়ে ব্যস্ত। তবে তাকে মসলাদার বাণিজ্যিক সিনেমায় এখনও দেখা যায়নি। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন। 

    সর্বশেষ তার অভিনীত কলকাতার সিনেমা ‘চালচিত্র’ মুক্তি পেয়েছে চলতি বছরের শুরুর দিকে। নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা জয়া আহসান তো এখন সিনেমারই অভিনেত্রী। এছাড়াও সিনেমায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা, কেয়া পায়েল, সাফা কবির, তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনীসহ নাটকের অনেক অভিনয়শিল্পী। সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছেন তারা। সিনেমা নিয়ে তাদের আগ্রহও তুঙ্গে। আশা করা যায়, বড় পর্দায় নিজেদের আসন পাকাপোক্ত করতে এসব তারকা শিগগিরই পা রাখবেন রুপালী দুনিয়ায়।  

    রিয়েল তন্ময়

  • মেহজাবীন-রাজীবের বিয়ে নিয়ে যা বললেন জয়

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব।গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাদের আক্দ সম্পন্ন হয়। সোমবার ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ে করেন তারা। এর আগে রোববার একই ভেন্যুতে গায়ে হলুদ হয় তাদের।

    এদিকে মেহজাবীন ও রাজীবকে শুভকামনায় ভাসিয়েছেন সহকর্মী তারকারা। দুজনকে নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। যেখানে জয় উল্লেখ করেছেন, ছবির মতোই হোক এই বন্ধন।

    নিজের পোস্টে জয় লেখেন, অভিনন্দন। মেহজাবীন এবং আদনান আল রাজীব। ছবির মতোই হোক এ বন্ধন। মেহজাবিনের মতো দুর্দান্ত সুন্দরী এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে বিয়ে করার সাহস এবং সামর্থ্য আদনান আল রাজীব ছাড়া আর কারই বা ছিল।

    ২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেননি।

    ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীনের গল্পে নতুন নায়িকা কে এই মালাইকা?

    সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে মালাইকা অভিনীত প্রথম নাটক সন্ধিক্ষণ। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গল্প-ভাবনা থেকেই নাটকটির চিত্রনাট্য করেছেন মোস্তফা কামাল রাজ। 

    দুই মাস আগে এ নাটকের শুটিং করে আলোচনায় আসেন মালাইকা চৌধুরী। সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। পরিচালক মোস্তফা কামাল রাজ। 

    পরিচালক বলেন, শুরু থেকেই নতুন কাউকে কাস্ট করার কথা ভাবছিলাম। যেহেতু মালাইকার প্রথম কাজ, আমরা একটু সময় নিয়ে কাজটি করেছি। যেন দর্শক নতুন কাউকে ছোটপর্দায় পায়। পরে মালাইকার সঙ্গে কথা বলি। তার সঙ্গে গল্প নিয়ে বসি। গল্পটি ভালো। সেও গল্প পছন্দ করে। 

    এদিকে নতুন অভিনেত্রী নিয়ে ভক্তরাও আগ্রহী হয়ে উঠেছেন, কে এই মালাইকা?

    পরে জানা গেছে, তিনি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন। এর আগে বিজ্ঞাপন করেছেন মালাইকা। এবার নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায়ও তার অভিষেক হলো। 

    মালাইকা বলেন, আমার প্রেরণা আপু। শৈশব থেকেই আপুকে পর্দায় দেখেছি। সেই থেকে আমারও মনে হতো অভিনয় করব; কিন্তু সাহস পেতাম না। অনেকবার প্রস্তাব পেয়েছি, কিন্তু অভিনয় করিনি। তখন আপু বলত অল্প অল্প করে এগোতে। যে কারণে বিজ্ঞাপনের মডেল হয়েছি। এবার প্রথম অভিনয় করলাম। দর্শক কিভাবে নেবে, সেটাই এখন দেখার অপেক্ষায়।

    জোভানের সঙ্গে জুটি বাঁধা নিয়ে মালাইকা বলেন, জোভান ভাই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। কিভাবে ডায়ালগ দিতে হবে, এক্সপ্রেশন কখন দিতে হয়, সব শিখিয়েছেন। রাজ ভাইও অনেক সহায়তা করেছেন। স্বাধীনতা দিয়েছেন। তাদের সাহসের কারণেই অভিনয় করতে পেরেছি। আর যার কথা না বললেই নয়, শুরু থেকেই আমাকে সাহস দিয়েছে আপু।

    ছোট বোনের প্রসঙ্গে বড় বোন মেহজাবীন বলেন, মালাইকা শৈশব থেকেই অভিনয় করতে চাইতো। আর সব সময়ই তাকে বলেছি, বড় হয়ে সিদ্ধান্ত নিও। এখন যেহেতু সে সিদ্ধান্ত নিতে শিখেছে, তাই সে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও আমাদের আপত্তি নেই। পরিবার থেকে মালাইকার জন্য সবরকম স্বাধীনতা দেওয়া আছে। যা ভালো লাগবে, সেটাই করবে। 

    বিনোদন ডেস্ক

  • আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না: অহনা

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি জানিয়েছেন, ২০২৫ সাল থেকে অভিনয় জগতে ব্যস্ততা কমিয়ে ফেলবেন। তার এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝড় উঠেছে। নেটিজেনরা ভাবছেন প্রেগন্যান্ট সে জন্য অভিনয় ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী। 

    কিন্তু অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ বিয়ের কোনো পরিকল্পনা কিনা— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, না বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না বলে জানান অহনা রহমান। অন্যদিকে নেটিজেনরা ভাবছেন অহনা রহমান অন্তঃসত্ত্বা, তাই অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। 

    এর আগে এক সাক্ষাৎকারে ছোটপর্দার অভিনেত্রী অহনা বলেছিলেন, খুব শিগগির অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। একটা সময়ে পুরোপুরিই বন্ধ করে দেবেন।

    অভিনেত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। অনেক দিন ধরে কাজ করেছি। এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত।

    এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে আবার সংবাদমাধ্যমে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, তার বক্তব্যে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভক্তরা পুরো সাক্ষাৎকারটা না দেখেই বিভিন্ন মন্তব্য করেছেন। 

    অহনা জানালেন আরও এক বিস্ফোরক তথ্য। অভিনেত্রীর বিনোদন জগত ছাড়ার খবরে অনেক নেটিজেন নাকি দাবি করেছেন, তিনি প্রেগন্যান্ট। বিষয়টি তুলে ধরে অহনা বলেন, আমার কাজ কমিয়ে দেওয়ার খবরে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। এর মধ্যে কারও ধারণা— আমি প্রেগন্যান্ট। কেউ লিখেছেন— প্রেগন্যান্ট তো সে জন্য অভিনয় ছেড়ে দিচ্ছে। আবার কেউ বলেছেন— বাচ্চাকাচ্চা নেবেন তো সে কারণেই এই সিদ্ধান্ত।

    অভিনেত্রী বলেন, ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করা হবে।

    অভিনয় থেকে বিরতির নেওয়ার কারণ বিয়ের পরিকল্পনা কিনা— এমন প্রশ্নের উত্তরে অহনা বলেন, না, বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না।  তিনি বলেন, বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি প্রেমে ছেঁকা খেয়ে কষ্ট পেয়েছি , তারপর থেকে আর চাপ দেয় না।

    উল্লেখ্য, ২০০৭ সাল থেকে অভিনয় জীবন শুরু করেন অহনা রহমান। তার জনপ্রিয় কাজ ‘প্রবাসীর স্ত্রী’ নাটক। প্রবাসীর স্ত্রী হিসেবে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয়। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল: তিশা

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ব্যক্তিজীবনে ভালোবেসে বিয়ে করেছিরেন ফারজানুল হককে। সেই সংসারে ছিল তার এক কন্যা ও এক পুত্রসন্তান। তবে বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় তাদের সংসার। ২০১৮ সালেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী।

    বেশ কিছু দিন একা ছিলেন তাসনুভা তিশা। এরপর ২০২২ সালে আজগর নামে এক যুবককে বিয়ে করেন অভিনেত্রী। দুজনের পরিচয়ের মধ্যে থেকেই সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন তিনি। এর পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, তার জীবনে বিয়ে করাটাই হয়েছে সবচেয়ে বড় ভুল।

    তাসনুভা তিশা বলেন, আমার মনে হয়, বাচ্চাদেরও আমি বিয়ে দেব না। মানে, তাদের বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না। যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহ হয়, সেখানে আটকাব না।

    তিনি বলেন, বিয়ে বিষয়টা অনেক বড় বিষয়। এটি একটি দায়িত্ব। বিশেষ করে মেয়েদের জন্য। তাদের অন্য একটা পরিবারে যেতে হয়, অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয়। যদি আমার সন্তানরা সেটি করতে চায়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমি তাদের বিয়ের জন্য উৎসাহ দেব না। বাকিটা তাদের ইচ্ছা।

    উল্লেখ্য, বর্তমানে তিশাকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে। যে কারণে তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, আরশের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলেই বিভিন্ন গুজব ছড়িয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আরশ-তিশার নাটকে সুরের মূর্ছনায় ভাসালেন ক্যাপ্টেন

    ছোটপর্দায় বর্তমানে বেশ আলোচিত মুখ আরশ খান ও তাসনুভা তিশা। সম্প্রতি ‘অর্ধবৃত্ত’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি পরিচালনা করেছেন সাইদুল ইমন। 

    নাটকটিতে রয়েছে একটি ফোক গান। ‘মরারে মারবি কত’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন যাযাবর ব্যান্ড ভোকালিস্ট ক্যাপ্টেন। মোহন আহমেদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন। 

    এ গান প্রসঙ্গে ক্যাপ্টেন বলেন, ‘অর্ধবৃত্ত নাটক শুধু বিনোদন নয়, এতে রয়েছে শিক্ষনীয় একটি বার্তা। আমরা সচরাচর যেসব নাটক দেখি, তার থেকে এটি একেবারেই আলাদা। ছোটবেলায় শিক্ষনীয় নাটক দেখতাম, অর্ধবৃত্ত ঠিক তেমনি। গানটি করতে পেরে ভীষণ ভালো লেগেছে। গানের কথাগুলো দারুণ। আশা করছি, সব শ্রেণির মানুষের কাছে গানটি ভালো লাগবে।’

    নাটক প্রসঙ্গে আরশ জানান, ‘কিছু গল্প থাকে মনে রাখার মতো। এটি তেমনই একটি নাটক।’ নির্মাতা জানিয়েছেন, নাটকটি শিগগিরই প্রচারে আসবে।

    বিনোদন ডেস্ক

  • আলহামদুলিল্লাহ! আল্লাহ যাতে ওদের রিজিকের একটা ব্যবস্থা করে দেন: নিলয়

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তিনি একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। তিনি নতুন নতুন নাটক করে সবসময় আলোচনায় থাকেন। অভিনয়ে যেন তার দম ফেলার সুযোগ নেই।

    এছাড়া নিলয়কে অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজেও দেখা যায়। প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।কয়েক দিন আগে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে পর্যটকশূন্য হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপাকে পড়ে ওই দ্বীপের কুকুরসহ নানা ধরনের প্রাণী। বিশেষ করে সেখানে অবলা প্রাণীগুলোর জন্য খাদ্যাভাব দেখা দেয়। সেই সময় বিষয়টি নিয়ে কথা বলেছিলেন অভিনেতা নিলয় আলমগীরসহ আরও বেশ কিছু তারকা। এক ফেসবুক পোস্টে সেন্টমার্টিনের কুকুর বা অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান করেছিলেন এ অভিনেতা।

    এ ছাড়া আরও বেশ কিছু তারকা সেন্টমার্টিনে অভুক্ত কুকুরদের জন্য সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। তাদের মধ্যে আছেন— অভিনেত্রী সামিরা খান মাহি, অভিনেত্রী তানিয়া বৃষ্টি, জান্নাতুল সুমাইয়া হিমিসহ অনেকেই।

    এদিকে গত রোববার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে ১১ সদস্যের এক প্রতিনিধিদল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্টমার্টিন পৌঁছায়। বিষয়টি নজরে আসে নিলয়ের। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

    গতকাল সোমবার (২৫ নভেম্বর) এক ফেসবুক পোস্টে একটি ভিডিও শেয়ার করেছেন নিলয়। সেখানে দেখা যায়, কুকুরগুলোর খাবার তৈরি করছেন সেই স্বেচ্ছাসেবী দলের সদস্যরা। ভিডিওর ক্যাপশনে নিলয় লিখেছেন— আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে ওদের রিজিকের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেয়।

    বিনোদন ডেস্ক

  • আপত্তিকর ভিডিওর বিষয়ে যা বললেন তিশার

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশার আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) মধ্যরাতে লাইভে এসে এ আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ করেছেন তিনি। সেই ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন তাসনুভা তিশা। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি।

    অভিনেত্রী বলেন, শুটিং সেটে তিনিসহ আরও কয়েকজনের লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক। পরে সেই ভিডিওগুলো ‘কাউসার কিংডম’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে বলেও জানান তিনি।

    ফেসবুক লাইভে তিশা বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।

    তাসনুভা তিশা বলেন, আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন।

    তিনি বলেন, কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করতে পারে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। এ অভিনেত্রী বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশপাশে যেন কখনো না আসেন। তাকে বয়কট করা উচিত। তিনি বলেন, হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।

    অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তিশা বলেন, কাউসার নামে এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়ে এ কাজগুলো করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব— আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এ বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?

    অভিনেত্রী শেষে বলেন, এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান কিংবা মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশপাশে যেন না আসতে পারে। তাকে বয়কট করা হোক।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানের অভিনেত্রী হারেমের ছবি পোস্টে নেটদুনিয়ায় ঝড়

    পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হারেম ফারুকের রূপে ও গুণে বুঁদ ১৮ থেকে ৮০ বছর বয়সিরা। তার অভিনয়গুণে দর্শকরা মুগ্ধ।  টিভি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এ অভিনেত্রী। সম্প্রতি দেখা গেছে বড়পর্দাতেও। তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। শুধু কাজ নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকে হারেম ফারুক। এবার ভক্তদের নিজের সৌন্দর্যের রহস্য জানালেন তিনি।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ১৭টি ছবি শেয়ার করে একটি পোস্ট করেছেন হারেম ফারুক। যেখানে তার মিনি-মালিস্টিক ও চমকপ্রদ লুক অর্জনের স্টাইলিং সিক্রেটস প্রকাশ করেছেন এ অভিনেত্রী। ওই ছবিগুলোতে দেখা যায়, তার পরনে রয়েছে গাঢ় ডার্ক ওয়াশড স্কিনি জিন্সের সঙ্গে সাদা চিকেনকারি কুর্তা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ফুল, সাদা জামা, লাল ঠোঁট, বড় ঝুমকা, হেয়ার ভলিউম এবং আমি প্রস্তুত। 

    ওই পোস্টে জিগর সারাইয়া ও আদিত্য গাধভীর হিন্দি-গুজরাটি গান ‘ডায়মন্ড নি’ যোগ করেছেন হারেম। ছবিগুলো পোস্ট করা মাত্রই মন্তব্যের ঝড় উঠেছে হারেমের কমেন্টস বক্সে। নানান মন্তব্যে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

    উল্লেখ্য, দীর্ঘ সময় পর ‘বিশমিল’ সিরিয়াল দিয়ে আবার ছোটপর্দায় ফিরেছেন হারেম ফারুক। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন অভিনেতা নওমান ইজাজ ও সাভেরা নাদিম। ২০১৩ সালের হরর থ্রিলার সিনেমা ‘সিয়াহ’ দিয়ে বড়পর্দায় পা রাখেন হারেম ফারুক। এরপর একাধিক নাটক ও সিনেমায় অভিনয় করে ভক্তদের মন জয় করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • নিলয়ের সঙ্গী হয়েছেন ৫৯ অভিনেত্রী!

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তিনি একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। তিনি নতুন নতুন নাটক করে সবসময় আলোচনায় থাকেন। অভিনয়ে তার যেন দম ফেলার সুযোগ নেই। 

    নিলয় অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজেও দেখা যায়। প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এবার তার নায়িক নিয়ে আলোচনায় সরব নাটকপ্রেমীরা। 

    ছোটপর্দায় নিলয় আলমগীরের ক্যারিয়ারে এসেছে অসংখ্য নায়িকা। যাদের সঙ্গে তিনি জুটি বেঁধে অভিনয় করেছেন।  প্রভা, মেহজাবীন চৌধুরী থেকে শুরু করে একে একে ৫৯ অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

    অভিনয়ের জাদুতে সবাইকে মুগ্ধ করেছেন নিলয় আলমগীর। তার ভক্তের সংখ্যাও কম নয়। সম্প্রতি নিলয় আলমগীর ফ্যান গ্রুপ নামে একটি গ্রুপে নিলয়ের ৫৯ অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে। 

    ৫৯ অভিনেত্রীর নাম প্রকাশের সঙ্গে একটি পোস্টে লেখা হয়েছে— নিলয় আলমগীর সময়ের জনপ্রিয় একজন অভিনেতা। যার নাটক রিলিজ হলেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং অনেক পজিটিভ কমেন্ট থাকে। কিন্তু এর মধ্যে কিছু নেগেটিভ কমেন্টও থাকে, যেগুলো দ্বারা অভিযোগ করা হয় নিলয় আলমগীর ঘুরেফিরে একজন অভিনেত্রীর সঙ্গেই কাজ করেন। তাই চেষ্টা করলাম নিলয় আলমগীর কজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন,সেটি খুঁজে বের করার। কিন্তু যে সংখ্যা পেলাম তাতে আমি যেমন অবাক হয়েছি, আপনিও অবাক হবেন! নিলয় আলমগীর মোট ৫৯ জন অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন! সংখ্যাটা আরও বেশিও হতে পারে। আগের অনেকের নাম মিস যেতে পারে, যেগুলো অনলাইনে নেই। অথচ তাকেই বলা হয় যে শুধু ২-৩ জনের সঙ্গে অভিনয় করে। কিন্তু এটাও বোঝা উচিত যে, দর্শক যেই জুটির কাজ পছন্দ করবে, তাদের কাজ বেশি হবে এটিই স্বাভাবিক।

    আপনি যদি দেখেন— জুটিপ্রথা হিসেবে বাংলা নাটকের শুরু থেকেই হয়ে আসছে। আফজাল হোসেন-সূবর্ণা মোস্তফা, জাহিদ হাসান-শমি কায়সার,তৌকির আহমেদ-বিপাশা হায়াত, টনি ডায়েস-আফসানা মিমি, মাহফুজ আহমেদ-তারিন, মোশাররফ করিম-নুসরাত ইমরোজ তিশা-মিথিলা, অপূর্ব-মেহজাবীন, নিশো-তানজিন তিশা— এমন অনেক জুটি গড়ে উঠেছিল দর্শকদের চাহিদায়। 

    নিলয়-হিমি জুটির কাজের সংখ্যা বেশি তাই চোখেও পড়ে বেশি। সব জুটির মোট কাজের সংখ্যার সঙ্গে গড় করলে দেখা যাবে সবার একই। দর্শক যেটা পছন্দ করবে নির্মাতা-প্রযোজকরা সেটিকেই প্রাধান্য দেবেন। কারণ দিনশেষে দর্শকদের জন্যই এত আয়োজন।

    বর্তমানে নিলয় আলমগীর জুটি বেঁধে সবচেয়ে বেশি কাজ করেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির সঙ্গে। দর্শকদের প্রশংসাও পাচ্ছেন এই জুটি। হিমি ছাড়াও নিলয় জুটি বেঁধেছেন অভিনয় করেছেন— জাকিয়া বারী মম, সালহা খানম নাদিয়া, তানিয়া বৃষ্টি, সামিরা খান মাহি, অহনা রহমান, বিদ্যা সিনহা মিম, সাফা কবির, সারিকা সাবরিন, পরীমণি, সারিকা, তাসনুভা তিশা, পারসা ইভানা, নাদিয়া আহমেদ, কেয়া পায়েল, তানজিন তিশা, আনিকা কবির শখসহ আরও অনেকের সঙ্গে।

    প্রসঙ্গত, নিলয় বছরজুড়ে ব্যস্ত থাকেন নাটক নিয়ে। সবশেষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নির্মিত ‘সাত দিনের কমিশনার’ শিরোনামের নাটকে নিলয়কে দেখা গেছে কমিশনার চরিত্রে। এতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

    বিনোদন ডেস্ক