Tag: চিত্রনায়ক

  • ব্রাজিল-আর্জেন্টিনা নয় সিয়ামের পছন্দের দল স্পেন

    প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলে ভাগ হয়ে যায় দেশের অধিকাংশ ফুটবলপ্রেমীরা। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ‘রাক্ষস’ খ্যাত চিত্রনায়ক সিয়াম আহমেদ। অধিকাংশ ফুটবল ভক্ত যেখানে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে মেতে ওঠেন, সেখানে সিয়ামের পছন্দের দল স্পেন। 

    এর আগেও নানা সময়ে স্পেন ফুটবল দল নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিয়াম বলেন, শুরু থেকেই তিনি স্পেনের সমর্থক। স্প্যানিশ ফুটবলের ছন্দ, নিখুঁত পাসিং এবং বল নিয়ন্ত্রণের নান্দনিকতা তাকে মুগ্ধ করে। 

    স্পেনের খেলায় এমন এক স্বতন্ত্র সৌন্দর্য রয়েছে, যা অন্য অনেক দলের চেয়ে আলাদা বলে মনে করেন তিনি। আর সে কারণেই দীর্ঘদিন ধরে দলটির প্রতি তার ভালোবাসা অটুট রয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগেও সিয়াম জানিয়েছিলেন, ২০০৭ সাল থেকে তিনি স্পেনকে সমর্থন করছেন। স্প্যানিশ কিংবদন্তি স্ট্রাইকার ডেভিড ভিয়ার খেলা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। সেই সময় থেকেই দলটির প্রতি তার ভালোবাসা তৈরি হয়। 

    অভিনয়ের পাশাপাশি খেলাধুলার প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার। এর আগে ফুটবলভিত্তিক গল্পের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া নানা সময় তার সাক্ষাৎকারে খেলার প্রতি আবেগ ও ভালোবাসার বিষয়টি উঠে এসেছে। 

    বিনোদন ডেস্ক

  • বিশ্বকাপে ১৯৭৮ বা ১৯৮৬ সালের মতো ঘটনা না ঘটুক: ওমর সানী

    বিশ্বকাপ উন্মাদনায় সব শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গা ভাসিয়েছেন দেশের শোবিজ তারকারাও। অনেকেই নিজের পছন্দের দলের প্রতি শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন, অভিমত জানাচ্ছেন। আবার অন্য দলকে নিয়ে খুনসুঁটিতেও মাতছেন। 

    এই যেমন ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। ব্রাজিল ফুটবলের পাড় ভক্ত এই অভিনেতা সম্প্রতি বিশ্বকাপ ফুটবল নিয়ে তার আশার কথা ব্যক্ত করেছেন। তার ভাষ্য, বিশ্বকাপের ২৩তম আসরে ব্রাজিলকে তিনি চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। তিনি চান সুন্দর ফুটবলের জয় হোক। 

    এর সঙ্গে ১৯৭৮ সাল কিংবা ১৯৮৬ সালের মতো কোনো ঘটনা না ঘটুক বলেও আশাবাদ জানান তিনি। প্রসঙ্গত, এই দুই বিশ্বকাপে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। 

    সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন ওমর সানী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২০২৬ বিশ্বকাপে কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান, এমন প্রশ্নে ওমর সানী বলেন, ‘আমিতো ব্রাজিলকেই চাইব। আশা করছি, একটি সুন্দর ফুটবলের জয় হোক। যেমন কিছু দুর্ঘটনা আছে, কিছু কারচুপি আছে। আমি চাই না ১৯৭৮ সালের মতো কোনো ঘটনা ঘটুক, ৮৬ সালের মতো কোনো ঘটনা ঘটুক। সুন্দর ফুটবল দিয়ে যেই চ্যাম্পিয়ন হোক, আমি স্বাগতম করব। তবে আমার মনটা পড়ে থাকবে ব্রাজিলে।’ 

    ব্রাজিলকে সমর্থন প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি ব্রাজিলের সাপোর্টার, আমি মূলত আগাগোড়া এবং মৃত্যুর আগদিন পর্যন্ত তাই থাকব। তবে যখন বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের কোনো সেক্টর নিয়ে খেলা হবে, ফুটবল বলেন বা অন্য যেকোনো খেলা; তখন অবশ্যই আমি বাংলাদেশের সমর্থক। তবে আমি চাই ফুটবলে এবার কাপটা ব্রাজিলের ঘরেই যাক।’ 

    ব্রাজিলকে সমর্থনের পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রতিও তিনি শ্রদ্ধাশীল বলে জানান। 

    বিনোদন ডেস্ক

  • মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে যে চার ব্যক্তি দেখা করতে গিয়েছিলেন

    ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তবে এই অভিনেতার মৃত্যুর ৩০ বছর পেরিয়ে গেলেও এখনো তার সঠিক কারণ কি ছিল তা নিয়ে জল্পনা থামছেই না। 

    সম্প্রতি সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত এই চিত্রনায়কের লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। লাশ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। 

    মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই আদেশ দেন। 

    এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন।

    বুধবার (১০ জুন) তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করব। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, সালমান শাহর মৃত্যুর দিন সকাল সাড়ে ৯টার দিকে বাদীর বোন নিলুফা জামান চৌধুরী নীলা চৌধুরী, বাদীর বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমদ চৌধুরী এবং তার ছোট ছেলে শাহরান শাহ্ সহ নিউ ইস্কাটন রোডস্থ ইস্কাটন প্লাজা ১১/বি ঠিকানার বাসায় তার ভাগিনা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহর সঙ্গে দেখা করতে যান। 

    তখন স্ত্রী সামীরা হক এবং কর্মচারী আবুল তাদেরকে জানান যে, সালমান শাহ ঘুমিয়ে আছেন। তখন তারা তাদের গ্রিন রোডের বাসায় চলে যাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে সালমান শাহর বাসা থেকে টেলিফোন করে জানানো হয়, সালমান শাহর যেন কী হয়েছে, তাড়াতাড়ি আসেন। তখন তারা দ্রুত নিউ ইস্কাটন রোডস্থ ইস্কাটন প্লাজা ১১/বি ঠিকানার বাসায় এসে দেখেন যে, সালমান শাহ তার শয়নকক্ষে খাটের উপরে মরার মতো পড়ে আছেন। 

    তাৎক্ষণিকভাবে তারা সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভিকটিম সালমান শাহকে মৃত ঘোষণা করেন। 

    অতঃপর মৃতদেহের ময়নাতদন্ত শেষে সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণ কবরস্থানে দাফন করা হয়। এ সংক্রান্তে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। 

    বিনোদন ডেস্ক

  • দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান

    ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। দেশের বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে গত দেড়যুগ ধরে যার একচ্ছত্র আধিপত্য। এই সময়টায় রুপালি পর্দায় শাকিব যেন অপ্রতিদ্বন্দ্বী এক নাম। তবে অভিনয়জীবনে চূড়ান্ত সফল হলেও অভিনেতার ব্যক্তিজীবন নিয়ে আছে ঢের সমালোচনা। 

    সম্প্রতি এই চিত্রনায়কের তৃতীয়বারের মতো বাবা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। শাকিব খান ও বুবলীর সংসারে গত মাসের ১১ তারিখ একমাত্র কন্যাসন্তানের জন্ম হয়। সদ্যজাত সন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান। গণমাধ্যমকে বুবলী জানিয়েছেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার জন্ম হয়েছে। 

    ব্যক্তিগত জীবনে দুই বার বিবাহবন্ধনে জড়িয়েছেন শাকিব খান। প্রথমবার ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এবং পরবর্তীতে শবনম বুবলীকে বিয়ে করেন তিনি। এই দুই নায়িকার ঘরে আছে শাকিবের তিন সন্তান আব্রাহাম খান জয়, শেহজাদ খান বীর এবং শার্লিন খান। 

    শাকিব খান প্রথম বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউড নায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের সন্তান আব্রাহাম খান জয়ের। শাকিব-অপু দুজনেই সন্তান জন্মের বিষয়টি সেসময়ে গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। পরের বছর ২০১৮ সালের ১২ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তাদের প্রথম সন্তান বীর পৃথিবীর আলো দেখে তবে এবারও খবরটি গোপন রাখা হয়। পরে ২০২২ সালের ৩ অক্টোবর উভয়েই তাদের ফেসবুক পেজে বিয়ের তারিখটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। 

    সবশেষ গত ১১ মে এই দম্পতির ঘর আলো করে প্রথম কন্যাসন্তানের জন্ম হলো। 

    অবশ্য অপুর সঙ্গে বিচ্ছেদ হলেও দুই ছেলের প্রতি বাবা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এই ঢালিউড অভিনেতা। জন্মদিনসহ ঈদ এবং নানা বিশেষ দিবসে দুই ছেলের সঙ্গেই শাকিবের সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়। 

    অবসর সময় সন্তানদের সঙ্গে কাটাতে পছন্দ করেন তিনি। দুই সন্তানকে নিয়ে বাবা হিসেবে ভালোবাসার কখনো কমতি থাকে না। সেগুলো ফুটে ওঠে সন্তানদের সঙ্গে কাটানো ছবি বা ভিডিও চিত্রে। বাংলাদেশের শীর্ষ নায়কের এমন পারিবারিক মুহূর্ত ভক্তদেরও আগ্রহের কেন্দ্রে থাকে। 

    এমনকি এর আগে জানা গিয়েছিল, দুই ছেলেকেই পড়াশোনার জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে ভর্তি করেন বাবা শাকিব খান। 

    অপুর পর বুবলীর সঙ্গে বিচ্ছেদ না হলেও তাদের সম্পর্কের টানাপোড়েনের কথা নানা সময়েই সংবাদের শিরোনামে এসেছে। এর মাঝেও সন্তানদের কারণে বরাবরই অপু-বুবলীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এই ঢাকাই তারকা।

    বিনোদন ডেস্ক

  • শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে অংশ নিতে চেয়েছিলেন বাপ্পারাজ। তবে হঠাৎই জানা গেল, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার এ অভিনেতা। 

    চলচ্চিত্র অঙ্গনে কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বাপ্পারাজ। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনার ইতি টেনে তিনি নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। 

    এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল গঠন করবেন বলে জানিয়েছিলেন বাপ্পারাজ। তবে বুধবার (৩ জুন) গণমাধ্যমকে বাপ্পারাজ ও মুক্তি দুজনেই নিশ্চিত করেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মুক্তি জানান, গতকাল বাপ্পারাজ তাকে একটি ক্ষুদেবার্তায় বিষয়টি জানিয়েছেন। তাই তিনি এখন নতুন সভাপতি প্রার্থী খুঁজছেন।

    ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণে বর্তমানে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার মতো পরিস্থিতিতে নেই বলে মনে করছেন এই অভিনেতা। ফলে সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। 

    উল্লেখ্য, শিল্পী সমিতির সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের (মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল) মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২৪ এপ্রিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে। এরই মধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন আগ্রহী প্রার্থীরা। 

    বিনোদন ডেস্ক

  • আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে: আরিফিন শুভ

    মাঝে বিরতির পর আবারও রুপালি পর্দায় হাজির ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা আরিফিন শুভ। গেল ঈদুল আজহায় তার অভিনীত ‘মালিক’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরই ধারাবাহিকতায় হল পরিদর্শন, দর্শক প্রতিক্রিয়া জানা আর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়ক। 

    এরই ফাঁকে নিজের অভিনয়জীবন, অর্জন, সিনেমা নিয়ে উপলব্ধি ও বর্তমান অবস্থানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন শুভ। দীর্ঘ দুই দশকের পথচলার পর এখন আর নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু দেখেন না বলেও জানান তিনি। 

    শুভ বলেন, ‘২০০৪ সালে ফ্যাশন শো দিয়ে শুরু। এরপর মডেলিং, রেডিও, টেলিভিশন, সিনেমা, ওটিটি—সব জায়গায় কাজ করেছি। ভালো ফলও পেয়েছি। তাই নিজেকে প্রমাণ দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নিজ ক্যারিয়ারে কাজের বৈচিত্র্যের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘ছুঁয়ে দিলে মন’-এর মতো রোমান্টিক সিনেমা, ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর মতো অ্যাকশনধর্মী ছবি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে ‘জ্যাজ সিটি’ সিরিজেও কাজ করেছেন তিনি। 

    তাই একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের সক্ষমতা নিয়ে তার কোনো সংশয় নেই বলে দাবি করেন অভিনেতা। 

    তার ভাষ্য, ‘আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে। এখন ইন্ডাস্ট্রি যদি আমার কাছে না আসে, আমি ইন্ডাস্ট্রির কাছে যেতে পারব না।’ 

    উল্লেখ্য, এর আগে ‘মুজিব’ সিনেমাকে ঘিরে আলোচনা, রাজনৈতিক বিতর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা চর্চার পর আরিফিন শুভ এখন পুরোপুরি কাজের মধ্যেই ব্যস্ত আছেন। সম্প্রতি ভারতে আন্তর্জাতিক প্রজেক্ট ‘জ্যাজ সিটি’-তে তার কাজ নিয়েও বেশ আলোড়ন ওঠে। 

    বিনোদন ডেস্ক

  • ওমর সানীর বাসায় ‘ডাকাতি’, খোয়া গেল যেসব জিনিস

    জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি হওয়ার পর, বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকে তার বাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসা থেকে হারিয়েছে অনেক মূল্যবান জিনিস। রোববার রাত ১২টার দিকে বাসায় ঢুকে ডাকাতির বিষয়টি টের পান বলে জানান তিনি। 

    সোমবার গণমাধ্যমকে ওমর সানী বলেন, ‘আমার ছেলের কাজে আমি বাসার বাইরে ছিলাম। রাত ১২টার পর ঘরের মেইন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না। ভেতর থেকে বন্ধ। নানাভাবে চেষ্টার পর যখন ব্যর্থ হলাম, তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি, অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট নেই। এর মধ্যে দুই কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্টও যেমন আছে, তেমনি মৌসুমী ব্যবহারকরা একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালংকারও ছিল।’

    বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকের একটি বাড়িতে থাকেন ওমর সানী। জনপ্রিয় চিত্রনায়িকা স্ত্রী মৌসুমী বছরখানেকের বেশি সময় ধরে মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন। ছেলে ফারদীন এহসান স্বাধীন থাকেন দুবাইয়ে। 

    তিনি বলেন, ‘আমার ছেলে ফারদিন ব্যবসা করতে গিয়ে দুই কোটি টাকা প্রতারণা শিকার হয়েছিল। এ নিয়ে একটি মামলা চলছিল। সামনে এই মামলার রায় ঘোষণার কথা। এর মধ্যে আমার বাসা থেকে অন্যসব জিনিসের পাশাপাশি মামলার অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে গেছে।’

    বাড়িতে ডাকাতির ঘটনায় কাকে সন্দেহ করছেন- এমন প্রশ্নের উত্তরে ওমর সানী বলেন, ‘প্রথমত, আমার ছেলের ব্যবসায় প্রতারণা করা ছেলেটি। দ্বিতীয়ত, আমার গাড়ির সাবেক ড্রাইভার ও বাসার কেয়ারটেকারকে সন্দেহ করছি। এছাড়া তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে। ইতমধ্যে দুইজনকে পুলিশ আটক করেছে।’

    ভাটারা থানার ওসি মোহাম্মাদ মাজহারুল ইসলাম বলেন, ‘ওমর সানীর অভিযোগের পর আমরা তার বাসা পরিদর্শন করেছি। তিনি ডাকাতির ঘটনা বলছেন- আসলে এটাকে ডাকাতি বলা যায় না। এটাকে চুরি বলা যায়। তবে তার বাসা থেকে বেশকিছু জিনিস দুর্বৃত্তরা নিয়ে গেছে। এ ঘটনায় আমরা দুই জনকে আটক করেছি। বিষয়টি আমাদের তদন্তে রয়েছে।’

    বিনোদন ডেস্ক

  • তারেক রহমানের প্রশংসা করে পোস্ট, তোপের মুখে চিত্রনায়ক জয়

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে হঠাৎ প্রশংসা ও দেশে ফেরার আহ্বান জানিয়ে চিত্রনায়ক জয় চৌধুরীর ফেসবুক পোস্টে তার সমসাময়িক অনেকেই বিভ্রান্ত। কারণ বিএনপি নিয়ে তিনি আগে কখনোই কোনো কথা বলেননি। জয় চৌধুরীর চলাফেরা ও ওঠাবসাও ছিল আওয়ামী ঘরানার সবার সঙ্গে। 

    তাই তো ফেসবুক অনুসারীদের কেউ কেউ জয় চৌধুরীর উদ্দেশে মন্তব্যে লিখেছেন, ‘হঠাৎ সুর বদলানো বন্ধ করেন।’ কেউ বলছেন, ‘নতুন করে সুবিধা নিতেই এমন ফেসবুক পোস্ট করেছেন তিনি’। শুধু তা–ই নয়, জয় চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী আরেক অভিনেতা সাইফ খান পোস্টের মন্তব্যের ঘরে জয় চৌধুরীর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার স্ক্রিনশট প্রকাশ করেছেন। এসব নিয়ে সোমবার রাত থেকে তোপের মুখে জয় চৌধুরী।

    ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘অমানুষ হলো মানুষ’, ‘আজব প্রেম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন জয়। শেষবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে পর্দায় দেখা গেছে তাকে। কিন্তু সেই সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ক্যারিয়ারে সিনেমা দিয়ে আলোচনায় না এলেও শিল্পী সমিতির নির্বাচন এবং পরবর্তী সময়ে সাংবাদিকের গায়ে হাত তোলার কারণে আলোচনায় আসেন জয় চৌধুরী।

    চলচ্চিত্র অভিনেতাদের কেউ কেউ জানান, জয় আরেক সমালোচিত চিত্রনায়ক জায়েদ খানের সমর্থক। জায়েদ খানের একনিষ্ঠ ছোট ভাই হিসেবেও তিনি বিভিন্ন মহলে পরিচিত। জয় চৌধুরীকে আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মীর সঙ্গে এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেছে। নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে, বিভিন্ন সময় মুজিব কোট পরিহিত অবস্থায় আওয়ামী লীগের র্যালিসহ নানা আয়োজনে তিনি অংশগ্রহণ করেছেন।

    সেই জয় চৌধুরী সোমবার রাতে ফেসবুকে লিখেছেন, ‘তারেক রহমান, আপনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আপনি সংস্কৃতিবান্ধব তারুণ্যের অহংকার, গণমানুষের নেতা। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে, আপনার অপেক্ষায় প্রিয় বাংলাদেশ।’

    হঠাৎ করে তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এমন পোস্টের কারণে অনেকেই জয় চৌধুরীকে নিয়ে প্রশ্ন তুলেছেন। অবাক হয়েছেন এই অভিনেতার দীর্ঘদিনের সহকর্মীরাও। 

    সাইফ খান নামের একজন জানান, এই জয় চৌধুরীকে তিনি ক্যারিয়ারের শুরু থেকে চেনেন। বিভিন্ন সময় তিনি সরাসরি আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন। তাকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। সাইফ বলেন, ‘একজন শিল্পীর মতাদর্শ আলাদা থাকতেই পারে, তার সঙ্গে শ্রদ্ধা–ভালোবাসা জড়িত। কিন্তু হঠাৎ করে জয়ের রূপ বদলে হতবাক হয়েছি। এটা কীভাবে সম্ভব! সবাই জানে, সে মুজিব কোট পরে সুবিধা নিয়েছে। দলের বিপদের মুহূর্তে কীভাবে খোলস বদলাতে পারে! রাজনৈতিক পরিচয় দিয়ে একের পর এক সুবিধা নিয়ে এখন ভোল পাল্টানো, বিষয়টা মোটেও সুবিধার মনে হচ্ছে না।’

    এ সময় সাইফ আরও জানান, তিনিও আওয়ামী লীগ সমর্থন করেন। কিন্তু কখনোই সুবিধা নেননি। কিন্তু জয় গোপনে নয়, প্রকাশ্যে আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন। বিভিন্ন র্যালি থেকে শুরু করে দলীয় বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আর্থিক সুবিধা পেয়েছেন। সরকারি অনুদানের সিনেমায়ও অভিনয় করেছেন। সাইফ বলেন, ‘তার উচিত নুন খেয়ে গুণ গাওয়া, না পারলে চুপ থাকতে পারেন। তাই বলে ভোল পাল্টাতে পারেন না। এই সব সুবিধাবাদীর জন্য আমাদের ইন্ডাস্ট্রির ভোগান্তি।’

    সাইফ জানান, জয়ের আচরণ দেখে আগেই তার ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন। সেগুলো তিনি মন্তব্যের ঘরে পোস্ট করেছেন। এসবের কারণে সাইফকে ফেসবুকে ব্লক করেছেন জয় চৌধুরী। ‘আমার মন্তব্য দেখে ফেসবুকে ব্লক করে দিয়েছে আমাকে। তার কাছে হিসাব আরও বাকি রয়েছে। গেল পরিচালক সমিতির পিকনিকে আমরা ক্রিকেট খেলে আর্থিক পুরস্কার পাই, সেটা নিয়ে সবার খাওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকাও সে নিজের পকেটে রেখে দিয়েছে,’ বলেন সাইফ খান।

    একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয়। মন চাইলেও অনেক কিছু করার ক্ষমতা থাকে না। যে কারণে আগে সরাসরি দলীয় পরিচয় নিয়ে মুখ খুলতে না পারলেও এখন কথা বলতে পারছেন বলে জানান জয় চৌধুরী। তিনি বলেন, ‘আমি কাদের সঙ্গে নির্বাচন করেছি, সেটা অনেকেই জানেন। আমার প্যানেলের অনেকেই বিএনপি সমর্থক ছিলেন। আমাদের বিপরীতে ছিলেন নিপুণ আপু, তিনি নানা ভাবে আমাকে চাপ দিয়েছেন। এটা কিন্তু তখনই পরিষ্কার হয়েছে। তাহলে কী দাঁড়ায়?’

    জয়ের দাবি, সংগঠনের দায়িত্ব পালনের সময় আলাদা মতাদর্শ বা দলীয় পরিচয়ের কারণে তিনি রোষানলে পড়েছিলেন। 

    জয় বলেন, ‘আমি কিন্তু সর্বপ্রথম ছাত্রদের আন্দোলনে প্রতিবাদ করেছি। ছাত্রলীগের বিরুদ্ধে মন্তব্য করেছি। এখন ফেসবুক পোস্ট দেওয়ায় কেউ কেউ আমার মুজিব কোট পরা ছবি পোস্ট করেছেন। ওটা তো পিকনিকের ড্রেস কোড ছিল, সমিতির সদস্যদের স্বার্থে পোশাক পরেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরে ফারুক ভাইয়ের নির্বাচনের সময় ভাই হিসেবে প্রচারণা করেছি। এটা কি অপরাধ? আর ১৫ বছর একটা দল ক্ষমতায় থাকলে কী করার থাকে? আমার প্যানেলে আমি একা কী করব? আমার কিছুই করার ছিল না, চুপ ছিলাম।’

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন পূজা

    চিত্রনায়ক শাকিব খান ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। এখন তারা আলাদা পথে হাঁটছেন। তবে এর বাইরে পূজা চেরির সঙ্গেও প্রেমের গুঞ্জন ওঠে শাকিবের। কিছুদিন আগে ঢালি পাড়ায় শোনা যায়, পূজার সঙ্গে প্রেম করছেন শাকিব খান। এক সিনেমায় কাজ করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা।

    যদিও সেসময় পূজা জানান, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দুজন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে। ফের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা।

    এই চিত্রনায়িকা বলেন, গুঞ্জন সব সময়ই গুঞ্জনই। কিছুদিন পর আবার দেখা যায় সে সবই মিথ্যা। সত্যতা কখনো আসলে চাপিয়ে রাখা যায় না। যতই আমরা একটা সত্যকে মিথ্যা বলার চেষ্টা করি না কেন সত্য সব সময় সত্যই থেকেই যায়। এক সময় ঠিকই সত্যিটা বেরিয়ে আসে।

    তিনি আরও বলেন, গুঞ্জনটা যদি সত্যই হতো তাহলে এতদিনে সেটা বেরিয়ে আসতো। যেহেতু বের হচ্ছে না তাহলে বুঝতে হবে সেটা গুঞ্জনই ছিল। শোবিজে কাজ করতে গেলে এ রকম গুঞ্জন বা কন্ট্রোভার্সি থাকবেই। এটা খুবই স্বাভাবিক।

    অনেকেই ধারণা করেন, শাকিবের সঙ্গে ‘গলুই’ সিনেমায় কাজ করতে গিয়ে তার সঙ্গে প্রেম হয় পূজার। সেসময় এমনো শোনা যায়, সেই প্রেমের কারণে নাকি বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে পূজার। যদিও এখন পর্যন্ত এসবের জোরালেো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

    যুগান্তর ডেস্ক

  • রাফীর দাবি নাকচ করলেন শাকিব খান

    আসছে কুরবানির ঈদে আসছে ‘তুফান-২’, নির্মাতা রায়হান রাফীর এমন দাবি নাকচ করে দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। 

    ২ অক্টোবর রাফী ফেসবুক পোস্টে জানান, আসছে রোজার ঈদ ‘লায়ন’র সঙ্গে আর কুরবানি ঈদ তুফান’র সঙ্গে দেখা হচ্ছে। অর্থাৎ জিৎকে নিয়ে নির্মিত ‘লায়ন’ আগামী বছরের রোজার ঈদে এবং ‘তুফান-২’ আসছে কুরবানির ঈদে। এ বিষয়টি নাকচ করে দিলেন পর্দার তুফান।  

    এ বিষয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বছর তুফান-২ আসবে না, কোনো সম্ভাবনা নেই। তুফান-২ হবে আরও পরে। এর জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে। প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে। এর আগে ভাবার সুযোগ নেই।

    রায়হান রাফী বলেন, এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কোরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। তুফান-২ মুক্তি নয়।

    বছর শেষে শুরু হতে যাচ্ছে রাফীর ‘লায়ন’ সিনেমার কাজ। যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরিফুল রাজ ও পশ্চিমবঙ্গের জিৎ।

    বিনোদন ডেস্ক