Tag: অসুস্থ

  • কেমন আছেন ডেঙ্গু আক্রান্ত সাবিলা নূর

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। 

    বৃহস্পতিবার দুপুরে সাবিলা তার নিজের ফেসবুক আইডিতে হাতে ক্যানোলা লাগানো হাসপাতালের একটি ছবি প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে স্ট্যাটাসে লিখেছেন— ‘আমাকে কিছুক্ষণ তোমাদের হৃদয়ে রাখো।’ শেষে হ্যাশট্যাগে ‘ডেঙ্গু’ লিখেছেন।

    গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে সাবিলাকে হাসপাতালে নেওয়া হয়। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি। শুক্রবার দুপুর ১২টার দিকে বাসায় ফিরেছেন এই অভিনেত্রী। এমনটাই জানিয়েছেন তার মা মুশরাত জাহান করিম।

    তিনি বলেন, ‘আগের চেয়ে সাবিলার শারীরিক অবস্থা অনেক ভালো। এ কারণে চিকিৎসকরা হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যেতে বলেছেন। তবে তার একটু শারীরিক দুবর্লতা আছে। সাবিলা বাসায়ই ছিল। প্রথমে জ্বর হয়েছে। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল। কিন্তু মঙ্গলবার তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতালে ভর্তি করাই। সবার দোয়ায় সে সুস্থ হয়ে উঠেছে। আশা করছি, শিগগির সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। সবার দোয়া চাই।

    এদিকে হাসপাতালে সাবিলার পাশেই ছিলেন তার স্বামী নেহাল তাহের। বৃহস্পতিবার সন্ধ্যায় নেহাল জানান, পাঁচ দিন ধরে জ্বর সাবিলার। ৯ সেপ্টেম্বর বিকালে জ্বর আসে। রাতেই ১০৩ থেকে ১০৪ ডিগ্রির মধ্যে ছিল জ্বর। প্রথমে আমরা ভেবেছিলাম, জ্বরের সাধারণ ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। ওভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছিল তার। 
    কিন্তু টানা তিন দিন পুরোপুরি জ্বর যাচ্ছিল না। জ্বর ওঠানামার মধ্যেই ছিল। 

    পরে আমরা ওকে হাসপাতালে ভর্তি করাই। রক্ত পরীক্ষার পর ডেঙ্গু নেগেটিভ। কিন্তু রক্তের অন্যান্য পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ ছিল। প্রথমে তো প্লাটিলেট ১ লাখ ২০ হাজারে নেমে এসেছিল। প্রেসারও কমে গিয়েছিল। পুরো শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, এখনো অনেকটা ভালো।

    বিনোদন ডেস্ক

  • গুরুতর অসুস্থ শ্রীলেখা

    গুরুতর অসুস্থ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের ফেসবুক পেজে পোস্ট করে জানালেন সেই কথাই।

    সোমবার রাত পৌনে ১১টার দিকে সামাজিক মাধ্যমে লেখেন— গোটা শহর এই আবহাওয়া ও মশার কবলে। মেয়ের ডেঙ্গু হয়েছিল এখন সেরে উঠছে। আমারও সবসময় খুব ক্লান্ত লাগছে এবং জ্বর জ্বর ভাব রয়েছে, সেই সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা। যদি এ ধরনের কোনো উপসর্গ আপনাদের থেকে থাকে তা হলে দয়া করে পরীক্ষা করিয়ে নিন।

    আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখা বলেন, খুব মাথা যন্ত্রণা। কিছুক্ষণ পরেই ডেঙ্গু পরীক্ষা করতে আসবে। একদম ভালো লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না।

    শেষ কয়েক বছরে কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। এ ছাড়া নিজের পরিচালনায় অনেকটাই মন দিয়েছেন। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে। 

    সম্প্রতি তার হিন্দি সিরিজ়ের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। মেয়ে দ্বাদশ শ্রেণির পড়া চুকিয়ে কলেজে গেলে তিনিও হয়তো মন দেবেন মুম্বাইয়ের কাজে। এ ছাড়া এ বছরই শেষ করেছেন তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’ ছবির কাজ।

    বিনোদন ডেস্ক

  • অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমনি

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির নামের সঙ্গে বিতর্ক জড়িয়ে থাকলেও মা পরীমণির তুলনা নেই। সারাক্ষণ চোখে চোখে রাখেন সন্তানকে। রাজ্য অসুস্থ। সামাজিকমাধ্যমে পরীমনি নিজেই জানিয়েছেন এ খবর।

    সন্তানের অসুস্থতায় এক মুহূর্ত দেরি করেননি পরীমনি। ছুটে গেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সে খবর জানিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, রাজ্য অসুস্থ।

    এদিকে খবরটি শুনে মন্তব্যের ঘরে অনুরাগী ও সহকর্মীদের অনেকেই অসুস্থ রাজ্যের সুস্থতা কামনা করেছেন। তবে সেসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী। সেইসঙ্গে রাজ্যের অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • অসুস্থ সৃজিতকে নিয়ে হাসপাতালে মিথিলা

    জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অসুস্থ। সম্প্রতি তার একটি পোস্ট থেকেই এমন খবর ছড়িয়ে পড়ে। অনেকেই তার আরোগ্য কামনা করেছেন। 

    rnrn

    স্বামীর অসুস্থতার খবর শুনে বাংলাদেশ থেকে কলকাতায় ফেরেন সৃজিতের স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বুধবার স্বামীকে নিয়ে হাসপাতালে যান তিনি। 

    rnrn

    বুধবার সকালে ফেসবুকে সৃজিত লেখেন- ভেবেছিলাম আজও অনান্য দিনের মতো কাজে যাব, কিন্তু হৃদয়ে পরিবর্তন এল।

    rnrn

    সৃজিতের পোস্ট দেখে কেউ কেউ লেখেন, সাবধানে থেকো। নিজের যত্ন নাও। আবার কেউ কেউ জানতে চান কী হয়েছে? অনেকেই তাকে নিজের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার মশকরাও করেছেন। 

    rnrn

    বেশ কিছুদিন কলকাতায় ছিলেন না সৃজিতের স্ত্রী মিথিলা। তিনি মেয়েকে নিয়ে জেনেভায় ঘুরতে গিয়েছিলেন, সেখান থেকে বাংলাদেশ ফেরেন। 

    rnrn

    স্বামীর অসুস্থতার খবর শুনে বুধবার কলকাতায় ফিরেছেন মিথিলা। অসুস্থতার খবরে মিথিলা জানান, হঠাৎ শরীরে অস্বস্তি বোধ করায় চিকিৎসকের পরামর্শ নেন সৃজিত। কিছু পরীক্ষা করানোর নির্দেশ দেন চিকিৎসক। সেই টেস্ট করাতেই বুধবার হাসপাতালে যাওয়া। তবে এখন তিনি ভালো আছেন। দুশ্চিন্তার কিছু নেই। 

    rnrn

    বুধবার বিকেলে ফের একটি পোস্ট করে সৃজিত লেখেন, আপনাদের শুভ কামনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চিকিৎসক জানিয়েছেন, আমার ফেসবুক আর টুইটার হ্যান্ডেল ব্লকে ভরা হলেও আমার হার্টে কোনও ব্লক নেই। 

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তমা মির্জা

    এবার ঈদে মুক্তি পাচ্ছে অভিনেত্রী তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এরই মধ্যে সিনেমার গান ও ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। এই সিনেমাটি মুক্তির আগে অন্য কোনো কাজের সঙ্গে নিজেকে জড়াবেন না বলে জানিয়েছিলেন তমা মির্জা। 

    rnrn

    তিনি বলেছিলেন, ঈদের জন্যই পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি। এখন যদি অন্য কাজ শুরু করি, তা হলে সুড়ঙ্গের প্রচারণা বিঘ্নিত হবে। তাই ঈদের আগে আপাতত সিনেমাটির প্রচার ছাড়া অন্য কোনো কাজ করব না।

    rnrn

    তবে এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শুক্রবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তমা। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

    rnrn

    জানা গেছে, বেশ কয়েক দিন টানা শুটিং ও সিনেমার প্রচারণায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তমা মির্জা।

    rnrn

    ‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সফর বাতিল করে বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটলেন আলিয়া

    গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটের দাদু নরেন্দ্র রাজদান। দাদুর স্বাস্থ্যের অবনতির কথা শুনে বিদেশ সফর বাতিল করে বিমানবন্দর থেকে হাসপাতালে গেলেন আলিয়া। 

    rnrn

    মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে এক নামি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়া বাতিল করলেন বলিউড অভিনেত্রী। ওই অনুষ্ঠানের জন্য দুবাইয়ে যাওয়ার কথা ছিল আলিয়ার। দাদুর অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তা বাতিল করেন তিনি।

    rnrn

    বার্ধক্যজনিত অসুস্থতা তো রয়েছেই, পাশাপাশি ফুসফুসে সংক্রমণের জন্য শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তার দাদুর। ৯৫ বছর বয়সি নরেন্দ্রে রাজদানকে আইসিইউতে রাখার রাখা হয়েছে। দাদুর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই বিমানবন্দর থেকে ফিরে আসেন আলিয়া। 

    rnrn

    গত বছর নভেম্বর মাসে মেয়ে রাহার জন্মের পর থেকে পরিবারের গুরুত্ব কয়েক গুণ বেড়ে গেছে আলিয়ার কাছে। রাহার জন্মের কয়েক সপ্তাহ পরেই কাজে ফিরেছেন অভিনেত্রী। করণ জোহর পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিংয়ের জন্য মেয়েকে নিয়েই পাড়ি দিয়েছিলেন কাশ্মীরে। তার পর আত্মপ্রকাশ করেছেন মেট গালার মতো আন্তর্জাতিক মঞ্চে। 

    rnrn

    তবে নিজের ব্যস্ত কর্মসূচির মাঝে মেয়ে ও পরিবারের বাকি সদস্যদের জন্য সময় বার করতে পিছপা হন না আলিয়া। এবারও তার ব্যতিক্রম হলো না।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রী নাদিয়া অসুস্থ, ভর্তি ভারতের হাসপাতালে 

    অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সোমবার রাতে অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

    rnrn

    চলতি বছরের শুরুর দিকেও তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক মাস না পেরোতে আবারও গুরুতর অসুস্থ হন তিনি। 

    rnrn

    অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তিনি ফেসবুক পোস্টে লেখেন— ‘প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।’ 

    rnrn

    তবে তার অসুস্থতার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

    rnrn

    এর আগে গত ১৭ জানুয়ারি রাতে গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নাদিয়াকে। 

    rnrn

    হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে নাদিয়া জানিয়েছিলেন, ‘হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

    বিনোদন ডেস্ক