Tag: গায়ক

  • মসজিদে গিয়ে বিয়ে সারলেন গায়ক-গায়িকা দম্পতি

    বিয়ে করলেন কণ্ঠশিল্পী শারমিন আক্তার। সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেলআই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে বিয়ে করেন। তার স্বামী সাব্বির কোরাইশীও গানের মানুষ। 

    এদিন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি শারমিন আক্তার নিজেই নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শারমিন আরও বলেন, ‘বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক- সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা এবং দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।’ 

    জানা গেছে, শারমিন আক্তারের স্বামী সাব্বির কোরাইশীও সংগীতের সঙ্গে যুক্ত। গানের ভুবনে দুজনেরই পথচলা থাকায় তাদের সম্পর্কের ক্ষেত্রেও সংগীত একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করেছে। সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করতে নিয়মিত গান করে আসছেন শারমিন আক্তার। 

    বিনোদন ডেস্ক

  • তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

    কিংবদন্তি পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের প্রয়াণ দিবসে তার মাজারে কাওয়ালি পরিবেশন করে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির আরেক খ্যাতনামা গায়ক রাহাত ফতেহ আলী খান। 

    সম্প্রতি নুসরাত ফতেহ আলী খানের প্রায় তিন দশক আগের প্রয়াণ দিবস উপলক্ষ্যে তার কবরে শ্রদ্ধা জানাতে যান রাহাত ফতেহ আলী খান। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে শাহজামান আলী খান। সেখানে বিপুলসংখ্যক অনুরাগীর উপস্থিতিতে পিতা-পুত্র মিলে একটি কালাম (সুফি গান) পরিবেশন করেন। 

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিওতে দেখা যায়, গান পরিবেশনের সময় উপস্থিত দর্শকরা আকাশে কাগজের টাকা উড়িয়ে দিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই শুরু হয় তীব্র বিতর্ক। 

    কবরের সামনে গান গাওয়া এবং টাকা ওড়ানোর ধরন নিয়ে নেটিজেনদের বড় একটি অংশ অসন্তোষ প্রকাশ করেছেন। ভিডিওর কমেন্ট বক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ‘কবরের কোনো সম্মান রাখা হয়নি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্য একজন কটাক্ষ করে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে তিনি আবার মদ্যপ অবস্থায় আছেন।’ আবার অনেককেই ‘আস্তাগফিরুল্লাহ’ লিখে এই আচরণের তীব্র নিন্দা জানাতে দেখা গেছে। 

    শ্রদ্ধা জানানোর এ পদ্ধতি আদৌ সমীচীন কিনা, তা নিয়ে ভক্তদের মধ্যে এখন জোর বিতর্ক চলছে। 

    উল্লেখ্য, ১৯৯৭ সালের আগস্টে মাত্র ৪৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বখ্যাত কাওয়াল নুসরাত ফতেহ আলী খান। তার সংগীতজীবনের শুরু থেকেই চাচা নুসরাতের সঙ্গে পরিবেশনায় অংশ নিতেন রাহাত। চাচার মৃত্যুর পর তিনি এককভাবে নিজেকে পাকিস্তানের অন্যতম প্রধান কাওয়ালি শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং পরিবারের এই সুরের ধারা বহন করে চলছেন। 

    তবে শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে গানটি গাওয়া হলেও স্থান ও পরিবেশনার ধরন নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা থামছেই না। 

    বিনোদন ডেস্ক

  • ইসরাইলপন্থি গান প্রকাশ করে তোপের মুখে ব্রিটিশ গায়ক

    বিতর্কিত ইসরাইলপন্থী গান ‘উই উইল ড্যান্স এগেইন’ মুক্তির পর ব্যাপক সমালোচনার মুখে অবশেষে লন্ডনের ওয়েস্ট এন্ডের বিখ্যাত মিউজিক্যাল ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’-এর প্রযোজনা থেকে সরে দাঁড়িয়েছেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক বয় জর্জ।

    ৬৫ বছর বয়সি এই গায়কের ব্যবস্থাপক পল কেমসলি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করে জানিয়েছেন, বয় জর্জ আর লন্ডনের প্যালাডিয়ামে আয়োজিত ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ নাটকে অভিনয় করছেন না। 

    ১৯৮০-এর দশকে বিখ্যাত পপ ব্যান্ড ‘কালচার ক্লাব’-এর প্রধান গায়ক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান বয় জর্জ (প্রকৃত নাম জর্জ অ্যালোন ওডাউড)।

    সম্প্রতি তিনি ইসরাইল ও গাজা যুদ্ধকে সমর্থন করে একটি গান মুক্তি দেন। গানটির গীতিকবিতায় ছিল ‘তোমরা বল গণহত্যা, আমি বলি যুদ্ধ’ এবং ‘তুমি যখন আক্রান্ত হবে, সেনাবাহিনী তো সেই জন্যই।’ 

    গানটির শিরোনাম ‘উই উইল ড্যান্স এগেইন’ মুলত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের একটি সঙ্গীত উৎসবে হামাসের হামলার পর নিহতদের স্মরণে ব্যবহৃত এক সংহতিমূলক বাক্য। বার্তা সংস্থা এএফপির এক হিসাব অনুযায়ী, ওই হামলায় ১,২২১ জন নিহত হয়েছিল। 

    অন্যদিকে, জাতিসংঘের কাছে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামাসের বিরুদ্ধে ইসরাইলের টানা হামলায় গাজায় ৭০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় অন্তত ১,২১৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গত ৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত লন্ডনের এই মিউজিক্যালে কিং হেরোড চরিত্রে অভিনয় করার কথা ছিল বয় জর্জের। গানটি নিয়ে বিতর্কের মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। 

    ইন্সটাগ্রামের ‘থ্রেডস’-এ একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে বয় জর্জ লেখেন, ‘একটি গানে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহারে সমস্যা কোথায়? মানুষ হঠাৎ এই শব্দটি নিয়ে এত অস্বস্তিতে কেন পড়ছে?’ 

    গায়কের ব্যবস্থাপক কেমসলি বলেন, ‘জর্জ কখনোই তার ব্যক্তিগত বিশ্বাস বা অবস্থানের জায়গায় দাঁড়াতে ভয় পাননি এবং এই জন্য আমি সবসময় তাকে শ্রদ্ধা করি। তবে বর্তমান পরিস্থিতিতে এই নাটকে তার অংশ না নিয়ে সরে দাঁড়ানোই শ্রেয় মনে করেছি, যাতে নাটকের পরিবেশ ক্ষুণ্ন না হয়।’ 

    বিনোদন ডেস্ক

  • বিয়েবাড়িতে গান গাওয়া নিয়ে পুরোনো বিতর্ক টানলেন অভিজিৎ

    বলিউড অভিনেত্রী নেহা কক্করের সঙ্গে পুরোনো বিতর্ক নিয়ে আবার মুখ খুললেন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। দুই বছর আগে ‘সুপারস্টার সিঙ্গার ৩’ অনুষ্ঠানে বিয়েবাড়িতে গান গাওয়া নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ হয়েছিল। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই আবার কথা বলেন এ সংগীতশিল্পী। 

    নেহার এক কোটি টাকা পারিশ্রমিক নিয়েও প্রশ্ন তোলেন অভিজিৎ ভট্টাচার্য। এর পাশাপাশি কয়েকজন গায়ক এবং তাদের দলের অতিরিক্ত চাহিদার সমালোচনা করেন তিনি। কেন তিনি কোনো দিন বিয়েবাড়িতে গান করেননি, সেটাও জানালেন এ সংগীতশিল্পী।

    গায়ক বলেন, আমি ওর নাম নিয়ে ওকে প্রচার দিতে চাই না। তিনি খুব ভালো গায়িকা। কিন্তু এখন তিনি কোথায়? ‘আমি এক কোটি টাকা নিই’, তিনি বলেছিলেন। আসলে এসব বাজারে নিজের দাম বাড়ানোর কৌশল। আমি কী করে বলব, আমি ৫ কোটি, ১০ কোটি কিংবা ৫০ লাখ টাকা নিই? আমি এভাবে কাজ করি না।

    নেহার নাম না করেই অভিজিৎ আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যে খ্যাতি পেয়েছিলেন গায়িকা। তিনি তখন একেবারে তরুণী ছিলেন। হঠাৎ করেই অনেক বড় হয়ে গেলেন। এভাবে হয় না। নিজের প্রচার কর, ঠিক আছে। তবে এভাবে নয়।

    রাতারাতি জনপ্রিয় হওয়া কিছু গায়কের নানা দাবিদাওয়ার জন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অনুষ্ঠানের আয়োজকরা। তবে এ প্রসঙ্গে শ্রেয়া ঘোষালের প্রশংসা করে তিনি বলেন, আয়োজকরাই আসল ভুক্তভোগী। তাদের সর্বনাশ হয়ে যায়। আমি কারও নাম বলছি না। কিন্তু যারা রাতারাতি বিখ্যাত হয়েছেন, তাদের শ্রেয়ার কাছ থেকে শেখা উচিত। কেউ এক-দুটি বা দশটি গান গেয়ে জনপ্রিয় হয়েছেন। এখন আর তাদের দেখা যায় না। অথচ আয়োজকদের অনেক সমস্যায় ফেলেছেন। 

    এর আগে ২০২৪ সালে ‘সুপারস্টার সিঙ্গার ৩’-এর একটি পর্বে এক প্রতিযোগীকে পরামর্শ দিতে গিয়ে অভিজিৎ বলেছিলেন— বিয়েবাড়িতে গান গেয়ে একজন শিল্পীর নিজের শিল্পকে বিক্রি করা উচিত নয়। শিল্পীর মর্যাদা টাকার বিনিময়ে মাপা যায় না। তবে অভিজিতের এ মন্তব্যের সঙ্গে একমত ছিলেন না অভিনেত্রী নেহা কক্কর। সেই অনুষ্ঠানে স্পষ্ট জানিয়েছিলেন তিনি, বিয়েবাড়িতে গান গাওয়ায় কোনো অসম্মান নেই। যদি কোনো পরিবার ভালোবাসা ও সম্মান দিয়ে আমন্ত্রণ জানায়, তাহলে সেখানে অনুষ্ঠান করায় আপত্তির কিছু দেখেন না তিনি। কোনো কাজই ছোট নয়। একজন শিল্পী তার প্রতিভা দিয়ে মানুষের আনন্দের অংশ হয়ে উঠলে, তাতে লজ্জার কিছু নেই বলে জানান নেহা কক্কর।

    বিনোদন ডেস্ক

  • ছ্যাঁকা কেবল তো শুরু, সারাজীবনই দেব: পরীমনি

    তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনের আলোচনায় নতুন করে ‘ঘি ঢাললেন’ ঢালিউড অভিনেত্রী পরীমনি। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নায়িকা। 

    গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। এই গানটি পরীমনি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। সেই সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনও দিয়েছেন। 

    অভিনেত্রীর সেই ফেসবুক পোস্টে এক নেটিজেন লিখেছেন—এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমনি লিখেছেন— কেবল তো শুরু, সারাজীবনই দেব। 

    পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমনি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন— ‘লাল লাগবে আমার।’

    সম্প্রতি পরীমনির মামলায় গায়ক শেখ সাদী জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। এর আগে ‘ললনা’ শিরোনামের একটি গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। তারপর থেকেই নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পর সোহিনীর নিত্যদিনের সঙ্গী ‘চোখের পানি’

    গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চলতি বছরে গাঁটছড়া বেঁধেছিলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের সাজে বেছে নিয়েছিলেন সাবেকিয়ানা। বিয়ের পর থেকেই আলোচনায় থাকেন এই দম্পতি জুটি। 

    কখনও ছুটি কাটাতে গিয়ে, কখনও আবার পরিবারের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্তের সাক্ষী করেন অনুরাগীদেরও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন নিজেদের জীবনের সুখকর মুহূর্তগুলো। 

    কিন্তু এখনো কটাক্ষ তাদের পিছু ছাড়ে না। দুজনের সাবেক প্রেম নিয়ে আজও কথা ওঠে নেটপাড়ায়। কিন্তু বিয়ের পর ঠিক কেমন আছেন শোভন-সোহিনী? এর জবাবে বরাবর হাসি মুখেই দিতে দেখা গেছে এই জুটিকে।

    কিন্তু সোহিনীর একটি ভিডিও এই মুহূর্তে কৌতূহল বাড়িয়েছে নেটিজেনদের মধ্যে। হঠাৎই চোখের জলে দেখা মিলল অভিনেত্রীর? যা দেখে নেটিজেনরাও চমকে গেছেন। 

    সোহিনীর শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তার। কাঁদতে কাঁদতে একপ্রকার নাজেহাল অবস্থা। এসময় অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘মনে হচ্ছে চোখ নয়, কল। পানি পড়েই যাচ্ছে।’

    আসলে পেঁয়াজ কাটছেন সোহিনী। বিয়ের পর নিত্যদিন তাকে এই কাজটাই করতে হচ্ছে। তাই পেঁয়াজের ঝাঁজে এমন অবস্থা অভিনেত্রীর। সেটাই ভিডিওতে তুলে ধরলেন তিনি। ক্যাপশনে শোভনপত্নী লিখেছেন, ‘রোজের সঙ্গী’।

    ভিডিওর প্রথম ভাগ দেখে তাদের দাম্পত্যে কোনো অশান্তির আঁচ পেলেও, পরক্ষণেই আসল কারণ জেনে যান নেটিজেনরা। 

    অনেকেই সোহিনীকে ভিডিওর মন্তব্যে পেঁয়াজ কাটার কৌশল শিখিয়ে দেন, যার ফলে আর চোখ জ্বালা করবে না। অনেকেই আবার পুরো বিষয়টি মজার ছলে নিয়ে শোভনকে পেঁয়াজ কাটায় সাহায্য করতেও বলেছেন।

    বিনোদন ডেস্ক

  • লিয়াম পেইনের রহস্যজনক মৃত্যু, আটক ৩

    বিখ্যাত ব্রিটিশ গায়ক ও ওয়ান ডিরেকশন এর সাবেক শিল্পী লিয়াম পেইনের রহস্যজনক মৃত্যুতে তিন সন্দেহভাজনকে আটক করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এই তিনজনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

    গত ১৬ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের একটি হোটেলের চতুর্থ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যুবরণ করেন ৩১ বছর বয়সি বিশ্ববিখ্যাত এই শিল্পী। যা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কীভাবে বারান্দা থেকে পড়ে গেলেন এই গায়ক। না এর পেছনে জড়িয়ে আছে অন্য কোনো কারণ তা জানতে তদন্তে নামে দেশটির পুলিশ।

    এ ব্যাপারে বৃহস্পতিবার আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, একজন মাদক ব্যবসায়ী, হোটেলটির এক কর্মী এবং লিয়ামের ঘনিষ্ঠ এক ব্যক্তি। আটক হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

    প্রসিকিউটর আন্দ্রেস মাদ্রেয়া জানান, আটক হওয়া হোটলকর্মী এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লিয়াম পেইনকে হোটেলে থাকাকালীন কোকেইন সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে। তাছাড়া আটক হওয়া অন্য ব্যক্তির বিরুদ্ধে ‘মৃত্যুর পর কোনো ব্যক্তিকে ফেলে যাওয়ার (ব্যবস্থা না নিয়ে) অভিযোগ আনা হয়েছে। লিয়াম পেইনের সাথে হোটলে যাতায়াত করতেন ওই ব্যক্তি।

    জানা গেছে, মৃত্যুর আগে হোটেলকর্মীরা জরুরি নাম্বারে ফোন দিয়েছিলেন লিয়াম। যা নিয়ে হোটেলকর্মীরা জরুরি দপ্তরকে জানায়, উন্মত্তের মতো আচরণ করছেন লিয়াম। তার শরীরে মাদকের প্রভাব থাকতে পারে বলেও জানিয়েছিলেন হোটেলকর্মীরা। যদিও ময়নাতদন্তের পর তার শরীরে কোকেইন এবং অ্যালকোহলের চিহ্ন পায়নি তদন্তকারীরা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পরই সুখবর দিলেন শিরিন শিলা

    সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এর আগে সিডি-ক্যাসেটের যুগে অডিওতে রাজত্ব করা এ শিল্পী এখনো বেশ দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। তার মতো করেই গান প্রকাশ করে চলছেন এ সংগীতশিল্পী। তৈরি করে নিয়েছেন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তার গাওয়া গানের অডিও-ভিডিও— সবই পাওয়া যায়।

    এদিকে বর্তমান প্রজন্মের ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা। ছয় বছরের প্রেমের পর্ব বিয়ের মাধ্যমে পূর্ণতা দিয়েছেন তিনি। তার স্বামী আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট। এ ছাড়া তার রয়েছে ট্রাভেল এজেন্সির ব্যবসাও।

    এর আগে বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ আকবরের ‘ও কন্যা তোমারে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন অভিনেত্রী শিলা। ওই গানের মডেল হিসেবে ছিলেন আসিফ আকবর। এবার নতুন খবর হলো—আবারও এই শিল্পীর গানের মডেল হলেন শিরিন শিলা। এবার অবশ্য গান গাইলেও মডেল হিসেবে থাকছেন না আসিফ। এ অভিনেত্রীর বিপরীতে থাকছেন অভিনেতা অমিত হাসান।

    এবারের নতুন গানের শিরোনাম— ‘আমার হবি তুই’। কথা ও সুরে বাহাউদ্দীন রিমন এবং সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। সিনেমাটোগ্রাফিতে ইয়াসিন বিন আরিয়ান এবং কোরিওগ্রাফার রোহান বেলাল। ভিডিও পরিচালনা করেছেন শামসুল হুদা। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর অদূরে পূবাইলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। শিগগিরই দর্শকরা এ ভিডিওটি দেখতে পাবেন বলে  জানালেন পরিচালক।

    এ মিউজিক ভিডিও নিয়ে শিরিন শিলা বলেন, সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। আসিফ ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার দিলে না করতে পারিনি। তিনি বলেন, গানটি শুনেই আমার ভালো লেগে যায়। আমাদের আগের গানটিও দর্শকপ্রিয়তা পেয়েছিল। এ গানটি দর্শক পছন্দ করবে বলে আশা করি। আর আসিফ ভাই আমার খুব প্রিয় একজন শিল্পী, তার গানে কাজ করতে পারাটা আনন্দের।

    উল্লেখ্য, অভিনেত্রী শিরিন শিলাকে সবশেষ দেখা গেছে ‘শেষ বাজি’ সিনেমায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন মেহেদি হাসান।

    বিনোদন ডেস্ক

  • চেনা ছন্দে ফিরছেন আরফিন রুমি

    দেশের জনপ্রিয় গায়ক, সুরকার এবং সংগীত পরিচালক আরফিন রুমি। মাঝে কিছুটা লাইনচ্যুত হলেও বর্তমানে আগের মতো পুরনো ছন্দে ফিরেছেন তিনি। পুরোপুরি গানে ডুবে আছেন এ সংগীতশিল্পী। ব্যস্ত রয়েছেন নতুন গানের কাজ নিয়ে। 

    বিস্তারিত না বললেও জানালেন, শ্রোতাদের জন্য আসছে চমক। সিনেমার জন্য গান করছেন তিনি। রুমি বলেন, ‘কাজ শুরু করেছি। নতুন গান নিয়ে পরিকল্পনা চলছে। আমার শ্রোতাদের শুধু এটুকু বলব, অপেক্ষা করুন। চমক নিয়ে আসছি আপনাদের জন্য। সামনে আমার কিছু নতুন গান আসছে। যারা আমাকে ভালোবাসেন তারা গানগুলো শুনবেন। আশা রাখছি, গানগুলো সবার ভালো লাগবে।’ 

    গানে অনিয়মিত হবার কারণ ব্যাখ্যা করে এ গায়ক বলেন, ‘আগে অনেক বেশি অডিও গান হতো। প্রচুর সিনেমা হতো। এখন তেমনটা হয় না। সিলেকটিভ কিছু কাজ হয়। বাংলাদেশে মিউজিক ডিরেক্টরও বেড়েছে। শিল্পীদের নিজস্ব গান কমেছে। সিনেমার কাজ কমেছে। এতে আমার তো কোনো দোষ নেই। আমি রেগুলার যখন কাজ করতাম তখন সবার সঙ্গে হাই-হ্যালো ছিল। মাঝখানে তো একটু বিরতিতে ছিলাম। এখন আবার কাজে ব্যাক করলাম। দেখি কী হয়।’

    বিনোদন প্রতিবেদন

  • প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক সনম পুরী 

    দীর্ঘদিনের প্রেমিকা, গায়ক ও মডেল জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করেছেন ভারতের পপ রক ব্যান্ড ‘সনম’-এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী।

    rnrn

    গত বছর মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তার। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে সনম বলেন, এর চেয়ে ভালো অনুভূতি আমার কাছে আর কিছু হতে পারে না।

    rnrn

    পাঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতির মিশ্রণে সনম পুরী ও জুচোবেনির বিয়ে সম্পন্ন হয়। দুই সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে সনম বলেন, আমাদের বিয়েতে দুই সংস্কৃতির মিশ্রণ ছিল অসাধারণ। এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী জুচো এই পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।

    rnrn

    তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম আমাদের পরিবার এবং বন্ধুরা নাগা সংস্কৃতির কিছুটা অভিজ্ঞতা লাভ করুক। সুতরাং আমাদের বিয়ের আগের রাতে, আমরা আমাদের নিকটতম পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করেছিলাম। 
    rnযেখানে আমরা নাগা সংস্কৃতিকে প্রত্যক্ষ করি এবং উদ্যাপন করি। এর আগে ছিল বিয়ের রিহার্সাল। সেখানে আমাদের প্রিয় মানুষেরা ছিল।

    rnrn

    সম্প্রতি সনম ব্যান্ডের নতুন একটি গান প্রকাশ হয়েছে, যা গেয়েছেন সনম পুরীর স্ত্রী। তা নিয়ে সনম পুরী বলেন, ‘আমি জানতাম যে তার কণ্ঠ এই গানের জন্য নিখুঁত হবে। 

    বিনোদন ডেস্ক