Tag: গাড়ি

  • দামি গাড়ি কিনে প্রশ্নের মুখে অনন্যা, কোথায় পেলেন টাকা

    বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা গুহ। এ মুহূর্তে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনেত্রীকে দেখছেন দর্শকরা। সম্প্রতি একটি দামি গাড়ি কিনেছেন নিজের রোজগারের টাকায় অনন্যা। সেই গাড়ি কিনেই বিতর্কে অভিনেত্রী। 

    সম্প্রতি ১৭ লাখ টাকা দামের একটি বড় গাড়ি কিনেছেন অনন্যা গুহ। নতুন গাড়ি কেনার আনন্দ সামাজিক মাধ্যমের পাতায় সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু সবাই যে তা ভালো চোখে দেখছেন, তা কিন্তু নয়। এক নেটিজেন লিখেছেন— এত নগদ টাকা তিনি পেলেন কীভাবে?

    অনন্যার রোজনামচা দর্শকদের হাতের মুঠোয়। তিনি কখন ঘুম থেকে উঠেন, কী খান, প্রেমিক তাকে কী উপহার দিলেন— এসব কিছুই সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যায়। কলেজের গণ্ডি এখনো পার করেননি। কিন্তু তার অনুরাগীর সংখ্যা কম নয়। অনেক কম বয়স থেকেই অভিনয়ে যাত্রা শুরু। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে কটাক্ষের শেষ নেই— তা তার পোশাক হোক কিংবা জীবনযাপন, সবকিছু নিয়েই শুরু হয় চর্চা।

    এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, অনেক ছোটবেলা থেকে কাজ করছি আমি। তখন আমার মা-বাবা দুজনেই কাজ করতেন। সুতরাং এত দিন ধরে আমি যা রোজগার করেছি সবটাই সঞ্চয় করেছি। তা ছাড়া শুধু যে অভিনয় করেই আমি রোজগার করি তেমনটা নয়। সামাজিক মাধ্যম থেকেও আমার একটা বড় রোজগার হয়। সুতরাং ২১ বছরে ১৭ লাখ টাকা দামের গাড়ি কেনা যে খুব বড় বিষয় নয়, সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি।

    এ প্রসঙ্গ তিনি টেনে এনেছেন আরেক চর্চিত অভিনেতার নাম। অনন্যা বলেন, আমার বয়স নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু মুম্বাইয়ের অবনীত কৌর ৫০ লাখ টাকা দামের গাড়িতে চড়েন। তার বয়সও ২১। কই সেটি নিয়ে তো আলোচনা হচ্ছে না।

    এদিকে দর্শকদের কটাক্ষ সহ্য করতে পারেননি অনন্যার দিদি অলকানন্দা গুহ। তিনিও সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকি এদিন অনন্যার পোশাক নিয়েও অনেকে মন্তব্য করেছিলেন। 

    অন্যদিকে সেই মন্তব্য চোখে পড়লে অভিনেত্রীর প্রেমিক লেখেন, শ্বশুর-শাশুড়ি, মা-বাবা কারও কোনো সমস্যা হচ্ছে না। আপনারা নিজের চরকায় তেল দিন। এ মুহূর্তে দ্বিতীয় বর্ষের ছাত্রী অনন্যা। মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • মাধুরীর বিলাসবহুল গাড়ির দাম শুনলে আঁতকে উঠবেন

    অভিনয় ও নাচের জন্য বলিউডে বেশ জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি এবার খবরের শিরোনামে হয়েছেন তার নতুন গাড়ির জন্য। 

    মাধুরী এবং তার স্বামী ডা. শ্রীরাম নেনে সম্প্রতি একটি অত্যন্ত দামি গাড়ি কিনেছেন, যা ইতোমধ্যেই তাদের ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তাদের লাল রঙের ফেরারি 296 GTS গাড়িটির মূল্য ৬.২৪ কোটি টাকা। এই গাড়িতে 2992 cc ইঞ্জিন রয়েছে এবং এটি একটি ভেরিয়েন্টে পাওয়া যায়। 

    গাড়িটির পেছনের মিড-ইঞ্জিন এবং রিয়ার-হুইল ড্রাইভ সিস্টেম রয়েছে। মাধুরীর নতুন গাড়ি সংগ্রহে ফেরারি 296 GTS ছাড়াও আরও কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে।

    মাধুরী দীক্ষিতের সংগ্রহে বেশ কিছু গাড়ি রয়েছে। তার সংগ্রহে রয়েছে একটি Mercedes-Maybach S560, Range Rover Vogue, এবং Porsche 911 Turbo S। এই গাড়িগুলোর দাম প্রায় ৩.০৮ কোটি টাকা। মাধুরী দীক্ষিতের গাড়ি সংগ্রহের মধ্যে এসব গাড়ি তাদের বিলাসিতা এবং দাম দিয়ে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে।

    মাধুরী দীক্ষিত শেষ দেখা গিয়েছিল আনিস বাজমীর পরিচালিত ‘ভুল ভুলাইয়া 3’-তে। এই ছবিতে মাধুরী দীক্ষিতের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, বিজয় রাজ, সঞ্জয় মিশ্র, অশ্বিনী কালসেকর এবং রাজেশ শর্মা।

    বিনোদন ডেস্ক

  • বাংলো বিক্রি করে নতুন গাড়ি কিনলেন কঙ্গনা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকায় বাংলোটি কিনেছিলেন।

    ৩০৭৫ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত বাংলোটিতে ৫৬৫ বর্গফুট পার্কিং স্পেস ছিল। সেই বাংলোটি তিনি ৩২ কোটিতে বিক্রি করে দিয়েছেন।

    আর সেই বাংলো বিক্রি করেই কঙ্গনা রানাওয়াত কিনেছেন বিলাসবহুল একটি গাড়ি। তার সেই রেঞ্জ রোভার গাড়ির দাম ৩ কোটি টাকা। 

    সোশ্যাল মিডিয়ায় নতুন গাড়ির সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবিতে অভিনেত্রীর পরনে ছিল একটি সাদা সালোয়ার কামিজ। নতুন গাড়ির জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। 

    যে প্রতিষ্ঠান থেকে কঙ্গনা ল্যান্ড রোভার কিনেছেন, তারা কঙ্গনার ছবিগুলো পোস্ট করে লিখেছে- ‘বলিউডের কুইন, মিস কঙ্গনা রানাওয়াতকে তার নতুন রেঞ্জ রোভার রাইডের জন্য অভিনন্দন! রূপালী পর্দায় রাজত্ব করা থেকে শুরু করে সব কিছুতে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। আপনি সব সময় সব সমস্যায় মুখ খুলেছেন। এই পাওয়ার হাউসটি এর চেয়ে কোনো অংশে কম যোগ্য নয়। আপনার মতোই সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার জন্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করতে থাকুন।’

    প্রসঙ্গত, বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে প্রশংসাপত্র না পাওয়ায় কঙ্গনার পরিচালিত ছবি ইমার্জেন্সি মুক্তি পিছিয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে নির্মিত এ ছবিটি চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। এই ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন শ্রেয়াস তলপড়ে, অনুপম খের, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন।

    বিনোদন ডেস্ক

  • নতুন গাড়ি কেনা নিয়ে গুঞ্জন, যা বললেন অপু বিশ্বাস

    ফের আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। নতুন গাড়ি কিনেছেন অভিনেত্রী। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। বর্তমানে এই গাড়িটির বাজারমূল্য ৪২ থেকে ৪৫ লাখ টাকা।

    rnrn

    গাড়ির খবরটি নায়িকা নিজে না জানালেও হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে অপুর দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

    rnrn

    এরপর থেকে জল্পনা নতুন গাড়িটি সাবেক স্ত্রীকে উপহার দিয়েছেন শাকিব খান। এ নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হচ্ছে।

    rnrn

    এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বিষয়টি ভিত্তিহীন উল্লেখ করে অপু বলেন, ‘আমার পূর্বের লাল রঙের অডি বিক্রি করে নতুন গাড়িটি কিনেছি। পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি, সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস আছে।’

    বিনোদন ডেস্ক

  • সোনাক্ষীকে আড়াই কোটি রুপির গাড়ি উপহার দিলেন ইকবাল! 

    সদ্য বিয়ের পিঁড়িতে বসা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে দামি গাড়ি উপহার দিয়েছেন তার স্বামী জহির ইকবাল। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সোনাক্ষী-জহিরকে নতুন সাদা রঙের মডেলের একটা গাড়িতে দেখা যায়।  সোনাক্ষী জহির সেই মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন যখন তারা একসঙ্গে রিসেপশন পার্টির জন্য মুম্বাইয়ের দাদার এলাকার বস্তিয়ান রেস্তোরাঁয় আসছিলেন।

    rnrn

    ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিলাসবহুল সেডান আই৭ এর প্রাথমিক মূল্য ২.০৩ কোটি রুপি (এক্স-শোরুম)। তবে এই গাড়িগুলোরই একটু ভালো মডেলগুলোর দাম ২.৫০ কোটি রুপি (এক্স-শোরুম)। দাবাং অভিনেত্রী সোনাক্ষীকে তার সদ্য বিবাহিত বর ঠিক কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। 

    rnrn

    সোনাক্ষীর স্বামী জহির ইকবালও পেশায় একজন অভিনেতা। সালমান খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন জাহির। সোনাক্ষীর সঙ্গে সিনেমায় কাজ করতে গিয়েই তার আলাপ ও বন্ধুত্ব হয়। তারা একসঙ্গে ২০২২ সালে ‘ডাবল এক্সএল’-এ কাজ করেছেন। টানা ছয় বছর দুজনে চুটিয়ে প্রেম করেছেন।

    বিনোদন ডেস্ক

  • মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলাম: আজিজ

    প্রযোজক আব্দুল আজিজের হাত ধরেই ঢালিউডে পা রেখেছিলেন মাহিয়া মাহি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে। 

    rnrn

    সেই সময় ঢালিউডে ওপেন সিক্রেট ছিল মাহি ও আজিজের প্রেমের ‘গুঞ্জন’। বিষয়টিকে ‘গুঞ্জন’ বলার কারণ দুজনই তখন নিজেদের সম্পর্কের বিষয়টি আড়ালে রাখার চেষ্টা করেছেন। তাই বলে আলোচনা থামাতে পারেননি। 

    rnrn

    সময়ের সঙ্গে সঙ্গে মাহি-আজিজ দুজন হেঁটেছেন দুজনের পথে। জাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি মাহিকে। 

    rnrn

    তখনই শোনা যায়, আজিজের সঙ্গে সম্পর্কে ভাঙনের পরই জাজের ঘরে আর ফেরত যাননি এই অভিনেত্রী। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেন, মাহিকে আমি দুইটা গাড়ি ও একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলাম। সে যখন জাজের সঙ্গে ছিল তখনই দিয়েছিলাম।

    rnrn

    এ সময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন, তার একটা ব্যক্তিগত জীবন আছে, আমারও সংসার রয়েছে। প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকেই বিব্রত হতে হয়। এটা অনেক আগের ঘটনা। তাই এ বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলেই ভালো।

    rnrn

    ওই সাক্ষাৎকারে আজিজ আরও বলেন, একজন ভালো মানুষই একজন ভালো প্রেমিক হতে পারে। আমি মনে করি, একজন মেয়ের গায়ে কখনো হাত দেওয়া যাবে না। তাদের মারধর করা যাবে না। যতই অন্যায় করুক।

    rnrn

    ২০১৫ সালে ঢাকঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে। তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে।

    rnrn

    প্রসঙ্গত, চিত্রনায়িকা মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় অভিনেত্রী নিহত

    সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পবিত্রা জয়রামের। তেলেগু টেলিভিশন ধারাবাহিক 'ত্রিনয়নী'-তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। রোববার অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এই অভিনেত্রীর। খবর এনডিটিভির

    rnrn

    পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী পবিত্রা জয়রামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঠিক তখনই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় পবিত্রা গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান। জানা যাচ্ছে, অভিনেত্রীর গাড়িটি কর্নাটকের মান্ডা জেলার হানাকেরে-তে ফিরছিল। ওই একই গাড়িতে ছিলেন অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। তারাও এ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।

    rnrn

    পথ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পবিত্রার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সহ অভিনেতা সমীপ আচার্য। তিনি এ খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই মাত্র খবরটা শুনলাম, যে আপনি আর নেই। এটা সত্যিই অবিশ্বাস্য। আমার প্রথম অন-স্ক্রিন মা আপনি, আপনি সবসময়ই আমার কাছে বিশেষ একজন হয়ে থাকবেন। আরও অনেকেই পবিত্রার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

    rnrn

    পবিত্রা জয়রাম একাধিক কন্নড় সিরিয়ালে অভিনয়ের ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। কন্নড় টেলিভিশন ছাড়াও তেলুগু সিরিয়ালেও তিনি কাজ করেছেন। তাই সেই ভাষার বহু দর্শকও তার অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় বহু অনুরাগী তার আত্মার শান্তি কামনা করেছেন।

    অনলাইন ডেস্ক

  • রণবীর-আলিয়ার সংগ্রহশালায় দামি যত গাড়ি

    বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। শনিবার রাতে দুজনে একসঙ্গে ‘রামায়ণ’ প্রযোজক নমিত মালহোত্রার বার্থ ডে পার্টিতে যান। এতে নিজের নতুন গাড়ি ড্রাইভ করে পার্টিতে এসেছিলেন রণবীর। পাশের সিটে বসেছিলেন অভিনেত্রী স্ত্রী আলিয়া।

    rnrn

    আট কোটি রুপি মূল্যের নতুন গাড়ি কিনেছেন রণবীর কাপুর। এই জেট-ব্ল্যাক বেন্টলি কন্টিনেন্টাল গাড়ির ছবি দেখেই প্রেমে পড়েছেন নেটিজেনরা। 

    rnrn

    গাড়ির প্রতি রণবীরের প্রেম নতুন কিছু নয়। তার গাড়ির সংগ্রহশালায় রয়েছে বিশ্বের দামি ও জনপ্রিয় কিছু মডেল। নায়কের একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি আছে। যার দাম প্রায় সাড়ে তিন কোটি রুপি। প্রায় দুই কোটি রুপি দামের অডি রয়েছে তার।

    rnrn

    এ ছাড়া রণবীরের প্রায় আড়াই কোটি রুপি দামের একটি মার্সিডিজ আছে। অডি আরএইট আছে যার দাম প্রায় তিন কোটি রুপি।

    rnrn

    শুধু রণবীর নন, আলিয়াও লাক্সারি কার পছন্দ করেন। নায়িকার রেঞ্জ রোভার ভোগ আছে, যার দাম প্রায় তিন কোটি রুপি। অডি এ৬ আছে, যার দাম ৭০ লাখ রুপি। প্রায় দুই কোটি রুপি মূল্যের বিএমডব্লিউ ৭-সিরিজ আছে। আর আছে অডি কিউ ৫ (৭৯ লাখ রুপি) আর অডি কিউ ৭ (৯৪ লাখ রুপি)।

    rnrn

    সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ফের জুটি বাঁধবেন রণবীর আর আলিয়া ভাট, তা অবশ্য জানা গেছে ইতোমধ্যে। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও রয়েছে। এতে আরও অভিনয় করবেন ভিকি কৌশল।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে গাড়ি পেলেন মাহির ছেলে, কে দিল এই উপহার?

    চিত্রনায়িকা মাহিয়া মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এই দিনটি বেশ জাঁকজমকভাবে উদযাপন করেন অভিনেত্রী। 

    কিন্তু একমাত্র ছেলের জন্মদিনে পাশে ছিলেন না সদ্য সাবেক হওয়া স্বামী রকিব সরকার।

    আরও পড়ুন: 

    সাবেক স্বামী পাশে না থাকলেও ছেলেকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন ইন্ডাস্ট্রির তারকা এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সবাই যেমন ছেলেকে শুভকামনা জানিয়েছেন, একই সঙ্গে মা হিসেবে অভিনেত্রীর যাত্রাকেও স্বাগত জানিয়েছেন অনেকে।

    বিশেষ দিনটিতে শেষ বেলায় ছেলেকে অভূতপূর্ব উপহার দিয়েছেন এ নায়িকা। একদম লাল রঙের একটি গাড়ি উপহার দিয়েছেন ছেলেকে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। 

    ক্যাপশনে লিখেছেন, ‘আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি।’ আর ভিডিওতে মা-ছেলে দু’জনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল এটি। দাম্পত্য জীবনের দুই বছরে তাদের সংসারে পুত্রসন্তান আসে। 

    কিন্তু সেই ছেলের এক বছর পূর্ণ না হতেই গত ১৬ ফেব্রুয়ারি রাতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ নায়িকা। এরপর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের।
     

    বিনোদন ডেস্ক

  • ৬ কোটি রুপি মূল্যের গাড়ি কিনলেন কার্তিক

    বলিউড অভিনেতা কার্তিকের মোটরসাইকেল ও গাড়ির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। তার সংগ্রহে রয়েছে বেশ কিছু সুপারবাইক ও গাড়ি। নতুন করে তার গ্যারেজে যুক্ত হলো বিলাসবহুল একটি গাড়ি।

    rnrn

    কার্তিক আরিয়ান তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, পোষ্য কুকুর নিয়ে ক্যাজুয়াল পোশাকে রেঞ্জ রোভার গাড়িতে শুয়ে ফ্রেমবন্দি হয়েছেন কার্তিক আরিয়ান।

    rnrn

    দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে, কার্তিক আরিয়ান কালো রঙের যে গাড়ি কিনেছেন এটি রেঞ্জ রোভার এসভি মডেলের। বর্তমানে এ গাড়ির মূল্য ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৯৮ লাখ টাকার বেশি)।

    rnrn

    কার্তিক আরিয়ান অভিনীত সর্বশেষ সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কিয়ারা আদভানি। সমীর বিদ্যানস পরিচালিত এ সিনেমা গত বছরের ২৯ জুন মুক্তি পায়।

    rnrn

    কার্তিকের পরবর্তী সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। কবীর খান পরিচালিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক। গত মাসে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। মুক্তি পাবে চলতি বছরের ১৪ জুন। এ ছাড়াও ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার কাজও হাতে রয়েছে তার।

    অনলাইন ডেস্ক