Tag: আলিয়া ভাট

  • চতুর্থ বিবাহবার্ষিকীতে রণবীরকে নিয়ে আলিয়ার আবেগঘন বার্তা

    বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর মঙ্গলবার (১৪ এপ্রিল) তাদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করছেন। বিশেষ এ দিনে ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা। 

    বিশেষ দিনটিকে আরও রাঙিয়ে তুলতে আলিয়া ভাট সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী ও পরিবারের সঙ্গে কাটানো কিছু একান্ত ও অদেখা মুহূর্ত শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভক্তদের মাঝে ভাইরাল হয়ে পড়েছে। 

    আলিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা তাদের সাম্প্রতিক কোনো এক তুষারাবৃত পাহাড়ি অঞ্চলে কাটানো ছুটির দিনগুলোর স্মৃতি তুলে ধরে। 

    সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পিছলে পড়া আর স্লাইড করার মাঝে, হাঁটা আর অফুরন্ত কথার মাঝে… আমরা নিজেদের জন্য একটি চমৎকার জীবন গড়ে নিয়েছি।’

    এরপর নিজের অভিনীত ‘হাইওয়ে’ সিনেমার জনপ্রিয় গানের একটি লাইন লিখে ভালোবাসার কথা প্রকাশ করেন আলিয়া, ‘তু সাথ হ্যায় তো দিন রাত হ্যায়।’ মানে হলো- তুই সঙ্গে থাকলে দিনও রাত হয়ে যায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছবিগুলোর মধ্যে একটিতে এই দম্পতিকে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কফি খেতে দেখা গেছে। অন্য একটি ছবিতে দেখা যায় স্কিইং শুরুর আগে রণবীর পরম আদরে আলিয়ার দিকে তাকিয়ে আছেন। 

    শেয়ার করা ছবিগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ, রণবীর কাপুর ও তাদের কন্যা রাহা কাপুরের একটি ছবি। সেখানে দেখা যায়, বরফে ঢাকা শান্ত পরিবেশে আলপাকাদের (এক ধরণের পশু) সঙ্গে খেলছে ছোট্ট রাহা এবং পাশেই তাকে আগলে আছেন বাবা রণবীর। 

    আলিয়ার মা সোনি রাজদানের পাশাপাশি রণবীরের মা নীতু কাপুরও এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। নীতু কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে তাদেরকে নিজের ‘হার্টবিট’ বলে সম্বোধন করেন। 

    এই দম্পতি ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সফল। বড় পর্দায় তাদের রসায়ন দেখার জন্য ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার জন্য, যেখানে দীর্ঘ বিরতির পর এই দম্পতিকে আবার একসঙ্গে দেখা যাবে।  

    ২০২২ সালের ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ও রণবীর।  

    বিনোদন ডেস্ক

  • দুশ্চিন্তায় ঘুম আসে না আলিয়ার, কিন্তু কেন?

    ভালোবেসে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন অভিনেত্রী আলিয়া ভাট। গুঞ্জন ওঠে— আলিয়া ভাট কাপুর পরিবারের ঘরনি হয়ে আসার পর থেকেই নাকি রণবীর কাপুর দারুণভাবে বদলে গেছেন। ‘অ্য়ানিমেল’খ্যাত অভিনেতা স্ত্রী আর ছোট্ট মেয়ে রাহাকে নাকি এখন শুধুই চোখেই হারান। তবু আলিয়ার দুশ্চিন্তায় ঘুম আসে না।

    যতই শুটিং আর সিনেমায় ব্যস্ত থাকুন না কেন আলিয়া ভাট, মাথায় ঘুরপাক খেতে থাকে একটাই চিন্তা— কীভাবে এই জটিল পৃথিবীতে, সহজ-সুন্দর একটা জীবন দেবেন মেয়েকে। কোন মূল্যবোধে রাহাকে বড় করে তুলবেন তিনি।

    অভিনেত্রী মা হওয়ার পর থেকে এ দুশ্চিন্তা তার মনে? আর এর উত্তরের খোঁজেই দীর্ঘদিন যেন ঘুম নেই চোখে আলিয়ার। সম্প্রতি চেন্নাইয়ে হওয়া এক অনুষ্ঠানে সদগুরুকে পুরোটা বলেই ফেললেন অভিনেত্রী— হ্যাঁ, এখানে তিনি বলিউডের ডাকসাইটে অভিনেত্রী নন, বরং ধরা দিলেন সাধারণ মায়ের অবতারেই।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে সদগুরুর পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে দেখা গেছে, সদগুরুর সঙ্গে বিশেষ আলপচারিতায় আলিয়া ভাট। সেখানেই অভিনেত্রী সদগুরুর কাছে জানতে চান— কীভাবে ভালো অভিভাবক হওয়া সম্ভব? সঙ্গে তিনি এও জানান, রাহাকে নিয়ে তিনি সব সময়ই দুশ্চিন্তায় ভোগেন।

    রণবীরপত্নীর কথায় মুচকি হাসেন সদগুরু। তিনি বলেন, যে অভিভাবকরা সবসময় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, তারা কখনই ভালো মা-বাবা হতে পারেন না। সদগুরু বলেন, দুশ্চিন্তা করলে, কখনই সন্তান মানুষ করা যায় না। তার চেয়ে বরং নিজের ছন্দে সন্তানকে বড় হতে দেওয়া উচিত। মা-বাবার উচিত— সন্তানের স্তম্ভ হয়ে থাকা বলে জানান সদগুরু।

    বিনোদন ডেস্ক

  • বলিউডে আয়ের দিক থেকে স্ত্রী আলিয়ার পেছনে রণবীর

    ২০১২ সালে পরিচালক করণ জোহরের হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ  করেছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন তিনি। তারপর ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র মতো সিনেমার মাধ্যমে ধীরে ধীরে বলিউডের পয়লা নম্বর অভিনেত্রী হয়ে উঠেন আলিয়া ভাট।

    অন্যদিকে তার স্বামী রণবীর কাপুর আত্মপ্রকাশ করেন ২০০৭ সালে। আলিয়ার আগে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন রণবীর কাপুর। তবে আর্থিক সাফল্যের দিক থেকে আলিয়া ছাপিয়ে গেলেন স্বামীকে।

    এর আগে ২০১৮ সালে নিজের উপার্জিত টাকায় প্রথম বাড়ি কেনেন আলিয়া ভাট। লন্ডনের বিলাসবহুল এলাকা কোভেন্ট গার্ডেনে বাড়ি কেনেন তিনি। লন্ডনের এ বাড়িটির মূল্য ২৫ কোটি টাকা। আসলে মুম্বাইয়ে থাকলেও অভিনেত্রী ব্রিটিশ নাগরিক। এরপর মুম্বাইয়ের জুহু এলাকায় একটি বাড়ি কেনেন আলিয়া ভাট। বিয়ের আগে বোনের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় পালি হিল কমপ্লেক্সের পাঁচ তলায় একটি ফ্ল্যাট কেনেন অভিনেত্রী। একই বিল্ডিংয়ের সাততলায় ফ্ল্যাট কেনেন রণবীর কাপুর। সেখানেই একত্রবাস শুরু করেন তারা।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    সেই বাড়িতেই বিয়ে হয় তাদের। ওই বাড়ির মূল্য প্রায় ৪০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত আলিয়া ভাট। ২০২০ সালে একটি পোশাক সংস্থা খোলেন তিনি। আলিয়ার পোশাক সংস্থার বাজারমূল্য ১৫০ কোটি রুপি। এ ছাড়া তার একটি প্রযোজনা সংস্থা রয়েছে। এদিকে সিনেমাপ্রতি আলিয়া পারিশ্রমিক নেন প্রায় ১৫ কোটি রুপি। প্রযোজনা সংস্থার নামে মুম্বইয়ের বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন আলিয়া। যার মূল্য প্রায় ৩৮ কোটি।

    এ ছাড়া দেশ ও আন্তর্জাতিক স্তরের একাধিক নামি ব্র্যান্ডের প্রচার দূত অভিনেত্রী। প্রতিটি বিজ্ঞাপনে তার পারিশ্রমিক প্রায় ১০ কোটি রুপি। ২০২৫ সালের অর্থবর্ষের হিসাবে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৫০ কোটি রুপি। যদিও রণবীর বেছে বেছে সিনেমা করেন। 

    খুব একটা যে ব্র্যান্ডের প্রচার মুখ আলিয়া ভাট, ঠিক তেমনটিও নয়। অভিনেত্রী বহু ধরনের কাজের সঙ্গে যুক্ত। সেদিক থেকে রণবীর কাপুর ভিন্ন। তিনি সিনেমা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি এ মুহূর্তে বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি রুপি। স্ত্রী আলিয়ার থেকে বেশ কিছুটা পিছিয়ে আছেন রণবীর কাপুর।

    বিনোদন ডেস্ক

  • সমালোচনার জবাব দিলেন আলিয়া ভাট

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অভিনেত্রীর উপস্থাপনায় কথা বলার ধরন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এবার সেই সমালোচনার জবাব দিলেন আলিয়া ভাট।

    অনুষ্ঠানের লাল গালিচায় আলিয়াকে একটি সিনেমার নাম বলতে বলা হয়েছিল, যার ক্লাইম্যাক্সে দারুণ মোড় বা ‘প্লট টুইস্ট’ রয়েছে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় আলিয়ার কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। সেখানে লালগালিচায়  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার কথা বলার ধরন ও অভিব্যক্তি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনদের একটি বড় অংশের দাবি— কথা বলার সময় আলিয়া অতিরিক্ত অভিনয় বা ‘ওভার অ্যাক্টিং’ করেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনায় দেখা গেছে, উত্তর দেওয়ার সময় আলিয়া ভাটের মুখভঙ্গি অস্বাভাবিক ছিল এবং তিনি অহেতুক নাটকীয়তা করেছেন। দীর্ঘক্ষণ ভেবে আলিয়া ‘গন গার্ল’ সিনেমাটির নাম নিলেও তার সেই সময়ের অভিব্যক্তি নিয়ে ট্রল থামছে না।

    বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠলেও চুপ ছিলেন আলিয়া ভাট। তবে এবার সেই সমালোচনার জবাব দিলেন তিনি। কিছুটা বিস্ময় প্রকাশ করে অভিনেত্রী প্রশ্ন করেন, কেন ওই সামান্য মুহূর্ত বা তার অভিব্যক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে?

    নিজের অবস্থান পরিষ্কার করে আলিয়া ভাট বলেন, ‘গন গার্ল’ সিনেমাটি তিনি প্রায় ১০ বছর আগে দেখেছিলেন। দীর্ঘ সময় আগে দেখা সিনেমার গল্প মনে করতে গিয়েই তার অভিব্যক্তিতে কিছুটা দ্বিধা বা ভাবুক ভাব চলে এসেছিল। বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু করার উদ্দেশ্য তার ছিল না বলেও জানিয়েছেন আলিয়া ভাট।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার সন্তানের জন্য বিশেষ উপহার পাঠালেন আলিয়া

    গত বছরের নভেম্বরে পুত্র সন্তানের বাবা-মা হন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ দম্পতি। তার পর থেকে ছেলেকে নিয়েই যত ব্যস্ততা তাদের। এবার বন্ধু ও সহকর্মী ক্যাটরিনা কাইফের পুত্র সন্তানের জন্য বিশেষ এক উপহার পাঠালেন অভিনেত্রী আলিয়া ভাট।

    বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়ার পাঠানো উপহারের ছবি পোস্ট করেন ক্যাটরিনা। বাচ্চাদের পোশাকের ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’ থেকে পাঠানো একটি বেবি হ্যাম্পারের ছবি শেয়ার করেন তিনি। উল্লেখ্য, এটি আলিয়ার নিজস্ব ব্র্যান্ড।

    ছবিতে দেখা যায়, উপহারের বক্সের ভেতর রয়েছে প্যাস্টেল নীল রঙের হাতে বোনা একটি কিউট খরগোশ পুতুল এবং একই রঙের নরম ও আরামদায়ক পশমি কম্বল। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রসঙ্গত, আলিয়া এবং ক্যাটরিনা বহুদিনের বন্ধু। কিছুদিন আগে এ অভিনেত্রী কিয়ারা-সিদ্ধার্থের সন্তানের জন্যও উপহার পাঠিয়েছিলেন। কিয়ারার শিশু কন্যার জন্য একটি সুন্দর জামা তিনি উপহার দিয়েছিলেন এবং তার সঙ্গে একটি মিষ্টি নোট লিখেছিলেন আলিয়া।

    ভিকি-ক্যাটরিনা পুত্রের জন্যও উপহারের সঙ্গে নিজের হাতে লেখা একটি মিষ্টি চিরকুট পাঠান আলিয়া। এই সুন্দর শুভেচ্ছার জন্য আলিয়া ও তার সংস্থাকে ধন্যবাদ জানান ক্যাটরিনা।

    বলিউড পাড়ায় আলিয়া ও ক্যাটরিনার বন্ধুত্ব বহু পুরনো। যদিও ব্যক্তিগত জীবনের নানা ইস্যু নিয়ে অতীতে তাদের সম্পর্কের ভাঙন সম্পর্কে কম কানাঘুষা হয়নি। এরপরও দুজনের বন্ধুত্ব এখনো আগের মতোই অটুট আছে।

    ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। সে বছরই তাদের সংসারে কন্যা সন্তান রাহার জন্ম হয়। একটা সময়ে বলিউডে রণবীর কাপুর ও ক্যাটরিনার প্রেমের সম্পর্ক ব্যাপক আলোচিত ছিল।

    বিনোদন ডেস্ক

  • মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি: আলিয়া ভাট

    শৈশবের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্মৃতি আজও আলিয়া ভাটকে সতর্ক করে রাখে। গাড়ির পেছনের আসনে বসলেও তিনি নিয়মিত সিটবেল্ট ব্যবহার করেন। রাস্তায় চলাচলের সময় তার মনে এক ধরনের শঙ্কা কাজ করে, কারণ একটি দুর্ঘটনাই একসময় তার জীবনের খুব কাছের একজন মানুষকে কেড়ে নিয়েছিল।

    সম্প্রতি ভারতের একটি সড়ক নিরাপত্তাবিষয়ক অনুষ্ঠানে অংশ নেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন ও ভিকি কৌশল। সেখানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

    আলিয়া জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি তার ন্যানিকে (আয়া) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারান। ওই নারী দীর্ঘদিন তাকে দেখাশোনা করতেন এবং পরিবারের একজন সদস্যের মতোই ছিলেন। আলিয়ার ভাষায়, তিনি শুধু ন্যানি নন, দিদির মতো একজন মানুষ ছিলেন।

    ঘটনার বর্ণনা দিতে গিয়ে আলিয়া বলেন, একদিন তার ন্যানি সঙ্গীর সঙ্গে মোটরসাইকেলে করে মন্দিরে যাচ্ছিলেন। সঙ্গীর মাথায় হেলমেট থাকলেও ন্যানির মাথায় হেলমেট ছিল না। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই দুর্ঘটনা আলিয়ার মনে গভীর ছাপ ফেলে। দীর্ঘ সময় তিনি মানসিক আতঙ্কে ভুগেছেন। ঘটনার পর থেকে তার পরিবার নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হয়ে ওঠে। আলিয়ার মা সব সময় তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। এমনকি গাড়িচালককে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছিল—সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে চাকরি থাকবে না।

    আলিয়া বলেন, মা হওয়ার পর সেই সময়ের ভয়, উৎকণ্ঠা এবং নিরাপত্তার গুরুত্ব তিনি আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছেন। তার কথায়, ‘এখন নিজে মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি।’

    বর্তমানে আলিয়া ভাট জীবনের নতুন এক অধ্যায় পার করছেন। কাজের ব্যস্ততার পাশাপাশি তিনি মেয়ে রাহাকে ঘিরে মাতৃত্বের সময় উপভোগ করছেন। এর আগে আলিয়া জানিয়েছিলেন, মেয়ের জন্মের পর তিনি ও রণবীর সিদ্ধান্ত নিয়েছেন—রাহাকে কখনো একা রাখা হবে না। কখনো তিনি, কখনো রণবীর সন্তানের পাশে থাকবেন; একজন কাজ করলে অন্যজন ছুটি নিয়ে মেয়ের দেখভাল করবেন।

    বিনোদন ডেস্ক

  • আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলায় সমর্থন দিলেন অনন্যা

    বলিউডের আলোঝলমলে পেছনের কাহিনী সবসময় স্পটলাইটের মতো সরল নয়। নায়িকাদের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব কিংবা ক্যাটফাইট নতুন কিছু নয়। সম্প্রতি সেই রঙিন ইতিহাসে নতুন বিতর্ক তৈরি করেছেন অনন্যা পান্ডে, যখন তিনি সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটকে ‘সুযোগসন্ধানী’ বলার একটি পোস্টে লাইক দিয়েছেন।

    ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিতর্কের সূত্রপাত আলিয়া ভাটের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সেখানে তিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হক’ সিনেমার জন্য ইয়ামি গৌতমকে প্রশংসা করে নিজেকে তার ফ্যান হিসেবে উল্লেখ করেন। এতে নেটিজেনদের একাংশ মনে করেন, ‘ধুরন্ধর’ সিনেমায় কাজ পাওয়ার উদ্দেশ্যেই আলিয়া এই প্রশংসা করেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রণবীর সিংয়ের সঙ্গে আলিয়ার সম্পর্ক সত্ত্বেও ‘ধুরন্ধর’-এর রিলিজের আগে বা পরে শুভেচ্ছা জানাননি তিনি। কিছু সূত্র বলছে, আলিয়ার সৎভাই রাহুল ভাটের ২৬/১১ হামলার অভিযুক্ত ডেভিড হেডলির সঙ্গে সম্পর্কের কারণে তিনি ওই পোস্ট করেননি। তবে ছবির ব্যবসায়িক সাফল্য নিশ্চিত হওয়ার পর আলিয়া শুভেচ্ছা জানান, যা নেটিজেনদের চোখে ‘সুযোগসন্ধানী’ হিসেবে দেখা হয়।

    এই প্রসঙ্গে ভাইরাল হওয়া একটি পোস্টে আলিয়ার কটাক্ষে ‘সুযোগসন্ধানী’ বলা হয়েছে এবং সেখানে লাইক দিয়েছেন অনন্যা পান্ডে। 

    জানা গেছে, বর্তমানে আলিয়া ও অনন্যার মধ্যে ভালো সম্পর্ক নেই। গত বছর ফিল্মফেয়ার ওটিটি অনুষ্ঠানে অনন্যাকে দেখেও আলিয়া তাকে উপেক্ষা করেছিলেন, এমনকি ভিকি কৌশলকেও পাশ কাটিয়ে যান। নেটিজেনদের মতে, সে কারণেই অনন্যা এই পোস্টে লাইক দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া

    বলিউডে খান–বচ্চনদের প্রভাব থাকলেও অনেকের চোখে আজও চলচ্চিত্রের ‘রাজপরিবার’ হিসেবে এগিয়ে কাপুর পরিবার। কিংবদন্তি রাজ কাপুরের উত্তরাধিকার বহন করা এই পরিবারের একমাত্র পুত্রবধূ আলিয়া ভাট অল্প সময়েই শ্বশুরবাড়ির মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সংসার সামলাতেও নিজেকে সফলভাবে প্রমাণ করেছেন তিনি।

    সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবারও নজর কাড়েন আলিয়া। ছিমছাম মেকআপ ও রুচিশীল লুকের সঙ্গে তিনি যে শার্টটি পরেছিলেন, তার বুকের কাছে সাদা সুতোয় নকশা করে লেখা ছিল—‘কাপুর’। ছোট্ট এই স্টাইল স্টেটমেন্ট মুহূর্তেই সবার দৃষ্টি কেড়ে নেয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনুরাগীদের চোখ এড়ায়নি এই ‘কাপুর’ লেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আলিয়াকে কাপুর পরিবারের ‘কুইন’ বলে অভিহিত করেন। কেউ কেউ মনে করেন, পোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ির প্রতি নিজের ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন অভিনেত্রী।

    এর আগেও কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বারবার সামনে এসেছে। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে সখ্যতা, পারিবারিক আয়োজনে নিয়মিত উপস্থিতি এবং ব্যস্ত কাজের মাঝেও পরিবারের জন্য সময় বের করে নেওয়া—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন কাপুর পরিবারের প্রিয় মুখ।

    এবার স্বামীর পদবি লেখা শার্ট পরে আলিয়া যেন স্টাইলেই জানিয়ে দিলেন—তিনি শুধু কাপুর পরিবারের বধূ নন, বরং সেই পরিবারের গর্বিত অংশ।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার পর আলিয়ার নতুন সিদ্ধান্ত

    বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। গত ১৩ বছর ধরে হিন্দি সিনেমার অন্যতম ব্যস্ত তারকা তিনি। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেকের পর থেকে একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন। এবার চলচ্চিত্রে নিজের নতুন এক সিদ্ধান্তের কথা জানালেন এ মহেশ ভাট কন্যা।
    ২০২২ সালের নভেম্বরে রনবীর-আলিয়া দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রাহা। এর পর থেকেই সিনেমার পাশাপাশি মেয়েকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ দম্পতি। আর তাই আগে বছরে দুই থেকে তিনটি সিনেমায় কাজ করলেও এবার সিনেমায় কাজের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা নিজেই জানিয়েছেন আলিয়া। 
    বর্তমানে দুটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীরপত্নী।  এর মধ্যে শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ ছবিতে অ্যাকশন লুকে ধরা দেবেন আলিয়া।  আরেকটি সিনেমায় তার সহশিল্পী হিসেবে দেখা যাবে রনবীর কাপুরকে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামের এই ছবিটির পরিচালক বিখ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।  সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভিকি কৌশলকেও দেখা যাবে। ঘোষণা আসার পর থেকেই ছবি দুটি নিয়ে ভক্তদের মাঝে চরম উন্মাদনা দেখা গেছে। 
    টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া সিনেমার সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে বলেন, ‘এখন আমার কাজ এবং গতি আলাদা। কারণ, আমার একটি সন্তান আছে। আগে একসঙ্গে দুই থেকে তিনটি সিনেমা করতাম। সেটাই খুব স্বাভাবিক বলে মনে হত। মা হওয়ার পরে জীবনের গতি অনেক কমেছে। এখন আর তা করতে চাই না।’ 
    নিজের ক্যারিয়ারকে মাইলফলক হিসেবে দেখেন না জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আগে যেভাবে সিনেমা বেছে নিতাম, এখনো সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে ঠিক একই পদ্ধতি অবলম্বন করি।  একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি। নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করি।’ 
    এছাড়াও স্বামী রনবীর কাপুরের বিপরীতে একসঙ্গে কাজ করা ‘লাভ অ্যান্ড ওয়ার’ সম্পর্কে নিজের ভালো লাগার কথা জানান আলিয়া।  ছবিটিকে তার জন্য খুবই বিশেষ কিছু উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘এই ছবিতে কাজ করাটা সৃজনশীলভাবে আমার জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক ছিল। এটি এমন এক সিনেমা যার কাজ করতে গিয়ে কখনো ক্লান্তিবোধ হয়নি, বরং এটি শুটিংয়ে কাজের স্পৃহা আরও বাড়িয়ে দেয়।’ 

    বিনোদন ডেস্ক

  • কোনো ছেলে প্রস্তাব দিলে রণবীর মেরে তাড়াবে: আলিয়া

    বাবা হওয়ার পরে রণবীর কতটা বদলেছেন, তা নিয়ে আগেও একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্না সঞ্চালিত এক অনুষ্ঠানে আবার বাবা ও মেয়ের রসায়ন নিয়ে কথা বললেন অভিনেত্রী।

    কন্যা রাহাকে নাকি চোখের আড়াল করতে চান না অভিনেতা রণবীর কাপুর। কোনো ছেলে যদি কোনো রকমের প্রস্তাব দিতে আসে, তবে তাদের লাথি মেরে তাড়াবেন বলে জানিয়েছেন অভিনেতা। এমন কথাই জানালেন আলিয়া ভাট। সেই সঙ্গে তাদের বাবা-মেয়ের সম্পর্কে কতটা বদল এসেছে, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী।

    সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে বলে জানান অভিনেত্রী। প্রথম থেকেই তাদের সম্পর্ক এমনই। কখনই নাটকীয় রোম্যান্সে ভরা নয়। আলিয়া বলেন, আমি ওকে বিয়ে করেছি। কারণ ও আমার সঙ্গে দারুণভাবে মিশতে পারে। আমরা আবার পরস্পরের সঙ্গে খুনসুটি করতেও খুব ভালোবাসি। সেটাই খুব স্বাভাবিক দুজনের মধ্যে।

    রণবীর বাবা হিসাবে কেমন—এমন প্রশ্নের উত্তরে আলিয়া ভাট বলেন, সঙ্গী হিসাবে খুবই অলস গোছের রণবীর। খুব বেশি উচ্ছ্বাস বা উত্তেজনা নেই তার মধ্যে। কিন্তু বাবা হিসাবে খুবই সতর্ক থাকেন তিনি। অভিনেত্রী বলেন, আমাদের বাড়িতে যদি কোনো ছেলে আসে, তাহলে নির্ঘাত রণবীর তাকে লাথি মেরে তাড়িয়ে দেবে।

    এর আগে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছিলেন, আমার অভিনয়ের সফর বা ছবির থেকেও আমার সন্তান আমার জীবন বেশি বদলে দিয়েছে। সন্তানের জন্যই কিছু পরিবর্তন এসেছে জীবনে। বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান রণবীর কাপুর। সন্তানের মা-বাবারাই কেবল এ অনুভূতি বুঝবেন বলে জানান এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক