Tag: অর্জুন কাপুর

  • মালাইকা চলে যাওয়ায় নির্ঘুম অর্জুন, কীভাবে সামলাচ্ছেন অভিনেতা

    প্রেমভাঙা থেকে একটা সময় কর্মজীবনের প্রতিবন্ধকতা— সব কিছু একসঙ্গে সামাল দিতে গিয়ে বিনিদ্র রজনী পার করছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। কিছুতেই সহজ হচ্ছে না জীবন গতিপথ। এ অভিনেতা কথায় কি সেই ইঙ্গিতই মিলছে? 

    অভিনেত্রী মালাইকার অরোরার সঙ্গে প্রেম ছিল প্রায় ছয় বছরের। এখন সেই সম্পর্ক আর নেই। দিন কয়েক আগে নিজেই স্বীকার করে নিয়েছেন এ অভিনেতা। এতদিন তারা ছিলেন অভিন্ন হৃদয়। ছুটিতে ভ্রমণ হোক কিংবা কোনো ফিল্মি অনুষ্ঠান—সব জায়গায় একসঙ্গে দেখা যেত এ জুটিকে। কিন্তু সেই জুটি এখন আর নেই ভেঙে গেছে।

    প্রেমভাঙার কষ্ট তো রয়েছেই, একই সঙ্গে রয়েছে অর্জুনের ক্যারিয়ার নিয়েও। বেশ কয়েক বছর পর সিনেমায় সাফল্য পেলেন এ অভিনেতা। ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে খলচরিত্রে দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি। কিন্তু ততদিনে ব্যক্তিজীবন যেন ওলটপালট হয়ে গেছে তার। একে ‘হাসিমোটো’ রোগে আক্রান্ত, তার ওপর অবসাদ জেঁকে বসেছে। সবকিছু একসঙ্গে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, বিনিদ্র রাত কাটাচ্ছেন অর্জুন।

    বয়স যখন ৩০ বছর, সেই থেকে অভিনেতা অর্জুন কাপুরের ওজন বৃদ্ধি পেতে শুরু করে অনিয়ন্ত্রিতভাবে। তবে শুধু এই একটি উপসর্গই নয়, একাকিত্ব ও অবসাদেও রয়েছেন এ অভিনেতার জীবনে। ঘন ঘন মনোবিদের কাছে যেতে হচ্ছে তাকে। কিন্তু ফল খুব একটা স্বস্তিদায়ক নয়। 

    আসলে অবসাদটা ছোটবেলা থেকেই রয়েছে অর্জুনের। ছোট থেকেই ওজন বেশি হওয়ায় বারবার থেরাপি নিতেন অভিনেতা। পরে অবশ্য বক্স অফিস যখন ছবি ব্যর্থ হতে শুরু করে, তখন ফের অবসাদে চলে যান অর্জুন। এর পরপরই প্রেম ভাঙে মালাইকার সঙ্গে। ঘুম আসে না! কাজে যাওয়া দুঃসাধ্য। তাই নিজে থেকেই মন ভালো করার চেষ্টা করছেন অভিনেতা। 

    অর্জুন বলেন, আসলে এটা এত কষ্টকর হবে বুঝিনি। সময় লাগে। রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়া, ফের সকালে কাজে যাওয়াটা সোজা নয়।

    বিনোদন ডেস্ক

  • অর্জুনকে নিয়ে এ কেমন কথা লিখলেন মালাইকা?

    গত জুন মাসে মালাইকা ও অর্জুনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর অর্জুনের জন্মদিনে মালাইকা উপস্থিত না থাকায় স্পষ্ট হয়েছিল বিচ্ছেদের খবর। যদিও তাদের ঘনিষ্ঠ সূত্রের মতে, বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রাখবেন তারা।

    আর এ মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত জুটি হলেন মালাইকা ও অর্জুন। সেই তাদের ব্রেকআপের খবর এখন চারদিকে ঘুরছে। সম্প্রতি অর্জুন কাপুর একটি পার্টিতে মালাইকার সঙ্গে তার বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন। অর্জুন বলেছেন তিনি এখন ‘সিঙ্গেল’।

    এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে মালাইকার একটি পোস্ট নিয়েও বেশ আলোচনা হচ্ছে। ভক্তদের মনে প্রশ্ন— অর্জুনকে নিয়েই কি পোস্টটি করেছেন মালাইকা?

    অভিনেত্রী মালাইকা তার ইনস্টাগ্রামের স্টোরিতে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, যা দেখেই মনে হচ্ছে— এখনো অর্জুনের জন্য ভালোবাসা রয়েছে তার। 

    মালাইকা লিখেছেন— মাত্র কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও যেন আজীবন আত্মাকে ছুঁয়ে থাকতে পারা যায়।

    বিষয়টি এমন— শেষ হয়েও হলো না শেষ। সম্পর্ক শেষ হয়ে গেলেও মালাইকার হয়তো এখনো অর্জুনের প্রতি অনুভূতি রয়েছে। মালাইকার জীবনের প্রতিটি ভালো-মন্দে অর্জুন তাকে সমর্থন করেছেন। প্রতিটি ভালো-খারাপ সময়ে মালাইকার পাশে থেকেছেন।

    সম্প্রতি মালাইকার বাবা মারা যাওয়ায় অর্জুনকে তার যত্ন নিতে ও পাশে থাকতেও দেখা গেছে প্রতিমুহূর্তে।

    বিনোদন ডেস্ক

  • উরফি জানালেন অর্জুন কাপুরকে নিয়ে সুপ্ত বাসনার কথা

    সামাজিকমাধ্যমে প্রায়ই সরগরম থাকেন নেটপ্রভাবী উরফি জাভেদ। ব্যতিক্রমী ব্যক্তিসত্তা আর পোশাকে চমক দিয়েই প্রতিনিয়ত চর্চায় থাকেন তিনি। সদ্য একটি ওটিটি প্ল্যাটফর্মে নতুন এক রিয়্যালিটি শোয়ে দেখা গেছে তাকে। সেখানেই উরফি বলেন, গত তিন বছরে কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। তার নেপথ্য রয়েছে বিশেষ একটি কারণ। পাশাপাশি একটি সুপ্ত বাসনাও রয়েছে তার— অর্জুন কাপুরকে নিয়ে।

    উরফি নিজের শো ‘ফলো করলো ইয়ার’-এ নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক তুলে ধরেছেন। সেখানেই তার বোনেরা তাকে জিজ্ঞাসা করেন— প্রতিনিয়ত এত নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হয় তার, এত জায়গায় যান তিনি, কখনো কোনো পুরুষ দেখে ভালো লাগেনি তার? কিংবা এমন প্রশ্নে করেন যে— কারও সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর সুযোগ আসেনি তার?

    বোনদের উৎসাহ দেখে উরফি বলেন, ‘আসলে গত তিন বছরে আমি কোনো পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হইনি। এমনকি কারও সঙ্গে ভালোবাসার কথা বলতেও ইচ্ছে হয়নি। এর পেছনে বিশেষ একটি কারণ রয়েছে— যতদিন আমি একটি ব্যক্তিগত বিমান কিনতে না পারছি, ততদিন পর্যন্ত কোনো পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হব না— প্রতি়জ্ঞা করেছি। উরফি আরও বলেন, অভিনেতা অর্জুন কাপুর তার ভীষণ পছন্দের। তাকে নিয়ে নানা সুপ্ত বাসনা রয়েছে বলেও স্বীকার করেন উরফি। যদিও অর্জুন সে কথা জানেন না। কিন্তু এই বাসনা ঠিক কেমন, সে কথা প্রকাশ করেননি উরফি।

    বিনোদন ডেস্ক

  • হেলথ রিসোর্টে ক্যাটরিনা, অর্জুন বললেন ‘সাবাশ’

    বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ছুটি কাটাতে ইউরোপে গেছেন। গতকাল অস্ট্রিয়ার একটি 'মেডিকেল হেলথ রিসোর্টে' কাটানো মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলেন ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকিকে ছাড়া একাকী প্রকৃতির মাঝে পাওয়া গেল এ অভিনেত্রীকে। সূত্র: হিন্দুস্তান টাইমস 

    গত ১৬ জুলাই নিজের ৪১তম জন্মদিন উদযাপনের কয়েক দিন পরেই সামাজিকমাধ্যমে নতুন একগুচ্ছ ছবি প্রকাশ করলেন বলিউড সেনসেশন। বৃহস্পতিবার শেয়ার করা সেই পোস্টে তাকে ওই রিসোর্টে' দেখা যায়। শান্ত পরিবেশে, নিরিবিলিতে সময় কাটানোর কয়েকটি বিশেষ মুহূর্ত উঠে এলো তার ছবির মাধ্যমে। সেখানকার জিভে জল আনা খাবারেরও দেখা পাওয়া গেল একটি ছবিতে। আবার অন্য একটি ছবিতে মন কাড়ল অভিনেত্রীর প্রাণ খোলা হাসি।

    সামাজিকমাধ্যমে ক্যাটরিনার পোস্ট করা সেই ছবি দেখে অভিনেতা অর্জুন কাপুর মন্তব্য করেছেন— অবশেষে কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। সাবাশ ক্যাটরিনা!! এক ভক্ত লিখেছেন— এত সুন্দর জায়গা। আরেকজন লিখেছেন— খুব ভালো লাগছে। আরেকজন ভক্ত লিখেছেন— আপনি কি বিশ্বাস করতে পারেন যে, তিনি ৪১, ওকে দেখে বোঝারই কোনো উপায় নেই।

    বেশ কিছু দিন আগে ক্যাটরিনা কাইফের প্রেগন্যান্সির খবর দিয়ে তোলপাড় হয়েছিল সামাজিকমাধ্যম। যদিও প্রথমে অভিনেত্রীর টিম ও পরে স্বামী ভিকি কৌশল সব খবর মিথ্যা বলে উড়িয়ে দেন। তবে এবার ক্যাট আলোচনায় এলেন মেডিকেল হেলথ রিসোর্টে ছুটি কাটানো নিয়ে। সব ঠিক আছে তো?

    সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি ইউরোপে গিয়েছিলেন ছুটি কাটাতে। তবে অস্ট্রিয়ার এ রিসোর্টে ক্যাটরিনা কাইফের পোস্ট করা ছবিতে ভিকি কৌশলকে দেখা যায়নি। তারিখবিহীন ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লিখেন— এখানে থাকার সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, এটি সব কিছু থেকে একমুহুর্তের জন্য বিরতি দেয় এবং সবচেয়ে শান্তিপূর্ণ জায়গায় প্রবেশ করতে দেয়। হ্রদের চারপাশের বনের মধ্যে প্রতিদিনের হাঁটা অবর্ণনীয়, অবিশ্বাস্য শান্তি এবং প্রশান্তির মুহূর্ত। পুরো দল ও সব কর্মী এবং এত চমকপ্রদ থেরাপিস্টদের দেখভাল, গোটা অভিজ্ঞতা সত্যিই অবিশাস্যকর ছিল। নিশ্চয়ই আবার আসব।

    গত মে মাসে জুমের একটি প্রতিবেদনে দাবি করা হয়— ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। তবে অভিনেত্রীর টিম এ প্রতিবেদনকে 'অসমর্থিত' বলে জানিয়েছে। রেইনড্রপ মিডিয়ার শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যাটরিনা কাইফ বলেছেন— সব মিডিয়া হাউসকে অবিলম্বে এই অসমর্থিত প্রতিবেদন এবং সমালোচনা বন্ধ করার জন্য অনুরোধ করছি।

    জুম জানিয়েছে, ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব অমূলক নয়। সূত্রটি জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে ক্যাটরিনা ও ভিকি তাদের প্রথম সন্তানকে যুক্তরাজ্যে স্বাগত জানাবেন। যুক্তরাজ্যে বেড়ে ওঠা ক্যাটরিনা লন্ডনেই সন্তান প্রসব করবেন বলে জানিয়েছে।

    সূত্রটি আরও জানায়, হ্যাঁ, তিনি অন্তঃসত্ত্বা। লন্ডনেই তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন তারা। ভিকি ইতোমধ্যে তার সঙ্গে রয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের জন্মদিনে নিমন্ত্রণ না পেয়ে যা লিখলেন মালাইকা

    মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসেছিল অর্জুন কাপুরের জন্মদিন উদযাপনের আসর। পরিবারের সদস্যরা ছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বছর জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, সেই মালাইকা অরোরাই অনুপস্থিত। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন এবার তাদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিল। 

    rnrn

    গুঞ্জনটা বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে। এবার মালাইকা অর্জুনের জন্মদিনে না আসাতেই যেন পরিষ্কার অনেকটা। অনেকেই ইতোমধ্যে এ নিয়ে কানাঘুষা শুরু করেছেন। আর এরপরই অর্জুনের জন্মদিনের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী।

    rnrn

    মালাইকা লেখেন, ‘আমি জীবনে এমন মানুষ চাই যাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারব। শুধু তাই নয়, এমন মানুষ যারা আমার পেছনেও একই রকম ব্যবহার করবে।’

    rnrn

    দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন। সম্পর্ক কেন ভাঙল, তা-ও স্পষ্ট নয়। যদিও মালাইকার ম্যানেজার সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছিলেন। তবে অর্জুন জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি যেন নতুন করে উসকে দিল জল্পনা।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই একসঙ্গে অর্জুন-মালাইকা!

    বলিউডের জনপ্রিয় জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে কিছুদিন ধরে টানাপোড়ন চলছিল। এমনকি এ জুটির বিচ্ছেদেরও গুঞ্জন ওঠেছিল। 

    শুধু তাই-ই নয়, জানা গেছে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমে পড়েছেন বনি কাপুরের পুত্র।

    আরও পড়ুন

    এসব গুঞ্জনের মাঝে অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আনফলো’ করে দেন মালাইকা। এতেই সম্পর্কের হিসেব নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে। আগস্ট মাসের শেষের দিকে বিচ্ছেদের সেই কল্পনা- জল্পনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টাও করেন মালাইকা ও অর্জুন।

    রোববার দুপুরে মালাইকাকে সঙ্গে নিয়ে লাঞ্চ ডেটে গিয়েছিলেন বনি-পুত্র। সেই দিন রাতেই ফের ডিনার ডেটেও দেখা যায় এ যুগলকে। তারপরে ফের মাসখানেকের বিরতি।

    গোটা সেপ্টেম্বর মাসে একবারও একসঙ্গে দেখা যায়নি যুগলকে। অক্টোবর পড়তেই ফের এক ফ্রেমে মালাইকা ও অর্জুন। এক ফ্রেমে ধরা দিলেও প্রেমে কি আদৌ আছেন তারা? দুই তারকার সাম্প্রতিক ছবি দেখে প্রশ্ন করছেন নেটিজেনরা।

    রোববার রাতে মুম্বাইয়ে টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সিজনের জন্য খেলোয়াড়দের নিলামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা ও অর্জুন। অন্যান্য সময় ডেটে গেলে যেমন সাজপোশাক থাকে মলাইকার, তার থেকে একেবারেই আলাদা দেখাচ্ছিল তাকে। নিলামের অনুষ্ঠানে টেনিস প্রিমিয়ার লিগেরই একটি দলের জার্সি পরেছিলেন মালাইকা।

    অনুষ্ঠান থেকে বেরোনোর সময় যদিও জার্সি বদলে নিজের একটি টিশার্ট পরে নেন তিনি। অন্যদিকে অর্জুনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানে জার্সি ও সেখান থেকে বেরোনোর পথে নিজের একটি টিশার্ট পরেছিলেন অভিনেতা।

    মালাইকা ও অর্জুন এক ফ্রেমে ধরা দিলেও তাদের শরীরী ভাষা থেকে স্পষ্ট, একে অপরের কাছাকাছি থেকেও খুব একটা স্বচ্ছন্দ নন তারা। তবে কি সত্যিই প্রেম ভেঙেছে? শুধুই কি পেশাদারিত্বের জায়গা থেকেই এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা-এমনটাই মনে করছেন।

    সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে ১৯৯৮ সালে বিয়ে হয়েছিল মালাইকার। ২০১৬ সালে সেই সম্পর্কে ফাটল ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ ও মালাইকা। 

    তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট, বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক বলিউডের ভেতরে-বাইরে ‘ওপেন সিক্রেট’। ২০১৯ সালে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের জানান দেন এ জুটি।
     

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ডেটে গেলেন অর্জুন-মালাইকা

    বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরার প্রেমে হঠাৎ ছন্দপতনের শব্দ শোনা যাচ্ছে। চারদিকে ছড়িয়ে পড়ে এই দুই তারকার সম্পর্কের ভাঙনের খবর। 

    ইদানিং দুজনকে একসঙ্গে তেমন একটা দেখা যাচ্ছিল না পাপারাজ্জিদের ক্যামেরায়। সামাজিকমাধ্যমে অর্জুন কাপুরের পরিবারের অনেককেই আনফলো করেছেন মালাইকা। এরপরই তাদের বিচ্ছেদের খবর আরও জোরালো হয়।

    অর্জুন-মালাইকার সম্পর্ক ঘিরে যখন নেটিজেনরা ব্যস্ত তখনই তাদের দুজনকে একসঙ্গে দেখা গেল লাঞ্চ ডেটে। রোববার একসঙ্গে লাঞ্চ ডেটে যান এই জুটি। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাদেরকে একসঙ্গে বের হতে দেখা যায়।

    পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পরা সেই ছবিতে সাদা রঙের পোশাকে দেখা গেছে মালাইকাকে। অন্যদিকে কালো রঙের টি-শার্টের সঙ্গে জিন্স পরেছেন অর্জুন। দুই তারকাকে একসঙ্গে দেখে যেন স্বস্তি পেয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরাও। 

    এদিকে গুঞ্জন ছিল, অর্জুন কাপুর নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার সঙ্গে প্রেম করছেন। যে কুশার সঙ্গে সম্প্রতি তার স্বামী জোরাওয়ার সিং আহলুওয়ালিয়ার বিচ্ছেদ হয়েছে। যদিও এ গুঞ্জন অস্বীকার করেছেন কুশা কপিলা নিজেই।

    বিনোদন ডেস্ক

  • ব্রেক-আপের পথে হাঁটছেন মালাইকা-অর্জুন!

    কদিন আগেও শোনা যাচ্ছিল, নভেম্বর-ডিসেম্বরে বিয়ে। এ বছর শীতে ঘর বাঁধবেন দুজনে। প্রথম দিকে লুকোচুরি থাকলেও পরে নিজেদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা কথা বলেন এ জুটি। 

    প্যারিসের রাস্তা থেকে শুরু করে রেস্তোরাঁ কিংবা সুইমিংপুল সব জায়গাতেই একসঙ্গে দেখা যেতো অর্জুন কাপুর আর মালাইকা অরোরাকে। অবশেষে সেই প্রেমে বিচ্ছেদের সুর বাজছে। তারা ইতি টানছেন পাঁচ বছরের সম্পর্কে!

    কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে আছেন অর্জুন কাপুর। অর্জুন একা একাই ঘুরছেন, ফিরছেন, রেস্তোরাঁয় যাচ্ছেন। আর ছবি দিচ্ছেন একা একাই। দুজনকে একসঙ্গে কোনো আয়োজনে দেখা যাচ্ছে না, বরং যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টি নাকি এড়িয়ে চলছেন অর্জুন। অর্জুন যেখানে যাচ্ছেন, মালাইকাও সেখান থেকে দূরে থাকছেন। 

    এসব খবর টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শুধু তা–ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রেমকে ছড়িয়ে বেড়াতেন, কয়েক সপ্তাহ ধরে তার কোনো চিহ্ন নেই। 

    অর্জুন কাপুর দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। একটিতে দেখা যাচ্ছে সুইমিংপুলে পোজ দিচ্ছেন তিনি। অদূরে রাখা সানগ্লাস। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উষ্ণতার আগে শীতলতার প্রয়োজন।’ 

    অন্য ছবিতে হাসিমুখে ল্যাপটপে চোখ রাখতে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। খালি গায়ে খাবার উপভোগ করছেন এই তারকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনটা ছোট, ছুটির দিনগুলো বড় করে নাও।’ 

    এসব দেখে নেটিজনরা বলছেন, একা জীবন বেশ উপভোগ করছেন অর্জুন, তা স্পষ্ট। এদিকে সম্প্রতি এপি ঢিল্লোর পার্টিতে আলাদা দেখা গিয়েছে মালাইকাকেও।

    মালাইকার অ্যাপার্টমেন্টের পাশেই গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি চার বেডরুম, কিচেন, ড্রয়িংরুমের ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন কাপুর। ২০ কোটি রুপিতে কেনা সেই ফ্ল্যাটও ১৬ কোটি রুপিতে বিক্রি করে দিলেন অর্জুন। এটা নাকি মালাইকার কারণেই করতে বাধ্য হয়েছেন।
    শোনা যাচ্ছে, দুজনের সম্পর্কে তিক্ততা এসেছে। মালাইকা-অর্জুনের বিচ্ছেদ, গুঞ্জন না সত্যি- এটা এখনো নিশ্চিত করে বলেনি কেউ। তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

    মালাইকার থেকে অর্জুন ১২ বছরের ছোট। অসম প্রেম নিয়ে অর্জুন আর মালাইকাকে হরহামেশাই নেট দুনিয়ায় নানাভাবে কটাক্ষের শিকার হতে হয়। অনেকেই বলেন, অর্জুনের সঙ্গে সম্পর্কই আরবাজ খানের সঙ্গে মালাইকার ১৯ বছর দাম্পত্যজীবনের পর বিচ্ছেদের কারণ। ২০১৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

    অবশ্য মালাইকা বলেছেন, তারা বিবাহিত জীবনে সুখী ছিলেন না। এটাই সম্পর্কের ইতি টানার জন্য যথেষ্ট। তবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। কারণ যা-ই হোক না কেন, সবাই আঙুল তুলবে তার দিকেই।

    বিনোদন ডেস্ক