Tag: অপু

  • অপুর ওজন কোনো সমস্যা নয়: নিরব (ভিডিও)

    গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নায়ক নিরব। এ সময় দুজনই পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

    rnrn

    ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নানান আলোচনা-সমালোচনা। ক্রমাগত সমালোচনার মুখে এ ব্যাপারে এবার মুখ খুলেছেন নিরব। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে কী ঘটেছিল তার বিস্তারিত দিয়ে পুরো ব্যাপারটি ব্যাখ্যা করেন তিনি।

    rnrn

    নিরব বলেন, স্টেজে গিয়ে ওরা আমাকে বলেছিল যে, ‘ভাইয়া এখানে মোজাইক করা। এটি কিন্তু স্টেজ না।’ আর, জায়গাটা পিচ্ছিলও ছিল। তাই আগেই সাবধান করেছিল আমাদের। জায়গাটা বেশ ছোটও ছিল। ১২ জনের পারফর্ম করার কথা থাকলেও শেষ পর্যন্ত আটজন পারফরম করেছে স্টেজে জায়গা না থাকায়। আর সত্যি বলতে পারফরম্যান্সের সময় এত কিছু মাথায়ও থাকে না। পারফরম্যান্সের সময় অপু যে ড্রেসটা পরেছিল সেটি ছিল সিনথেটিকের। ওঠার সময় কাপড়ের কারণেই আমরা পড়ে যাই। পারফরম্যান্সের জায়গাটাও ছিল খুবই কমপ্যাক্ট।

    rnrn

    নিরব বলেন, ওজনের সমস্যা না। যদি ওজনের সমস্যা হতো তা হলে তো আর আমি পড়তাম না শুধু অপুই পড়ে যেত। দুজন একসঙ্গে পড়েছি, আবার একসঙ্গে উঠে ঠিক যেভাবে বলা ছিল সেভাবে পারফরম্যান্স শেষও করেছি আমরা।

    rnrn

    নিরব আরও বলেন, মানুষ তো এসব নিয়ে কথা বলতে পছন্দ করে, মজাও পায়। সব কিছুরই ভালো ও মন্দ দিক আছে। অনেকেই আমাদের অসুবিধার ব্যাপারটা বুঝতে পেরেছেন। ব্যাপারটা খুবই সিম্পল, এটা নিয়ে এত বেশি কথা বলার কিছু দেখি না। এ দুর্ঘটনাকে আমরা সাধারণভাবে দেখতে পারি, এটা যে কারও সঙ্গেই হতে পারে।

    বিনোদন ডেস্ক

  • কোল থেকে অপু বিশ্বাসের পড়ে যাওয়ার কারণ জানালেন নিরব

    গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নায়ক নিরব।

    rnrn

    এসময় ধপাস করে দুজনই উলটে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

    rnrn

    শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় উপস্থিত দর্শকরা অপ্রস্তুত হয়ে পড়েন।

    rnrn

    সেদিনের ঘটনার বিবরণ দিয়ে নিরব বলেন, সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ করা হয়, এ আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত না। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল। কার্পেট বা অন্য কিছু হলে এই ধরনের সমস্যা হতো না। জায়গাটা ছিল সংকীর্ণ, অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই।

    rnrn

    ঘটনাটি সম্পর্কে নিরব বলেন, সেখানে আমরা ‘হৃদয়ের আয়না’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বিয়াইন সাব’সহ চারটি গানে সঙ্গে পারফর্ম করি। এর মধ্যে শেষ গান ছিল ‘বিয়াইন সাব’। সেই গানে পারফর্মের প্রায় শেষ মুহূর্তে হঠাৎ আমার কোল থেকে অপু পিছলে পরে যায়। এতে কারও কিছুই হয়নি। আমরা পাঁচ কি ছয় সেকেন্ড পরেই স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে আবার নেচেছি। এমনকি আবারও অপুকে কোলে নিয়েই নেচেছি।

    rnrn

    তবে পড়ে যাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেছিলেন নিরব ও অপু বিশ্বাস।  

    rnrn

    কিন্তু ভক্তরা কেউ কেউ অনুষ্ঠান ফেসবুকে লাইভ করায় ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে। সেই ঘটনাটি নানাভাবে সংবাদমাধ্যমে এসেছে। এতে মনঃক্ষুণ্ন নিরব।  

    বিনোদন ডেস্ক

  • আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার: মঞ্চ মাতাবেন জনপ্রিয় তারকারা

    আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এর আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    rnrn

    বিশেষ অতিথি থাকবেন হাসানুল হক ইনু (এমপি), এবং সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শোবিজ অঙ্গনের তারকারা। এবার অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন চিত্রতারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। 

    rnrn

    অনুষ্ঠানে থাকছে বঙ্গবন্ধু ও দেশ বন্দনা নিয়ে ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনা। আরও পারফর্ম করবেন অপু বিশ্বাস, নিপুণ, তারিন, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, ইমন, নীরব, দীঘি, আঁচল, পূজা চেরি, ঐশী, তমা মির্জাসহ ২৬ জন শিল্পী। ধনধান্যে পুষ্পে ভরা, শুধু গান গেয়ে পরিচয়, হইহই রঙ্গিলা, পিচ ঢালা এ পথটারে ভালোবেসেছি, বেদের মেয়ে জোছ না, কী জাদু করিলাসহ একাধিক গানের সঙ্গে পারফর্ম করবেন তারা। এ ছাড়া মঞ্চে গাইবেন পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, ইমরান, কোনাল, লিজা সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ুয়া। প্রসঙ্গত, ২০২১ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে শিল্পীদের। এ ছাড়া এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।
    rn 

    বিনোদন ডেস্ক

  • এবার বুবলীকে নিয়ে দ্বন্দ্বে জড়ালেন অপু-বর্ষা

    শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীর লড়াইয়ের মধ্যে এবার যুক্ত হলো নতুন নাম। এবার তাদের খোঁচাখুঁচিতে যোগ হলেন অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

    rnrn

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে অবস্থান করছেন মাসকোটে। শনিবার একটি অনুষ্ঠানে যাওয়ার আগে বড় ছেলে আব্রাহাম খান জয় ভিডিও কল দেন এ অভিনেতাকে। ছেলের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে পোস্ট করেন শাকিব। যা মুহূর্তেই ভাইরাল হয়।
    rn 
    rnএর কিছু সময় পর, রাত ১১টার দিকে শবনম বুবলীর সঙ্গে সন্তানের ছবি পোস্ট করে ‘সুন্দর’ ক্যাপশন জুড়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

    rnrn

    ছবিটি শেয়ার করে ক্যাপশনে বর্ষা লেখেন, ‘সুন্দর’। বর্ষার সেই পোস্টটি আবার শেয়ার করেছেন বুবলী।

    rnrn

    বুবলীর এই পোস্টের আগে সোমবার সকালে ফেসবুকে একটি ইউটিউব ভিডিও লিংক শেয়ার করেছেন অপু বিশ্বাস। যে ভিডিওটির শিরোনাম- ‘অনন্ত জলিলের মেয়ের হলুদ রাত।’
    rn  
    rnভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে নেটিজেনদের বেশিরভাগই মন্তব্যে জানাচ্ছেন, বুবলীর ছবি শেয়ার দেওয়ার কারণেই অনন্ত জলিলের এই ভিডিও শেয়ার করেছেন অপু।

    rnrn

    ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।

    rnrn

    এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। বর্তমানে শাকিব খান কারো সঙ্গেই সংসার না করলেও সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখেন।  
    rn 

    যুগান্তর ডেস্ক

  • নাম বলব না, একজন একটা ভিডিও ছেড়েছেন: অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে শবনম বুবলীর যেন সাপে-নেউলে সম্পর্ক। আবারও প্রকাশ হলো সেই শত্রুতার। 

    rnrn

    বুবলীকে ইঙ্গিত করে সম্প্রতি অপু বলেছেন, ‘উনি যা যা করছেন বা করেন, তা তো আমার সন্তান দেখছে। আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে। এখন জয়ের বয়সিরা অনলাইনে লেখাপড়া করে। আমি নাম বলব না, একজন তো একটা ভিডিও ছেড়েছেন। জয়ও সেই ভিডিও দেখেছে। সুতরাং এসব ভিডিওতে তার ওপরও তো প্রভাব পড়তে পারে। কিন্তু আমি তো সেই কাজটি করব না। আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব।’

    rnrn

    তিনি বলেন, ‘আমি মনে করি, আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া, ক্ষতি করা নয় এবং আমি সেটা করার চেষ্টা করি। কে কাকে ছোট করছে, সেই বোধবুদ্ধি আমার আছে। আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এড়িয়ে চলতে চেয়েছি। কিন্তু সিনেমার মানুষ হওয়ায় মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তা সামনে চলে আসে।’

    rnrn

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতিজরুরি। মানুষের সঙ্গে আচার-আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি।

    বিনোদন ডেস্ক

  • এবার অপুকে যে হুমকি দিলেন বুবলী

    ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে শবনম বুবলীর যেন সাপে-নেউলে সম্পর্ক। আবারও প্রকাশ হলো সেই শত্রুতার। এবার অপুর বিরুদ্ধে সোজা মামলা করার হুমকি দিলেন বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানিয়েছেন বুবলী।

    শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বুবলী। শুরুতেই অপুকে ইঙ্গিত করে কড়া ভাষায় তিনি লিখেছেন- ‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই। কারও নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যস্থা গ্রহণ করব, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

    তিনি আরও লেখেন- ‘কিছুদিন পর পর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদেরকে দিয়ে করায় তাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া, পত্রিকা ও ইউটিউবে রয়েছে যা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট এসবের বিরুদ্ধে ব্যবস্হা নিতে।’

    বুবলী লিখেছেন, ‘এসব নোংরামী পাত্তা দেবার রুচি থাকে না বলেই এসব নিয়ে আমার কথা বলা হয় না কিন্তু চুপ থাকাকে যদি সে বা তারা সুযোগ পাওয়া মনে করে তাহলে তা হবে তাদের চরম ভুল…।’

    সম্প্রতি সংবাদমাধ্যমে বুবলীকে খোঁচা দিয়ে কথা বলেছেন অপু। তার পারিবারিক শিক্ষা নিয়েও কথা বলেছেন। এতেই চটেছেন বুবলী। শুধু মামলা করবেন বলেই ক্ষান্ত হননি। এর উত্তরও পোস্টে দিয়েছেন বুবলী।

    তিনি লিখেছেন- ‘আর হ্যাঁ! আমার পারিবারিক শিক্ষা আমাকে কখনো দুমুখো সাপের আচরণ করতে শেখায়নি। সুবিধাবাদী হতে শেখায়নি, ধর্ম নিয়ে একেকবার একেক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলা করে বোকা বানাতে শেখায়নি। গিরগিটির মত রং বদলাতে শেখায়নি, কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি। বিভিন্ন মানুষকে নিয়ে নানান টক শোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি। মানুষকে অসম্মান করতে শেখায়নি, হিংসা শেখায়নি, কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি। কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায় নি। বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায়নি। তাই আমি হয়তো আপনাদের অনেকের সাথে ইনিয়ে বিনিয়ে নাটক করতে পারি না।’

    এর আগে সংবাদমাধ্যমকে অপু বলেছিলেন, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি, দরকার। মানুষের সঙ্গে আচার–আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি। তিন লাইনের বার্তায় সেটাই প্রকাশ করেছি আমি।’

    এছাড়াও বুবলীকে ইঙ্গিত করে সমালোচনা করেন অপু। তারপরই অপুর নাম না নিয়ে নিজের ফেসবুকে উত্তর দিলেন বুবলী।

    বিনোদন ডেস্ক

  • হাতে পেয়েও ৭ কেজি স্বর্ণ হারালেন অপু-মিম!

    হাতে পেয়েও ৭ কেজি ওজনের স্বর্ণের বার নিতে পারলেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম।

    জানা গেছে, রয়েল মালাবার জুয়েলারি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে একটি কাঁচের বক্সের ভেতরে রয়েছে সাত কেজি ওজনের একটি স্বর্ণের বার। আর ভেতরে হাত ঢোকানোর জন্য একপাশে রয়েছে ছোট্ট একটি ছিদ্র। সেই ছিদ্র দিয়ে স্বর্ণের বারটি যিনি বের করতে পারবেন, সেটি তার। সেই প্রতিযোগিতায় অংশ নেন অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম।

    ৪৩ সেকেন্ডে স্বর্ণের বার তোলার এই প্রতিযোগিতায় অপু বিশ্বাস-মিম ছাড়াও অংশ নেন অনেকে। তবে এই দুই তারকা শেষ পর্যন্ত ব্যর্থ হন।

    এ সময় চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, জুয়েলারির প্রতি মেয়েদের স্বাভাবিভকভাবেই দুর্বলতা থাকে। বিশেষ করে রয়েল মালাবারের ডিজাইন আমাকে সবসময় আকৃষ্ট করে। ভালো লাগে।

    বিদ্যা সিনহা মিমের বলেন, যখন আমাকে স্বর্ণের বারটি বের করতে বলা হলো, তখন ভেবেছিলাম— আমি পারব। কিন্তু যখন স্বর্ণের বারটা তুলতে গেলাম, তখন মনে হলো সেটির ওজন আমার থেকেও বেশি। অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু আমার এই চিকন হাতে সেটি সম্ভব হলো না।

    আমার মনে হয়, আমি এটা বের করতে পারলে ইতিহাস হতো।

    বিনোদন ডেস্ক

  • আবার কি শাকিবের সঙ্গে থাকবেন, যা বললেন অপু

    শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করলেও কয়েক বছরের মাথায় ভেঙে যায় তাদের সংসার। আব্রাহাম খান জয় নামে ছয় বছর বয়সী তাদের একটি ছেলে রয়েছে।

    rnrn

    আব্রাহামের জন্মের দুই বছরের মাথায় বিচ্ছেদ হয় শাকিব-অপুর।সম্প্রতি কলকাতায় গিয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাতকারে শাকিব খান ও তার বাবা মায়ের প্রশংসা করেন তিনি।  

    rnrn

    তাহলে সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে পুরনো সম্পর্ক কি জোড়া লাগছে অপু বিশ্বাসের? বিচ্ছেদ ভুলে কি আবার এক ছাদের নিচে থাকবেন শাকিব-অপু? 

    rnrn

    এমন প্রশ্নে রহস্যঘেরা উত্তর দেন অপু। তিনি বলেন, সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করছে না করছে, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ। 

    rnrn

    শনিবার গণমাধ্যমকে অপু আরও বলেন, কয়েক দিন আগে আমি শাশুড়ির কাছে ফোন করে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম। মা বললেন- ঠিক আছে আমি রান্না করছি। একটু পর ফোন করে জানাও সঙ্গে কী দিয়ে রান্না করব। 

    rnrn

    এর পর আমি ফোন রেখে ভুলে গেছি। হঠাৎই শাশুড়ির ফোন। ধমকের স্বরে বললেন- এই মেয়ে, তুমি কী দিয়ে ইলিশ খাবে, জানাতে বললাম, দেরি করছ কেন? 

    rnrn

    এই হলো আমার শাশুড়ি। সত্য কথা বলি, আমার জীবনে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমি একটা পর্যায়ে এসে বুঝেছি, তারা কতটা ভালো মনের মানুষ। এখন কতটা আমাকে ভালোবাসেন তারা।

    বিনোদন ডেস্ক

  • আমি ভাগ্যবান, খুব ভলো শ্বশুর-শাশুড়ি পেয়েছি: অপু বিশ্বাস

    শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করলেও কয়েক বছরের মাথায় ভেঙে যায় তাদের সংসার। আব্রাহাম খান জয় নামে ছয় বছর বয়সী তাদের একটি ছেলে রয়েছে।

    rnrn

    আব্রাহামের জন্মের দুই বছরের মাথায় বিচ্ছেদ হয় শাকিব-অপুর। বিচ্ছেদের এত দিন পর অপু বিশ্বাসের উপলব্ধি হয়েছে, আবেগের বশবর্তী হয়ে ওই সময় স্বামী, শ্বশুর-শাশুড়িকে নেতিবাচক কথা বলেছিলেন তিনি।

    rnrn

    বইমেলা উপলক্ষে কলকাতায় গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সফরের মাঝেই পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। 

    rnrn

    সেখানে এক প্রশ্নের জবাবে অপু বলেন, ‘অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলো বলেছিলাম, ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি ওদের (শাকিব খান ও তার পরিবার) কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান তাদের পেয়েছি, আমার জীবনে মা-বাবার ঘাটতি পূরণ করছেন…।’

    rnrn

    শাকিব ও অপু দুজনেই যখন কাজে ব্যস্ত থাকেন, তখন সন্তান আব্রাহামের দেখভাল কে করেন- এমন প্রশ্নে অপু বিশ্বাস জানান, তারা না থাকলে জয়ের দেখাশোনা করেন তার ঠাকুমা, দাদু, পিসি। একটা সময় তাদের বিরুদ্ধেই অনেক অভিযোগ ছিল অপু বিশ্বাসের। কিন্তু এখন সেই ভুল বুঝতে পেরেছেন অপু। এখন তিনি তাদের কাছে ক্ষমা চাইতে আগ্রহী।

    rnrn

    জয়ের মা, নাকি শাকিবের স্ত্রী হওয়া কঠিন- এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘অনেক বাধা পেরিয়ে মা হয়েছি। তাই মা হওয়াটা খুব কঠিন।’

    rnrn

    তাহলে আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত?

    rnrn

    এ বিষয়ে অপু সরাসরি উত্তর না দিয়ে বলেন, সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।

    rnrn

    আনন্দবাজারের প্রশ্ন ছিল- বুবলির সন্তান আর আপনার ছেলে কি একসঙ্গেই বড় হচ্ছে শাকিবের বাড়িতে?

    rnrn

    উত্তরে তিনি বলেন, আসলে সন্তান তো সন্তানই হয়। আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের।

    rnrn

    শাকিব খানের একের পর এক সম্পর্ক নিয়ে এত ধরনের গুঞ্জন, কেমন লাগে যখন শোনেন?

    rnrn

    অপু বলেন, একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তাহলে সে কিসের সুপারস্টার? এটা তার কৃতিত্ব, এখনো তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোম্যান্স ফুটিয়ে তুলবেন কিভাবে! আমি সাধুবাদই জানাই।

    বিনোদন ডেস্ক