
বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। শনিবার রাতে দুজনে একসঙ্গে ‘রামায়ণ’ প্রযোজক নমিত মালহোত্রার বার্থ ডে পার্টিতে যান। এতে নিজের নতুন গাড়ি ড্রাইভ করে পার্টিতে এসেছিলেন রণবীর। পাশের সিটে বসেছিলেন অভিনেত্রী স্ত্রী আলিয়া।
rnrn
আট কোটি রুপি মূল্যের নতুন গাড়ি কিনেছেন রণবীর কাপুর। এই জেট-ব্ল্যাক বেন্টলি কন্টিনেন্টাল গাড়ির ছবি দেখেই প্রেমে পড়েছেন নেটিজেনরা।
rnrn
গাড়ির প্রতি রণবীরের প্রেম নতুন কিছু নয়। তার গাড়ির সংগ্রহশালায় রয়েছে বিশ্বের দামি ও জনপ্রিয় কিছু মডেল। নায়কের একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি আছে। যার দাম প্রায় সাড়ে তিন কোটি রুপি। প্রায় দুই কোটি রুপি দামের অডি রয়েছে তার।
rnrn
এ ছাড়া রণবীরের প্রায় আড়াই কোটি রুপি দামের একটি মার্সিডিজ আছে। অডি আরএইট আছে যার দাম প্রায় তিন কোটি রুপি।
rnrn
শুধু রণবীর নন, আলিয়াও লাক্সারি কার পছন্দ করেন। নায়িকার রেঞ্জ রোভার ভোগ আছে, যার দাম প্রায় তিন কোটি রুপি। অডি এ৬ আছে, যার দাম ৭০ লাখ রুপি। প্রায় দুই কোটি রুপি মূল্যের বিএমডব্লিউ ৭-সিরিজ আছে। আর আছে অডি কিউ ৫ (৭৯ লাখ রুপি) আর অডি কিউ ৭ (৯৪ লাখ রুপি)।
rnrn
সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ফের জুটি বাঁধবেন রণবীর আর আলিয়া ভাট, তা অবশ্য জানা গেছে ইতোমধ্যে। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও রয়েছে। এতে আরও অভিনয় করবেন ভিকি কৌশল।
বিনোদন ডেস্ক





