Tag: অসুস্থ

  • অভিনেতা জামালউদ্দিন হোসেনের অবস্থা সংকটাপন্ন

    টেলিভিশন ও মঞ্চ নাটকের একসময়ের ব্যস্ত অভিনয়শিল্পী জামাল উদ্দিন হোসেনের শারীরিক অবস্থা সংকটাপন্ন।কানাডায় ছেলে কাছে বেড়াতে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।তাকে হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

    মঙ্গলবার কানাডা থেকে তাশফিন হোসেন তার বাবার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।  

    তাশফিন জানান, বাবা জামাল উদ্দিন যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে তার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।এর মধ্যে গত ১৮ সেপ্টেম্বর তার বাবা হঠাৎ অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করেন তিনি।সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তার বাবার ইউরিন ইনফেকশন হয়েছে।পরে কানাডার স্থানীয় সময় সোমবার সকালে জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন না। এরপরই চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন।

    তাশফিন আরও জানান, তার বাবার বয়স এখন ৮১। এর আগে তার বাবার দুইবার স্ট্রোক হয়েছে।এ ছাড়া কোভিডের সময় তার প্রোস্টেট ক্যানসার হয়েছিল।

    যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন জামালউদ্দিন হোসেন।তিনি সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন।পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন তিনি।তবে গত ১৫ বছর ধরে অভিনয়ে অনিয়মিত তিনি।মাঝেমধ্যে দেশে ফিরে টুকটাক অভিনয় করলেও গত ৭-৮ বছর ধরে একেবারে অভিনয়ে নেই তিনি।বাংলাদেশেও থাকেন না।

    তাশফিন হোসেন কানাডার মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের অধ্যাপক।আর মেয়ে তার পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে।

    বিনোদন ডেস্ক

  • ১০ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার, বিএসএমএমইউতে স্থানান্তর

    মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ দশ দিন হলো এখনো সীমানার জ্ঞান ফেরেনি। বর্তমানে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

    rnrn

    অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, বুধবার সীমানাকে পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। তার নতুন করে কিডনি জটিলতাও দেখা দিয়েছে।তার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়েছে।

    rnrn

    নাসিম বলেন, সীমানাকে আইসিইউতে রাখা হয়েছে। সীমানার বাবা গতকাল (বুধবার) ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারা খুব একটা আশার আলো দেখছেন না।তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে।

    rnrn

    গত ২০ মে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় বুধবার অভিনেত্রীকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

    rnrn

    সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

    rnrn

    সিনেমায়ও অভিনয় করেছেন সীমানা। নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার অভিনীত প্রথম সিনেমা।

    rnrn

    এ ছাড়া গত বছর বিপ্লব হায়দার পরিচালিত ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা।

    যুগান্তর প্রতিবেদন

  • হাসপাতাল ছেড়েছেন শাহরুখ খান

    অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল বলিউড তারকা শাহরুখ খানকে। তাকে ভর্তি করা হয়েছিল আহমেদাবাদের একটি হাসপাতালে। সবশেষ খবর, কিছুটা ভালো বোধ করায় হাসপাতাল ছেড়েছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

    rnrn

    এর আগে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, প্রচণ্ড দাবদাহে হিটস্ট্রোক করেছেন শাহরুখ খান। তিনি পানিশূন্যতায় ভুগছেন। তাই তাকে দ্রুত আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়।

    rnrn

    মঙ্গলবার (২১ মে) গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার-১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। সে ম্যাচে জয় পায় বলিউড বাদশাহর দল। মাঠে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। এরপরই অসুস্থ হয়ে পড়েন কিং খান।

    rnrn

    বলিউড বাদশাহর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

    বিনোদন ডেস্ক

  • গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন

    বলিউড শাহেন শাহখ্যাত অমিতাভ বচ্চনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছেন।

    rnrn

    জানা গেছে, শুক্রবার অমিতাভ কোনো অনুষ্ঠানে ছিলেন, এমন সময় তিনি বেশ অস্বস্তি অনুভব করতে শুরু করেন। এর পর শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

    rnrn

    ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ৮১ বছর বয়সি অমিতাভের হার্টে ব্লক রয়েছে। শুক্রবারই তার অ্যানজিওপ্লাস্টি করানো হবে। তবে এর ঘণ্টাখানেক আগে এই মহাতারকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, চিরকৃতজ্ঞ। এর পর থেকেই সবাই বুঝতে পারেন তিনি অসুস্থ।

    rnrn

    গত বছর ভালো কাটলেও ২০২২ সালে অমিতাভকে হাসপাতালে যেতে হয়েছিল। সে বছর তার পায়ের শিরা ছিঁড়ে যাওয়ায় তিনি বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন।

    বিনোদন ডেস্ক

  • শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন শিরিন শিলা

    শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন শিরিন শিলা। নতুন সিনেমা ‘যাযাবর’-এর শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন নায়িকা। এখন বিশ্রামে আছেন। এ সিনেমায় একজন স্কুলশিক্ষকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন শিলা।

    এ বিষয়ে শিরিন শিলা জানান, নতুন সিনেমা ‘যাযাবর’-এর শুটিং করতে গিয়ে ঠান্ডা লেগে যায়, ফলে কথা বলতে পারছি না। ডাক্তার কয়েক দিন বেড রেস্টে থাকতে বলেছেন। তাই এখন বিশ্রাম নিচ্ছি। একটু সুস্থ হলে আবারো কাজে ফিরব।

    ‘যাযাবর’ সিনেমার গল্প নিয়ে নায়িকা বলেন, ‘বাবা স্কুলশিক্ষক। মা অসুস্থ। বলতে পারেন, এটি একটি সংগ্রামী চরিত্র। এ ধরনের চরিত্রে প্রথম কাজ করছি।’

    শিলার বিপরীতে অভিনয় করছেন আরজু। এ সিনেমার পরিচালক তাজু কামরুল।

    শিলা বলেন, অনেক সিনেমার অফার পাচ্ছি; কিন্তু খুব বেশি সিনেমার অভিনয় করছি না এখন। বেছে বেছে সিনেমার কাজ করছি। এছাড়া নতুন কাজের পরিকল্পনা সাজাচ্ছি।

    এদিকে শিরিন শিলার আরও তিনটি সিনেমার শুটিং চলছে। সিনেমাগুলো হলো- ‘দ্য রাইটার, ‘ভালোবাসি তোমায়’ ও ‘ব্যাচেলর ট্রিপ’।

    জানা গেছে, ঈদে তার অভিনীত নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তি পাচ্ছে। এ সিনেমার মাধ্যমে প্রথমবারে মতো আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী শিরিন শিলা। সিনেমাটিতে মাঝির চরিত্রে মিলন ও তারামন বানু চরিত্রে শিলা অভিনয় করেছেন।

    নির্মাতা মেহেদী হাসান পরিচালিত এ সিনেমায় আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়া আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকা রউফ, সব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।

    সম্প্রতি ‘শেষ বাজি’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে শিরিন শিলার। 

    বিনোদন ডেস্ক

  • গুরুতর অসুস্থ মিমি! কী হয়েছে তার?

    মিমি চক্রবর্তী টালিউডের এই মুহূর্তের অন্যতম ব্যস্ততম নায়িকা। তার সময়টাও এই সময় বেশ ভালো যাচ্ছে। একটার পর একটা কাজ করে চলেছেন; যা বক্স অফিসে সাফল্য তো পাচ্ছেই, একই সঙ্গে দর্শক থেকে সমালোচকদের থেকেও প্রশংসা পাচ্ছে। আর এহেন অভিনেত্রী নাকি বর্তমানে গুরুতর অসুস্থ! কী হয়েছে তার?

    rnrn

    বর্তমানে আবহাওয়ার যেভাবে বদল ঘটছে, ঠান্ডা বৃষ্টির খামখেয়ালিপনায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। মিমও চক্রবর্তীরও কি তাই হয়েছে? তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার অনুরাগীরা ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিন্তু কী হয়েছে অভিনেত্রীর?

    rnrn

    মিমি চক্রবর্তী এদিন নিজেই পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে তার শারীরিক অবস্থার কথা ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, তিনি মাইগ্রেনের ব্যথায় কাবু। আর সেই যন্ত্রণায় তিনি ভীষণ ভুগছেন। এদিন মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেটার ক্যাপশনে লেখেন, 'মাইগ্রেনের হাত থেকে বাঁচা মুশকিল নয়, অসম্ভব!' এই ছবিতে অভিনেত্রীর হাতে একটি বোতল দেখা যাচ্ছে এটা দেখে অনেকেই ভেবেছেন তার হাতে হয় তো ওষুধের বোতল ধরা আছে।

    rnrn

    অনেকেই তার পোস্টে মন্তব্য করেছেন। অভিনেত্রীর অনুরাগীরা এদিন তার পোস্টে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    rnrn

    মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ পুজার সময় মুক্তি পেয়েছিল। এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। আর কয়েকদিনের মধ্যে ছোট পর্দাতেও আসছে এই ছবি। এছাড়া তার অভিনীত প্রথম হিন্দি ছবি শাস্ত্রী ভার্সেস শাস্ত্রীও গত বছরের শেষ মুক্তি পায়, যা দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়েছে। এদিকে সম্প্রতি হইচইতে মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ যাহা ‘বলিব সত্য বলিব’।

    বিনোদন ডেস্ক

  • গুরুতর অসুস্থ সাইফ আলি খান

    বলিউড তারকা সাইফ আলি খানকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে সাইফকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে, গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন হাঁটুর অস্ত্রোপচার চলছে সাইফের। তার স্ত্রী কারিনা কাপুরও হাসপাতালে উপস্থিত রয়েছেন। তার হাঁটু এবং কাঁধের হাড়ে চিড় ধরেছে। তবে কিভাবে এমন গুরুতর চিড় ধরার মতো আঘাত পেয়েছেন সাইফ, এর কারণ এখনো জানা যায়নি।

    ২০১৬ সালে রেঙ্গুন সিনেমার সেটে আহত হয়েছিলেন সাইফ আলি খান। সেই সময় তার বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন। সেই সময়ও তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার ছোটখাটো অস্ত্রোপচারও করা হয়েছিল। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

    ‘ক্যাহনা’ সিনেমার একটি দৃশ্যের জন্য সাইফ আলি খানকে বাইক স্টান্ট করতে হয়েছিল। সেই বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে বাইক নিয়ে তিনি উল্টে পড়ে যান। সেই সময় সাইফ পাথরে পড়ে গিয়ে মাথায়ও আঘাত পেয়েছিলেন।
     

    বিনোদন ডেস্ক

  • হাসপাতাল থেকে হিনা খানের পোস্ট

    জনপ্রিয় অভিনেত্রী কাশ্মীরের মেয়ে হিনা খান। হিনার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখে চমকে উঠলেন ভক্তরা। অনেকেই জানতে চেয়েছেন, আবার কী হলো?

    হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী হিনা খান। হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। জানিয়েছেন, জ্বর নিয়ে চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    হিনা পোস্টে লিখেছেন- ‘গত চার দিন ধরে ধুম জ্বরে ভুগছি। চিকিৎসা চলছে কিন্তু তা বৃথা। জ্বর কিছুতেই কমছে না। ক্রমশ বেড়েই চলেছে। প্রায় ১০২-১০৩ জ্বর রয়েছে গায়ে।’

    দিনে দিনে যে খুবই দুর্বলতা অনুভব করছেন সে কথাও প্রকাশ করেছেন হিনা। যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, অনুরাগীদের সেই প্রার্থনা করতে বলেছেন নায়িকা। কথা দিয়েছেন, শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন তিনি। 

    অক্টোবর মাসেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন হিনা। তখনো হাসপাতাল থেকে নিজের ছবি পোস্ট করেছিলেন নায়িকা। তার আগে মুম্বাইয়ের দূষণ নিয়ে একাধিক অভিযোগও জানিয়েছিলেন তিনি। কাজের জন্য তাকে মুম্বাইয়ে থাকতে হয়। অভিনেত্রীর অভিযোগ, মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাকি মুম্বাই তার বাসযোগ্যতা হারাচ্ছে।
     

    বিনোদন ডেস্ক

  • হাসপাতালে ভর্তি ডিপজল

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

    rnrn

    পোস্টে তিনি লেখেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবিপ্রধান হারুন ভাই, মিশা ও জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।’

    rnrn

    ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার বলেন, ‘গত তিন দিন ধরে আমার বাবা হাসপাতালে ভর্তি। বাবার জন্য সবাই দোয়া করবেন।’

    rnrn

    অন্যদিকে ‘খলনায়ক’খ্যাত মিশা সওদাগর ডিপজলকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুদিন চিকিৎসার পর অনেকটা সুস্থ। ডাক্তার সাজেস্ট করেছেন আরও বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর যেতে। ২-১ দিনের মধ্যে উনি (ডিপজল) সিঙ্গাপুরে যাবেন। সবাই দোয়া করবেন।’

    rnrn

    এ ছাড়া ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানও ডিপজলকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

    rnrn

    এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এ ছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের।

    rnrn

    ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি।

    বিনোদন প্রতিবেদন

  • নায়ক শাকিব খান অসুস্থ, সাক্ষ্য গ্রহণের তারিখ পেছাল

    চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে করা মানহানি ও চাঁদাবাজির মামলায় আজ বৃহস্পতিবার নায়ক শাকিব খানের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল; কিন্তু মামলার বাদী শাকিব খান অসুস্থ থাকায় আজ তিনি আদালতে আসেননি। আদালত আগামী ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

    ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা আজ এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান।

    আইনজীবী খায়রুল হাসান বলেন, ৩ অক্টোবর থেকে শাকিব খান জ্বরে ভুগছেন। এ কারণে তিনি আজ আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেননি। আজ তার পক্ষে সময় চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তার আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ঠিক করেছেন।

    শাকিব খানের করা মানহানি ও চাঁদাবাজির এ মামলায় গত ৫ জুলাই রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন রহমত উল্লাহ। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। ওই সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন রহমত উল্লাহ।

    এর পরিপ্রেক্ষিতে রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ মানহানি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নালিশি মামলা করেন শাকিব খান। আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

    গত ১৮ এপ্রিল শাকিব খানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন রহমত উল্লাহ। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত।

    গত ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব খান। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।

    পালটাপালটি পদক্ষেপের ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানি স্যুট (অর্থ আদায়ের মোকদ্দমা) মামলা করেন রহমত উল্লাহ। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন তিনি।
     

    বিনোদন ডেস্ক