Tag: অপূর্ব

  • অপূর্ব যখন ইউএনও

    ‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ সেই দেশপ্রেমের গল্পের ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি ‘ইউএনও স্যার’ নামে একটি ওয়েবফিল্মে কাজ করেছেন তিনি। যেখানে একটি উপজেলার ইউএনও চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

    নির্মাতা জানিয়েছেন, ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, সেটাই দেখা যাবে ফিল্মটিতে। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, দারুন একটি গল্প। যেখানে দেশপ্রেম আছে, মানুষের সেবা কীভাবে করা যায় সেটা আছে। খুব ভালো লেগেছে কাজটি করে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

    আরও পড়ুন: 

    নির্মাতা বলেন, ‘আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।

    শিল্পী কলাকুশলী সহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।’ এতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়া সহ অনেকে। আগামী ২৪ ফেব্র“য়ারি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে দেখা যাবে এ সিনেমাটি।

    আনন্দনগর প্রতিবেদক

  • ‘জাতে মাতাল তালে ঠিক’, নিশো প্রসঙ্গে অপূর্ব

    জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো ছোটপর্দার তুমুল জনপ্রিয় দুই অভিনেতা। তাদের বন্ধুত্বের গল্প কমবেশি সবারই জানা। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে হাসি, আনন্দ ও খুনসুটিতে মেতে থাকতে যেমন দেখা যায়, তেমনি গিটার হাতেও দুজনকে গান গাইতে দেখা গেছে। 

    তবে দুঃখজনক হলেও সত্য, কয়েক মাস ধরে তাদের মধ্যে সম্পর্কটা আগের সেই অবস্থায় নেই। 

    আরও পড়ুন: 

    অনেক দিন ধরে তাদের একসঙ্গে কোথাও দেখা যাচ্ছে না। কী সেই কারণ তা জানাও যাচ্ছিল না। দুই বন্ধুর নীরবতার পেছনের গল্পটা খোলাসা করলেন অপূর্ব। 

    সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক আলাপে মান-অভিমানের কারণ জানাতে গিয়ে ‘জাতে মাতাল তালে ঠিক’ বাক্য ব্যবহার করলেন অপূর্ব!

    সাধারণত স্বার্থসংশ্লিষ্ট কোনো ব্যাপারে একে অন্যকে নিয়ে কথা বলতে গিয়ে, ‘জাতে মাতাল তালে ঠিক’ প্রবাদ বাক্যটি প্রয়োগ করে থাকেন। এবার সেই প্রবাদটি অভিনয়শিল্পী বন্ধু নিশোর ক্ষেত্রে প্রয়োগ করলেন অপূর্ব! বিষয়টি অবাক করার মতো হলেও সত্য। সমসাময়িক কাজকর্ম নিয়ে আলাপের এক ফাঁকে তাদের বন্ধুত্বের প্রসঙ্গ আসতেই নিশো সম্পর্কে এমন মন্তব্য করেন এই অভিনেতা।

    অভিনয়জীবনের একেবারে শুরুতে আফরান নিশো যাতে ভালো অবস্থানে যেতে পারে, সে ব্যাপারে ভীষণ আন্তরিক ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। এভাবে পথ চলতে চলতে দুজনে অভিনয়জীবনের দুই দশক পার করে ফেলেছেন। 

    ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে অপূর্বর অনেক আগে বড়পর্দায় অভিষেক ঘটলেও ‘সুড়ঙ্গ’ দিয়ে গত বছরে বড়পর্দায় অভিষেক ঘটে নিশোর। এই ‘সুড়ঙ্গ’ ছবির প্রচারণায় কলকাতায় গিয়ে নিশো বলেছিলেন, অপূর্ব যদি ছবিতে নিয়মিত হয়, তাতে সে খুশি হবে। কিন্তু কয়েক মাস পর বন্ধু নিশোকে শুনতে হলো, ‘জাতে মাতাল তালে ঠিক’। এমনকি তাদের বন্ধুত্বের নতুন কোনো গল্প নেই।

    অপূর্ব এর একটা ব্যাখাও এভাবে দাঁড় করালেন, ‘এটা ঠিক, ইদানীং আমাদের একটু মান-অভিমান চলছে। অনেক দিন ধরে কথাবার্তা বলি না। বন্ধুত্বের মধ্যে আসলে শেয়ারিংটা হয়। বন্ধুত্বে আস্থা, বিশ্বাসটা সব থেকে বেশি থাকা উচিত বলে আমি মনে করি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমাদের সেই শেয়ারিংটা কম।’ 

    অপূর্ব ও নিশোর মধ্যে কথা কম বলার কারণটা হচ্ছে, অপূর্বর জন্মদিনে নিশোর শুভকামনা না জানানোকে ঘিরে!

    অপূর্ব বলেন, বিষয়টি মনে হতে পারে খুবই সিলি (অর্থহীন)। স্বাভাবিকভাবে যেখানে হয়তো আমি শুভকামনা জানাই, সেখানে ওর মনে থাকবে না! ওর চোখের সামনে আমার জন্মদিনের খবরটা আসবে না, এটা তো হয় না। ও কোনো এক্সকিউজ দিলেও তো হবে না। 

    বিষয়টি এমনও না, ভুলে গেছি। বিষয়টি অগ্রহণযোগ্য মনে হতে পারে। আসলে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি অনেক সময় বড় বড় বিষয় এড়িয়ে যাই। তার পর ভাবতে থাকি যে ইট ডাজেন্ট ম্যাটার। অসুবিধা নাই। হয়তো ভুল হয়ে গেছে। এটা এমন আর কী। 

    কিন্তু কিছু কিছু সময় খুব ছোটখাটো জিনিস আমি ধরে ফেলি আরকি। এই বিষয়টিও ও রকম। অনেকে হয়তো এটা বলতে পারে, এটা খুবই শিশুসুলভ আচরণ। সামান্য একটা জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে…। তা ছাড়া এটা কিন্তু একবার হয়নি। বেশ অনেকবারই হয়েছে। ও (নিশো) যতই পাগলাটে ভাব ধরুক, আর যাই হোক না কেন, জাতে মাতাল তালে তো ঠিক তুই, নিশো। যা–ই হোক, বাদ দিই।’

     

    বিনোদন ডেস্ক

  • অপূর্ব-তিশার ‘প্রেমছবি’ এবার হিন্দিতে

    প্রকাশ হলো অপূর্ব-তিশা অভিনীত বাংলা টেলিছবি ‘প্রেমছবি’। ২ জানুয়ারি যুক্তরাজ্যভিত্তিক জাফরীন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়।  

    rnrn

    হিন্দি ভাষায় ডাবিং করা এই টেলিছবির ক্যাপশনে অবশ্য লেখা ‘সিনেমা’ হিসেবে। তবে ক্যাপশনে যাই হোক, কাজটি দেখলে মুগ্ধ হবেন যে কেউ। 

    rnrn

    বিশেষ করে অভিনয়শিল্পীদের বাংলা মুখের সঙ্গে মিলিয়ে এমন সচেতন হিন্দি ডাবিং, সত্যিই প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের নাটক বাজারে এমন ঘটনা এবারই প্রথম ঘটল।

    rnrn

    যুক্তরাজ্য প্রবাসী জাফরীন সাদিয়ার চিত্রনাট্যে ‘প্রেমছবি’  টেলিছবিটি ৬ বছর (২০১৮) আগে নির্মাণ করেছেন রুবেল হাসান। মূলত সেই কাজটিই নতুন করে হিন্দি ভাষায় প্রকাশ হলো লন্ডন থেকে।  

    rnrn

    জাফরীন সাদিয়া জানান, টেলিছবিটি হিন্দিতে প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছেন। মনে করেন, তবে এটিকে আরও ছড়িয়ে দিতে আরেকটু সময় লাগবে। ‘প্রেমছবি’র মূল ডাবিং হয়েছে ভারত ও লন্ডনের দুটি পেশাদার স্টুডিওতে।

    বিনোদন ডেস্ক

  • চমকে দেওয়ার মতো অনেক কিছুই আছে অপূর্বের

    জিয়াউল ফারুক অপূর্ব। যাকে বলা হয় বাংলা নাটকের সবচেয়ে বড় বিজ্ঞাপন। সিনেমায়ও দেখা গেছে তাকে। ইদানীং টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন। কারণ, নতুন সিনেমার জন্য প্রস্তুতি ও ওয়েবের কাজের ব্যস্ততা। 

    rnrn

    সম্প্রতি প্রকাশিত একটি নাটকের টিজারে দেখা গেছে উত্তাল সাগরে সাহসিকতার সঙ্গে কাজ করছেন। এসব বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

    rnrn

    rn* ‘পথে হলো দেরি’ শিরোনামের একটি নাটকের টিজার প্রকাশ হয়েছে সম্প্রতি। এ নাটকে উত্তাল সাগরের মাঝে দেখা গেছে আপনাকে। ভয় করেনি কাজ করতে?

    rnrn

    ** প্রথমেই বলি, আমি একজন প্রফেশনাল অভিনেতা। ক্যারিয়ারে অনেক রিস্কি কাজে অর্থাৎ শর্ট নিয়েছি। তাই নতুন করে ভয় পাওয়ার কিছু ছিল না। এ নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। টিজারে যে দৃশ্যটি দেখা গেছে সেটি গল্পের প্রয়োজনেই করা। হয়তো রিস্কের কারণে বাদ দেওয়া যেত, কিন্তু আমি ভেবেছি এটা করবোই। একবার যেটা আমার মাথায় ঢুকে যায় সেটা না করে ছাড়ি না। তাই রিস্ক থাকলেও শুটিং করে ফেললাম। তাছাড়া নতুনত্ব না থাকলে দর্শকরা কেন দেখবেন আমাকে? তাই ভালো কিছু করার জন্য একটু ঝুঁকি নেওয়া যেতেই পারে। সেটার ফলও পেলাম। দর্শকরা পছন্দ করেছেন, অনেক সাধুবাদ জানাচ্ছেন। এটাই ভালোলাগার।

    rnrn

    * কাজের জন্য জীবনের ঝুঁকি নেওয়া কতটা গুরুত্বপূর্ণ মনে করেন?

    rnrn

    ** দেখুন, আমি যখন যেটা করি সেটা অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ। আগেই বলেছি দর্শকরা আমার কাছে নতুন কিছু আশা করেন। তাই তাদের জন্য সেটা করা আমার অবশ্যই কর্তব্য। আমি সেটাই করেছি। আর জীবনের ঝুঁকি বলতে, অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করি। তবে এ সময়টা আমি অনেক উপভোগ করি।

    rnrn

    * দেশের পাশাপাশি ভারতের কলকাতায় আপনি বেশ জনপ্রিয়…

    rnrn

    ** এটা আসলে আমার প্রতি তাদের (ভারতের দর্শকদের) আন্তরিকতা, ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। কলকাতার অনেক দর্শক আমাকে পছন্দ করেন, এটা আগে থেকেই জানি। সেখানে গিয়ে সেটা স্বচক্ষে অনুভবও করেছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিষয়টি আমার জন্য উপভোগ্যও বটে। তাদের জন্য কিছু করার ইচ্ছা রাখি। দেখা যাক, সামনে কী করতে পারি।

    rnrn

    * কলকাতায় ‘চালচিত্র’ নামে একটি সিনেমায় অভিনয় করলেন। আর কোনো নতুন কাজের কথা হয়েছে?

    rnrn

    ** কথা হয়েছে, তবে সেটা এখনই বলতে পারছি না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরও আমি বলতে পারব না, যতক্ষণ না কাজ শেষ করছি। তবে এটুকু বলতে পারি, চমকে দেওয়ার মতো অনেক কিছুই আছে। সেটার জন্য নিশ্চয়ই আমার দুই বাংলার দর্শক-ভক্তরা অপেক্ষা করবেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • গোপনে বিয়ে সারলেন ‘অ্যানিমেল’ অভিনেতা

    শীতের আমেজ বয়ে চলছে। আর এই শীত আসার সঙ্গে সঙ্গে যেন বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে তারকাদের। একজনের বিয়ের আমেজ শেষ হওয়ার আগেই আরেকজনের বিয়ের খবর। এবার সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের আলোচিত-সমালোচিত ‘অ্যানিমেল’ সিনেমাখ্যাত অভিনেতা কুনাল ঠাকুর।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বলিউডের পরিচিত মুখকে বিয়ে করেছেন অভিনেতা কুনাল। অনেকটা গোপনেই মোহন সিস্টার্সের মেজো বোন মুক্তি মোহনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা।

    অ্যানিমেল ছবিতে রাশমিকা মান্দানার বাগদত্তার চরিত্রে অভিনয় করেন অভিনেতা কুনাল ঠাকুর। তবে এবার বাস্তবজীবনেই সাতপাকে বাঁধা পড়লেন তিনি।

    মুক্তি ও কুনাল বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন—— ‘তোমার মধ্যে আমি আমার ঐশ্বরিক সংযোগ খুঁজে পাই; তোমার সঙ্গে আমার ভাগ্যের মিলন হতোই। ঈশ্বর, পরিবার এবং বন্ধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। আমাদের পরিবার আনন্দিত এবং স্বামী ও স্ত্রী হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনার আশীর্বাদ চাই।’ হ্যাশট্যাগে লেখা হয়, ‘কুনাল কো মিলি মুক্তি’।

    জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শক্তি মোহন তার বোনের বিয়ের ছবি রিপোস্ট করেন নিজের প্রোফাইলে। লেখেন, ‘আমার ছোট্ট গোলুর বিয়ে হয়ে গেল। মনে হচ্ছে আমার হৃদয়ের একটা টুকরো তোমার সঙ্গে চলে গেল। খুব আনন্দিত তোমাদের জন্য। খুব মিস করব মুক্তি।’

    আরও পড়ুন: 

    কুনাল ঠাকুর একজন অভিনেতা ও মডেল। ‘অ্যানিমেল’ ছবির আগে তাকে ‘কবীর সিংহ’ ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গেছে। এ ছাড়া বালাজি টেলিফিল্মসের ২০১৮ সালের ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকেরও অংশ ছিলেন তিনি। এ ছাড়া একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • উত্তাল সাগরে অপূর্ব-তটিনীর রোমাঞ্চ

    ‘কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো। দিকহীন— কূল নেই, কিনারা নেই। তবু ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো হয়ে যায় দেরি।’

    বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মাঝে নৌকায় ভেসে এমন সংলাপ আওড়াচ্ছেন সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একই নৌকায় তার পেছনেই রয়েছেন এ প্রজন্মের অভিনেত্রী তটিনীসহ আরও কজন। 

    নাটকের প্রয়োজনেই এমন একটি দৃশ্যে শুটিং করেছেন তারা। আর সেটি দেখা গেছে সদ্য প্রকাশিত টিজারে। নাটকের নাম ‘পথে হলো দেরি’। মাত্র ত্রিশ সেকেন্ডের এ টিজারেই বোঝা গেল, বছর শেষে আবারও বড় ধামাকা দিতে হাজির হচ্ছেন অপূর্ব। নেটিজেনরাও গোগ্রাসে গিলছেন সেটি। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। 

    এ নাটকের শুটিংয়ে বেশ পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন অপূর্ব। তিনি বলেন, ‘টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে শুটিং করতে যাওয়ার সময় আমাদের নৌকা আটকে যায় বালিতে। এর পর টানা ছয় ঘণ্টা পুরো ইউনিট অপেক্ষা করেছি জোয়ারের জন্য। জোয়ার আসার পর আমাদের নৌকা সচল হয়। এ শ্রম বা ডেডিকেশনগুলো সার্থক হয় দর্শকদের এমন সাড়া পেলে।’ 

    আরও পড়ুন: 

    জানা গেছে, নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে শিগ্গির প্রচার হবে।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খান আর বন্ধু নিশোকে নিয়ে মুখ খুললেন অপূর্ব

    টালিউডে প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিনেমা ‘চালচিত্র’র মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে অপূর্ব’র। বর্তমানে সিনেমার শুটিংয়েই কলকাতায় ব্যস্ত তিনি। প্রথম সিনেমায়ই খলচরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। 

    শুটিংয়ের ফাঁকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বন্ধু আফরান নিশোকে নিয়ে কথা বলেছেন দেশের ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। 

    কলকাতার অনেকেই নিশোকে অপূর্বের সঙ্গে মিলিয়ে ফেলেন। চেহারায় মিল থাকায় আফরান নিশোর মতো পরিস্থিতিতে পড়তে হয়েছে কিনা? 

    এমন প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, নিশোকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। অনেক মানুষ ওকে অপূর্ব বলে ডাকত। ওকে বেশ ভুগতে হয়েছে এর জন্য।

    ব্যক্তিগত জীবনে দুজনেই বেশ ভালো বন্ধু। আবার শোনা যায়, কাজের প্রতিযোগিতা করতে গিয়ে নাকি তাদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধও চলে। সে কারণে নাকি তাদের মনোমালিন্য তৈরি হয়। একজন নাকি অন্যজনকে সহ্যও করতে পারেন না। সে বিষয়টি খোলাসা করেছেন অপূর্ব।

    অপূর্ব বলেন, থ্যাঙ্ক গড ও নিশো হয়ে উঠতে পেরেছে। আসলে নিশোকে আমিই নিয়ে এসেছিলাম পর্দায়। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা ভালো বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই রাকায়েত ভাইকে বলেছিলাম ওকে (নিশো) নাটকে নেওয়ার কথা। এরপর মাঝে সে অন্য কাজে ব্যস্ত ছিল কিন্তু এখন আবারো পর্দায় কাজ শুরু করেছে।

    এরপর আসে শাকিব খানের প্রসঙ্গ। বাংলাদেশে বড়পর্দার হিরো বলতে কি শুধুই শাকিব খান? 

    এমন প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, আমি শুধু বলতে পারি তিনি ‘সুপারস্টার’। এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে। সেই সম্মান তার প্রাপ্য। কেউ কারও থেকে কম বা বেশি নয়। সবার জীবনে উত্থান-পতন থাকে। আজ যে ‘সুপারস্টার’ ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে।
     

    বিনোদন ডেস্ক

  • এবার কলকাতার সিনেমায় দেখা যাবে অপূর্বকে 

    দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য নাটক, টেলিফিল্ম এমনকি ওটিটিতেও। 

    তবে এবার দেশের সীমানা পেরিয়ে কলকাতার সিনেমায় দেখা যাবে ‘বড় ছেলে’খ্যাত এ তারকাকে। 

    আরও পড়ুন 

    জানা গেছে, ‘চালচিত্র’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছেন অপূর্ব। সিনেমাটি নির্মাণ করছেন প্রতিম ডি গুপ্ত। 

    গতকাল কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন্স, তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এ সিনেমার ঘোষণা দেয়। এতে অপূর্বের সঙ্গে দেখা যাবে রাইমা সেন, টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো শিল্পীদের। 

    এদিকে, সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব জানান, ‘গল্প পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। সেই সঙ্গে নির্মাতা-প্রযোজক ও কুশলী মিলিয়ে টিমওয়ার্ক নিয়েও আমি সন্তুষ্ট।’

    বিনোদন ডেস্ক

  • সমালোচনা কাজের গতি বাড়িয়ে দেয়

    এ সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নিয়মিত অভিনয় করছেন একক নাটকে। গত ঈদুল ফিতরে তার অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে। বর্তমানে নতুন নাটক নিয়ে ব্যস্ত আছেন, কাজ করছেন ওয়েব সিরিজেও। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
    rn** রোজার ঈদের বিশ্রাম শেষে কাজ শুরু করেছি অনেকদিন হয়ে গেল। এখন করছি কুরবানির ঈদের কাজ। সম্প্রতি নতুন একটি নাটকের শুটিং করেছি। নাম ‘আউটসাইডার’। এটি একক নাটক। সুন্দর একটি গল্প। আমার চরিত্রও দারুণ। এছাড়া কুরবানির ঈদের জন্য যেসব স্ক্রিপ্ট পাচ্ছি সেগুলোও পড়ছি। শিগ্গির বাছাইকৃত কাজগুলো শুরু করব।

    rnrn

    * গত ঈদে আপনার অভিনীত নাটক থেকে কেমন সাড়া পাচ্ছেন?

    rnrn

    ** ভালো সাড়া পাচ্ছি। অনেক নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছি। প্রচারে আসার পর দর্শকদের আগ্রহ ভালোই টের পাচ্ছি। এখন তো খোঁজখর নেওয়া সহজ। ইউটিউবে যখন দর্শকরা একক নাটক ও সিরিজ দেখে তখন সরাসরি মন্তব্য করেন। আমার অভিনীত ‘প্রিয় পরিবার’, ‘জোছনাহারা’, ‘পথে হলো পরিচয়’সহ অনেক নাটক দেখে দর্শক ভালোলাগার কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমেও প্রশংসা করেছেন। গতবারের তুলনায় এবার অনেক কম নাটকে অভিনয় করেছি। পুরোনো কিছু কাজও প্রচার হয়েছে। আলাদা সব চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছি। এ কারণে নাটকগুলো দর্শক গ্রহণ করেছেন।

    rnrn

    * মাঝে মাঝে তো সমালোচনাও করে দর্শক। সেটা কী মন খারপ করে দেয়?

    rnrn

    ** খুব বেশি সমালোচনা পাই না। তবে সমালোচনা পেলে নিজের কাজের প্রতি আরও যত্নবান হই। দর্শক আমার কাজের প্রাণ। তাদের সমালোচনাও আমার জন্য উপহার। সমালোচনা শুনলে আরও ভালো কীভাবে করা যায় সেটাই ভাবি। তাই সমালোচনা শুনে আমার একদমই মন খারাপ হয় না। বরং কাজের গতি বাড়িয়ে দেয়।

    rnrn

    * বর্তমানে টেলিভিশন নাটকের মূল্যায়ন কীভাবে করছেন?

    rnrn

    ** নাটকের ইন্ডাস্ট্রি নিয়ে আমার ধারণা সব সময়ই ইতিবাচক। অনেক নাটক হচ্ছে। তবে ভালো গল্পের দর্শক আছে, কিন্তু নাটক কম। বারবারই তা প্রমাণ হচ্ছে। সীমিত সময়, সীমিত বাজেট সবকিছুর মধ্য থেকেই আমরা কাজ করছি। তরুণ নির্মাতার পাশাপাশি অনেক নতুন শিল্পীও এসেছেন ইন্ডাস্ট্রিতে। অনেকেই ভালো কাজ উপহার দিচ্ছেন। সামনে আরও ভালো কাজ হবে। তবে সবার কাজের প্রতি উৎসাহী হতে হবে। শিল্পীদের ভাঙতে হবে। পাশাপাশি নির্মাতা প্রযোজকদেরও যত্নবান হতে হবে।

    rnrn

     

    হাসান সাইদুল

  • রুনাকে নিয়ে নয়া মিশনে অপূর্ব

    অভিনয়ে আগে থেকেই দক্ষতার পরিচয় দিয়ে আসছেন রুনা খান। গত বছরের শেষ দিকে নিজের শারীরিক কাঠামোয়ও নিয়ে এসেছেন পরিবর্তন। 

    rnrn

    দীর্ঘদিনের চেনাজানা রুনা ধরা গিয়েছেন স্লিম, গ্ল্যামারাস হয়ে। এ বদলে যাওয়া রুনাকে নিয়ে এবার নতুন মিশন শুরু করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। 

    rnrn

    ঈদের ছুটির পর শুটিং শুরু করেছেন তারা। কাজ করেছেন ‘আউটসাইডার’ নামে একটি নাটকে। এটি রচনা করেছেন মেসবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করছেন রুবেল হাসান। মূলত স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হওয়ার পর সন্তান নিয়ে নানা ধরনের সমস্যা ঘিরেই এ নাটকের গল্প এগিয়ে যায়। 

    rnrn

    নাটকে অপূর্ব ও রুনা অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এটি প্রচার হবে চ্যানেল আইতে। 

    rnrn

    এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এর আগেও রুনার সঙ্গে অভিনয় করেছি। নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। জীবন ঘনিষ্ঠ গল্পে আবারও তার সঙ্গে কাজ করে ভালো লাগল। দর্শকেরও ভালো লাগবে নাটকটি।’ 

    rnrn

    রুনা খান বলেন, ‘অপূর্বর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আসলে দুর্দান্ত। অনেকদিন পর তার সঙ্গে কাজ করে ভালো লাগল।’

    বিনোদন প্রতিবেদন