Tag: ছোটপর্দা

  • স্বাধীনতা অর্জনের চেয়ে দাম কমানো কঠিন: চমক

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেছেন। তিনি লিখেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।

    এ নিয়ে নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি বরাবরই সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে সরব থাকেন এবং চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তোলেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেই আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে তার সমর্থন নিয়ে আলোচনা হয়েছিল, নতুন বাংলাদেশ গঠনের জন্য তার আকাঙ্ক্ষাও প্রকাশ পেয়েছিল। এবার রহস্যময় পোস্ট দিয়ে নেটিজেনদের চমকে দিলেন অভিনেত্রী চমক।

    এর আগে চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনে তাওহিদি জনতা বাধা, নিন্দা ও প্রতিবাদ জানান। ফলে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি অভিনেত্রী। পরে তাকে ছাড়াই শোরুম উদ্বোধন করা হয়। এ বিষয়টির সঙ্গে চমকের পোস্টটিকে মিলিয়ে নিজেদের মতো নানা কিছু ভেবে নিচ্ছেন নেটিজেনরা। এ ছাড়া ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালীন একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় কিছুটা অস্থিরতা দেখা গেছে শোবিজ অঙ্গনে।  

    অভিনেত্রী তার পোস্টে আরও লিখেছেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টি তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গেছে। আল্লাহ সেভ আস।

    নিজের স্ট্যাটাসে সরাসরি কোনো ঘটনার কথা উল্লেখ করেননি চমক। তবে ভক্তরা সমসাময়িক বিভিন্ন ঘটনার সঙ্গে চমকের পোস্টের সংযোগ রয়েছে বলে অনুমান করছেন। মন্তব্যের ঘরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার সরব থাকা এবং শেখ হাসিনার সমালোচনা করার বিষয় টেনে এনেছেন নেটিজেনরা। একই দিনে আরও একটি পোস্ট দিয়ে চমক লিখেছেন— আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।

    বিনোদন ডেস্ক

  • হাসিনার শাসনামলে দাম বৃদ্ধি নিয়ে কথা না বলায় ক্ষমা চাইলেন অহনা

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। নিজের অভিনয়গুণে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এ ছাড়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন এ অভিনেত্রী। সার্বক্ষণিক নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন অহনা।

    অহনা রহমান ২০০৮ সালে তার অভিনয় জীবন শুরু করেন এবং দ্রুতই টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ফ্যামিলি ক্রাইসিস, প্রিয়তমা আমার, মেঘের ছায়া, বৃষ্টি বিলাস ইত্যাদি।

    সম্প্রতি অহনা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দেশের বাজারে পণ্যের দাম নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে পোস্টের কমেন্টবক্সে এক ভক্তের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের শাসনামলে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা না বলায় ক্ষমা চেয়েছেন এ অভিনেত্রী। 

    পোস্টে অহনা লিখেছেন— অফার ভালো, কিন্তু সবসময় তো আর মাংস খেতে ভালো লাগবে না। খাবারের দাম যেভাবে বাড়ছে, তাতে করে কিছু দিন পর মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি ভালো রাখো।

    তার এ মন্তব্যে ফেরদৌস ওয়াহিদ নামে এক ভক্ত অহনাকে মেনশন করে লিখেছেন— প্লিজ সম্মান করি আপনাকে, সেই জায়গাটা নষ্ট না করার অনুরোধ করছি। গত বছর এই সময়ে ১২০০ টাকায় কাঁচামরিচ আর ২০০ টাকায় পেঁয়াজ কিনে খাওয়া জাতি আমরা। তখন আপনাদের অসুবিধা হয়নি, এখন কেন এত অসুবিধা হচ্ছে আমাদের?

    এরপর অহনা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লিখেছেন— আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না। তখনকার আহাজারি এতটা বোঝা যায়নি, যেটা এখনকারটায় শোনা যায়। আর আমি সত্যিই লজ্জিত, কারণ তখন আমার কথা না বলার জন্য। আমাকে সবাই মাফ করবেন।

    বিনোদন ডেস্ক

  • দানবের পর মহাদানবের আবির্ভাব, এ কথা কেন লিখলেন চমক

    চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনে তাওহীদি জনতার বাধা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালীন একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় কিছুটা অস্থিরতা দেখা গেছে শোবিজ অঙ্গনে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছেন, যা নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বরাবরই সামাজিক এবং রাজনৈতিক ইস্যু নিয়ে সরব থাকেন এবং চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছিলেন।

    জুলাইয়ে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে তার সমর্থন নিয়ে আলোচনা হয়েছিল, নতুন বাংলাদেশ গঠনের জন্য তার আকাঙ্ক্ষাও প্রকাশ পেয়েছে।  এবার রহস্যময় একটি পোস্ট দিয়ে নেটিজেনদের চমকে দিয়েছেন চমক। রোববার দুপুরে ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি। 

    তাতে অভিনেত্রী লিখেছেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গেছে। আল্লাহ সেভ আস।

    নিজের স্ট্যাটাসে সরাসরি কোনো ঘটনার কথা উল্লেখ করেননি চমক। তবে ভক্তরা সমসাময়িক বিভিন্ন ঘটনার সঙ্গে চমকের পোস্টের সংযোগ রয়েছে বলে অনুমান করেছেন। মন্তব্যের ঘরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার সরব থাকা এবং শেখ হাসিনার সমালোচনা করার বিষয় টেনে এনেছেন নেটিজেনরা। একই দিনে আরও একটি পোস্ট দিয়ে চমক লিখেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।

    চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শনিবার একটি শোরুম উদ্বোধনের কথা ছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে একদল মানুষ অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধন করানোর খবরে নিন্দা ও প্রতিবাদ জানান। ফলে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি অভিনেত্রী। পরে তাকে ছাড়াই উদ্বোধন হয়। এই বিষয়টির সঙ্গে চমকের পোস্টটিকে মিলিয়ে নিজেদের মতো নানা কিছু ভেবে নিচ্ছেন নেটিজেনরা।

    বিনোদন ডেস্ক

  • অন্য ভূমিকায় শবনম ফারিয়া

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন শবনম। এ অভিনেত্রীর বড়পর্দায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। এবার শবনম নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

    অভিনেত্রী শবনম ফারিয়াকে এবার দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগিরই শুরু হতে যাওয়া কমেডি অনুষ্ঠানের সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন তিনি। তার সঙ্গে আরও দুই বিচারক থাকবেন, তারা হলেন— গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।

    এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসার বিষয়ে শবনম ফারিয়া বলেন, সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি— এটিও আনন্দের বিষয়। আশা করছি জমজমাট আসর হবে এবার।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীনের সঙ্গে কী কী মিল আছে মালাইকার?

    এ মুহূর্তে বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন ধরেই ধাপটের সঙ্গে তিনি কাজ করছেন ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও। এবার তাকে অনুসরণ করে অভিনয়ে নাম লেখালেন ছোট বোন মালাইকা চৌধুরী।  প্রথমবারের মতো পরিচালক মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে শিগগিরই পর্দা মাতাতে আসছেন তিনি। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা।

    সম্প্রতি একটি গণমাধ্যম সাক্ষাৎকারে মালাইকা চৌধুরী প্রথমবারের মতো নাটকে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এ নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।

    বড় বোন মেহজাবীনের সঙ্গে তার কী কী ৫টি মিল রয়েছে— এমন প্রশ্নের জবাবে মুচকি হেসে মালাইকা বলেন, এটা তো আপনারাই ভালো বলতে পারবেন। 

    ছোট বোনের এই লাজুক উত্তর বেশ উপভোগ করেছেন মেহজাবীন। ভিডিও ক্লিপটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন— হা…হা…হা, এটা কিউট। কিন্তু আমি চাই, আমার বোন আমার চেয়েও আরও অনেক গুণ বেশি এগিয়ে যাক জীবনে।

    মেহজাবীনের সেই পোস্টে মন্তব্যের ঝড় তোলেন ভক্তরাও। অনেকেই লিখেছেন— দুজনের চেহারাও নাকি দেখতে হুবহু মিল রয়েছে। আরেকজন লিখেছেন— মেহজাবীনের মতোই জনপ্রিয় হয়ে উঠবেন মালাইকা।

    এদিকে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার।

    নির্মাতা আরও বলেন, এক্ষেত্রে প্রথমে মালাইকার নামটি মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে ভীষণ পরিশ্রমী মনে হচ্ছে তাকে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অহনা

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে তার যাত্রা শুরু। এরপর টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সম্প্রতি এ অভিনেত্রী ‘প্রবাসীর স্ত্রী’ নাটক নিয়ে অভিমত ব্যক্ত করার সময় জানান যে, তিনি আর অভিনয় করতে চান না। এ বিষষে খোলাখুলি কোনো কিছু না বললেও অন্যদিকে মনোযোগ দেওয়ার কথা জানান তিনি।।

     ‘প্রবাসের স্ত্রী’ নাটক প্রসঙ্গে অহনা বলেন, বন্যার সময় এ নাটকটা আপলোড করা হয়েছে। আমরা কেউ শেয়ার দিইনি। তার পরও নাটকটা দর্শক দেখেছেন। অনেকে পছন্দের পাশাপাশি প্রশংসা করেছেন।  

    অভিনয়ের বিষয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাইব না। অনেকদিন কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছে তাদেরও দেখা উচিত। 

    নাটকের গল্প প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য— সব সময় দেখানো হয় যে, কেউ বিদেশে থাকে। তার মানে তারা খারাপ, পরকীয়া করে। বউরা ভালো হওয়া সত্ত্বের এসব কথা শুনতে হয়। তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, তা দিয়ে সমাজের এসব বিষয় তুলে ধরেছেন। 

    অহনা বলেন, মোশাররফ করিম পুরো বাংলাদেশের সম্পদ এবং আমি ভবিষ্যতে বলতে পারব যে আমি বাংলাদেশের এমন একটা মানুষের সঙ্গে কাজ করেছি যে, এ মানুষটা বাংলাদেশের সম্পদ। তিনি আমার শিক্ষক, বড় ভাই ও কলিগ। তিনি আমাকে হাতে ধরে অনেক অভিনয় শিখিয়েছেন। আমার ক্যারিয়ার লাইফে তার কৃতিত্ব অনেক।

    যুগান্তর ডেস্ক

  • গান আমার জন্য এক ধরনের থেরাপি: তাসনিয়া ফারিণ

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ে বরাবরই প্রশংসিত হন। যদিও ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয়ে তার সমান উপস্থিতি দেখা যায়। ক্যারিয়ারে ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি।

    আমরা অনেকেই জানি না, তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি ভালো গানও করে থাকেন।  তিনি যে এত ভালো গান করেন, সেটি টের পেয়ে ভক্তরা অবাক। শুরুটা ছিল হারমোনিয়াম বাজিয়ে একটি পত্রিকার অফিসে দেশাত্মবোধক গান দিয়ে। এরপর এক লাফে উঠে গেলেন ‘ইত্যাদি’র মঞ্চে। রাতারাতি সুপার হিট সেই গান। যদিও একই গান বিদেশের মঞ্চে গাইতে গিয়ে দুষ্টু শ্রোতাদের হাতে নাজেহাল হয়েছেন খানিকটা। তবে ফের চমকে দিলেন ফারিণ। তাও আবার ইংরেজি  গান গেয়ে।

    গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) মধ্যরাতের প্রথম প্রহরে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন ভক্ত-অনুরাগীদের মাঝে। সেখানে দেখা যাচ্ছে— আলো-আঁধারি মেখে বিষণ্নমুখে আপন খেয়ালে অভিনেত্রী গাইছেন ল্যাবরিন্থের ‘জেলাস’ গানটি। একেবারে পুরো গানটি গাইলেন ফারিণ।

    ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ল। মিলল প্রশংসার ঢেউ। তবে তারচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গানটির সঙ্গে ফারিণের লম্বা বার্তা। জানান দিলেন নিজের ভেতর উপলব্ধির কথা।

    তাসনিয়া ফারিণ বলেন, গান গাওয়া আমার জন্য এক ধরনের থেরাপি। যখনই মন খারাপ থাকে, এ ধরনের ধ্যানে মগ্ন হয়ে যাই।

    অভিনেত্রী বলেন, সাম্প্রতিক সময়ে তার জীবনে অনেক কিছুই ঘটেছে। সেসব বিশৃঙ্খলার মাঝে তিনি হারিয়ে ফেলেছিলেন তার সবচেয়ে মূল্যবান বন্ধু সংগীতকে। তার ভাষায়— সংগীত আমার সবচেয়ে মূল্যবান বন্ধু। যে সবসময়, ভালো-মন্দে, পাশে ছিল। এই মধ্যরাতের সেশন আবারও মনে করিয়ে দিল, বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে। আমি যেন মানুষের মতো চলতে-ফিরতে পারি, তার জন্য এই গানটা দরকার।

    ভক্ত-অনুরাগীদের প্রতি কঠিন বার্তা দিয়ে ফারিণ বলেন, ‘জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক না কেন, সেই জিনিসটাকে হারাতে দিও না, যেটি তোমাকে জীবিত রাখে।’

    উল্লেখ্য প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে গান গেয়েছিলেন তাসনিয়া ফরিণ। এ দ্বৈত গান গেয়ে বেশ প্রশংসিত হন এ অভিনেত্রী। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন তিনি। যদিও পরে লন্ডনের একটি মঞ্চে খালি গলায় সেই গানটি গেয়ে বেশ কটাক্ষের মুখেও পড়েন ফারিণ। তবে এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়ে আবারও মুগ্ধ করলেন ভক্ত-অনুরাগীদের।

    উল্লেখ্য, সর্বশেষ ওয়েব সিরিজ ‘চক্র’-তে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংয়ের এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। যে ঘটনায় গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়। মূলত সেই ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে এটি বানানো হয়। এতে ফারিণের সঙ্গে জুটি বাঁধেন তৌসিফ মাহবুব।

    বিনোদন ডেস্ক

  • খোলা চুলে একরাশ বিষণ্নতা নিয়ে গাইছেন ফারিণ

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ে বরাবরই প্রশংসিত। যদিও ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয়ে তার সমান উপস্থিতি দেখা যায়। ক্যারিয়ারে ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি।

    অনেকেরই অজানা, তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি ভালো গানও করে থাকেন। প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে গান গেয়েছিলেন তিনি। এ দ্বৈত গান গেয়ে বেশ প্রশংসিত হন এ অভিনেত্রী। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন তিনি। যদিও পরে লন্ডনের একটি মঞ্চে খালি গলায় সেই গানটি গেয়ে বেশ কটাক্ষের মুখেও পড়েন ফারিণ। তবে এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়ে আবারও মুগ্ধ করলেন ভক্ত-অনুরাগীদের।

    গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গায়ক ল্যাব্রিন্থ-এর ‘জেলাসি’ গানটি গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ। সেখানে দেখা যায়, খোলা চুলে নিভো নিভো আলোর মাঝে একরাশ বিষণ্নতা নিয়ে গান গাইছেন অভিনেত্রী।

    সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ফারিণের ওই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় উঠেছে ভক্ত-অনুরাগীদের। তার গলায় গানটি শুনে অভিনেত্রীকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন— দারুণ কণ্ঠ। দারুণ গেয়েছেন। আরেকজন লিখেছেন— মন ভরে গেল শুনে। দারুণ গেয়েছেন। অন্য আরেকজন ভক্ত লিখেছেন— মিষ্টি কণ্ঠ আপনার।

    উল্লেখ্য, সর্বশেষ ওয়েব সিরিজ ‘চক্র’-তে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংয়ের এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। যে ঘটনায় গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়। মূলত সেই ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে এটি বানানো হয়। এতে ফারিণের সঙ্গে জুটি বাঁধেন তৌসিফ মাহবুব।

    বিনোদন ডেস্ক

  • ‘ছোটপর্দার সব বড় তারকাই এসব করেছেন’

    সম্প্রতি কলকাতার আরজি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারতে তোলপাড় শুরু হয়েছে। সেই ঘটনার পর থেকেই অনেক অভিনেত্রী ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যৌন হেনস্তার শিকারের ঘটনা প্রকাশ্যে আনছেন। 

    এবার যৌন হেনস্তার অন্ধকারের চিত্র তুলে ধরলেন অনুরাগ বসুর ‘লুডো’ ছবির অভিনেত্রী আশা নেগি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কিভাবে এক ছোটপর্দার শুটিং কো-অর্ডিনেটর তার শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিল কাজের বিনিময়ে।

    অভিনেত্রী বলেন, অনেক আগের কথা। তখন আমার বয়স মাত্র ২২ বছর। ইন্ডাস্ট্রিতে নতুন পা রেখেছি। সেই সময় ছোটপর্দায় ধারাবাহিকের কো-অর্ডিনেটররা থাকতেন। এমনই একজন ব্যক্তি আমাকে সরাসরি তার শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জানিয়েছিলেন, এভাবেই নাকি ছোটপর্দার জগতে কাজ চলে। কাজ পেতে হলে আমাকেও এই পথ অবলম্বন করতে হবে। আর যদি সেটা না করি, তাহলে কখনই সাফল্যের মুখ দেখব না। ছোটপর্দার সব বড় তারকাই এসব করেছেন।

    আমি জোর গলায় বলেছিলাম, ‘এভাবে ক্যারিয়ারে সফল হতে চাই না।’ তবে যতই বাইরে দৃঢ়তা থাকুক না কেন, ভেতরে ভেঙে পড়েছিলাম। 

    পরবর্তীতে একজন বন্ধুকেও জানিয়েছিলাম এ ঘটনার কথা। সব শুনে নিস্পৃহ গলায় সে বলেছিল- ‘তো? এমনটাই তো হয় এখানে। খুব সাধারণ ব্যাপার এসব।’

    বিনোদন ডেস্ক

  • সাহসী দৃশ্যে অভিনয় করে উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টি

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি বহু জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দিয়েছেন। ইদানীং তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শোনা যায়। 

    জানা গেছে, এ অভিনেত্রীর সঙ্গে অভিনেতা আরশ খানের প্রেমের গুঞ্জন অসংখ্যবার আলোচনায় আসে। সম্প্রতি বিষয়টি আলোচনায় এলেও তাদের কাছ কাজই মুখ্য।

    তবে সাহসী চরিত্রের একটি নাটকের জন্য আবারও প্রশংসা কুড়ালেন তানিয়া বৃষ্টি। ‘চোখটা আমাকে দাও’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। সেখানে এ অভিনেত্রী একজন পতিতা চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি প্রকাশিত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তানিয়া বৃষ্টি।

    এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এমন চরিত্র করতে পেরে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। নির্মাতারাও প্রশংসা করছেন। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।

    বিনোদন ডেস্ক