Tag: আতিফ আসলাম

  • ‘হৃদয় ভাঙার’ খবর জানালেন আতিফ!

    পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই গায়ক। তার এই জনপ্রিয়তার অন্যতম কারণ তার গানে একইসঙ্গে আনন্দ ও বেদনার মিশ্রণ ফুঠে উঠে।  আর আনন্দ–বেদনা উভয় সৌন্দর্য কণ্ঠে হৃদয়ে ধারণ করে গানগুলোকে আপন করে নিতে পারেন বলেই হয়তো আতিফের গানের ভক্ত তরুণ-তরুণীরা। 

    তবে এবার ‘হৃদয় ভাঙার’ পোস্ট শেয়ার করেছেন জনপ্রিয় এই তারকা। তবে সত্যি সত্যি হৃদয় ভাঙেনি তার।  আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে মজা করে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। 

    ভিডিওতে আতিফ আসলামকে রাস্তার পাশে বসে থাকতে দেখা যাচ্ছে বিষণ্ণ চেহারায়। আর তার সামনেই আলোকিত একটি বিয়েবাড়ি।  আর ভিডিওতে লিখেছেন:সে বলত, ‘আমি একা মরে যাব, আর কাউকে বিয়ে করব না। ‘

    আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে তার আইকনিক গান ‘তেরে বিন’।  আর পোস্টে ভক্তদের সতর্ক করে দিয়েছেন মজার ক্যাপশন- 

    ‘এই ভ্যালেন্টাইন্স ডেতে কেউ নিরাপদ নয়…। ‘

    পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে গিয়েছে।  তার ভক্তরা মন্তব্যের ঘরে হাসির ইমোজি এবং মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। 

    এক মন্তব্যকারী লিখেছেন, ‘আতিফ সফলভাবে মেমার্স সম্প্রদায়ে যোগ দিয়েছেন’। আরেকজনের মন্তব্য ‘দয়া করে আমাকে ফ্ল্যাশব্যাক দেবেন না। ‘

    আন্তর্জাতিক ডেস্ক

  • দেশে পাকিস্তানি শিল্পীদের কদর বাড়ছে

    বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কিছুদিন ওপেন এয়ার কনসার্ট আয়োজন ছিল সীমিত। সময়ের পরিক্রমায় সেটা এখন বেড়েছে। তবে শীত মৌসুমে কনসার্টের সংখ্যা কিছুটা বেশি। কারণ শুকনো আবহাওয়ার কারণে এ সময় মুক্ত জায়গায় কনসার্ট করা সহজ। তাই আয়োজক ও শিল্পীরাও এ সময়টাকে ওপেনএয়ার কনসার্টের জন্য বেছে নেন। এসব কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়। এতে অংশ নিচ্ছেন দেশের শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরা। তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, এসব কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের কদর।

    ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের শাসনামলে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের ষোলোকলা পূর্ণ হয়েছিল। কনসার্ট থেকে শুরু করে সিনেমা, সব জায়গায়ই ভারতীয় শিল্পীদের ছিল রমরমা বাজার। তবে শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর দেশের চিত্র পুরোটাই পালটে গেছে। সাংস্কৃতিক অঙ্গনেও বদলে গেছে অনেক কিছু। জুলাই বিপ্লবের পর দেশে বেশ কয়েকটি বড় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশি-বিদেশি শিল্পীরা অংশ নিয়েছেন। তবে চোখে লেগেছে পাকিস্তানি সংগীতশিল্পীদের অংশগ্রহণ। এরই মধ্যে পাকিস্তানের একাধিক শিল্পী ও ব্যান্ড বাংলাদেশে কনসার্টে গান গেয়েছেন। মাত্র কয়েকমাসের ব্যবধানে এসব কনসার্টে পাকিস্তানি শিল্পীদের কদর একটু বেশিই ছিল বলে মনে করছেন সংগীতসংশ্লিষ্টরা।

    গেল বছরের আলোচিত কনসার্ট ছিল ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। দেশের পট পরিবর্তনের পর এটিই ছিল প্রথম বড় কোনো আয়োজন। তবে আয়োজনটি নিয়ে নাটকীয়তাও ছিল। কনসার্টটি ২৭ সেপ্টেম্বর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সেটা স্থগিত করা হয়। জরুরি সংবাদ সম্মেলন করে ওইদিন রাতেই জানানো হয় কনসার্টটি ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে পরদিন কনসার্টটি হয়। সেখানের মূল আকর্ষণ ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জল’। শিল্পী গওহর মুমতাযের গানে সেদিন মুগ্ধ হয়েছিল আগত শ্রোতারা। এর আগে ২০১০ সালে ঢাকায় প্রথম গান করেছিল ব্যান্ডটি। ১৪ বছর পর আবারও দ্বিতীয়বার গান শোনাল ঢাকার শ্রোতাদের।

    এদিকে গেল বছর ঢাকার শ্রোতাদের গান শোনাতে দুইবার আসে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত বছরের এপ্রিলে ‘লেটস ভাইভ’ নামে এক আয়োজনে গান করেন তিনি। এটি রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এরপর ২৯ নভেম্বর আবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে অংশ নেন এ শিল্পী। এর আগে ২০১৩ সালে প্রথমবার ঢাকায় এসেছিলেন আতিফ। সেসময় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’-এ দ্বিতীয়বার অংশ নেন। সব মিলিয়ে বাংলাদেশে মোট চারবার সফর করে গান শোনান এ শিল্পী। আতিফের সঙ্গে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে ২৯ নভেম্বর অংশ নেন পাকিস্তানের আরেক শিল্পী আব্দুল হান্নান। তরুণ এ শিল্পীর এটিই ছিল প্রথম ঢাকা সফর। দর্শক-শ্রোতাদের তার জনপ্রিয় কয়েকটি গান শুনিয়ে মুগ্ধ করেন তিনি। এটিই ছিল এ শিল্পীর ক্যারিয়ারে সর্বোচ্চ দর্শক নিয়ে করা কোনো লাইভ শো। কনসার্টে এ শিল্পী তার মুগ্ধতা ও ভালোবাসার কথা জানান।

    গেল বছরের ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে গান পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে গান করেন তিনি। এরপর বিপিএল উদ্বোধনী আয়োজনেও গান পরিবেশন করেন এ শিল্পী। সর্বশেষ ঢাকা মাতিয়ে যায় পাকিস্তানের আরেক ব্যান্ড ‘কাভিশ’। ২৪ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস : কাভিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামের আয়োজনে গান শোনান তারা। দুই দিন পারফর্ম করার কথা থাকলেও পরে একদিন গান শুনিয়ে ফিরতে হয় দলটিকে। এটিই ছিল এ দলের প্রথম ঢাকা সফর। এদিকে আরও এক পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ প্রথমবার বাংলাদেশে গান শোনাতে আসছেন বলে জানা গেছে। মেলোডি অ্যান্ড মাইন্ড কমোনিকেশনের আয়োজনে ‘মেলোডি আনলিশড’ শিরোনামের এক কনসার্টে গাইবেন তিনি। এটি ৭ ফেব্রুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় রাস্তায় সত্যিই কি নামাজ পড়েছেন আতিফ আসলাম?

    সংগীতশিল্পী আতিফ আসলাম পাকিস্তান ও ভারতে অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন।  হিন্দি সিনেমা আজব প্রেম কি গজব কাহানি সিনেমার ‘তেরা হোনে লাগা হু’ ও ‘তু জানে না’ গান দুটি তার গাওয়া। এক যুগের বেশি সময় পরও গানগুলোর জনপ্রিয়তায় কমেনি। এক সিনেমায় একই শিল্পীর দুটি গান জনপ্রিয়তার রেকর্ড শুধু আতিফ আসলামেরই আছে। গান দুটির মধ্যে আলাদা দুটি সত্তা আছে। তার কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বলিউডে।  শুক্রবার বাংলাদেশের মানুষেরও হৃদয় ছুঁয়ে গেছেন এই গায়ক।

    ওইদিন ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করে গেছেন তিনি। উপমহাদেশের জনপ্রিয় এই গায়কের গান সরাসরি উপভোগ করতে ভক্ত-শ্রোতাদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল।

    ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্টেজে ওঠেন তিনি। টানা তিন ঘণ্টা ননস্টপ পারফর্ম করে দর্শকদের মাতিয়ে রাখেন এই গায়ক। লাখো মানুষের ভিড় জমে যায় প্রিয় গায়ককে এক নজর দেখার জন্য। 

    বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন, সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবারো স্টেজে উঠেই জানালেন, ‘বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি।’

    বৃহস্পতিবার বাংলাদেশে এসে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উঠেছিলেন আতিফ আসলাম। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন তিনি। রাস্তার পাশেই মাস্ক পরা অবস্থা তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

    ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, রাস্তায় বিছানো জায়নামাজে মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে মুসল্লিদের সঙ্গে বসে আছেন আতিফ আসলাম। তার অদূরে দুজন নিরাপত্তাকর্মী ঠায়  দাঁড়িয়ে। শান্ত পরিবেশ। সাধারণ মুসল্লিরা কেউই ধারণাই করতে পারেননি যে, তাদের গা ঘেঁষে বসে আছেন তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

    ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকেও ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

    এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। ধারণা করা হচ্ছে, খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি।

    এদিকে পাকিস্তানি এই গায়কের এমন সাদামাটা আচরণের কারণে প্রশংসা করছেন নেটিজেনরা।

    বিনোদন ডেস্ক

  • ঢাকার রাস্তায় জুমার নামাজ পড়েছিলেন আতিফ আসলাম

    সম্প্রতি ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করে গেছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। উপমহাদেশের জনপ্রিয় এই গায়কের গান সরাসরি উপভোগ করতে শুক্রবার (২৯ নভেম্বর) ভক্ত-শ্রোতাদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল।

    আয়োজকদের ভাষ্যমতে, ১ ঘণ্টা ২০ মিনিট পারফরম্যান্স করবেন আতিফ, এমনটাই কথা হয়েছিল। কিন্তু ঢাকার দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে টানা ৩ ঘণ্টা পারফর্ম করেছেন শিল্পী। 

    আতিফ যখন মঞ্চে ওঠেন, তখন ঘড়িতে ঠিক রাত ৯টা। এরপর টানা তিন ঘণ্টা দর্শকের সামনে গাইলেন, নাচলেন তিনি। 

    শুক্রবার রাতে স্টেজে ওঠার আগে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছিলেন আতিফ আসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে পা রেখেছিলেন। 

    এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক। সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

    ধারণা করা হচ্ছে, নিকুঞ্জ এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি। 

    ভাইরাল ছবিতে দেখা যায়, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ থাকায় রাস্তায় জায়নামাজ বিছিয়ে জুমার নামাজ আদায় করেন আতিফ আসলাম। 

    অনেকেই পাকিস্তানি এই গায়কের এমন সাদামাটা আচরণের কারণে প্রশংসা করছেন। 

    বিনোদন ডেস্ক

  • আতিফ আসলামের কনসার্টে অরাজকতা, যা বললেন আয়োজকরা

    ইদানিং বাংলাদেশে বিদেশি শিল্পীদের কনসার্ট মানেই যেন নৈরাজ্যের গল্প। আয়োজক প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ সময়ই সুন্দরভাবে কনসার্ট আয়োজন করতে ব্যর্থ হচ্ছে। চড়া মূল্যে টিকিট কিনে প্রিয় শিল্পীদের দেখতে, তাদের গান শুনতে চাওয়া সাধারণ সংগীতপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে হতাশা বাড়ছে।

    শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করে গেছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। উপমহাদেশের জনপ্রিয় এই গায়কের গান সরাসরি উপভোগ করতে ভক্ত-শ্রোতাদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল।

    কিন্তু সে কনসার্ট শান্তিতে উপভোগের বদলে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন সংগীতপ্রেমীরা। আর সেই হতাশার মূলে ‘যথারীতি’ আয়োজকদের চরম অব্যবস্থাপনা। বিদ্যুৎ-বিভ্রাট, কনসার্টস্থলে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষের উপস্থিতি আর ভেন্যুর ফটকে হয়রানি তো ছিলই। অভিযোগ রয়েছে, কেউ কেউ টিকিট কেটেও ভেন্যুতে প্রবেশ করতে পারেননি।

    এছাড়া কনসার্টকে কেন্দ্র করে উত্তরা থেকে মহাখালী পর্যন্ত সড়কে তীব্র ট্রাফিক জ্যামে নগরবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে দেখা যায়।

    এসব নিয়ে নেটিজেনরা সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। আর সেসব নেতিবাচক মন্তব্য নজরে আসার পর গৎবাঁধা মন্তব্য করে দায় সেরেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন। সংস্থাটির পক্ষ থেকে আরিফা শবনম শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দেশের একটি গণমাধ্যমকে বলেছেন, ‘এত বড় আয়োজনে কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইতিমধ্যে ত্রুটিগুলোর প্রতি দৃষ্টি দিয়েছি, যাতে ভবিষ্যতে আরও দারুণ এবং স্মরণীয় কনসার্ট দর্শকদের উপহার দিতে পারি।’

    প্রসঙ্গত, এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করেছেন আতিফ আসলাম। শুক্রবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে আতিফের পাশাপাশি পারফর্ম করেন আরেক পাকিস্তানি শিল্পী আবদুল হান্নানও।

    বিনোদন ডেস্ক

  • যন্ত্রণায় জীবন স্থবির চমকের

    আতিফ আসলাম পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী।  ট্রিপল টাইম কমিউনিকেশন ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামে একটি কনসার্ট আয়োজন করে। 

    আর্মি স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হয় এই কনসার্টটি। সেখানে গান পরিবেশন করেন আতিফ আসলামসহ বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীরা। 

    এ আয়োজনকে ঘিরে আর্মি স্টেডিয়ামসহ তার আশেপাশের রাস্তায় জ্যাম দেখা গেছে। এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

    চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান, ফেসবুকে পোস্ট আর রাস্তায় জ্যামের যন্ত্রণায় জীবন স্থবির।

    চমকের লিখেন, আমার গাড়িতে আতিফ আসলামের গান চলতেছে, এটাই বড় বিষয়। যাই হোক প্রয়োজন ছাড়া আজ বের হইয়েন না। না মানে, ডিনার যদি আর্লি করতে চান আরকি।

    প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তাঁর গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান।

    সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় আজ আতিফ আসলামের কনসার্ট

    বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয় পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। বলিউডের সিনেমায় ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’সহ আরও অনেক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এ শিল্পী বাংলাদেশে আগেও অনেকবার এসেছেন। তারই ধারাবাহিকতায় আবারও বাংলাদেশি শ্রোতাদের গান শোনাবেন তিনি। 

    বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এ কনসার্টটি আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে আতিফ আসলাম ছাড়াও গাইবেন তাহসান খানসহ বাংলাদেশের আরও একাধিক সংগীতশিল্পী। 

    এদিকে নিরাপত্তাজনিত কারণে এর আগে বেশ কয়েকটি ওপেনএয়ার কনসার্ট বাতিল করা হয়েছিল। তাই আতিফের কনসার্টও বাতিল হতে পারে, এ নিয়েও শঙ্কা ছিল। সে শঙ্কা কিছুদিন আগেই দূর করেছে আয়োজক কমিটি। বিকাল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। 

    আয়োজকরা জানিয়েছেন, দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। 

    প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে দর্শকদের গান শুনিয়েছেন আতিফ আসলাম। ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। গানের পাশাপাশি আতিফ অভিনয় করেন। ২০১১ সালে তিনি পাকিস্তানি ‘বোল’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন।

    বিনোদন ডেস্ক

  • আতিফের কনসার্টের ৩৭ দিন আগেই সব টিকিট শেষ

    চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন ভারতীয় উপমহাদেশের তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় সংগীতশিল্পি আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বরের ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্টটি। তবে কানসার্টের ৩৭ দিন বাকি থাকতেই সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজেও এমন তথ্য দিয়েছে। 

    এদিকে ঢাকার যে স্টেডিয়ামে এই কনসার্টের প্রচারণা চালানো হচ্ছে, সেটির এখনো কোনো অনুমতি মেলেনি। আর্মি স্টেডিয়ামের দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।  

    এই কর্মকর্তা বলেন, অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করেছে। আবেদনের পর দাপ্তরিক যে কাজ চলার কথা, তা চলছে। এখনো আর্মি স্টেডিয়ামের অনুমতি তাদের দেওয়া হয়নি। 

    ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্টিটে আতিফ ছাড়াও পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। একটি ফটোকার্ড শেয়ার করে আতিফ তার ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’

    বিনোদন ডেস্ক

  • একমঞ্চে গাইবেন আতিফ আসলাম ও তাহসান

    বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট। এ আয়োজনের মূল আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

    ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন। এছাড়াও বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন আতিফ আসলাম নিজেও। যেখানে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ, আমি আসছি।

    ম্যাজিকাল নাইটে আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন তাহসান খান। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

    জমকালো এই কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল। এছাড়া পাকিস্তানের আবদুল হান্নানেরও অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে।

    ২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে টিকেট টুমরো ওয়েবসাইটে।

    সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তাঁর গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান। 

    সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

    বিনোদন ডেস্ক

  • আবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, কনসার্ট নিয়ে যা জানা গেল

    আবারও ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি।

    এর আগে গত এপ্রিলে ঢাকায় পারফর্ম করেছিলেন আতিফ আসলাম।

    জানা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের সংগীতশিল্পীদের নিয়ে ম্যাজিকাল নাইট ২.০ নামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ট্রিপল টাইম কমিউনিকেশন।

    ট্রিপল টাইম নিজেদের ফেসবুকে পেজে আতিফ আসলামের জনপ্রিয় গান ‘কুচ ইস তারাহ’ গানের মিউজিক শেয়ার করে এই কনসার্ট আয়োজনের ঘোষণা দেয়। মিউজিক শুনে নেটিজেনরা বুঝে নিয়েছেন এই কনসার্টে গাইবেন আতিফ।

    আতিফ আসলামের কনসার্টে পারফর্ম করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন। তবে বাকি শিল্পীদের নাম এখনো জানা যায়নি।

    আতিফের সঙ্গে পাকিস্তানের আরও একজন শিল্পী ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে পারফর্ম করেছেন বলে জানা গেছে।

    উল্লেখ্য, ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টার দিকে। তবে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে, তা জানা যায়নি।

    বিনোদন ডেস্ক