Tag: অপূর্ব

  • অপূর্বর মধ্যে শাহরুখকে খুঁজে পান ভারতীয় নির্মাতা

    দীর্ঘদিন ধরে ছোটপর্দায় দাপটের সঙ্গে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। কিন্তু বড়পর্দায় সেভাবে নিজের জায়গা গড়তে পারেননি তিনি। ২০১৪ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি সিনেমা অভিষেক হলেও সেভাবে সাড়া জাগাতে পারেননি। এরপর আর বড়পর্দায় দেখা মেলেনি তার।

    এক দশক পর আবার সিনেমায় ফিরেছেন অপূর্ব। শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে টালিউডে তার অভিষেক সিনেমা ‘চালচিত্র’।

    এর আগে লুক পোস্টার প্রকাশ পেলে অপূর্বকে দেখে চমকে উঠেন ভক্তরা। যেখানে ‘বড় ছেলে’কে তুলে ধরা হয়েছে অন্যরকম আবহে।

    সিনেমাটির পরিচালক প্রতিম ডি গুপ্ত ভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন, বলিউড তারকা শাহরুখ খানের কিছু গুণ অপূর্বর মধ্যে খুঁজে পেয়েছেন, যা তাঁকে মুগ্ধ করেছে।

    প্রতিম বলেন, ‘আমি তাকে অতি নাটকীয়ভাবেই ব্যবহার করতে চেয়েছি। তার নাটক আমি দেখেছি। অপূর্বর মধ্যে শাহরুখ খানের মতো একটা চার্ম আছে। সেটাকে ধরার চেষ্টা করেছি।’

    প্রসঙ্গত, গত অক্টোবরে প্রকাশিত এই সিনেমার মাত্র ৪০ সেকেন্ডের টিজারে টানটান রহস্যের আভাস পাওয়া গিয়েছিল। এতে অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • শিগগিরই শুটিংয়ে ফিরবেন অপূর্ব ও ফারিণ

    শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের শুটিং করছিলেন এ জুটি। ‘হাউ সুইট’ নামে এ ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি।

    সহশিল্পী তাসনিয়া ফারিণকে নিয়ে গত শুক্রবার নারায়ণগঞ্জের জিন্দাপার্কে শুটিংয়ে অংশ নেন অপূর্ব। সেখানে স্কুটি চালানোর একটি দৃশ্য করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় তাদের সঙ্গে পাভেল নামে আরও এক অভিনেতা ছিলেন। বর্তমানে শঙ্কামুক্ত এ দুই অভিনয়শিল্পী।

    গুরুতর কিছু না হওয়ায় সেদিনই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে যান তারা। নির্মাতা তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানান, অভিনয়শিল্পীরা বাসায় আছেন ও সুস্থ আছেন।

    অমি বলেন, অপূর্ব ভাই কবজিতে ব্যথা পেয়েছেন, ফারিণের হাত পা একটু ছিলে গেছে। তার জখম একটু বেশি হয়েছে। তবে এখন দুজনই বিশ্রামে আছেন। আশা করি অভিনয়শিল্পীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শিগগিরই আমরা তাদের নিয়ে শুটিংয়ে ফিরতে পারব।

    তিনি আরও বলেন, আমাদের শুটিং প্রায় শেষ পর্যায়ে। আর তিন দিন কাজ করলেই হয়ে যেত। আমরা ১৩ দিন শুটিং করেছি। যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন আমরা একটি বাজারের শেট বানিয়ে শুটিং করছিলাম। বিশাল এ শেটে মোট ৮৬ জন মানুষকে দেখা যাবে। এখানে দোকানদার, অতিথি শিল্পীসহ অনেকেই থাকবেন। এরকম ব্যয়বহুল একটি শেট নির্মাণ করতে হবে আবার।’

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে দুর্ঘটনার শিকার অপূর্ব পাভেল ফারিণ

    শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় তিন তারকা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও তাসনিয়া ফারিণ।

    শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর জিন্দা পার্কে একটি ওয়েবফিল্মের শুটিংয়ের সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

    একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটেছে।

    সূত্র জানিয়েছে, অপূর্ব ও ফারিণের অবস্থা তেমন গুরুতর নয়। তবে সাইদুর রহমান পাভেল বেশি আঘাত পেয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

    ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

    সম্প্রতি অপূর্ব ও ফারিণকে নিয়ে ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অমি। সেই ওয়েবফিল্মের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • ‘চালচিত্র’র ফার্স্টলুকে অপূর্বর রহস্যময় হাসি

    টিভি নাটকে অপূর্বর রাজত্ব দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে ওটিটিতেও নিজের ঝলক দেখিয়েছেন। তবে সিনেমায় অপূর্ব বরাবরই এক আক্ষেপের নাম। দেশের নির্মাতারা কখনোই অপূর্বর অভিনয়সত্ত্বাকে বড়পর্দায় কাজে লাগাতে পারেননি। তবে এবার বোধহয় টালিগঞ্জের সিনেমার মাধ্যমে বড়পর্দায় নিজের জাত চেনাতে চলেছেন এই অভিনেতা।

    প্রতীম ডি. গুপ্ত’র পরিচালনায় কলকাতায় অপূর্বর মুক্তি প্রতীক্ষিত সিনেমার নাম ‘চালচিত্র। সম্প্রতি সেই সিনেমার লুক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন।

    পোস্টারে অপূর্বকে তুলে ধরা হয়েছে একক ও অন্যরকম আবহে। যার মাধ্যমে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘চালচিত্র’। যার মাধ্যমে জয়া আহসান, শাকিব খান, মিথিলা, শুভর পরে ওপারে দারুণ অভিষেক হতে যাচ্ছে ঢাকার ‘বড় ছেলে’র।

    সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব আগেই বলেছিলেন, ‘গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।’

    এই সিনেমায় অপূর্বর সঙ্গে রয়েছেন টলিউডের নামজাদা সব অভিনেতারা- টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

    ২৪ নভেম্বর সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেইজ থেকে অপূর্বর লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’

    বিনোদন ডেস্ক

  • তিন নাটকে অনবদ্য অপূর্ব

    দেশের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। বিশেষ করে নাটকে তিনি অপ্রতিদ্ব›দ্বী। বরাবরের মতো এবারের ঈদেও তিনি ছিলেন অনবদ্য। দর্শক মনে মুগ্ধতা ছড়িয়েছেন একাধিক নাটক দিয়ে।

    rnrn

    ঈদে অপূর্ব অভিনীত তিনটি নাটক টেলিভিশনে প্রচার হয়েছে। এগুলো হচ্ছে জাকারিয়া সৌখিনের ‘শহরে প্রেমের ঘ্রাণ’, এস আর মজুমদারের ‘ভালোবাসার কয়েকটা দিন’ ও রুবেল হাসানের ‘মনের কোলাহল’।

    rnrn

    তিনটি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এখন পর্যন্ত ঈদে প্রচারিত এ তিনটি নাটকের জন্য দর্শকের কাছ থেকে যথারীতি অভ‚তপূর্ব সাড়া পেয়েছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার কাজগুলো উপভোগ করার পাশাপাশি তাদের মনের অভিমত প্রকাশ করার জন্য।’

    rnrn

    তিনি জানিয়েছেন, শিগগিরই তার অভিনীত ‘স্বপ্ন দেখার দিনগুলো’ নামে একটি নাটক চ্যানেল আইতে প্রচার হবে। এছাড়া ‘গোলাম মামুন’ নামে নতুন একটি ওয়েব সিরিজও হৈচৈ’তে প্রচারে আসবে।

    আনন্দনগর প্রতিবেদক

  • অপূর্ব-প্রযোজক শাকিলের মধ্যে কী ঘটেছিল? 

    অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের বিবাদের সমাধান করেছে প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয় শিল্পী সংঘ। 

    rnrn

    শনিবার মধ্যরাত পর্যন্ত উভয়পক্ষকে নিয়ে সভার পর বিষয়টির সমাধান করেন তারা। তাদের মধ্যে আসলে কী ঘটেছিল সেটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল কাজ করছে। 

    rnrn

    গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল, টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।

    rnrn

    এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সবার কাছে এটাই প্রতীয়মান হয় যে, চুক্তি মোতাবেক উভয়পক্ষই পরিপূর্ণভাবে কার্যসম্পাদন করেনি। চুক্তি অনুযায়ী জিয়াউল ফারুক অপূর্ব ৯টি নাটকে অভিনয় করেছেন এবং বাকি নাটকগুলো উভয়পক্ষই আর না করার বিষয়ে একমত হয়েছে। সে ক্ষেত্রে অপূর্বকে প্রদান করা বাকি যে নাটক বাবদ অগ্রিম অর্থ, তা উভয়পক্ষ সমন্বয় করে নেবে।

    rnrn

    সেখানে আরও বলা হয়, উদ্ভূত ঘটনা কোনোভাবেই অর্থ আত্মসাৎ নয়— এটি চুক্তিবিষয়ক জটিলতা। পুরো বিষয়টি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়হীনতার কারণে ঘটেছে।

    rnrn

    উল্লেখ্য, ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ আনে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। তার বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। অপূর্বকে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি গত ১১ মার্চ আর্থিক ক্ষতির অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে লিখিত অভিযোগ দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)।

    বিনোদন ডেস্ক

  • অপূর্বর পাশে দাঁড়ালেন সহকর্মীরা

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের নামে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। সেই সঙ্গে তাকে আইনি নোটিস পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল। অপূর্বের এমন অপ্রীতিকর ঘটনায় পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। 

    পরিচালক চয়নিকা চৌধুরী ফেসবুকে পোস্টে অপূর্ব প্রসঙ্গে লেখেন, কাউকে ছোট করে, অসম্মানিত করে কেউ কখনই বড় হতেই পারে না কোনোদিন। ফেসবুকে প্রকাশ্যে তো অবশ্যই নয়। আর ফেসবুক কখনই আদালত না যে এখানেই সব কথা বলতে হবে, বিশেষ করে নেগেটিভ কথা। ‘প্রহেলিকার’ মতো বলতেই চাই, চোখে যা দেখা যায় তা আসলে দেখা যায় না।

    তিনি আরও লেখেন, আর ইন্ডাস্ট্রি কখনোই একা একা এগোয় না। সবাইকে নিয়েই সামনে এগোয়। আর অপূর্বর ১৬-১৭ বছরের ক্যারিয়ার টানা ধরে রাখাও এমনি এমনি হয়নি। পাশাপাশি এও বলতে চাই, আমার খারাপ সময়ে বা দুঃসময়ে কে আমার পাশে থাকল না, তা আমি মাথায় রাখি না কখনই। বরং আমার প্রিয়জনদের জন্যে শুভ কামনা আমার মন থেকে সবসময় আসে।

    অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, জিয়াউল ফারুক অপূর্ব একজন স্বনামধন্য, পরিশ্রমী ও সহানুভূতিশীল শিল্পী। গত ২০ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি তার ইমেজ গড়েছেন। কোনো ভুল বোঝাবুঝির কারণে একজন শিল্পীর ইমেজ ক্ষুন্ন হোক, আমরা চাই না। ভুল বোঝাবুঝির অবসান হোক।

    অভিনেতা খালেদ মাহমুদ ফেসবুক পোস্টে বলেন, অপূর্ব ভাইকে ভালোবাসি। অপূর্ব ভাই সুপারস্টার ছিলেন, সুপারস্টার আছেন এবং সুপারস্টার থাকবেন। সব ঝামেলা থেকে মুক্ত হয়ে রাজার মতো ফিরবেন প্রিয় অপূর্ব ভাই।

    অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, প্রতিটি শিল্পীর সঙ্গে সম্মান ও মর্যাাদা রেখে আচরণ করা উচিত। আমরা আপনার সঙ্গে আছি জিয়াউল ফারুক অপূর্ব।

    পরিচালক জাকারিয়া সৌখিন লেখেন, অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সত্যি বলতে, অপূর্বকে আমরা খুব ভালো চিনি। এই কাজ ওকে দিয়ে কোনোভাবেই সম্ভব না। তাই অভিযোগটি অগ্রহণযোগ্য এবং অবিশ্বাস্য! অপূর্ব, তুমি একা নও। আমরা তোমার পাশে আছি।

    আলফা আই দাবি করেছে, তাদের প্রতিষ্ঠান থেকে ২৪টি নাটকের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন অপূর্ব। তবে মাত্র ৯টি নাটকে কাজ করে ৩৩ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন অভিনেতা। প্রতিষ্ঠানটির মালিক শাহরিয়ার শাকিলের চুক্তিমতে অপূর্বকে প্রতি মাসে তিন দিন সময় দিয়ে নাটকগুলোর শুটিং শেষ করে দেওয়ার কথা। গত বছর অক্টোবরে নাটকগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বাকি নাটকগুলো শেষ না করেই তিনি ভঙ্গ করেন আলফা আইয়ের চুক্তি।

    এ ঘটনায় অভিনেতা অপূর্ব আত্মপক্ষ সমর্থন করে বলেন, অভিযোগ সত্য নয়। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। অর্থ আত্মসাতের অভিযোগ আমার জন্য মানহানিকর। আমি দীর্ঘদিনের সুপরিচিত একজন অভিনয়শিল্পী। অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।

    তিনি আরও বলেন, এ বিষয়ে আমার আইনজীবী কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি, তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এ মুহূর্তে বলতে চাই না। এসব আমি কথা বললে আইনি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হতে পারে বলে আমার আইনজীবী জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।

    বিনোদন ডেস্ক

  • অপূর্বর বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

    দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। 

    rnrn

    তিনি নাকি দেড় বছর আগে ২৪টি নাটকে কাজ করার বিনিময়ে ৫০ লাখ টাকা নিয়ে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

    rnrn

    গত বছরের ৩১ অক্টোবরের মধ্যেই তিন দিন করে প্রযোজনা সংস্থাকে শুটিংয়ের জন্য সময় দেওয়ার কথা ছিল অপূর্বর। কিন্তু তিনি ২৪টির পরিবর্তে মাত্র ৯টি নাটকে কাজ করে সাফ জানিয়ে দেন, তারপক্ষে বাকি ১৫টি নাটকে কাজ করা সম্ভব না। 

    rnrn

    অপূর্ব বলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৫ দিন শুটিংয়ের জন্য সময় দেবেন। তার কথা মতো প্রযোজনা সংস্থা শুটিংয়ের আয়োজন করে, কিন্তু অপূর্ব যাননি। যে কারণে প্রযোজনা সংস্থার অনেক টাকা ক্ষতি হয়। তাই তারা অভিনেতাকে আইনি নোটিশ পাঠায়। 

    rnrn

    এ ব্যাপারে অপূর্ব জানান, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। এটা আমার জন্য সম্মানহানিকর। অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ায় আছে, তাই আমি বেশি কথা বলতে চাই না। যা বলার আমার আইনজীবী বলবেন।’

    বিনোদন ডেস্ক

  • ‘কেউ বিভ্রান্ত হবেন না’

    নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। 

    এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে অপূর্বর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। 

    অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে ২৪টি নাটকে অভিনয় করবেন বলেন ২০২২ সালের অক্টোবরে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপূর্ব। চুক্তি অনুযায়ী তাকে ৫০ লাখ টাকা দেওয়ার কথা। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ৩১ অক্টোবরের মধ্যেই সবগুলো নাটকের কাজ শেষ করে দেওয়ার কথা ছিল।

    আরও পড়ুন: 

    কিন্তু ৯টি নাটকে কাজ করে, দুই দফায় ৩৩ লাখ টাকা নিয়ে আর কাজ করেননি এ অভিনেতা। এরপর চলতি বছরের ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি শুটিং করার কথা বলে নির্ধারিত সময়ে আসেননি। এসব বিষয় নিয়ে গত ৩ মার্চ অপূর্বর বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠায় প্রতিষ্ঠানটি। সাত দিনের মধ্যে জবাব চাওয়া হলেও সাড়া দেননি অভিনেতা। এ কারণে সাংগঠনিকভাবে বিষয়টির সুরাহা করার জন্য টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের দ্বারস্থ হয়েছেন প্রযোজক।

    এদিকে বিষয়টি নিয়ে অপূর্বর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। এটা আমার জন্য সম্মানহানিকর। আমি দীর্ঘদিনের সুপরিচিত একজন অভিনয়শিল্পী। অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।’

    তিনি আরও বলেন, ‘বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ায় আছে, তাই এটা নিয়ে আমার আইনজীবী কথা বলবেন। তাছাড়া আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিপাবও বিষয়টি সম্পর্কে জানেন। তারাও কথা বলবেন। যেহেতু আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি, তাই এটা নিয়ে বেশি কিছু এ মুহূর্তে বলতে চাই না।’

    ভক্তদের উদ্দেশ্যে এ অভিনেতা বলেন, ‘কেউ এসবে বিভ্রান্ত হবেন না। সময়ই সব কিছু পরিষ্কার করে দেবে। ইন্ডাস্ট্রির সবাই আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, জানেন। আমি কখনো কোনো অন্যায়ের সঙ্গে নেই। যেটা সঠিক ওটাই করব আমি, এতটুকু বিশ্বাস রাখুন। অন্যায় করে কেউ পার পাবে না।’ 

    এদিকে টেলিপাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির জানিয়েছেন, তারা দুই পক্ষকে ডেকে সাংগঠনিকভাবেই এ ঘটনার সুরাহা করার চেষ্টা করবেন।

    বিনোদন ডেস্ক

  • অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যা বললেন অভিনেতা

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি তার নামে চুক্তি ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)।

    এই প্রতিষ্ঠান থেকে ২৪টি নাটকের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে মাত্র ৯টি নাটকে কাজ করে ৩৩ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ থেকে বিরত থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)। 

    সোমবার (১১ মার্চ) অভিযোগ করেন তিনি।

    এমন অভিযোগ এলে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। কিন্তু নীরব ভূমিকায় ছিলেন রোমান্টিক এই নায়ক। খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায নাটকপাড়ায়।

    এর পর নীরবতা ভেঙে অপূর্ব জানালেন, এখন বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব)ও বিষয়টি নিয়ে অবগত। তারা যা বলার বলবেন।

    তিনি আরও বলেন, একই সঙ্গে আমার আইনজীবী কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি, তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এ মুহূর্তে বলতে চাই না। এসব আমি কথা বললে আইনি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হতে পারে বলে আমার আইনজীবী জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।

    তারকাদের নামে অর্থ আত্মসাতের অভিযোগ এই প্রথম নয়, এর আগে বহু তারকা চুক্তি ভঙ্গের অভিযোগে দীর্ঘদিন জেলও খেটে এসেছেন। এ ছাড়া লাখ লাখ টাকা নিয়ে শো করতে না যাওয়া বা টাকা ঠিকমতো ফেরত না দেওয়া, চেক বাউন্স হয়ে যাওয়া— এ রকম একাধিক অভিযোগে আইনি কোপে পড়েছেন তারকারা।

    বিনোদন ডেস্ক