Tag: অপু

  • জুয়ার ওয়েবসাইটে অপু, জয়া, নুসরাত ফারিয়ার নাম

    অনলাইনে জুয়ার ওয়েবসাইটের শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। এ ছাড়া দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে দেখা মিলেছে জয়া আহসান ও নুসরাত ফারিয়ার।

    একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে। গত বছর ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো।

    বিষয়টি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ভারতেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি। দেশে প্রচার না হলেও বিষয়টি ভারতে বৈধতা কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। জানালেন, বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন। শুধু সেই সাইটেই নয়, ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলোর প্রচার করেছেন।

    একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয়া আহসানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি। 

    অন্যদিকে অপু বিশ্বাস শুভেচ্ছাদূত হয়েছেন ‘বাবু ৮৮’ নামের একটি বেটিং অ্যাপের। নতুন বছরের শুরুতেই নায়িকার একটি ভিডিও শুভেচ্ছাবার্তা পোস্ট করেছে ওই সাইটটি। যেখানে অপু বিশ্বাসকে তাদের শুভেচ্ছাদূত হিসেবে দেখা গেছে। 

    আরও পড়ুন: 

    এ বিষয়ে কথা বলার জন্য কল দেওয়া হয় অপু বিশ্বাসকে। ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোনকলটি কেটে দিলেও এর পর আর ফোন ধরেননি তিনি।

    বিনোদন প্রতিবেদন

  • বছরজুড়ে ঘটনাপ্রবাহে আলোচনায় ছিলেন তারা

    অনেক সময় দেখা যায় শিল্পীরা কাজের চেয়ে অন্যান্য বিষয়ের মাধ্যমে আলোচনায় থাকেন। ২০২৩ সালেও বিনোদন জগতের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা ইন্ডাস্ট্রিতো বটেই, সাধারণ মানুষেরও আলোচনা-সমালোচনার খোরাক জুগিয়েছে।

    rnrn

    * আরিফিন শুভ

    rnrn

    চলতি বছর ‘ব্ল্যাক ওয়ার : মিশন এক্সটিম-২’ দিয়ে বছর শুরু করেন চিত্রনায়ক আরিফিন শুভ। এরপর বিন্দুর সঙ্গে জুটি বেঁধে হাজির হন ‘উনিশ বিশ’ সিনেমায়। তবে এ বছর শুভ বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত ছিলেন।

    rnrn

    * আফরান নিশো

    rnrn

    মূলত নাটকের অভিনেতা তিনি। এ বছর সিনেমায় নাম লিখিয়েছেন। মুক্তি পেয়ছে তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমা নিয়ে বেশ আলোচনায় ছিলেন নিশো।

    rnrn

    * আজমেরী হক বাঁধন

    rnrn

    চলতি বছর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছুঁয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘গুঁটি’ ওয়েব সিরিজ দিয়ে বছর শুরু করেছেন। বছর শেষ করেছেন সানি সনোয়ারের ‘এশা মার্ডার : কর্মফল’-এর শুটিং শুরুর মাধ্যমে। কিন্তু এর মধ্যে আরেকটি অন্যতম বড় অর্জন রয়েছে তার। সেটা হলো চলতি বছরই বাঁধন অভিনীত প্রথম বলিউড সিনেমাও মুক্তি পেয়েছে। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ নামের সিনেমায় দেখা গেছে তাকে।

    rnrn

    * মাহফুজ আহমেদ

    rnrn

    আট বছরের দীর্ঘ বিরতির পর এ বছর অভিনয়ে নিয়মিত হয়েছেন মাহফুজ আহমেদ। মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। অন্যদিকে চলতি বছরই ওটিটিতে অভিষিক্ত হয়েছেন তিনি। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। তবে বছর শেষ হওয়ার আগেই নতুন চমক দিয়েছেন এ অভিনেতা। আসছে বছর শাবনূরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। সিনেমার নাম ‘মাতাল হাওয়া’।

    rnrn

    * অপু বিশ্বাস-শবনম বুবলী

    rnrn

    বলা যায় বছরজুড়েই সিনেমার এ দুই নায়িকা আলোচনায় ছিলেন বেশি। তবে সেটা সিনেমা নিয়ে নয়, সাবেক স্বামী নায়ক শাকিব খানকে কেন্দ্র করেই তাদের দুজনের বিবাদ চলমান ছিল পুরো বছর। বছরের শেষদিকে গানবাংলা টিভি চ্যানেলের কর্ণধার তাপসের স্ত্রী মুন্নিকে কেন্দ্র করেও ছিল অপু-বুবলীর বিবাদ চোখে পড়ার মতো। যা ডিবি অফিসে অভিযোগ পর্যন্ত গড়িয়েছে।

    rnrn

    * তানজিন তিশা

    rnrn

    ১৫ নভেম্বর রাতে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শুরুতে হাসপাতালে ভর্তির কারণ আত্মহত্যার চেষ্টা ধারণা করা হলেও, পরে তা ফুড পয়োজনিং বলে ঘোষণা দেন এ অভিনেত্রী। এখানেই শেষ নয়, এ ঘটনার জের ধরে এক সাংবাদিকের বিরুদ্ধে ডিবিতে অভিযোগও করেন তিনি।

    rnrn

    * তানিয়া আহমেদ

    rnrn

    সংগীতশিল্পী এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদের দীর্ঘ ২৩ বছরের সংসার ভাঙার খবর আসে গত বছর। কিন্তু এ বিচ্ছেদ নিয়ে কেউই সেভাবে মুখ খোলেননি। অবশেষে, চলতি বছর অক্টোবরে তানিয়া আহমেদের একটি সাক্ষাৎকার থেকে এ প্রসঙ্গে আবার আলোচনা শুরু হয়।

    rnrn

    * জয়া আহসান

    rnrn

    ২০২৩ সালের অন্যতম আলোচিত অভিনেত্রী জয়া আহসান। একের পর এক সাফল্য দিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি। চলতি বছর পঞ্চমবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পাঁচ বছর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় ‘দশম অবতার’ নামে একটি সিনেমায় কাজও করেছেন জয়া। শুধু তাই নয়, তার অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’ও মুক্তি পেয়েছে এ বছর। এমনকি ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া অভিনীত পাঁচটি সিনেমা প্রদর্শিত হয়েছে। যার মধ্যে একটি ইরানি সিনেমাও ছিল। এসব নিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি।

    rnrn

    * মোস্তফা সরয়ার ফারুকী

    rnrn

    নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কিন্তু ২০২৩ সালে প্রথমবার অভিনেতা হিসাবে পর্দায় হাজির হয়েছেন তিনি। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দিয়ে নিজ জীবনের গল্প বলেছেন তিনি।

    আনন্দনগর প্রতিবেদক

  • ডিবি অফিসে তাপস-অপু বিশ্বাস

    তাপস- মুন্নীর জীবনে বুবলীকে জড়িয়ে নানা গুঞ্জনের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মূলত অপু বিশ্বাসের একটি পোস্টেই তাপসের সঙ্গে বুবলীর সম্পর্কের গুঞ্জন চাউর হয়। 

    মঙ্গলবার বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন অপু বিশ্বাস। এর কিছুক্ষণ পর ডিবি অফিসে আসেন সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।   

    জানা গেছে, দুজনের মধ্যে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি চলছে। এটি সমাধানের জন্য ডিবি কার্যালয়ে এসেছেন কৌশিক ও অপু বিশ্বাস। 

    বর্তমানে কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে। এর আগে কৌশিক হোসেন তাপসের স্ত্রী ও গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নী ও অপু বিশ্বাসের মধ্যেকার অডিও কল ফাঁসের ঘটনা ঘটে। 

    সেখানে তাপসের সঙ্গে আরেক নায়িকা বুবলীর সম্পর্ক বিষয়ে নানা কথা বলতে শোনা যায়। এরপর কয়েকদিন আগে মুন্নী অভিযোগ করেন, অপু বিশ্বাস কলটি যে প্রকাশ করবেন সেটা তিনি জানতেন না। এরপর পাল্টা উত্তর দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাসও।

    এবার এ বিষয়গুলো নিয়েই ডিবি অফিসে আলোচনা চলছে বলেও জানা যায়।

    অভিযোগে তাপস বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

    এই প্রতিবেদনটি লেখার মুহূর্তে ডিবি কার্যালয়ে অবস্থান করছেন অপু বিশ্বাস ও তাপস। 

    বৈঠক শেষে তাদের ব্রিফ করার কথা রয়েছে।

    যুগান্তর প্রতিবেদন

  • বুবলী শাকিবকে সাইনবোর্ডের মতো ব্যবহার করেছে: অপু

    ঢালিউড তারকা শবনম বুবলীর সঙ্গে প্রেম করছেন গানবাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হাসান তাপস- গত মাসের শুরুর দিকে এমন খবর ভাইরাল হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে।

    rnrn

    ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। পরে মুন্নীর ফেসবুক থেকে স্ট্যাটাসটি উধাও হয়ে যায়! এরপর শুরু হয় বিভিন্ন ধরনের গুঞ্জন।

    rnrn

    কিছু দিন আগে মুন্নীর সঙ্গে অপু বিশ্বাসের কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অপু বিশ্বাসের কথা বলার অংশটুকু বাদ দেওয়া হয়। শুধু ফারজানা মুন্নীর অংশটুকুই রাখা হয়।

    rnrn

    সম্প্রতি চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ফোনালাপের দায়ভার অপু বিশ্বাসের ওপর চাপান মুন্নী। সেখানে তিনি অভিযোগ করেন, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। তখন তিনি মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তাই তিনি অপু বিশ্বাসের কথা শুনে কনফিউজড হয়ে যান।

    rnrn

    এ সাক্ষাৎকার প্রকাশের পরদিন বুধবার মধ্যরাতে ফেসবুকে রহস্যময় এক পোস্ট দেন অপু বিশ্বাস। নেটিজেনদের মতে, সেই স্ট্যাটাসে পরোক্ষভাবে বুবলী-তাপস-মুন্নীর বিষয়টিকেই ইঙ্গিত করেছেন অপু। এবার বিষয়টি নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি ভাইরাল অডিওর বিষয়ে কথা বলেছেন।

    rnrn

    রোববার ভোর ৪টা ৪৬ মিনিটে অপু বিশ্বাস ফেসবুকে ভিডিওটি আপলোড করেন। তিনি বলেন, ‘গানবাংলার (টেলিভিশন চ্যানেল) মুন্নী ভাবি ও তাপস ভাইয়াকে আমি অত্যন্ত পছন্দ করি। যদিও আমার এত বছরের ক্যারিয়ারে তাদের সঙ্গে কখনো দেখা হয়নি। এমনকি গানবাংলা টিভি কোথায় অবস্থিত, সেটাও আমি চিনি না। তাদের সঙ্গে কখনো কথা হয়নি বা কাজ হয়নি।’

    rnrn

    ফারজানা মুন্নীর সেই ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে অপু বলেন, ‘এক মাস আগে আপনারা দেখেছিলেন, মুন্নী ভাবি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। যার নামটা বলতে আমার ঘৃণা লাগে, কিন্তু নাম কিছু কিছু জায়গায় উল্লেখ না করলে বুঝতে অসুবিধা হয়। আজকে শুধু আপনাদের ক্লিয়ার করার জন্য নামটা বলতে হচ্ছে। সেটি হচ্ছে বুবলী। বুবলীর একটি কথা নিয়ে মুন্নী ভাবি স্ট্যাটাস দিয়েছিলেন এরকমভাবে যে- বুবলী অ্যান্ড তাপস হ্যাভিং রিলেশনশিপ। অপু বিশ্বাসের লাইফে যেভাবে ঝামেলা করেছে এবং যেভাবে বুবলী বাচ্চা পেটে নিয়েছে; সেই মুন্নী ভাবি ও তাপস ভাইয়ার মাঝে এ রকমই একটি সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। ফেসবুক স্ট্যাটাসটি ছিল ১৩-১৫ মিনিটের মতো। তারপর স্ট্যাটাসটি উধাও হয়ে যায়। উধাও হওয়ার পর একটা গ্রুপ বলে যে আমি আইডি হ্যাক করেছি।’

    rnrn

    অপু আরও বলেন, ‘আমি কিন্তু মুন্নী ভাবির সঙ্গে কখনো কথাই বলিনি। এমনকি তার নম্বরও আমি জানি না। তাহলে রাত ৩টায় যখন তিনি স্ট্যাটাসটা দিলেন, আমি তো ওনাকে বলিনি যে, বুবলীর সঙ্গে তাপস ভাইয়ার সম্পর্কের মধ্যে আমার নাম ধরে স্ট্যাটাসটা দিতে। আমি কি বলেছি যে অপু বিশ্বাসের লাইফটা নষ্ট করেছিল বুবলী? আমি তো তাকে বলিনি। তাহলে কেন ওই সময় আমার নামটা উল্লেখ করে লিখল!’

    rnrn

    মুন্নীর সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে অপু বলেন, ‘একটি টেলিভিশন চ্যানেলের ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার একটি পর্যায়ে তাকে বললাম, মুন্নী ভাবির নম্বরটা কি আমাকে দিতে পারবে? কারণ আমি আসলে কিছু ফোনকল বুঝতে পারছিলাম। মুন্নী ভাবির সঙ্গে আমার সরাসরি কথা বলার সুযোগ হয়নি; কিন্তু তিনি যে পাওয়ারফুল পারসোনালিটি, আমি সত্যিই পছন্দ করি। দেখুন বেলা শেষে প্রত্যেকটা মেয়েই তার স্বামীকে ভালোবাসে। আজকের ভিডিওর মাধ্যমে মুন্নী ভাবিকে শ্রদ্ধা জানাতে চাই, কারণ তিনি ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলিকে দিয়েছেন। আপনি যে কথাগুলো বলেছেন, তা নিয়ে আমার কষ্ট বা মন খারাপ নেই। অবশ্যই প্রত্যেক মানুষ তার সংসার বাঁচাতে চায়।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘এই যে তার (ফারজানা মুন্নী) সংসারে টানাপোড়েন, সেই একই তৃতীয় পক্ষ। যে তৃতীয় পক্ষ আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। সরি টু সে ভাবি; আপনি যেমন একটি ইনফরমেশন দিয়েছেন যে, একটি ফোন এসেছে রাত ৩টায়, সেখানে অপু বিশ্বাস লেখা, কাইন্ড ইওর ইনফরমেশন, ট্রু-কলারে যে নামটা দিয়ে রেজিস্ট্রার করা হয়, সে নামটা ভেসে আসে। আমার নম্বরটি থেকে যদি আপনার নম্বরে কল যায়, তাহলে ওখানে নাম উঠবে আব্রাম খান। কারণ আমার ওভাবেই রেজিস্ট্রি করা। মুন্নী ভাবি আমাকে প্রথমে ফোন করেছিল মোবাইল ফোনে। তখন তাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে বলি। কারণ বিষয়টি সেনসেটিভ। আমার সঙ্গে কিন্তু ওনার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে।’

    rnrn

    অপু বলেন, ‘উনি (ফারজানা মুন্নী) এতটা ডিস্টার্ব ছিল যে, আমার কোনো কথাই বলতে হয়নি। নিজেই বলছিল। তিনি আমাকে বলেছেন- ‘আমি আর এই সংসারে থাকব না। আমি তখন তাকে বলেছি, ভাবি আপনি আমাকে অপু ডেকেছেন না! আমাকে আদর করেছেন না! ওই মহিলার (বুবলী) ইনটেনশন হচ্ছে, প্রতিটা সংসার ভাঙানো। শাকিব অত্যন্ত সরল-সোজা একজন মানুষ। সেই সরল-সোজা মানুষকে যা-তা করে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো। আমি আপনার ক্ষেত্রে এমনটা হতে দেব না। দরকার হলে বলেন, আমি ভাইয়ার সঙ্গে কথা বলব। আপনি ভাইয়াকে ছেড়ে যাবেন, এটা স্বপ্নেও চিন্তা করবেন না। আপনি যদি এই কাজ করেন, তাহলে এখনই ফোনটা কেটে দেব। আমি যখন তাকে বললাম, আমি ভাইয়ার সঙ্গে কথা বলি। তখন ভাবি বলল, অপু তোমাকে সে তার কাছে এতটা খারাপ বানিয়েছে যে, তুমি কিভাবে কথা বলবা। সেই স্পেসটাই তো রাখেনি। আমার বাচ্চাকে নিয়ে সে (বুবলী) বাজে মন্তব্য করেছে।’

    rnrn

    তিনি বলেন, ‘ভাবি (ফারজানা মুন্নী) বলছিল, আমি তাকে প্রশ্ন করছিলাম। সে উত্তর দিচ্ছিল। ভাবি আপনি স্ট্রং পারসোনালিটির মানুষ। আমি এখনো আপনাকে রেসপেক্ট করি। তাহলে অযথা কেন আমার মতো নির্দোষ মেয়ের সম্মানহানি করবেন!’

    rnrn

    মুন্নীর সঙ্গে শাকিবের ফোনালাপ নিয়ে অপু বলেন, ‘ভাবি তো শুধু আমাকে না। তিনি শাকিবকেও ফোন করেছিলেন। শাকিব ফোন ধরছিল না। তখন ভাবি আমাকে বলছিল, শাকিব আমার নম্বর ধরছে না। তখন তাকে বারবার শাকিবের নম্বর মিলিয়ে দিয়েছি। শাকিবকে মেসেজ পাঠিয়েছি তার সঙ্গে কথা বলার জন্য।’

    rnrn

    ভিডিও বার্তায় ফারজানা মুন্নীর সঙ্গে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানও দেখান। কয়েকটি বার্তা পড়েও শোনান।

    বিনোদন ডেস্ক

  • অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিবকে ব্যবহার করে: অপু

    বিবাহ বিচ্ছেদের পরেও এখনো শাকিব খানের সঙ্গে সম্পর্ক আছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানকে প্রশংসা করতে দেখা যা তাকে। 

    সম্প্রতি আবারও সাবেক স্বামীকে নিয়ে মুখ খুললেন অপু। এক অনুষ্ঠানে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ককে নিয়ে তিনি বলেন, আজকের অপু বিশ্বাস হওয়ার পেছনে শাকিব খানের অবদানই সবচেয়ে বেশি। 

    তিনি বলেন, ‘আমি যতটুকু কাছ থেকে শাকিবকে দেখেছি, এখনো যতটুকু জানি, চলচ্চিত্র নিয়ে অন্য ধরণের স্বপ্ন সবসময়ই লালন করে তিনি। তার মতে, চলচ্চিত্রকে যদি আমি চেঞ্জ করতে পারি তা হলে আমি আমার দেশকে প্রেজেন্ট করতে পারি। অনেক সময় ট্রলের শিকার হতে হয়েছে; ভালো-মন্দের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও শাকিব ভেঙে পড়েনি। এটাসহ তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’

    এই নায়িকা বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি। এক বাক্যে বলব, আমার অপু বিশ্বাস হওয়ার পেছনে অবশ্যই শাকিব খানের অবদান অনেক বেশি। অধিকার নিয়ে বলতে চাই, শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল। আর অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিব খানকে ব্যবহার করে, তার সুযোগ নিয়ে।’

    তিনি বলেন, ‘একজন চিত্রনায়ক শাকিব খান আমার কো-আর্টিস্ট। আমার বেশি সংখ্যক সিনেমা তার সঙ্গেই হয়েছে। তাকে আমি অভিনন্দন জানাব।’

    প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। এর পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা। এর এক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি। তবে সন্তানের কারণে এখনও দু’জনের যোগাযোগ হয় নিয়মিত।

    বিনোদন ডেস্ক

  • অপুর মন্তব্যের পর বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

    ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী; দুজনেই শাকিবের সাবেক স্ত্রী। দুই সতিনের মধ্যে দা-কুমড়া সম্পর্কের চিরাচরিত রূপ প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ পেয়েছে। এবার বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের তেমনি এক মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

    সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বলেন, ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।

    ‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেন এই নায়িকা। । ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

    তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন বলে জানান অপু বিশ্বাস। কথা প্রসঙ্গে অপু জানান, বাবা হিসেবে শাকিব খান কিন্তু দারুণ। জয়ের মতো বীরের প্রতিও শাকিব সমানভাবেই আন্তরিক। দুই সন্তানকে একই স্কুলে পড়াচ্ছেন।

    বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুতগতিতে ছড়িয়ে গেলেও নীরব ছিলেন শবনম বুবলী। বুধবার (২৫ অক্টোবর) বিকালে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

    সেখানে বুবলী লেখেন- কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?
     

    বিনোদন ডেস্ক

  • বুবলীকে ‘ঘৃণা’ করলেও বীরকে ভালোবাসেন অপু!

    সিনেমায় কাজ করতে এসে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর তা বৈবাহিক সম্পর্কে রূপ নেয়। তাদের সন্তান আব্রাম খান জয়। 

    ৯ বছরের সংসার জীবনে শাকিবের সঙ্গে দূরত্ব তৈরি ও বিচ্ছেদ ইস্যুতে অপু বরাবরই আঙুল তোলেন বুবলীর দিকে। সম্প্রতি বিষয়টি নতুন করে বুঝিয়ে দিলেন অপু। বিচ্ছেদের বিষয়ে সরাসরি কিছু না বললেও । 

    বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির ‘বলা না বলা’ নামের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক কামরুজ্জামানের প্রশ্নে এ কথা বলেন তিনি। 

    বুবলী প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আসলে ওনাকে আমি ঘৃণা করি। একবাক্যে এ কথাটি বললাম। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই ওয়ার্ডটা (শব্দটা) প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কী মন্তব্য, জানার সময়ও নেই। একবাক্যে তাকে ঘৃণা করি। ইংলিশে “হেট” বললে আরও স্মার্ট হয়।

    তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন বলে জানান অপু বিশ্বাস। কথা প্রসঙ্গে অপু জানান, বাবা হিসেবে শাকিব খান কিন্তু দারুণ। জয়ের মতো বীরের প্রতিও শাকিব সমানভাবেই আন্তরিক। দুই সন্তানকে একই স্কুলে পড়াচ্ছেন। 

    অপু বিশ্বাস বলেন, জয়ের মতো যারা আছে, সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। সে খুবই কিউট, মাশআল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।

    বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, আগেও বলেছি, শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় ও বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি দায়িত্ববান হয়েছে। বাবা হিসেবে শাকিবের এই পরিবর্তন ও চিন্তাধারাকে আমি সব সময় সম্মান জানাই।
     

    বিনোদন ডেস্ক

  • কেন ছেলের জন্মদিনে আর কেক কাটবেন না অপু বিশ্বাস?

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মাতৃত্ব উপভোগ করছেন। হরহামেশাই ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

    বুধবার অপু বিশ্বাস ৩৩ বসন্ত পার করে ৩৪-এ পা রাখেন। বিশেষ এ দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হন নায়িকা।

    তবে জন্মদিনের একদিন আগে এ নায়িকা জানালেন, সারপ্রাইজ তার অনেক আনন্দের হলেও জন্মদিনের কেক কাটছেন না তিনি। এমনকি সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনেও আর কখনো কেক কাটবেন না।

    এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জন্মদিনের আগের দিন থেকেই যে সারপ্রাইজ পার্টি হতে পারে বিষয়টা আমার একদমই মাথায় ছিল না। হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে আমি সত্যি ভাষাহীন!

    তিনি আরও বলেন, আমি আর কেক কাটতে চাই না। গত বছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আর কখনো জয়ের বার্থডে কেক কাটব না। আর আমিও কখনো আমার জন্মদিনের কেক কাটব না।

    কিন্তু হঠাৎই কেন এমন সিদ্ধান্ত? সে বিষয়টি আড়ালেই রাখলেন এই নায়িকা। শুধু জানালেন, সন্তান একজন মায়ের জন্য কী তা কোনো মা ভাষায় প্রকাশ করতে পারবে না। তার ব্যতিক্রম আমিও নই। জয়ের প্রথম বার্থ ডে থেকে পঞ্চম বার্থ ডে আমি খুব আনন্দ নিয়ে করেছি। ষষ্ঠ বার্থ ডে জয় তার পরিবারের সঙ্গে করেছে। ওই সময় একটা বিষয়ের পর আমার মনে হলো জয়ের জন্মদিন আর ঘটা করে না করি। এরপর থেকে সিদ্ধান্ত নেই জন্মদিনে আর কখনো কেক কাটব না।

    এদিকে জন্মদিনে ঢাকায় ছিলেন না অপু। পেশাগত কাজে ছিলেন ভোলায়। তিনি জানিয়েছিলেন, জন্মদিন ঘিরে তার নিজের কোনো বিশেষ পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আজ আমার জন্মদিন। অন্যদিকে আমার সবচেয়ে প্রিয় অভিনেতা শ্রদ্ধেয় অমিতাভ বচ্চনেরও জন্মদিন। তার অভিনীত বহু সিনেমা আমি দেখেছি। আমার খুব ইচ্ছা, তার সঙ্গে দেখা করার। তার সান্নিধ্য পাওয়ার। তাই জীবনে একবার হলেও অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছে রাখি। জানি না আমার এ ইচ্ছা পূরণ হবে কী না। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ থাকি, ভালো থাকি।’

    বিনোদন ডেস্ক

  • ছেলের ভ্যানে যাত্রী হলেন অপু বিশ্বাস

    তারকা দম্পতি অপু বিশ্বাস ও শাকিব খানের ছেলে আব্রাম খান জয়। অল্প দিনেই গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে জয়। এবার জয়কে দেখা গেল ভিন্নভাবে।

    সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুক পেজে অপু বিশ্বাস একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মা অপু বিশ্বাসের সঙ্গে হেঁটে যাচ্ছিল আব্রাম খান জয়। সেই সময় পাশ দিয়ে একটি রিকশাভ্যান যাচ্ছিল। জয় দৌড়ে গিয়ে সেই ভ্যানে উঠে পড়ে। এর পর জয় ভ্যান চালাতে চায়। চালকের সিটে উঠে বসে পড়ে।

    অপু বিশ্বাসও ওঠে পড়েন ভ্যানে। কিন্তু মাকে নিয়ে জয় কোনোভাবেই প্যাডেল মারতে পারছিল না। পরে একা অনেকটা প্যাডেল মেরে টেনে নিয়ে যায়। দেখা যায়, অপু বিশ্বাসও সহায়তা করছেন। 

    আব্রাম খান জয় এখন অনেকটাই বড় হয়েছে। মা-ছেলের মতো বাবা-ছেলেরও সম্পর্কের স্থিরচিত্র সামাজিকমাধ্যমে দেখা গেছে কয়েকবার।

    বিনোদন ডেস্ক

  • ‘নারী কীসে আটকায়’, যা বললেন অপু ববি ও তমা মির্জা

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েক দিন আগে সোফিয়ার সঙ্গে ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী এ ব্যক্তির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ট্রেন্ড চালু হয়েছে। যেখানে অনেককেই প্রশ্ন করতে দেখা যায়, নারী আসলে কীসে আটকায়? এমন প্রশ্নের উত্তরে শোবিজ অঙ্গনের তারকারাও বাদ যাচ্ছে না। জানিয়েছেন একেক তারকার একেক মন্তব্য। এবার এ বিষয়ে কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, ববি ও তমা মির্জা।

    চিত্রনায়িকা অপু বিশ্বাসের মতে, নারীরা আটকায় ভালোবাসায়। এর পর সম্মান সম্পর্ক টিকিয়ে রাখে। নায়িকা ইয়ামিন হক ববি মনে করেন, নারী মায়ায় আটকে যায়। ‘সুড়ঙ্গ’খ্যাত চিত্রনায়িকা তমা মির্জার মতে, নারী আটকায় কমিটমেন্টে।

    আরও পড়ুন:

    অপু বলেন, ‘নারীরা প্রথমত আটকায় ভালোবাসায়। ভালোবাসার বন্ধনে নারী আটকে যায়। এর পর বিশ্বাস আর সম্মানে সম্পর্ক টিকে থাকে। একটি সম্পর্কে এগুলো যখন থাকবে না, তখন অন্য কিছু দিয়ে আটকে রাখা সম্ভব নয়। টাকা কিংবা ক্ষমতার মোহ শুধু নারীর নয়, পুরুষেরও থাকে। তবে আমি মনে করি, এটি নির্দিষ্ট একটা সময়ের জন্য। এর পর মোহ ভঙ্গ হয়। কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান থাকলে সে সম্পর্ক কখনো নষ্ট হয় না।’

    ববি বলেন, ‘নারী মায়ায় আটকে থাকে। মায়ার টানে দুজনের সম্পর্ক টিকে থাকে। এটি যখন উঠে যায়, তখন অন্য কিছুর জন্য সম্পর্ক থাকে না। নারী মায়ায় আটকে যায়।’

    তমা বলেন, ‘নারীর কমিটমেন্ট অনেক শক্তিশালী। কমিটমেন্টে নারী আটকায়। আমি মনে করি কমিটমেন্ট আর ভালোবাসায় নারী আটকে যায়।’

    অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘একটি মেয়ে সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।’

    অভিনেত্রী সোহানা সাবা মনে করেন, কাউকে আটকানোর চেষ্টা করাই উচিত না। তিনি বলেন, ‘ছেলে হোক আর মেয়ে— শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তা হলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

    বিনোদন ডেস্ক