Tag: চিত্রনায়ক

  • যে কৌশলে ১০ কাঠার প্লট বাগিয়ে নেন চিত্রনায়ক আরিফিন শুভ

    স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের তোষামোদি করে প্লট বাগিয়ে নিয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। 

    rnrn

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে তাকে ১০ কাঠার প্লট দেওয়া হয়েছে। তার প্লটের আইডি নম্বর-০১-৪০৩-০০৮, কোড নম্বর-১৯০৮৯৯ এবং ১৩/এ-ধারায় তিনি প্লট বরাদ্দ পেয়েছেন। 

    rnrn

    এ ধারায় সংরিক্ষত কোটায় প্লট বরাদ্দ দেওয়া হয়ে থাকে। ২০২৩ সালের ২৭ নভেম্বরের বোর্ড সভার সিদ্ধান্তে এ প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে রাজউকের সংশ্লিষ্টরা জানান।  

    rnrn

    তারা জানান, রাজউকের বরাদ্দ নীতিমালা অনুযায়ী সংরক্ষিত কোটায় প্লট দেওয়া হয় ১৩-এ ধারাতে। সেখানে বলা হয়েছে-সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা; যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন, তাদেরকে এ ধারায় প্লট দেওয়া যায়। তবে এ ধারার শর্ত অনুযায়ী যাদের রাজউক এলাকায় যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট রয়েছে, তারা প্লট পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হন না।

    rnrn

    তথ্যানুসন্ধানে জানা যায়, রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে আরিফিন শুভকে তার প্লটের চূড়ান্ত বরাদ্দ দেওয়া হয়। প্রতি কাঠা ৩ লাখ টাকা দামে ১০ কাঠা জায়গার মূল্য পরিশোধ করেছেন ৩০ লাখ টাকা। যদিও ওই সেক্টরের প্রতি কাঠা জায়গার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকার বেশি। সে হিসাবে চলচ্চিত্র অভিনেতা শুভ পেয়েছেন প্রায় ১২ কোটি টাকা মূল্যের প্লট। 

    rnrn

    প্লট বরাদ্দ দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজউকের তৎকালীন চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেছিলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরিক্ষত কোটায় আরিফিন শুভকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। 

    যুগান্তর প্রতিবেদন 

  • কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু, মুখ খুললেন শাকিব খান

    কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সারাদেশে। হামলায় কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া মৃত্যুও হয়েছে কয়েকজনের। এ ঘটনায় এখন সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যম তোলপাড়।

    এ ঘটনায় শোবিজের অনেক তারকাই কথা বলেছেন। চিত্রনায়িকা পরীমনি, পূজা চেরি, শবনম বুবলী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা নিলয় আলমগীর, নির্মাতা আশফাক নিপুন, মোস্তফা সরয়ার ফারুকী, কনটেন্ট  ক্রিয়েটর সালমান মুক্তাদির, ইফতেখার রাফসান, আরএস ফাহিম তাদের মতামত জানিয়েছেন।

    এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। 

    বুধবার দুপুর সোয়া দুইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে নিজের মতামত জানান তিনি।

    এ নায়ক চলমান সংকটে প্রাণহানির কথা উল্লেখ করে লেখেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

    প্রসঙ্গত, গত দুসপ্তাহ ধরে সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে গত ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করলে বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যু হয়। 

    বিনোদন ডেস্ক

  • চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা

    চাঁদপুরের ‘বালুখেকো’ হিসাবে তুমুল আলোচিত সেলিম খানের ছেলে চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

    rnrn

    বুধবার সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে নির্ধারিত সময়ে সম্পদবিবরণী দাখিল না করা এবং প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    rnrn

    মামলার এজাহারে বলা হয়েছে, চিত্রনায়ক ও মেসার্স শান্ত এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শান্ত খানকে চলতি বছরের ২৩ এপ্রিল সম্পদবিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। বেঁধে দেওয়া সময় ২১ কার্যদিবসের মধ্যে তিনি কমিশনের নির্ধারিত ছকে দুদকে সম্পদবিবরণী দাখিল করেননি। এমনকি সম্পদবিবরণী দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদনও করেননি, যা দুদক আইন ২০০৪-এর ২৬(২)(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

    rnrn

    জানা যায়, দুদকের অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় শান্ত খানের নামে ১৩ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ২৭২ টাকার স্থাবর সম্পদ এবং ২ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ২২৮ টাকার অস্থাবর সম্পদসহ ১৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এছাড়া ২০১৮-২০১৯ করবর্ষ থেকে ২০২২-২০২৩ করবর্ষ পর্যন্ত পারিবারিক ব্যয় পাওয়া যায় ১৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

    rnrn

    সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৮ লাখ ৫২ হাজার টাকা। যার মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা আয়ের বৈধ উৎস পাওয়া গেলেও ৩ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি, যা জ্ঞাত আয়বহিভর্‚ত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় মামলাটি করা হয়েছে।

    rnrn

    প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ১ আগস্ট সাড়ে ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর ল²ীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও শান্ত খানের বাবা মো. সেলিম খানের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। যার তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।
    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • অঝোরে কাঁদলেন চিত্রনায়ক আদর আজাদ   

    এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডজনখানেক সিনেমা। এর মধ্যে দর্শকচাহিদা ও হল মালিকদের আগ্রহের দিক থেকে এগিয়ে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা। এতে তার সঙ্গে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে।

    rnrn

    ‘রাজকুমার’ সিনেমাটি দেশের প্রায় ১২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আর ঢালিউড কিংয়ের সিনেমার এই রাজত্বের কারণে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্যসব সিনেমা। প্রেক্ষাগৃহের সংকটে ভুগছে অনেক সিনেমা। ফলে ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ।

    rnrn

    এবারের ঈদে মুক্তি পাচ্ছে আদর আজাদের ‘লিপস্টিক’। এতে চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে দেখা যাবে তাকে। আদর আজাদ অভিনয়ের বাইরে নির্মাণ করেছেন সিনেমাটি। আর নিজের এই সিনেমা নিয়ে তার দাবি―‘লিপস্টিক’ সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও এটি যেন হল না পায়, সেই ব্যবস্থা করেছে একটি চক্র। এ কারণে বিরাট ক্ষতির মুখে পড়েছেন তিনি।

    rnrn

    আদর আজাদ জানান, সিনেমাটির পেছনে নিজের সঞ্চিত সব টাকা লগ্নি করেছেন তিনি। এমনকী মায়ের জমানো টাকাও খরচ করেছেন। এ জন্য সিনেমা মুক্তির অপরাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙেও পড়েন এই অভিনেতা।

    rnrn

    তিনি বলেন, যেখানে আমি তিনদিন আগ পর্যন্ত জানি আমার এতগুলো হল, কী পরিমাণ হল পাচ্ছি। কিন্তু সেটি হয়নি, বিভিন্নভাবে হয়ে উঠেনি। এখন ১৩-১৪টি সিনেমা যখন মুক্তি পাচ্ছে, তখন সবাই পেশিশক্তি, টাকার গরম, রাজনৈতিকসহ সব ধরনের ক্ষমতা দেখাচ্ছে। দিন শেষে আমি পরিবারের জন্য যা করছি, আমার জন্য পরিবার যা কিছু করছে, সব উৎসর্গ করে নির্মাণ করছি সিনেমাটি। এখন হল না পেলে কোথায় যাব আমি। আমার সব টাকা, মায়ের জমানো টাকা লগ্নি করা এই সিনেমায়। নিজের গাড়িও বিক্রি করেছি।

    rnrn

    এ অভিনেতা কথা বলার একপর্যায়ে কেঁদে ফেলেন। বলেন, আমার গাড়ি বিক্রির টাকা ছাড়াও মায়ের অনেক দিনের জমানো টাকা ছিল। সেই টাকা বিনিয়োগ করা হয়েছে সিনেমাটিতে। একটা সুস্থ প্রতিযোগিতা চেয়েছিলাম। কিন্তু আজ আমার সঙ্গে কোনো ক্ষমতাবান বড় ভাই না থাকার কারণেই কী পিছিয়ে গেলাম?

    rnrn

    প্রসঙ্গত, রোমান্টিক থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত ‘লিপস্টিক’-এ গ্রামের এক কিশোরী বুচিকে দেখা যাবে। যিনি নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ঢাকায় আসা তার। একপর্যায়ে নায়িকাও হয়। আর তারপরই শুরু হয় ভিন্ন এক জীবন। আর এই বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। এতে তার সঙ্গে নায়ক হিসেবে থাকছেন আদার আজাদ। এছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৯ জনের মৃত্যুদণ্ড প্রত্যাশা

    নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ ৯ জনের মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে রাষ্ট্রপক্ষ।

    মঙ্গলবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক আলী আহমেদের আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করেন। যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাদিয়া আফরিন শেলি সব আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন। তবে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা করেন। এরপর আদালত অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য ৩ এপ্রিল দিন ধার্য করেন।

    মামলায় আসামিরা হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, তারেক সাঈদ মামুন, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন, ফারুক আব্বাসী, আদনান সিদ্দিকী, দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী।

    ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এ হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

    মামলায় অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করেন। তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। রাত আড়াইটার দিকে আবারো তিনি ঢোকার চেষ্টা করেন। তখন সোহেলকে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান গুলি চালান।

    মামলার তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবুল কাশেম ব্যাপারী ৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর দুই বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

    মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে আসামি আদনান সিদ্দিকী ২০০৩ সালের ১৯ নভেম্বর হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম স্থগিত করে রুলসহ আদেশ দেন।

    বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর তৎকালীন ডিভিশন বেঞ্চ শুনানি শেষে ২০১৫ সালের ৫ আগস্ট রায় দেন। রায়ে রুলটি খারিজ করে দেওয়া হয় এবং হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। মামলায় এ পর্যন্ত দশজনের সাক্ষ্য শেষ হয়েছে।
     

    যুগান্তর প্রতিবেদন

  • ‘তুফান’ নিয়ে আমার সঙ্গে কথাই হয়নি: তমা মির্জা

    চিত্রনায়ক শাকিব খান ‘তুফান’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন শিগগিরই। এটি পরিচালনা করছেন রায়হান রাফি। সিনেমাটির গল্পে নায়িকা দুইজন। অফিসিয়ালি ঘোষণা দেওয়া না হলেও এরমধ্যে কলকাতার মিমি চক্রবর্তীকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

    rnrn

    গুঞ্জন উঠেছে, সিনেমাটির আরেক নায়িকা হিসাবে বাংলাদেশের তমা মির্জাকে নেওয়া হয়েছে এবং তমার সঙ্গে কাজ করা নিয়ে শাকিবের আপত্তি রয়েছে। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশ হয়েছে। কিন্তু এই গুঞ্জনের কোনো সত্যতা স্বীকার করেননি নির্মাতা রাফি কিংবা নায়ক শাকিব খান।

    rnrn

    এদিকে বিষয়টি জানতে তমা বেশ অবাক হন। তিনি বলেন, এটা সম্পূর্ণই গুজব। আমি ‘তুফান’ সিনেমায় কাজ করছি না এটা নিশ্চিত। সবচেয়ে বড় কথা হচ্ছে, এ সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাই হয়নি। আরও একটি বিষয়, সিনেমার দ্বিতীয় নায়িকা হিসাবে আমি কাজ করবো না। যদি প্যারালালও হয়, তুফানের সেই চরিত্রটিতে আমি কাজ করবো না। এর বিশেষ একটা কারণ রয়েছে। সেটা নাইবা বলি। তবে আমার সঙ্গে তুফানে অভিনয় নিয়ে যে কোনো কথা হয়নি, সেটা শতভাগ সত্যি।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘তুফান সিনেমায় শাকিব খান আমার সঙ্গে কাজ করবেন না বলে যে গুজব রটানো হয়েছে, সেটা খুবই নিন্দনীয়। যিনি বা যারা এসব গুজব ছড়াচ্ছেন তারা আসলে ইন্ডাস্ট্রির ভালো চান না। শাকিব খানের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তিনি কেন আমার সঙ্গে কাজ করবেন না? আমি উনাকে সম্মান করি। উনিও আমাকে সম্মান দিয়ে কথা বলেন।’

    rnrn

    এদিকে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’র পর তমা মির্জার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। কাজও করেননি তিনি। বর্তমানে নতুন একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। প্রযোজনা সংক্রান্ত বিধি নিষেধের কারণে বিস্তারিত এখনই জানাতে পারছেন না এ অভিনেত্রী।

    আনন্দনগর প্রতিবেদক

  • মা হারালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাপ্পী।

    বাপ্পীর স্বজনরা জানিয়েছেন, স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন। 

    বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা। 
     

    বিনোদন ডেস্ক

  • মা হারালেন চিত্রনায়ক আরিফিন শুভ

    ঢাকায় সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

    বুধবার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন নায়ক জায়েদ খান।

    ফেসবুক পোস্টে তিনি লেখেন— ‘চিত্রনায়ক আরিফিন শুভর মা বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অদ্য বাদ ফজর জানাজা এবং শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।’

    আরও পড়ুন: 

    উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।

    এদিকে গত বছর নভেম্বরে নতুন ওয়েব সিরিজে শুভর অভিনয়ের কথা সামনে আসে। ‘লহু’ নামের ওই সিরিজ নির্মাণ করবে ওটিটি প্ল্যাটফরম চরকি। এই সিরিজে কলকাতার সোহিনীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন আরিফিন শুভ।

    বিনোদন ডেস্ক

  • ‘কীভাবে বাদ পড়লাম, আমি তো সিনেমার কারও সঙ্গে চুক্তিই করিনি’

    সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠান শেষ করে দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান। ফিরেই শুনতে হচ্ছে তিনি ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা থেকে বাদ পড়েছেন। 

    জায়েদের মতে, এটা উড়ো খবর। তাকে নিয়ে সম্প্রতি মনগড়া খবর প্রকাশ করায় কিছুটা মনঃক্ষুণ্ন হন এই অভিনেতা। যদিও তিনি অভিনয়ের চেয়ে এখন স্টেজ অনুষ্ঠান নিয়েই বেশি ব্যস্ত।

    আরও পড়ুন: 

    বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় একঝাঁক অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন জায়েদ খানও। কিন্তু সিনেমাটির শুটিং শুরু হলেও শেষ পর্যন্ত সিনেমায় জায়েদ খান অভিনয় করছেন কিনা, সেটা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এসবের সূত্রপাত ২৭ ডিসেম্বর, সিনেমাটি নিয়ে আয়োজিত সংবাদ সংম্মেলনে।

    সেই সংবাদ সম্মেলনে প্রযোজক স্বপন চৌধুরী সিনেমার অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করেন। সেখানে অভিনেতা জায়েদ খানের নাম নেই। এই নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়, ‘অপারেশন জ্যাকপট’ থেকে জায়েদ বাদ পড়েছেন। এমন খবর দেখেই কিছুটা রেগে গেছেন জায়েদ খান।

    জায়েদ বলেন, ‘দেশে আসতে আসতেই উড়ো খবর নিয়ে বিরক্ত। এখানে কেউ কেউ নিপুণের প্রসঙ্গে টেনে লিখছেন, আমি সিনেমাটিতে নেই যে কারণে নিপুণ আছেন। এখানে নিপুণ থাকছেন কিনা, এসব তার ব্যাপার। কিন্তু লেখা হচ্ছে— জায়েদ খান সিনেমা থেকে বাদ পড়েছেন। এখানেই আমার আপত্তি। আমি কীভাবে বাদ পড়লাম। আমি তো সিনেমার কারও সঙ্গে চুক্তিই করিনি।’

    তিনি বলেন, আমি এখনো জানিই না চরিত্র কী, কে টাকা দেবে, কী চুক্তি—এগুলো নিয়ে কাল আমি তাদের সঙ্গে কথা বলব। তার পরই সবাইকে বিস্তারিত জানাব ঘটনা কী।’

    মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। 

    বিনোদন ডেস্ক

  • চিত্রনায়ক সোহেল হত্যা: নিরাপত্তা প্রহরীর সাক্ষ্য

    নব্বই দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় তপন লাল দত্ত নামে এক নিরাপত্তা প্রহরী সাক্ষ্য দিয়েছেন।

    রোববার (২৬ নভেম্বর) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক আলী আহমেদের আদালতে তিনি সাক্ষ্য দেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১২ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন। মামলায় এ পর্যন্ত দশজনের সাক্ষ্য শেষ হয়েছে।

    এ মামলায় আসামিরা হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, তারেক সাঈদ মামুন, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন, ফারুক আব্বাসী, আদনান সিদ্দিকী, দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী।

    ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এ হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

    মামলার তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর দুই বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

    মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে আসামি আদনান সিদ্দিকী ২০০৩ সালের ১৯ নভেম্বর হাইকোর্টে রিট করেন। এ পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম স্থগিত করে রুলসহ আদেশ দেন।

    বিচারপতি মো. রূহুল কুদ্দুস এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর তৎকালীন ডিভিশন বেঞ্চ শুনানি শেষে ২০১৫ সালের ৫ আগস্ট রায় দেন। রায়ে রুলটি খারিজ করে দেওয়া হয় এবং হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
     

    বিনোদন ডেস্ক