Tag: আলিয়া ভাট

  • কানে আলিয়াকে কেউ পাত্তা দেননি, মোক্ষম জবাব অভিনেত্রীর

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট চলতি বছরের কান উৎসবে হাজির হয়েছিলেন। কানের লালগালিচায় তিনি নাকি পাত্তা পাননি— সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন সমালোচনা ভাইরাল হয়েছে। অনেকে এ নিয়ে অভিনেত্রীকে খোঁচা দিতেও ছাড়েননি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরেও কটু কথা বলতে ছাড়েননি নেটিজেনরা। কানে উপস্থিতিতে যখন তাকে কটাক্ষ করা হচ্ছিল, ঠিক তখনই একটি মন্তব্যের উত্তরে আলিয়া ভাটের সংযত প্রতিক্রিয়াই এখন ভাইরাল হয়ে পড়ে। 

    সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের কাস্টম আইভরি সিল্ক শাড়ি ও গাউনের লুক নিয়ে একটি রিল পোস্ট করেন আলিয়া ভাট। সেই পোস্টে এক নেটিজেন হাসির ইমোজি দিয়ে লিখেছেন— কী দুঃখজনক, কেউ তোমাকে খেয়ালই করেনি। এর উত্তরে আলিয়া লিখেছেন— দুঃখ কেন? তুমি তো আমাকে খেয়াল করেছ।

    আলিয়া ভাটের এমন উত্তরের পর ভক্ত-অনুরাগীরা তাকে প্রশংসায় ভাসান। কেউ লিখেছেন— এ কারণেই মানুষ হিংসা করছে। কারণ প্রতিটি লুকেই দারুণ ছিল। আরেক নেটিজেন লিখেছেন—আউটফিট আর রিপ্লাই— দুটিই অসাধারণ। অন্য আরেক নেটিজেন লিখেছেন— ভদ্রভাবেই দারুণ জবাব দিলেন।

    কানের লালগালিচায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলিয়াকে আমলে না নেওয়ায় যখন নেটদুনিয়া মগ্ন, ঠিক তখনই বলি ইন্ডাস্ট্রির সতীর্থ তার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অ্যালি গোনি ও রাহুল বৈদ্য। 

    আলিয়া ভাটকে সামাজিক মাধ্যমে কটাক্ষের জবাবে সরব অ্যালি গোনি দুঃখ প্রকাশ করে লিখেছেন— এটা সত্যিই অত্যন্ত দুঃখজনক। একজন মানুষ যখন কঠোর পরিশ্রম করে ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন, ঠিক তখনই তাকে ঘিরেই সমালোচনা! আলিয়া ভাট এমন এক জায়গায় পৌঁছেছেন, যেটা অনেকেই শুধু স্বপ্ন দেখেন। 

    তিনি বলেন, কান চলচ্চিত্র উৎসবে আলিয়া যেভাবে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও গর্বের সঙ্গে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। উপহাস না করে আমাদের উচিত— এমন মানুষকে সম্মান ও সমর্থন করা, যারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে সমালোচকদের উদ্দেশে ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল লিখেছেন— যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই, তারাই রাতারাতি ফ্যাশন ক্রিটিক এবং কানের বিশ্লেষক হয়ে উঠেছেন। তিনি বলেন, আলিয়া তো আন্তর্জাতিক মঞ্চে ভারতকে উপস্থাপন করছেন। আত্মবিশ্বাসের সঙ্গে তার উপস্থিতি সত্যিই অসাধারণ। সবসময় আওয়াজ তুলে নিজের মূল্যবোধ প্রমাণ করা যায় না।

    এ অভিনেতা বলেন, প্রকৃত তারকারা কখনো কারও অ্যাটেনশন ভিক্ষা করে না, সেটা অর্জন করে নেয়। কারও সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে সাময়িক আনন্দ বা সাফল্য পাওয়া যায়, সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। বিশ্বমঞ্চে ভারতীয়দের নিন্দা না করে তাদের সাফল্য উদযাপন করা উচিত।

    এদিকে আলিয়া ভাটের পাশে দাঁড়িয়েছেন তার শাশুড়ি নীতু কাপুর। ট্রলের মধ্যেই পুত্রবধূর প্রশংসায় শাশুড়িমা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়ার কান লুকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন—  ‘পারফেকশন’। 

    বিনোদন ডেস্ক

  • আলিয়ার সঙ্গে শাশুড়ির কেমন সমীকরণ, জানালেন নীতু

    বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ের প্রায় চার বছর হতে চলল। এখন শ্বশুরবাড়িতে শাশুড়ি ও ননদকে সঙ্গে নিয়ে একবাড়িতেই আছেন আলিয়া ভাট। তবে ভবনের ফ্লোর আলাদা। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাশুড়ি নীতু বলেন, আলিয়ার সঙ্গে তার প্রায় সময়েই ঝগড়া লেগে থাকে। তবে এক বাড়িতে থাকলেও তিনি ছেলে-বউমার সংসারে দখলদারি করেন না। 

    এমনকি তাদের ঘরেও কোনো সময় ঢোকেন না। নীতু বলেন, আমি ওদের গোপনীয়তাকে সম্মান করি। আমি যখন-তখন ওদের ঘরে ঢুকে পড়ি না। রাহা যখন সময় পায়, আমার কাছে আসে। আমি নিজে থেকে যাই না। ছেলেমেয়েদের বিয়ে হয়ে গেলে তাদের নিজেদের মতো ছেড়ে দিতে হয়। মেয়ে ঋদ্ধিমার বিয়ের পর ঋষিজিকেও এটাই বলেছিলাম যে, মেয়েকে যেন যখন-তখন ফোন না করে বসেন। কিন্তু ঋষিজি শোনেননি। তিনি জেদি ছিলেন। কিন্তু আমি ছেলে-বউমার সংসারে অযাচিতভাবে ঢুকে পড়তে চাই না।

    রাহার বাবা-মা রণবীর-আলিয়া। নীতু বলেন, মা হিসাবে আলিয়া বড্ড কড়া। মেয়ে মাকে বড্ড ভয় পায়। আলিয়া রাহাকে চকলেট খেতে দেয় না, টিভি দেখতে দেয় না। অনেক বিধিনিষেধ করেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যদিও আলিয়া ভাট মেয়েকে সব ঠিক জিনিসই শেখাচ্ছে, ঠিক শিক্ষা দিচ্ছে। তবু ঠাকুরমা হিসাবে আমার তো ইচ্ছা করে ওকে একটু মিষ্টি খাওয়াই, চকলেট দিই। আলিয়ার সেটা পছন্দ নয় বলে জানান নীতু কাপুর। ও খালি বলবে— চিনি খাওয়া ঠিক না। তাই আমাদের ঝগড়া চলতেই থাকে। এর পাশাপাশি নীতু আরও বলেন, ছেলে রণবীর অবশ্য রাহার বন্ধুর মতো। দুজনে একে অপরের সঙ্গে খেলাধুলা করে সময় কাটায়।

    বিনোদন ডেস্ক

  • কানের রেড কার্পেটে আলিয়া ভাটকে ‘উপেক্ষা’র ভিডিও ভাইরাল

    কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে রেড কার্পেটে আলো ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। 

    তামারা র‌্যালফের ডিজাইন করা মনোমুগ্ধকর ব্লাশ-টোনড বডি-হাগিং গাউনে তার উপস্থিতি ছিল এক কথায় অনবদ্য। তবে আলিয়ার এই গ্ল্যামারাস উপস্থিতিকে ছাপিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিতর্কিত ভিডিও। 

    সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলিয়া যখন রেড কার্পেটে পোজ দিচ্ছিলেন, তখন একদল আলোকচিত্রীকে তাদের ক্যামেরা নামিয়ে রাখতে দেখা যায়। এমনকি অভিনেত্রী হাসিমুখে হাত নাড়লেও অনেক পাপারাজ্জিই সেদিকে ভ্রুক্ষেপ করছিলেন না।

    এই ভিডিওটি দ্রুত ভাইরাল হলে নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে নিয়ে ট্রল শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশনে একজন লিখেছেন, ‘খুবই বিব্রতকর! কান একটি বৈশ্বিক মঞ্চ, অথচ তাকে কেউ চিনতেই পারছে না। কেউ তার দিকে ক্যামেরাও তাক করেনি। তিনি কার দিকে তাকিয়ে হাত নাড়ছেন? তার মধ্যে ব্যক্তিত্বের অভাব স্পষ্ট।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কট্টর সমালোচকদের কেউ কেউ আলিয়ার এই মুহূর্তটিকে ‘অস্বস্তিকর’ বলে অভিহিত করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি এমনভাবে হাত নাড়ছেন যেন তিনিই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, অথচ ক্যামেরাম্যানরা সব এয়ারপ্লেন মোডে আছেন!’ 

    আবার কেউ কেউ তার আমন্ত্রণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। 

    তবে আলিয়ার ভক্ত এবং সমর্থকদের সংখ্যাও কম নয়। অনেক নেটিজেন এই সংকীর্ণ মানসিকতার সমালোচনা করে বলেছেন, ভারতীয়রাই অন্য ভারতীয়দের সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। 

    আলিয়াকে সমর্থন জানিয়ে একজন লিখেছেন, ‘সবাই ভুলে যাচ্ছেন যে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন। শাহরুখ খানকেও আপনারা একসময় এভাবে ট্রল করেছিলেন।’

    অন্যদিকে খ্যাতনামা আন্তর্জাতিক আলোকচিত্রী গ্রেগ মার্টিন আলিয়ার সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাকে ধন্যবাদ জানিয়েছেন, যা প্রমাণ করে যে আন্তর্জাতিক মহলেও এই অভিনেত্রীর যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। আলিয়ার পক্ষ নিয়ে আরেক ভক্ত লিখেছেন, ‘আলোকচিত্রীরা তার ছবি তুলছেন কিনা তা বড় কথা নয়। বড় কথা হলো তিনি সেখানে আমন্ত্রিত হয়েছেন এবং পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিয়েছেন।’ 

    সব মিলিয়ে, কানের রেড কার্পেট এবং আলিয়া ভাটের এই ভিডিওটি বর্তমানে বিনোদন জগতের অন্যতম ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। কেউ একে দেখছেন ‘উপেক্ষা’ হিসেবে, আবার কারো মতে আলিয়ার বিরুদ্ধে এটি স্রেফ নেতিবাচক প্রচারণার একটি অংশ। 

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • কান উৎসবে নজর কাড়লেন আলিয়া

    ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও সমালোচকদের উপস্থিতিতে জমে উঠেছে এই আন্তর্জাতিক উৎসব। 

    মঙ্গলবার (১২ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবটির ৭৯তম আসর। চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এবারের আসরে নিজের স্টাইল ও উপস্থিতি দিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

    উৎসবে অংশ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া।

    সেখানে তাকে দেখা গেছে দৃষ্টিনন্দন প্যাস্টেল শেডের একটি গাউনে। ফরাসি সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ার সঙ্গে তার এই লুক যেন তৈরি করেছে আলাদা এক সৌন্দর্য।

    ছবিগুলোতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টের গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী। হালকা মেকআপ ও ছিমছাম হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ।

    ভক্তদের মতে, এই পোশাকে আলিয়া ভাটকে অনেকটা রাজকন্যার মতো লাগছিল। সমুদ্রতীরের খোলা পরিবেশে তার প্রাণবন্ত উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসায় ভাসাচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • এয়ারপোর্টে মবের শিকার আলিয়া ভাট, মুখ খুললেন সাবেক বডিগার্ড

    ক্যারিয়ারের শুরুর দিকেই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। এয়ারপোর্টের কর্মীদের হাতেই তিনি ‘মব’ বা হেনস্তার শিকার হন বলে জানিয়েছেন তার সাবেক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জিশান কোরেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন তিনি।

    জিশান জানান, ঘটনাটি ঘটেছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুক্তির পরপরই। আলিয়া ভাট এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে একটি কোণে একা দাঁড়িয়ে ছিলেন। সে সময় তার সিকিউরিটি টিমের বাকি সদস্যরা তখনও লাইনে ছিলেন। আলিয়াকে একা পেয়ে সেখানে দায়িত্বরত এয়ারপোর্ট কর্মী এবং কাস্টমস কর্মকর্তারা ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জিশানের ভাষ্যমতে, উপস্থিত লোকজন আলিয়ার অত্যন্ত কাছাকাছি চলে আসে এবং গায়ের ওপর পড়ে ছবি তোলার চেষ্টা করে। তিনি বলেন, ‘ভিড়ের চাপে আলিয়া প্রায় কোণঠাসা হয়ে পড়েছিলেন। অনেকে এমনকি তার কাঁধে ও গলায় হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করছিল।’ এই আকস্মিক ঘটনায় আলিয়া ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন।

    নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে জিশান দ্রুত সেখানে পৌঁছান এবং ভিড় সরিয়ে আলিয়াকে উদ্ধার করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সেখানে উপস্থিত ব্যক্তিরা শিক্ষিত হওয়া সত্ত্বেও একজন তারকার ব্যক্তিগত নিরাপত্তার প্রতি কোনো সম্মান দেখাননি। জিশান তাদের সতর্ক করে বলেন যে, তারকা হলেও আলিয়ার ব্যক্তিগত স্পেস প্রয়োজন। এরপর তিনি নিরাপদে অভিনেত্রীকে সরিয়ে নিয়ে যান।

    এই ঘটনাটি আবারও সেলিব্রেটিদের নিরাপত্তা এবং ভক্ত বা সাধারণ মানুষের আচরণের সীমারেখা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • মা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা : আলিয়া ভাট

    বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট-এর কোলজুড়ে এসেছে কন্যা রাহা কাপুর। জন্মের পর থেকেই ছোট্ট রাহাকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। অনেকেই ধারণা করেছিলেন, বড় হয়ে বাবা-মায়ের পথ অনুসরণ করে রূপালি পর্দায় নিজের জায়গা করে নেবে সে।

    তবে মেয়েকে নিয়ে আলিয়া ভাট-এর ভাবনা ভিন্ন। তিনি চান না রাহা গ্ল্যামার দুনিয়ায় পা রাখুক; বরং মেয়েকে একজন ক্রীড়াবিদ হিসেবে গড়ে উঠতে দেখতে চান এই অভিনেত্রী।    

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, অল্প বয়সেই রাহার মধ্যে একজন অ্যাথলিট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। মাত্র তিন বছর বয়সেই মেয়ের চলাফেরা ও আচরণে সেই ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছেন আলিয়া।

    নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে আলিয়া আরও বলেন, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা—যার কাছ থেকেই তিনি শক্তি ও প্রেরণা পান প্রতিনিয়ত।

    বিনোদন ডেস্ক

  • আলিয়ার ছবি বিকৃত করে প্রচারণা, অভিযোগের তীর যার দিকে

    বলিউডের অনেক তারকা নিজেদের কণ্ঠ বা ছবি বিনা অনুমতিতে ব্যবহার রোধে আইনিব্যবস্থা নিচ্ছেন। এর মধ্যে অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বেশ কয়েকজন তারকা ইতিপূর্বে ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সেই পথে হাঁটলেন। তার ছবি বিনা অনুমতিতে ব্যবহারের অভিযোগ করেছেন পাকিস্তানের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 

    অভিনেত্রী আলিয়া ভাটের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন লুকে নিজেদের ব্র্যান্ডের পোশাক বসিয়ে প্রচার চালাচ্ছে সংস্থাটি। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের ওই পোশাক ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আলিয়ার একাধিক ছবি দেখা গেছে। সেখানে অভিনেত্রীকে বিভিন্ন রঙের সিল্কের পোশাকে দেখা গেলেও ছবিগুলো মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় সেগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে। 

    আলিয়া ভাটের লরিয়েল প্যারিস র্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং ডিজাইনার সব্যসাচীর ফটোশুটের ছবিগুলোকে বিকৃত করে নিজেদের ব্র্যান্ডের পোশাক যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের ক্যাপশনে দাবি করা হয়েছে, আলিয়া নিজেও এ পোশাকগুলো দেখলে পছন্দ করবেন।

    সামাজিক মাধ্যমের নেটিজেনরা আলিয়ার  এ বিষয়টিকে প্রতারণা ও নিম্নমানের মার্কেটিং হিসেবে অভিহিত করেছেন। অনেক ভক্ত-অনুরাগী আইনিব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

    বলিউডের জনপ্রিয় তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি অস্ট্রিয়ায় বরফঢাকা পরিবেশে তারা উদযাপন করেছেন নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী। মোমবাতির আলো আর রোমান্টিক আবহে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন আলিয়া।

    তবে বিদেশে উদযাপন শেষে দেশে ফিরেই ভিন্ন এক কারণে আলোচনায় এই অভিনেত্রী। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে তাকে দেখা যায় পাপারাজ্জিদের ক্যামেরায়, যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

    সেদিন আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক। চুল ছিল কিছুটা এলোমেলো, তবে মুখে ছিল স্বাভাবিক হাসি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে—তিনি কি আবার মা হতে যাচ্ছেন?  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে কাকতালীয়ভাবে, দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের দিনই আলিয়াকে হাসপাতালে দেখা যাওয়ায় অনেকেই দুই অভিনেত্রীর প্রসঙ্গ টেনে তুলছেন। কেউ কেউ আবার আলিয়া কিংবা তার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রণবীর কাপুর বা আলিয়া ভাট।

    বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বনসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। পাশাপাশি আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আলফা’। তাই হাসপাতাল সফরটি নিছক নিয়মিত চেকআপ, নাকি অন্য কোনো কারণ—তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

    বিনোদন ডেস্ক

  • এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ

    বলিউড বাদশাহ শাহরুখ খানকে সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশনধর্মী সিনেমায় বেশি দেখা গেছে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো সিনেমায় কাজ করার সময় কয়েকবার আঘাত পাওয়ার কথাও জানা গেছে। সেই বিবেচনায় কিছুটা স্বস্তিদায়ক কাজ হিসেবে রোমান্টিক ঘরানার সিনেমায় ফেরার কথা ভাবছেন— এমনটিই ধারণা করছেন সিনেমাসংশ্লিষ্টরা। 

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক সঞ্জয় লীলা বানসালির আটকে যাওয়া সিনেমার কাজ নতুন করে শুরু হতে পারে। এতে শাহরুখ খান ও আলিয়া ভাট জুটি দেখা যেতে পারে। পরিচালক তার পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়াকে নিতে পারেন।– এমন গুঞ্জনই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়েছে। এর আগে সালমান খানকে নিয়ে পরিকল্পনা থাকলেও সেটি আর এগোয়নি। নতুন করে সেই প্রোজেক্টে শাহরুখ খানকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।  সব কিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে সিনেমাটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে বাদশাহর কাজের ইতিহাস বেশ পুরোনো। ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছিলেন। এরপর দীর্ঘ ২৪ বছর পার হলেও বানসালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশাহর। 

    আবার পরিচালকের সঙ্গে প্রিয় পাত্রী হিসেবে পরিচিত আলিয়া ভাট আগে শাহরুখের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় কাজ করলেও সেখানে তাদের সম্পর্ক ছিল মেন্টর ও শিক্ষার্থীর। তবে ‘ইনশাআল্লাহ’ সিনেমায় তাদের প্রথমবারের মতো পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করছেন আলিয়া ভাটের বোন, পাত্র যিনি

    বাগদানের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বোন শাহীন ভাট। দীর্ঘদিনের প্রেমিক ইশান মেহরাকে বিয়ে করছেন তিনি। তবে বিয়ের আনুষ্ঠানিক তারিখ জানানো হয়নি।

    সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে এই খবর জানান ইশান মেহরা। ওই ছবিগুলোতে তাদের বাগদান উদযাপনের মুহূর্ত দেখা যায়। সেখানে শাহীনের হাতে বাগদানের আংটি দেখা গেছে।

    পোস্টটির ক্যাপশনে ইশান মজার ছলে লিখেছেন, হয়তো আমরা একে অপরকে একটু বেশি পছন্দ করে ফেলেছি।

    জানা যায়, ২০২৫ সালে তাদের সম্পর্কটি প্রকাশ্যে আসে। সেই সময় শাহীন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে কাটানো সময়ের কিছু শেয়ার করতেন—জন্মদিন উদযাপন, ভ্রমণ এবং সাধারণ ঘোরাঘুরি। এরপর থেকে তারা বেশিরভাগ সময়ই নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রেখেছেন এবং মূলত পারিবারিক বা অনানুষ্ঠানিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে।

    ভারতের গণমাধ্যম অনুযায়ী, ইশান মেহরা একজন ফিটনেস ট্রেইনার হিসেবে কাজ করেন। সময়ের সঙ্গে ভাট পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে। এই ঘোষণার পর বন্ধু-বান্ধব এবং চলচ্চিত্র জগতের অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন।

    শাহীন ভাট মূলত হিন্দি সিনেমায় পর্দার পেছনে কাজ করেছেন। তিনি ১৯৯৮ সালের চলচ্চিত্র তামান্নাতে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে লেখালেখি ও সহকারী পরিচালনায় যুক্ত হন। তিনি ২০১২ সালের সন ওব সরদার-এর লেখক হিসেবে কাজ করেছেন এবং একই বছরে রাজ ৩-এ সহকারী পরিচালক ছিলেন।

    বিনোদন ডেস্ক