Tag: অপূর্ব

  • লাখ টাকায় পোড়া জিন্স প্যান্ট কিনলেন অপূর্ব

    সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পুরো মার্কেট। ঈদুল ফিতরের আগে সব কিছু হারিয়ে পথে বসেছেন হাজার হাজার ব্যবসায়ী। মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে বহু বছরের পুরনো এই মার্কেটটিতে।

    rnrn

    আগুনে পোড়ার দৃশ্য এবং ব্যবসায়ীদের হাহাকারের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে সারা দেশে। এ অবস্থায় অনেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিভিন্নভাবে।

    rnrn

    সেই তালিকায় এবার যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এক লাখ টাকায় আগুনে ঝলসে যাওয়া জিন্সের প্যান্ট কিনেছেন এই অভিনেতা।

    rnrn

    বৃহস্পতিবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে এক পোস্টে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। আর্ত-মানবতার সেবায় নিয়োজিত এ সংগঠনটি পোস্টের শিরোনামে বলা হয়েছে, ‘পোড়া জিন্সেরর দাম এক লাখ টাকা!’ 

    rnrn

    পোস্টে আরও লেখা হয়েছে, ‘কর্মচারীদের বেতন-বোনাস না হলে ঈদ করবে কিভাবে? সারা বছরের ব্যবসা যে সময়ে হয়, সে সময়ে আগুনে এই সংসারগুলো একেবারে পঙ্গু হয়ে যাবে।’

    বিনোদন ডেস্ক

  • অপূর্বের স্ত্রীর ভূমিকায় তারিন 

    দীর্ঘ ছয় বছর পর আবারও জুটি বেঁধে নতুন একটি নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও তারিন জাহান। নাটকের নাম ‘প্রিয় পরিবার’। 

    rnrn

    এটি ঈদের জন্য নির্মিত হচ্ছে। রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করেছেন রুবেল হাসান। ২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় এ নাটকের শুটিং শুরু হয়েছে। নির্মাতা জানিয়েছেন, নাটকে অপূর্ব ও তারিনকে স্বামী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। তাও বৃদ্ধ বয়সি চরিত্রে। 

    rnrn

    দীর্ঘদিন পর অপূর্বর সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘মূলত গল্পটা ভালোলাগার কারণেই এ নাটকে অভিনয় করা। রুবেলের সঙ্গে এটা আমার প্রথম কাজ। অনেক যত্ন নিয়ে, বুঝেশুনে কাজটি করছেন। নাটকের অপূর্ব ও আমার সন্তান চরিত্রে যারা অভিনয় করছেন মনে হচ্ছিল ওরা আমাদেরই পরিবারের। প্রত্যেকেই যার যার চরিত্রের ভেতরে ঢুকেই অভিনয় করার চেষ্টা করছে। বিশেষত আমি অপূর্বর কথা বলব। সে এ সময়ে ভার্সেটাইল চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছে। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য সারা দিন একা একা থেকে চরিত্রের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছে, যাতে মুড নষ্ট না হয়। মূল কথা আমরা প্রত্যেকেই গল্পটা, যার যার চরিত্র নিজের মধ্যে ধারণ করেই অভিনয় করার চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ 

    rnrn

    অপূর্ব বলেন, ‘অর্ধযুগেরও বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছি। তিনি নাটকে থাকা, পাশে থাকা মানেই হচ্ছে আমাদের প্রত্যেকের জন্যই ভালোলাগার। দীর্ঘদিন পর আবারও তার সঙ্গে কাজ করতে গিয়ে আরও নতুন কিছু শিখছি। আমরা সবাই ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে।’ নির্মাতা জানিয়েছেন, নাটকটি আগামী ঈদে ‘ক্লাব এন্টারটেইনম্যান্ট’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

    বিনোদন ডেস্ক

  • ছয় বছর পর একসঙ্গে অপূর্ব ও তারিন জাহান

    দীর্ঘ ছয় বছর পর আবারো জুটি বেঁধে নতুন একটি নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও তারিন জাহান। নাটকের নাম ‘প্রিয় পরিবার’। 

    rnrn

    এটি ঈদের জন্য নির্মিত হচ্ছে। রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করেছেন রুবেল হাসান। ২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় এ নাটকের শুটিং শুরু হয়েছে। নির্মাতা জানিয়েছেন, নাটকে অপূর্ব ও তারিনকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। তাও বৃদ্ধ বয়সি চরিত্রে। 

    rnrn

    দীর্ঘদিন পর অপূর্বর সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে তারিন জাহান বলেন, মূলত গল্পটা ভালো লাগার কারণেই এ নাটকে অভিনয় করা। রুবেলের সঙ্গে এটা আমার প্রথম কাজ। অনেক যত্ন নিয়ে, বুঝে শুনে কাজটি করেছেন। 

    rnrn

    নাটকের অপূর্ব ও আমার সন্তান চরিত্রে যারা অভিনয় করছেন, মনে হচ্ছিল ওরা আমাদেরই পরিবারের। প্রত্যেকেই যার যার চরিত্রের ভেতরে ঢুকেই অভিনয় করার চেষ্টা করছে। 

    rnrn

    বিশেষত আমি অপূর্বর কথা বলব। সে এই সময়ে ভার্সেটাইল চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছে। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য সারাদিন একা একা থেকে চরিত্রের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছে, যাতে মুড নষ্ট না হয়। 

    rnrn

    মূল কথা আমরা প্রত্যেকেই গল্পটা, যার যার চরিত্র নিজের মধ্যে ধারণ করেই অভিনয় করার চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে দর্শকের। 

    rnrn

    অপূর্ব বলেন, অর্ধযুগেরও বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছি। তিনি নাটকে থাকা, পাশে থাকা মানেই হচ্ছে আমাদের প্রত্যেকের জন্যই ভালোলাগার। দীর্ঘদিন পর আবারো তার সঙ্গে কাজ করতে গিয়ে আরও নতুন কিছু শিখছি। আমরা সবাই ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে।

    rnrn

    নির্মাতা জানিয়েছেন, নাটকটি আগামী ঈদে ‘ক্লাব এন্টারটেইনম্যান্ট’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

    বিনোদন প্রতিবেদন

  • অপূর্বের বেস্ট ফ্রেন্ড

    এ সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি একটি একক নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নাটকের নাম ‘বেস্ট ফ্রেন্ড’। 

    rnrn

    রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এ নাটক প্রসঙ্গে তিনি বলেন, এটিকে বন্ধুত্বের একটি বিষয় পাওয়া যাবে। তবে কী সেটা এখনই তা বলছি না। শুটিংয়ের সময় খুব এনজয় করেছি। আমার বিশ্বাস নাটকটি সবার পছন্দ হবে।’

    আনন্দনগর প্রতিবেদক

  • সাবিলাকে হুমকি দিলেন অপূর্ব!

    রোমান্টিক ঘরানার নাটকে অভিনয় করে অনেক আগে থেকেই প্রশংসিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সে ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি রোমান্টিক গল্পের একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘কদমবনে বৃষ্টি’। এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম। 

    rnrn

    নাটকের গল্পে দেখা যাবে, বই পড়ুয়া রবীন্দ্রসংগীতপ্রেমী গাঁয়ের মেয়ে পারুল। তার প্রেমে মগ্ন শফিক। দু’জনের পরিবার প্রথমে রাজি না হলেও পরে মেনে নেয়। বিয়ের পর দেখা যায় ভিন্ন চিত্র। শফিকের মা পারুলকে ভয় দেখায় শফিককে আরেকটি বিয়ে করাবে। তার কারণ পারুল কখনো মা হতে পারবে না। 

    rnrn

    শফিকও একদিন পারুলকে হুমকি দেয়, সে আরেকটি বিয়ে করবে। একপর্যায়ে পারুল রাজি হয়। 

    rnrn

    কিন্তু শফিক তখন বলে, মজা করেছে। বিয়ে করবে না। তার কথা সবাই যে বাবা-মা হবে বিষয়টি এমন নয়। সন্তান হওয়া যেমন প্রাকৃতিক, না হওয়া প্রাকৃতিক। এতে শফিকের চরিত্রে অপূর্ব ও পারুলের চরিত্রে সাবিলা নূরকে দেখা যাবে। 

    rnrn

    নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এ নাটকে অনেক মেসেজ রয়েছে। যেগুলো প্রায়ই আমাদের দেশে হয়ে থাকে। নাটকটি দর্শকের অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ এটি ‘ভালোবাসা দিবস’ উপলক্ষ্যে চ্যানেল আইয়ে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। 

    rnrn

    এদিকে বর্তমানে একাধিক একক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অপূর্ব। নতুন কয়েকটি ওটিটির প্রজেক্ট তার হাতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক