Tag: আতিফ আসলাম

  • ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

    গানে গানে ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। 

    rnrn

    আগামী ১৯ এপ্রিল তিনি ঢাকায় আসবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন।

    rnrn

    রোববার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে আতিফ জানান, আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি। এর আগেই পা রাখবেন ঢাকার মাটিতে। 

    rnrn

    এর আগে গত মার্চের শেষের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে আতিফ জানান, শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। তবে সে সময় দিনক্ষণ জানাননি। রোববারই (৭ এপ্রিল) কনসার্টের সময় ঘোষণা করলেন এই তারকা।

    rnrn

    আতিফ আসলাম বাংলাদেশে আসার তারিখ ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। পছন্দের তারকাকে কাছ থেকে দেখার আগ্রহ, উত্তেজনা প্রকাশ করেছেন তারা। 

    rnrn

    এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন জনপ্রিয় এই তারকা। 

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • মঞ্চে হঠাৎ টাকা ছুড়লেন ভক্ত, গান থামিয়ে যা বললেন আতিফ আসলাম

    কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা কখনো কখনো শিরোনাম হয়। আবার ফুল ছুড়ে ভালোবাসা জানানোর ঘটনাও একেবারে বিরল নয়। এ নিয়ে শিল্পীরা বিরক্ত হন অথবা বিনিময়ে ভালোবাসা জানান।

    তবে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঘটনাটা একটু ব্যতিক্রম। মঞ্চে কিছু ভক্তের অতি উৎসাহের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি, সেটি মুগ্ধ করেছে নেটিজেনরা। যেখানে অরিজিৎ সিং, কানাডীয় র্যাপার ড্রেক, বেবে রেক্সা, কার্ডি বি এবং আরও অনেক শিল্পী এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন প্রায়ই।

    যুক্তরাষ্ট্রে মঞ্চে পারফর্ম করছিলেন আতিফ আসলাম। একজন উৎসাহী ভক্ত তার ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন। তবে, গায়ক এতে মোটেও ক্ষুব্ধ হননি, বরং যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ইন্টারনেটে সবার মন জয় করেছেন তিনি।

    ওই ভক্ত মঞ্চে টাকা ছিটানো শুরু করলে আতিফ আসলাম তাৎক্ষণিক গান বন্ধ করে দেন। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন। তাকে লক্ষ্য করে আতিফ আসলাম বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

    ফাইজি নামে এক এক্স ব্যবহারকারী সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধু আমার, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ে ফেলো না, এটা শুধু টাকার অসম্মান।’ 

    ভিডিওটি এরই মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। বহু নেটিজেন মন্তব্য করেছেন।

    একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একজন সত্যিকারের ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন।’

    ‘ঠিকই আছে। টাকা ছুড়ে দেওয়া, মুখের ওপর টাকা ছোড়া দেওয়া এবং বিয়ের সময় বিশেষ করে বরাত ও গীতের নাচে টাকা ছিটানো—এগুলো টাকার অপমান।’ লিখেছেন আরেক ব্যবহারকারী।

    মন্তব্যকারী প্রায় সবাই আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করেছেন।

    বিনোদন ডেস্ক

  • কন্যা সন্তানে যারপরনাই খুশি আতিফ আসলাম

    সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। কন্যার নাম রেখেছেন ‘হালিমা আতিফ আসলাম’। 

    rnrn

    কন্যার বাবা হয়ে আতিফ আসলামের খুশির যেন শেষ নেই। এবার নতুন এক মন্তব্য করলেন তিনি। আতিফ আসলাম বলেন, কন্যা সন্তানের জন্ম ২০২৩ সালকে আরও বেশি আনন্দঘন করে তুলেছে।

    rnrn

    আসছে জুনে তার গৌরবান্বিত ক্যারিয়ারের দুই দশক উদযাপন উপলক্ষ্যে সপরিবারে যুক্তরাজ্য ও ইউরোপে ঘুরতে যাচ্ছেন এই গায়ক। তার আগেই এ মন্তব্য করলেন তিনি। 

    rnrn

    ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

    rnrn

    ২০১৩ সালের ২৯ মার্চ শিক্ষাবিদ সারাহ ভারওয়ানাকে বিয়ে করেন আতিফ আসলাম। এরপর তাদের ঘরে জন্ম নিয়েছে দুই পুত্র। যাদের নাম আবদুল আহাদ ও আরিয়ান আসলাম।

    rnrn

    পাকিস্তানের গায়ক হলেও আতিফ আসলামের জনপ্রিয়তা উপমহাদেশজুড়ে। বলিউডে বেশ কয়েকটি সুপারহিট গান গেয়েছেন তিনি। ২০০৫ সাল থেকে ২০১৯ সাল অব্দি বহু হিন্দি সিনেমায় কণ্ঠ দিয়েছেন আতিফ। এরপর ভারত-পাকিস্তান দ্বন্দ্ব-লড়াইয়ের জেরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয় বলিউডে।

    rnrn

    আতিফের কণ্ঠে জনপ্রিয় কয়েকটি হিন্দি গান হলো- ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘তেরা হোনে লাগা হু’, ‘তেরে লিয়ে’, ‘পিয়া ওরে পিয়া’, ‘জিনে লাগা হু’, ‘ম্যায় রাঙ্গ শারবাতো কা’, ‘জিনা জিনা’, ‘তেরে সাং ইয়ারা’, ‘দিল দিয়া গাল্লা’ ইত্যাদি।

    অনলাইন ডেস্ক