Tag: আলিয়া ভাট

  • সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

    সালমান খানের পর এবার প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সরব হলেন অভিনেত্রী আলিয়া ভাট। 

    ‘ককরচ জনতা পার্টি’ (সিজিপি)-র নেতৃত্বে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের সমর্থনে সম্প্রতি বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহসহ অন্যান্য তারকাদের নীরবতা নিয়ে সমালোচনা তৈরি হওয়ার পরেই আলিয়ার এই বক্তব্য সামনে এলো।

    নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন আলিয়া। 

    অভিনেত্রী লেখেন, ‘গত কয়েকটা দিন আমার হৃদয় বারবার ভেঙেছে, আবার নতুন আশায় ভরে উঠেছে। যে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছে—তাদের প্রত্যেকের পেছনে লুকিয়ে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অজস্র ত্যাগের গল্প। তারা কেবল নিজেদের প্রতিনিধি নয়, তারা তাদেরও প্রতিনিধিত্ব করছে যারা তাদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতের পথকে মসৃণ করছে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও যোগ করেন, ‘তাদের এই সাহস আমাকে অভিভূত করে। তাদের এই সংকল্প যেন আমাদের সামনে তুলে ধরা একটি আয়না, যা আমাদের প্রশ্ন করে—আমরা কি সত্যিই সেই তরুণ প্রজন্মের কথা শুনছি, যারা আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে? শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদেরই। জয় হিন্দ।’ 

    এদিকে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হতেই অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না! প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। 

    আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এটি আমাদের শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। যারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ 

    বিনোদন ডেস্ক

  • ‘তুম্বাড ২’ তে যোগ দিলেন আলিয়া, নতুন অধ্যায়ের ঘোষণা সোহম শাহের

    বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুম্বাড ২’ এ যুক্ত হলেন আলিয়া ভাট। মঙ্গলবার (১৪ জুলাই) অভিনেতা ও প্রযোজক সোহম শাহ সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

    ইনস্টাগ্রামে আলিয়ার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন সোহম শাহ। ছবিতে দুজনকেই কালো পোশাকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, নতুন একটি অধ্যায়ের সূচনা। তুম্বাড ২-এ স্বাগতম, আলিয়া ভাট। দেখা হবে প্রেক্ষাগৃহে।

    কয়েক মাস আগে নির্মাতারা ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুম্বাড ২’। মুক্তির তারিখ ঘোষণার আগে একটি মোশন পোস্টার এবং রহস্যঘেরা কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট প্রকাশ করে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করা হয়েছিল।

    এর আগে সিনেমার পোস্টার শেয়ার করে সোহম শাহ লিখেছিলেন, পাপে ভরা অতীত, অশনি সংকেতময় ভবিষ্যৎ। লোভের উত্তরাধিকার আবারও জেগে উঠছে। সেই বার্তার মাধ্যমে তিনি সিক্যুয়েলের রহস্যময় আবহের ইঙ্গিত দেন।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহম শাহ বলেন, তুম্বাড সবসময়ই আমার কাছে বিশেষ একটি প্রকল্প। ‘তুম্বাড ২’-এর মাধ্যমে আমরা সেই জগতকে আরও গভীর ও বিস্তৃতভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। আগের সিনেমার পৌরাণিক আবহ ও রহস্য বজায় রেখেই নতুন গল্প ও নতুন মাত্রা যোগ করা হয়েছে। দর্শকদের কাছে এটি যেমন পরিচিত মনে হবে, তেমনি নতুন অভিজ্ঞতাও দেবে।

    ‘তুম্বাড ২’ পরিচালনা করছেন আদেশ প্রসাদ। সোহম শাহ ফিল্মস ও পেন স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিবেশন করবে পেন মারুধর। ছবিতে আলিয়া ভাট ও সোহম শাহর পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

    ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘তুম্বাড’ সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় কিস্তিতে আলিয়া ভাটের অন্তর্ভুক্তি সিনেমাপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • আলিয়া ভাটের শেষ ৫ সিনেমার আয় কত?

    ‘আলফা’ সিনেমা দিয়ে আবার অ্যাকশন অবতারে ফিরেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার সমালোচকদের একাংশ গল্প নিয়ে প্রশ্ন তুললেও সিনেমাটি প্রথম দিনে প্রায় ৯ কোটি রুপি আয় করেছে। তবে অভিনেত্রীর ক্যারিয়ারে এর আগে এমন একাধিক সিনেমা রয়েছে, যেগুলো আরও বড় ওপেনিং বক্স অফিস বাজিমাত করেছে। 

    বর্তমানে আলিয়া ভাট তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলফা’ ঘিরে খবরের শিরোনামে রয়েছেন। এ সিনেমায় তাকে এক গুপ্তচরের চরিত্রে দুর্দান্ত অ্যাকশনে অভিনয় করতে দেখা গেছে। যদিও সমালোচকদের একাংশের মতে, সিনেমার গল্প কিছুটা দুর্বল। কিন্তু অভিনেত্রী অ্যাকশন দৃশ্য সিনেমাপ্রেমী দর্শকদের চমকে দিয়েছে। 

    ‘আলফা’ সিনেমা মুক্তির প্রথম দিনেই প্রায় ৯ কোটি রুপির নেট কালেকশন করেছে। অভিনেত্রীর সিনেমাগুলো বরাবরই স্থিতিশীল ওপেনিং পেয়ে এসেছে। তার শেষ ১০টি সিনেমার প্রথম দিনের আয়ের দিকে তাকালে দেখা যায়, কোথাও ৭৫ কোটির গণ্ডিও ছাড়িয়েছে প্রথম দিনের সংগ্রহ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, আলিয়া ভাটের সাম্প্রতিক সিনেমাগুলোর প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ।

    ১. জিগরা সিনেমা

    সাম্প্রতিক কয়েকটি সিনেমায় অভিনেত্রী আলিয়া ভাট খুব একটা উল্লেখযোগ্য ছাপ ফেলতে পারেননি। শেষবার তাকে দেখা গেছে, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিগরা’ সিনেমায়। সেই সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালক করণ জোহরের সঙ্গে সহ-প্রযোজক হিসেবেও কাজ করেছিলেন তিনি। মুক্তির প্রথম দিন ‘জিগরা’ ৪.৫৫ কোটি রুপির নেট কালেকশন করেছিল। বক্স অফিসে সিনেমাটি ফ্লপ প্রমাণিত হয়। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ছিল ৫৬.৯৩ কোটি রুপি এবং শুধু ভারতে নেট কালেকশন ছিল ৩১ কোটি রুপিা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২. ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ 

    ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাপ্রেমী দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল। এ সিনেমাটি প্রথম দিন বক্স অফিসে ১১ কোটিরও বেশি রুপির নেট কালেকশন দিয়ে যাত্রা শুরু করে। পরে এ সিনেমাটির মোট নেট আয় ১৫৩ কোটিরও বেশি হয়। বক্স অফিসে এটি সুপারহিট প্রমাণিত হয়।

    ৩. ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’

    ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি আলিয়া ভাটের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমাটি মুক্তির প্রথম দিন ১০ কোটিরও বেশি রুপির নেট কালেকশন হয়। পরে সিনেমাটির মোট নেট আয় দাঁড়ায় ১৩২ কোটি রুপি। এ সিনেমায় আলিয়া ভাটের অভিনয় দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল এবং বক্স অফিসেও সিনেমাটি সফল হয়।

    ৪. ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা

    ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গিয়েছিল রণবীর কাপুরের বিপরীতে। বড় বাজেটের এ সিনেমাটি মুক্তির প্রথম দিন ৩৬ কোটি রুপির নেট কালেকশন হয়। পরে এ সিনেমাটির মোট নেট আয় হয় ২৬৭ কোটি রুপি। বক্স অফিসে সিনেমাটি হিটের তকমা পেয়েছিল।

    ৫. আরআরআর

    এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমা মূলত জুনিয়র এনটিআর ও রামচরণের সিনেমা ছিল। সেই সিনেমায় আলিয়া ভাট একটি ছোট্ট, কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। বিশ্বজুড়ে সিনেমাটি আলাদা পরিচিতি তৈরি করে এবং অস্কারও জিতে নেয়। সব ভাষা মিলিয়ে মুক্তির প্রথম দিন ‘আরআরআর’ সিনেমা ১৩৩ কোটি রুপির নেট কালেকশন হয়। এ সিনেমাটির মোট নেট আয় হয় ৭৮২ কোটি রুপিরও বেশি।

    বিনোদন ডেস্ক

  • দীপিকার প্রজেক্টে নিজের জায়গা পাকা করে নিলেন আলিয়া

    ২০২৪ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’।বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন, দক্ষিণী মেগাস্টার কমল হাসান থেকে শুরু করে সুপারস্টার প্রভাস, দীপিকা পাডুকোনের মতো তাবত তারকাখচিত এ সিনেমা হিন্দি ও দক্ষিণী বলয়ের পাশাপাশি আন্তর্জাতিকমহলেও দাপিয়ে ব্যবসা করেছিল। 

    তবে সিক্যুয়েল নিয়ে মহাবিপাকে পড়েন নির্মাতারা। কারণ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছেড়ে যাওয়া ‘কল্কি ২’তে ‘সুমতি’ চরিত্রের হাল কে ধরবেন? এ নিয়ে সন্দিহান প্রযোজক-পরিচালকরা। যদিও  ২০২৫ সালে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু ‘দেশিগার্ল’খ্যাত অভিনেত্রীর মতো হলিউড ফেরত গ্লোবাল আইকনিককে কাস্ট করা কি এতই সহজ? 

    অতঃপর ‘কল্কি’ সিক্যুয়েলের জন্য অগত্যা নির্মাতারা আলিয়া ভাটের শরণাপন্ন হন। এবার সেই জল্পনাযজ্ঞে প্রভাস-আলিয়া দুজনেই। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 

    অতঃপর অভিনেত্রীকে টেক্কা দিতে নায়িকার খোঁজে ডাক পড়ে এ মুহূর্তের সব থেকে চর্চিত ‘গ্লোবাল আইকন’ প্রিয়াংকা চোপড়ার। তবে ‘দেশিগার্ল’ নাকি দীপিকাকে ১০ গোল দিয়ে চড়া দাম হাঁকিয়েছিলেন। এবার আলিয়া ভাটেই ভরসা খুঁজে পেলেন ‘কল্কি’ নির্মাতারা!

    সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার ঝলক দেখে মুগ্ধ প্রভাস। যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’র ঝলকে তুখোড় অ্যাকশন অবতারে তাক লাগিয়েছেন কাপুরবধূ। মারপিটের মারপ্যাঁচে রীতিমতো এমন কাঁপন ধরিয়েছেন যে, আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ খোদ বলিউডের ‘আলফা মেল’রাও। সেই তালিকায় এবার যোগ দিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। সিনেমার ট্রেলার শেয়ার করে নিয়ে আলিয়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। 

    প্রভাস বলেন ‘আলফা’ সিনেমার ট্রেলার চমৎকার হয়েছে। ভীষণ আশাব্যঞ্জক। শুক্রবার (৩ জুলাই) রিলিজের প্রাক্কালে জন্য আলিয়া, যশরাজ ফিল্মস এবং পুরো টিমকে অসংখ্য শুভেচ্ছা। 

    পালটা দক্ষিণী তারকাকে ধন্যবাদ জানিয়ে ‘সূর্য’ ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর সেই পরিপ্রেক্ষিতে  সিনেমাপ্রেমীদের ধারণা— ‘কল্কি ২’-তে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন আলিয়া ভাট। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ছয় হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতির চরিত্রে বাজিমাত করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

    ‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করেন দীপিকা অভিনীত ‘সুমতি’র চরিত্র। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার ওপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। সুমতির গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার, যা দেখে দর্শকরাও রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসিয়ে দেন। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় সেই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন। পরে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং শুরু করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • কোন ৫ জিনিস ছাড়া বাড়ি থেকে বের হন না আলিয়া ভাট

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মেকআপ ছাড়াও তার প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও চকচকে ত্বকের জন্য বিশেষভাবে পরিচিত। নিজের ভ্যানিটি ব্যাগে রাখা ও বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যবহার করা পাঁচটি অপরিহার্য প্রসাধনী এবং সামগ্রীর কথা তিনি নিজেই প্রকাশ করেছেন। আর সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই অভিনেত্রী ত্বক ভালো রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করে থাকেন। ত্বকের পরিচর্যা নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। সম্প্রতি এক ভিডিওতে আলিয়া ভাট বলেছেন— ত্বক পরিচর্যার কোন পাঁচ প্রসাধন সামগ্রী তার ব্যাগে সব সময় থাকে।

    জেড রোলার বা মাসাজার আলিয়া ভাটের ত্বক পরিচর্যার প্রথম ধাপ। তিনি চোয়াল ও হনুর উঁচু হাড় বরাবর এটি ব্যবহার করে থাকেন। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং মুখের ক্লান্তি ও ফোলাভাব দূর করতে দারুণ কাজ করে।

    অভিনেত্রী হয়েও আলিয়া ভাট চড়া মেকআপ করতে একেবারেই পছন্দ করেন না। সিনেমার প্রচার হোক কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবখানে আলিয়াকে অল্প মেকআপেই দেখা যায়। তিনি অতিরিক্ত মেকআপ করার বদলে ত্বক পরিচর্চার ওপর গুরুত্ব দিয়ে এসেছেন বারবার। 

    অভিনেত্রী ত্বক ভালো রাখার জন্য অনিয়মিত ঘুম এবং কাজের ব্যস্ততার ক্লান্তি যেন চোখেমুখে না পড়ে, সে জন্য তিনি নিয়মিত চোখের নিচে আই ক্রিম ব্যবহার করে থাকেন। এটি ডার্ক সার্কেল ও বলিরেখা দূর করতে সাহায্য করে।

    চলুন জেনে নেওয়া যাক, কোন পাঁচ প্রসাধনী আলিয়া ভাট সঙ্গে রাখেন—

    ১. জেড রোলার বা মাসাজার

    আলিয়ার ত্বক পরিচর্যার রুটিনের প্রথম ধাপ হলো হনুর উঁচু হাড় ও চোয়ালের রেখা বরাবর জেড রোলার ব্যবহার করা। এটি ত্বককে শান্ত করতে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং মুখের ক্লান্তি ভাব দূর করতে সাহায্য করে থাকে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২. আই ক্রিম

    কাজের ব্যস্ততার কারণে মাঝেমধ্যেই অভিনেত্রীর ঘুমে ব্যাঘাত ঘটে। তবু আলিয়া ভাটের চোখের নিচে কালো দাগ বা বলিরেখা দেখা যায় না। এর কারণ অভিনেতী নিয়মিত আই ক্রিম ব্যবহার করে থাকেন।

    ৩. নিয়াসিনামাইড ড্রপস

    বলিরেখা এড়াতে এবং ত্বকে জেল্লা আনার জন্য আলিয়া ভাট নিয়াসিনামাইডকে গুরুত্ব দিয়েছেন। এটি ত্বককে পুনরুজ্জীবিত ও আর্দ্র রাখতেও সাহায্য করে থাকে। ভিডিওতে অভিনেত্রীকে ওয়াটারমেলন গ্লো নিয়াসিনামাইড ড্রপস প্রয়োগ করতে দেখা গেছে।

    ৪. ময়েশ্চারাইজার

    ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভোলেন না আলিয়া ভাট। দীর্ঘ সময় ধরে শুটিংয়ে থাকলেও ত্বককে আর্দ্র ও সতেজ রাখতে তিনি বেশ কয়েকবার ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। শুধু মুখেই নয়, ঘাড়, গলা ও হাতেও ময়েশ্চারাইজার ব্যবহার করেন।

    ৫. সানস্ক্রিন

    এ প্রসাধনীটি ছাড়া আলিয়া বাড়ি থেকে বের হন না। শুধু বাইরে বেরোলেই নয়, শুটিং ফ্লোরে থাকাকালীনও বারবার তিনি সানস্ক্রিন ব্যবহার করে থাকেন।

     

    বিনোদন ডেস্ক

  • দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে আলিয়ার নতুন রেকর্ড

    যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সিনেমা ‘আলফা’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অ্যাকশনধর্মী এই ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় স্পাই চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। তবে সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় এসেছে এর অভিনয়শিল্পীদের পারিশ্রমিক। আর সেই তালিকায় শীর্ষে উঠে নতুন নজির গড়েছেন আলিয়া।

    ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘আলফা’ ছবিতে অভিনয়ের জন্য আলিয়া ভাট নিয়েছেন ২৫ কোটি রুপি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে গেছেন।

    একসময় বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে ক্যাটরিনা কাইফও বেশ কিছুদিন ধরে বড় পর্দায় নিয়মিত নন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা প্রতি ছবিতে প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর ‘কল্কি ২৮৯৮ এডি’খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি।

    ‘আলফা’ ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর নতুন উদ্যমে ক্যারিয়ার এগিয়ে নেওয়া এই অভিনেতা ছবিটির জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

    এ ছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের মাধ্যমেই বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী ‘আলফা’র জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে (ক্যামিও) দেখা যাবে হৃতিক রোশনকে। তবে এই উপস্থিতির জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, তা প্রকাশ করা হয়নি।

    এদিকে অ্যাকশনধর্মী চরিত্রে আলিয়া ভাটকে দেখা যাবে—এমন খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, এমন শক্তিশালী অ্যাকশন চরিত্রে আলিয়াকে মানাবে না। তবে নির্মাতারা ছবিটির সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী।

    ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কাপুর ও হৃতিক রোশনের উপস্থিতিতে নির্মিত ‘আলফা’ আগামী ৩ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যতম বড় আয়োজন হিসেবে সিনেমাটিকে বিবেচনা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা আউট আলিয়া ইন

    ২০২৪ বক্স অফিসে সাফল্য অর্জন করেছিল সিনেমা ‘কল্কি 2898 এডি’। বলিউডের শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন থেকে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও দীপিকা পাডুকোনের মতো তারকাদের দাপুটে অভিনয়ে ঝড় তুলেছিল বড়পর্দায়। গর্ভাবস্থায় বডিকন কালো গাউনে সিনেমা প্রচারে দীপিকার উপস্থিতি আজও ভোলেননি সিনেমাপ্রেমীরা। 

    প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে জল্পনার সূত্রপাত হয়। প্রাথমকিভাবে দীপিকা পাড়ুকোনের নাম শোনা গেলেও আট ঘণ্টা শিফট বিতর্কের পর ‘কল্কি ২’ থেকে ছাঁটাই হয় পর্দার ‘সুমতি’ অভিনেত্রী  দীপিকার নাম। যদিও এ প্রসঙ্গে আজ পর্যন্ত রণবীর-ঘরনি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে নতুন খবর হচ্ছে, দীপিকার পরিবর্তে দেখা যতে পারে ‘আলফা’ অভিনেত্রী আলিয়া ভাটকে।

    নির্মাতারা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানাননি। তবে জল্পনা সত্যি হলে প্রভাস ও নাগ অশ্বিনের সঙ্গে এটাই হবে আলিয়া ভাটের প্রথম কাজ। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আলিয়া ইতোমধ্যে শুটিং শুরু করেছেন। হায়দরাবাদে পাঁচ দিনের শুটিংও সেরে ফেলেছেন তিনি। 

    যদিও প্রথমে শোনা গিয়েছিল, দীপিকা পাড়ুকোন অভিনীত সুমতি চরিত্রে অভিনয় করবেন, যিনি কল্কির মা। বলিউডের ‘আলফা মেল’দের টেক্কা দিয়ে ধুরন্ধর গতিতেই ছুটে চলেছেন আলিয়া তা বলাই বাহুল্য।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘কল্কি ২’ সিনেমায় সম্পূর্ণ ভিন্ন  এবং  গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন কাপুর-বধূ। দীপিকা ‘কল্কি’ থেকে সরে যাওয়ার পর সুমতির চরিত্রের জন্য সাই পল্লবীর নাম নিয়েও একটা চর্চা চলছে তা বললে অত্যুক্তি হবে না। একাধিক প্রতিবেদন অনুযায়ী, দ্রুত সিনেমার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেতে পরে কল্কির দ্বিতীয় ভাগ। তবে নির্দিষ্ট তারিখ প্রসঙ্গে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

    এ মুহূর্তে ‘আলফা’র প্রচারে ব্যস্ত আছেন অভিনেত্রী আলিয়া ভাট। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মহেশকন্যার নতুন সিনেমা। প্রসঙ্গত, ২০২৫ সালজুড়ে ‘কল্কি ২’ সিনেমার কাস্টিং নিয়ে কম জলঘোলা হয়নি! কখনো দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে অপেশাদারত্বের অভিযোগ তুলেছেন দক্ষিণী সিনে নির্মাতারা, তো কখনো বা আবার প্রিয়াংকা চোপড়ার অভিনয়ের প্রস্তাব নাকচের গুঞ্জনে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে ‘কল্কি’র সিক্যুয়েল। এককথায়, ‘কল্কি ২’ নিয়ে বলিউড বনাম দক্ষিণের দড়ি টানাটানি হয়েছে! যাবতীয় বিতর্ক সরিয়ে ফেব্রুয়ারিতে সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন পরিচালক নাগ অশ্বীন।

    বিনোদন ডেস্ক

  • ‘সবার সব কথা বিশ্বাস করলে হয় না’— আলিয়াকে ঘিরে বিতর্কে শহীদ কাপুর

    বলিউড অভিনেতা শহীদ কাপুর বলেছেন, অন্যের কথায় সহজে প্রভাবিত হওয়া উচিত নয় এবং নিজে প্রত্যক্ষ না করা পর্যন্ত কোনো তথ্য বিশ্বাস করার পক্ষপাতী নন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়ার সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন অভিনেতা।

    দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শহীদ কাপুর জানান, তিনি নিজেকে নিরাপত্তাহীনতায় ভোগা মানুষ মনে করেন না। তবে বিনোদন জগতের মতো প্রতিযোগিতাপূর্ণ অঙ্গনে সাফল্য ও ব্যর্থতার চাপের কারণে অনেক সময় শিল্পীরা অনিশ্চয়তা বা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন বলে তিনি স্বীকার করেন।

    এ সময় শহীদ বলেন, ‘আমি যদি নিজে কোনো ঘটনা না দেখি বা সেখানে উপস্থিত না থাকি, তাহলে ব্যক্তিগতভাবে কারও কথা সহজে বিশ্বাস করি না।’

    তিনি আরও বলেন, ‘আমি সবকিছুই কিছুটা সন্দেহের চোখে দেখি এবং আমার মনে হয় এটি আমার জন্য ইতিবাচক হয়েছে। কারণ মানুষ যখন বুঝতে পারে যে আপনি তাদের কথা সহজেই বিশ্বাস করছেন, তখন তারা আপনাকে প্রভাবিত করার সুযোগ পেয়ে যায়।’

    শহীদের মতে, সব কথা যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয়। তিনি বলেন, ‘আমরা এমন একটি অবস্থানে আছি, যেখানে আমাদের দৃষ্টিভঙ্গি বা মতামত অন্যদের দ্বারা প্রভাবিত হলে সেটি নানা উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।’

    বর্তমান সময়ে সামাজিক মাধ্যম ও জনমতের চাপ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এখন অনেক কথা বলা হয়, অনেক মতামত তৈরি হয়। এসব সামলানোর চাপ অনেক সময় মানুষকে কাবু করে ফেলতে পারে। আমার মনে হয়, নিজের মতো থাকাই সবচেয়ে ভালো।’

    তিনি আরও বলেন, একসময় মানুষ নিজেদের সম্পর্কে অন্যদের ধারণা নিয়ন্ত্রণ করার চেষ্টা করত, কিন্তু এখন সেই বাস্তবতা বদলে গেছে। শিল্পীদের উচিত নিজেদের দুর্বলতা বা অসম্পূর্ণতাকে আড়াল না করে স্বাভাবিকভাবে তুলে ধরা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘মানুষকে দেখতে দিন আপনি আসলে কে। কিন্তু যদি তারা মনে করে আপনি ইচ্ছাকৃতভাবে তাদের প্রভাবিত করার চেষ্টা করছেন, তখনই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। খ্যাতি ও অর্থের পাশাপাশি এই পেশার নেতিবাচক দিকও রয়েছে, আর এভাবেই জীবন অনেক সময় ভারসাম্য তৈরি করে,’ বলেন শহীদ।

    সাক্ষাৎকারে অনুপমা চোপড়াও একটি বিতর্কিত দাবি করেন। তিনি জানান, কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের সাক্ষাৎকার নেওয়ার পর অভিনেত্রীকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলিং ও নেতিবাচক প্রচারণা তিনি প্রত্যক্ষ করেছেন।

    অনুপমার দাবি, চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক নির্ভরযোগ্য সূত্র তাকে জানিয়েছে যে, কানে আলিয়া ভাটের উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচকতার একটি অংশ পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে পরিচালিত হয়েছিল।

    তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি তিনি।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-আলিয়াকে কেন আনফলো করলেন করণ জোহর

    ইনস্টাগ্রামে একাধিক বলিউড তারকাকে আনফলো করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর। শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খানসহ বেশ কয়েকজন পরিচিত মুখকে তার ফলোয়িং তালিকা থেকে সরিয়ে দেওয়ার পর সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

    তবে এ নিয়ে কোনো বিতর্ক বা ভুল বোঝাবুঝির সুযোগ না রেখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন করণ। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনো টানাপোড়েন জড়িত নয়।

    বরং সামাজিক মাধ্যমের ব্যবহার সীমিত করে মানসিক প্রশান্তি অর্জন এবং বাস্তব জীবনে আরও বেশি মনোযোগ দেওয়ার উদ্দেশ্যেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। ডিজিটাল ডিটক্সের অংশ হিসেবে তিনি ধীরে ধীরে নিজের ফলোয়িং তালিকা সংক্ষিপ্ত করছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    করণের আনফলো করা তারকাদের তালিকায় রয়েছেন অনন্যা পান্ডে, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান এবং ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। এর ফলে বর্তমানে তার ফলো করা অ্যাকাউন্টের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৮টি। তবে সবার নজর কেড়েছে আরেকটি বিষয়—তিনি এখনও প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করছেন, যা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

    বিভিন্ন জল্পনার জবাবে করণ বলেন, কারও সঙ্গে তার কোনো বিরোধ বা মনোমালিন্য নেই। বরং ডিজিটাল জগতে কম সময় ব্যয় করে নিজের জীবন, কাজ এবং মানসিক সুস্থতার দিকে বেশি মনোযোগ দিতেই তিনি এই পরিবর্তন এনেছেন।

    প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ চলচ্চিত্র পরিচালনার পর থেকে করণ জোহরকে আর পরিচালকের ভূমিকায় দেখা যায়নি। তবে প্রযোজক হিসেবে তিনি সক্রিয় রয়েছেন এবং তার প্রযোজনা প্রতিষ্ঠানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘চাঁদ মেরা দিল’ দর্শকদের নজর কাড়ছে।

    বিনোদন ডেস্ক

  • আলিয়াকে ট্রল করা নিয়ে ক্ষোভ প্রকাশ আমিশার

    সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার সময় পাপারাজ্জিরা বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ‘উপেক্ষা’ করেছেন বলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের দাবি। এ ঘটনায় ট্রলিংয়ের শিকার হন অভিনেত্রী। যদিও অনেকেই আলিয়া ভাটকে সমর্থন করেছেন। এবার অভিনেত্রীর পাশে দাঁড়ালেন আরেক অভিনেত্রী আমিশা প্যাটেল। তারকাদের ট্রলিং করা নিয়ে সমালোচনা  করেছেন তিনি।

    রোববার (১৭ মে) সামাজিক মাধ্যম এক্সে ঐক্যের অভাব নিয়ে একটি পোস্ট শেয়ার করেন আমিশা  প্যাটেল। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে, আমাদের ভারতীয় মানসিকতাই এখন অন্যদের হেয় করার দিকে ঝুঁকে পড়েছে। আমরা নিজেদের এক জাতি এবং ঐক্যবদ্ধ বলি— কিন্তু আমরা কি আসলেই তাই?

    সামাজিক মাধ্যমে ভারতীয় অভিনেতাদের টার্গেট করা হয় উল্লেখ করে আমিশা প্যাটেল বলেন, হলিউড তারকারা তাদের দেশে নিজেদের মানুষের দ্বারা যতটা ট্রলড হন, তার থেকেও বেশি ট্রলড হন ভারতের অভিনেতারা আমাদের নিজেদের মানুষের কাছ থেকে, যা অত্যন্ত দুঃখজনক! 

    তিনি বলেন, বড় কোনো অনুষ্ঠানে একজন ভারতীয় তারকার চেহারা বা পোশাক যাই হোক না কেন, দুঃখজনকভাবে তারা নিজেদের মানুষেরই টার্গেটে পরিণত হন, কী লজ্জার কথা!

    আমিশা প্যাটেলের পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই বেশ কিছু ভক্ত-অনুরাগী বুঝতে পারেন, আমিশা সম্ভবত কান উৎসবে অংশগ্রহণের পর আলিয়া ভাটের ট্রল হওয়ার ঘটনাটির কথাই উল্লেখ করেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে আলিয়া ভাট যখন সামাজিক মাধ্যমে তার কান চলচ্চিত্র উৎসবের একটি লুক পোস্ট করেছিলেন, ঠিক সেই সময় এক নেটিজেন একটি হাসির ইমোজিসহ মন্তব্য করেছিলেন— ‘কী দুঃখের কথা, আপনাকে কেউ খেয়ালই করেনি।’ 

    তবে আলিয়া ভাট মার্জিতভাবে সেই মন্তব্যের জবাব দেন এবং লিখেছিলেন—‘দুঃখ কেন ডিয়ার? আপনি তো আমাকে খেয়াল করেছেন।’ তার এই উত্তরটি দ্রুত ভাইরাল হলে অনেকেই ট্রলিং সামলানোর জন্য অভিনেত্রীর প্রশংসা করেন।

    অন্যদিকে আলিয়া ভাটের মা সোনি রাজদানও তার মেয়েকে নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচকতার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ভাবনা প্রকাশ করে এক পোস্টে সোনি রাজদান লিখেছেন— ‘সোশ্যাল মিডিয়া অনেক কিছুতে পরিপূর্ণ, ভালোবাসা, তথ্য, বিনোদন এবং… প্রচুর ঘৃণা। আর অন্য সব কিছুর চেয়ে বড় কথা হলো— এটি সমাজ সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। এর ফলে একটি অত্যন্ত আকর্ষণীয় সমাজতাত্ত্বিক আলোচনা শুরু হতে পারে এবং আগামী বহু বছর ধরে তা নিয়ে আলোচনা ও গবেষণা চলতে পারে।

    বিনোদন ডেস্ক