Home / Entertainment / ঈদের আনন্দ নেই নুসরাত ফারিয়ার 

ঈদের আনন্দ নেই নুসরাত ফারিয়ার 

টানা ১৭ দিন হাসপাতালে নুসরাত ফারিয়ার বাবা। আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ফলে ঈদের খুশিটা সেভাবে ছুঁতে পারছে না তাকে। ভারতীয় সংবাদমাধ্যমে এমন কথায় ফারিয়া।

rnrn

তিনি বলেন, ‘এবার কিছুই হচ্ছে না। মন ভালো নেই কারোরই। বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। হাসপাতালে আইসিইউতে রয়েছেন। গত ১৭ দিন ধরে উনি ভর্তি। তাই পরিবারের কারোরই মন ভালো নেই। কী হবে জানি না। তাই ঈদের জন্য আমাদের পরিবারে কিছুই হচ্ছে না। হাসপাতাল আর বাড়ি, এভাবেই কাটছে।’

rnrn

রোজার শুরুতেই ব্রেইনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম। তখনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। 

rnrn

সেসময় খবরটি সামাজিক মাধ্যমে জানিয়ে ফারিয়া লিখেছিলেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন।

rnrn

সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না ফারিয়ার। এর আগে নিজে অসুস্থ হয়েছিলেন। আচমকা অচেতন হয়ে পড়েছিলেন। এ সময় তাকে তড়িঘড়ি করে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের শারীরিক ধকল কাটাতেই বাবাকে নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *