Tag: অপু

  • পোস্টে কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী?

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলি। কয়েকবছর আগেই শাকিব খানের সঙ্গে তার বিয়ের এবং সন্তানের বিষয়টি সামনে আসে। তবে সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।

    শাকিব খানের আগের স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গেও দ্বন্দ্ব রয়েছেন বুবলীর। যা বিভিন্ন সময়ে তাদের কথা-বার্তায় প্রকাশ পেয়েছে। দুজনই একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে।

    সম্প্রতি এক অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’ কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনরাও বুঝে নিয়েছেন।

    বুবলীর নাম না উল্লেখ করে এবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু, সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি এত দিন। তবে বুবলীর সাম্প্রতিক একটি পোস্টে ‘জবাব’ নিয়ে কিছু একটার ইঙ্গিত পাওয়া গেল।

    বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘ইন দ্য ফেসব অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ যার অর্থ, ‘অবাস্তবতার সামনে নীরবতাই সেরা জবাব।’ এতে নায়িকা বুঝিয়ে দিলেন, আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাইছেন না তিনি।

    ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।

    বিনোদন ডেস্ক

  • অপু-বুবলীর বিষয়ে প্রশ্ন করায় যা বললেন শাকিব খান

    ঈদুল আযহায় মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। দুই বাংলায় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। দেশ পেরিয়ে বিদেশর মাটিতেও চলছে সিনেমাটি। আর মুক্তির পর থেকে আলোচনায় থাকা সেই সিনেমা এবার মুক্তি পেল ভারতে।

    শুক্রবার (৫ জুলাই) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এ উপলক্ষ্যে আগের দিন বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে কলকাতার সাউথ সিটি মলে অনুষ্ঠিত হয় সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। আর এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টালিউড তারকা মিমি চক্রবর্তী।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘তুফান’ সিনেমার সাফল্য নিয়ে শাকিব খান বলেন, বাংলাদেশে ইতোমধ্যে ঝড় তুলেছে সিনেমাটি। আমি চাই ‘তুফান’ এখানেও ব্যাপক ব্যবসা করুক। কারণ আমি এপার বাংলার ইন্ডাস্ট্রির উন্নতি চাই।

    এ নায়ক বলেন, এই ইন্ডাস্ট্রিতেও ব্যবসা হোক। এটাও কিন্তু অনেক বড় একটি ইন্ডাস্ট্রি। এটা ইত্তম কুমারের ইন্ডাস্ট্রি। এছাড়া সবাইকে বাংলা সিনেমার উন্নতির জন্য সিনেমা দেখার অনুরোধ জানান শাকিব খান।

    এদিকে সম্প্রতি এ তারকার দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর বাকযুদ্ধ নিয়ে চলছে ব্যাপক চর্চা। ফলে স্বাভাবিকভাবেই কলকাতার ওই সংবাদ সম্মেলনে উঠে আসে বিষয়টি। তার কাছে প্রশ্ন রাখা হয়, আপনাকে ঘিরে অপু-বুবলীর মধ্যে যে বিতর্ক চলছে―এ ব্যাপারে কী বলবেন?

    অপু বিশ্বাস কি ‘তুফান’ দেখেছেন? প্রশ্নের উত্তরে শাকিব কারও নাম না নিয়ে বলেন, ‘কারা এখনো ছবিটি দেখেছেন, আমি জানি না।’ পরে শাকিবকে অপু-বুবলী বিতর্কেও প্রশ্ন করা হয়। তবে কৌশলে তিনি এ প্রশ্ন এড়িয়ে যান।

    বিনোদন ডেস্ক

  • বেয়াদবির কারণে মার খেয়েছেন তিনি: অপুকে ইঙ্গিত করে বুবলী

    অপু বিশ্বাস ও শবনম বুবলী একে অপরকে নিয়ে হরহামেশাই বিস্ফোরক মন্তব্য করেন। এর মধ্যে কিছুদিন আগে বুবলীকে নিয়ে আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও খোঁচা মেরে কথা বলেন। বাদ যাননি চিত্রনায়িকা পরীমনিও। বুবলীর বিরুদ্ধে দুই নায়িকার কথা বলা লুফে নেন অপু বিশ্বাস। বিষয়টা অনেকটা এমন, মিষ্টি জান্নাত ও পরীমনি যতটা না বুবলীর বিরুদ্ধে কথা বলে খুশি হয়েছেন, তার চেয়ে বেশি হয়েছেন অপু বিশ্বাস। চিত্রনায়িকা অপু বিশ্বাস মনে করেন, ব্যক্তিত্বহীনতার কারণেই উনি (বুবলী) আমাদের ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন। এমন করলে শুনতেই হবে।

    rnrn

    অপুর এমন কথা পৌঁছে গেছে বুবলীর কান পর্যন্ত। তিনিও বিষয়টা আমলে নিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপে তাই অপুর এ প্রসঙ্গ তুলেছেন বুবলী। অপু বিশ্বাসের এমন মন্তব্যের উত্তর বুবলী দিয়েছেন ঠিক এভাবে, এই মহিলা (অপু বিশ্বাস) আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলে। ছোট বোন বানিয়েছেই তো নিজের স্বার্থের জন্য, আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে। নায়করাজ রাজ্জাক, মান্না স্যাররা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু হয় না। আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন। এসব পাবলিক বোঝে। আর ওই ছোট বোনরাও সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত। তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা। কারণ তাদের কারও সঙ্গে আমার কোনো সমস্যা নেই, এটা তারাও জানে।

    rnrn

    কয়েকদিন আগেই অপু বিশ্বাস দাবি করেছেন, শাকিব খানের শত্রুদের সঙ্গেই বুবলীর ওঠাবসা বেশি। বিষয়টি নিয়েও কথা বললেন বুবলী। জানালেন, ২০০৮ সালে শাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি…পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে ভিড়েছিল। তার এসব ইন্ডাস্ট্রির লোকেরা জানেন। জনা আপু, বিদ্যা সিনহা মিম, মারুফ ভাই, কাজী হায়াৎ আংকেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে কী বেয়াদবি করেছিলেন, এটাও নিউজ পেপার কাটিং আছে। এমনকি বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি। ২০১৭ সাল থেকে শাকিব খান এবং তার পরিবার নিয়ে কী অপমানজনক কথা উনি বলেছিলেন, সব আছে ভিডিওতে। আরেক নায়কের সঙ্গে যখন আবারও প্রেমের গুঞ্জন চড়াও হলো, যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না, তখন সে বলল এ রকম প্রেম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছা করে!

    rnrn

    বুবলী কথা প্রসঙ্গে এ–ও বলেন, ২০১৭ সালে এফডিসিতে যখন শাকিব খানের সঙ্গে ঝামেলা হয়েছিল, তখন শাকিবের বিরুদ্ধে ছিল অপু বিশ্বাস। এ রকম অনেকের সঙ্গে সেলফিতে হা হা হি হি করতে দেখা গেছে, যারা শাকিবের বিরোধিতা করেছেন। উঠে এসেছে পরিচালক মোহাম্মদ ইকবাল প্রসঙ্গও। নিজের উদাহরণ টেনে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে দাবি করেছেন, নিকেতনে এক ভাবির দাওয়াতে গিয়েছিলাম। তিনি আমার জন্য খাবারও নিয়ে এসেছিলেন। যখন শুনলাম ইকবাল ভাই আসবেন, আমি চলে এসেছি। আমার পরিবারের কাউকে অসম্মান করবে, আমি তার মুখোমুখিও হবো না।

    rnrn

    অপুর এমন দাবির প্রসঙ্গে বুবলীও কথা বলেছেন। গণমাধ্যমে বুবলী দাবি করেছেন, ইকবাল ভাইয়ের ছায়া নাকি উনি (অপু বিশ্বাস) দেখেন না। কিন্তু কেন? কারণ, ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক কিছুদিন আগে তাকে অনুদানের এক সিনেমা থেকে বাদ দিয়েছিলেন। সেই সঙ্গে সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন। সেলিম ভাই বা ইকবাল ভাই যখন আমাকে সিনেমায় চুক্তিবদ্ধ করেছিলেন, আমার কাজের প্রশংসা করেছিলেন, তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না, বানালে ঠিকই করতেন। এমন কোনো উদাহরণ আছে, তারা তার কাছে মুভি নিয়ে গেছেন অথচ উনি ফিরিয়ে দিয়েছেন? নেই। কিন্তু চালাকি করে উনি শাকিবের নাম ওপর চাপিয়ে দিল এখানেও। উনি কাকে কী বোঝান? হাস্যকর।

    rnrn

    গত বছরের মে মাসে গণমাধ্যমে বুবলীও বলেছিলেন, শাকিব খানের নাম তিনি আর মুখে আনতে চান না। সে সময় তিনি বলেছিলেন, উনি (শাকিব খান) নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন, আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, কোনো ইচ্ছাই নেই। কারণ, উনি বারবার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন। এটা কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না। আমি উনাকে নিয়ে কথাও বলতে চাই না। বুবলী তখন আরও বলেছিলেন, তিনি সম্পর্ক রাখতে চান বা না চান এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা বসে কথা বলতে পারি। বাইরের মানুষকে জানানোটা সমাধান না। আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি, সেটাই যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমি কাউকে অপমান করতে চাই না। তাকে সম্মান দিয়েই থাকতে চাই।

    rnrn

    এদিকে এ বছরের এপ্রিলে শাকিব খানের পরিবার সূত্রে জানা যায়, পাত্রী খুঁজছে পরিবার! শাকিবের বাসায় ঢুকতে মানা অপু-বুবলীর। এদিকে শাকিব খানও গণমাধ্যমে জানিয়েছেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই তার কাছে এখন অতীত। এরপরও নানা সময়ে দুজনই টেলিভিশন, অনলাইন, প্রিন্টসহ নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন। বাচ্চাদের সামনে রেখে দুজনই শাকিব প্রসঙ্গ এনে নানা কথা বলেন তারা। শাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনো কখনো। দুজনের এমন ঘটনায় নানা সময় শাকিব বিরক্ত হন। বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও।

    অনলাইন ডেস্ক

  • শাকিব খানকে নিয়ে কথার লড়াই অপু-বুবলীর

    বর্তমান ঢালিউড অভিনেতা শাকিব খানের দুই স্ত্রী শবনম বুবলী ও অপু বিশ্বাসের মধ্যে কথার লড়াই কখনো যেন শেষ হওয়ার নয়। মাঝে মাঝে বিরতি থাকলেও ফের আক্রমণ-পাল্টাআক্রমণ করতে দেখা যায় তাদের। এবার দুই অভিনেত্রী একে-অপরকে ব্যক্তিগত আক্রমণ করতে ব্যবহার করলেন তির্যক ভাষা। 

    সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন শবনম বুবলী। এর কারণ হিসাবে তিনি জানিয়েছেন, শাকিব খানের নামে আপত্তিকর মন্তব্য করার জন্যই সেই সিনেমা থেকে সরে যাওয়ার এ সিদ্ধান্ত। 

    অন্যদিকে বুবলীর এ বক্তব্য সামনে আসতেই প্রকাশ্যে প্রতিবাদ করেন শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। এটিকে ‘গেমপ্ল্যান’ হিসাবে তিনি বর্ণনা করেন। 

    সংবাদমাধ্যমকে অপু জানান, ‘নিজে সিনেমা থেকে বাদ পড়ে আবার শাকিবকে এখন দেয়াল হিসেবে ব্যবহার করছে। দুর্বল গেমপ্ল্যান, সবাই বুঝে গেছে। সিনেমা থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি এত দরদ দেখানো কোনো বাক্য বলতেনই না।

    অপু বিশ্বাসের এ কথায় ক্ষিপ্ত হন বুবলী। এমনকি অপুকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’র সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, ‘যে নারী আমার নামে এসব বলছেন, তিনি কে— ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো তিড়িং-বিড়িং করেন আমাদের মাঝখানে। আমাকে ও আমার ছেলেকে টেনে আনেন সব জায়গায়। কী সব নোংরা শব্দ ব্যবহার করেন। মুখের থেকে সবসময় দুর্গন্ধজনক শব্দ বেরোয় ওর। কারণ ভেতরটাও তো ওরকম।’
    বুবলী বলেন, উনি নিঃশ্বাসের থেকেও বুবলীর নাম বেশি নেন। বুবলীর নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন তিনি। 

    অপুকে উদ্দেশ্য করে বুবলী আরও বলেন, ‘ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই, যা করছেন না তিনি। শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নেব। আগেও নিয়েছি, এখনো নেব। পরিবারের সদস্যদের নাম নিতে গিয়ে কেউ কখনো ক্লান্ত হয় না।

    বুবলী বলেন, ‘তিনি আর চুপ থাকবেন না। নিজ স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে (শাকিব-বুবলীর ছেলে) তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকব কেন? সে এসব নিয়ে নিজে সারাক্ষণ বাজে গেমপ্ল্যান করে বলেই এসব গেমপ্ল্যান শব্দ তার মুখ থেকে বেরোয়।’

    অপুর পোশাক ও চরিত্র নিয়ে খোঁটা দিয়ে বুবলী বলেন, ‘এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠল, যখনই আর বনিবনা হলো না। তখন বলেন যে, এই প্রেমের কথা নাকি ইচ্ছে করে রটিয়েছেন। কদিন আগেও দেশের বাইরে গিয়ে খোলামেলা শুট করে এসেছে। অশ্লীল পোশাক পরেছে। সেই আবার অন্য নায়িকাদের বলেন— কখনো নাকি অশ্লীল ড্রেস পরেননি।’

    বিনোদন ডেস্ক

  • বুবলীকে নিয়ে ফের মন্তব্য অপুর

    সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলী একে অপরকে ইঙ্গিতপূর্ণ কথা বলেই যাচ্ছেন সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে। কিছুদিন পরপরই আলোচনায় আসেন এই দুই নায়িকা।
     
    বুবলি বলেছেন, তার স্বামী শাকিব খানকে নিয়ে যারা আজেবাজে কথা বলেন, অসম্মান করেন, তাদেরকে তিনি এড়িয়ে চলেন। যে কারণে প্রযোজক মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ সিনেমা থেকে সরে এসেছেন। 

    বলীর এমন বক্তব্যের পর প্রতিক্রিয়া জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস। নায়িকাকে খোঁচা দিয়েই ‘অট্টহাসি’তে ফেটে পড়তে দেখা যায় অপুকে। বুবলীর মন্তব্যকে ‘দুর্বল গেম প্ল্যান’ হিসেবে দাবি করেছেন অপু। 

    পূর্বের ঘটনা টেনে অপু বলেন, যখন ‘প্রিয়তমা’র প্রচারের সময় অভিনেতা আফরান নিশো শাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার (বুবলী) মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা। সে সময় কীভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি?’ এরপর অপু বলেন, নিজে ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি।ছবি থেকে বাদ না পড়লে, শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। 

    এদিকে সিনেমা থেকে বুবলীর সরে আসার বক্তব্যে ভালোভাবে নেননি প্রযোজক ইকবাল। তার দাবি, বুবলীকে তিনি বাদ দিয়েছেন সিনেমা থেকে। নায়িকা নিজ থেকে সরে দাঁড়াননি।
     

    বিনোদন ডেস্ক

  • ৪৫ লাখ টাকার নতুন গাড়ি অপুর, কে দিলেন?

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয় করেছিলেন অপু বিশ্বাস।  সে সময়ের ব্যস্ত নায়িকার তালিকায় নাম ছিল অপু বিশ্বাসের।   

    তবে বর্তমানে পর্দায় অপুর সেই ব্যস্ততা নেই। হাতে ছবির পরিমাণও কমে গেছে। যে কারণে সিনেমার বাইরে নিজের ব্যবসায় বেশি সময় ব্যয় কারছেন এই নায়িকা। 

    এসবের মধ্যেই সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন অপু বিশ্বাস। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। বর্তমানে এই গাড়িটির বাজারমূল্যর ৪২-৪৫ লাখ টাকা। 

    হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করা হয়েছে। 

    এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি কেউ। অপু বিশ্বাস কবে গাড়িটি ক্রয় করেছেন, সে বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি। 

    তবে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে শাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন। যদিও এ কথার ভিত্তি নেই, তবু শাকিবের নাম উঠে আসছে।

    অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

    প্রসঙ্গত, অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।
     

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের তৃতীয় বিয়ে, যা বললেন অপু বিশ্বাস

    চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রের ঢালিউড কুইন বলে পরিচিত। যিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। আর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনও জয় করেছেন তিনি। নানা কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকেন এই নায়িকা। 

    rnrn

    তবে শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে নায়িকা অপু বিশ্বাসের। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে শাকিব খানের বিয়ে নিয়ে আলোচনায় নিজের মত দিয়েছেন অপু। 

    rnrn

    এই বছরই শাকিব খানের তৃতীয় বিয়ে হচ্ছে, আরশাদ আদনানের এমন মন্তব্য নিয়ে অপু বলেন, ‘উনি শাকিব খানের খুব ভালো বন্ধু। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা। এ কারণে এই বিষয়ের ব্যাখ্যা আমি কীভাবে দেব। এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই।’

    rnrn

    অপুকে নিয়মিত পর্দায় পাওয়া যাবে কিনা না— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘মানুষ পাচ্ছে তো আমাকে। আর আমি এতটা বেশি রেগুলার যে, মানুষও বিরক্ত হয়। ক্যামেরার সামনে অপু, ফেসবুক খুললেই অপু, ইউটিউব দেখলেই অপু, সিরিয়াসলি। আমি মূলত দর্শকদের জন্য তৈরি হয়েছি, তাই আমি সারাজীবন তাদের সঙ্গে থাকতে চাই।’ 

    rnrn

    এর আগে এক সাক্ষাৎকারে ঈদের কাজ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেছিলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কুরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

    rnrn

    তবে এবার ঈদ নিয়ে যে অপুর একদমই ব্যস্ততা নেই, এমনও না। ঢালিউড কুইন জানিয়েছেন, এবারের ঈদে ভক্তদের জন্য বিশেষ উপহার থাকছে। ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি। সঙ্গে চলচ্চিত্র তারকারাও থাকবেন। তবে কে বা কারা থাকছেন, সেটি এখনও জানাননি অপু। আর চ্যানেলটি নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে বলেও জানান এ নায়িকা।

    rnrn

    প্রসঙ্গত, কিছুদিন আগে ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ঘুরেছেন ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন এ; বার্সেলোনায় একটি শো করেছেন।

    বিনোদন ডেস্ক

  • এবার পুলিশের দারস্থ হলেন অপু বিশ্বাস

    অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

    জিডিতে অপু বলেছেন, ‘বেশ কিছু দিন ধরে ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি।’

    ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা অপুর জিডির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    পুলিশ সূত্রে জানা গেছে, ‘বুবলী ফ্যান, সীমান্ত, ভাইরাল নিউজ বাই তোমা, ফাইভ টিভি বাংলা ও রাইদ রবিসহ ৩৪টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু।

    আরও পড়ুন: 

    এ বিষয়ে মোবাইলে অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

    বিনোদন প্রতিবেদন

  • অপুর প্রথম বয়ফ্রেন্ড কে, জানালেন অভিনেত্রী নিজেই 

    বলিউড বাদশাহ শাহরুখ খান ১৯৮০-র দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তি পাওয়া দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন। তিনি কর্মজীবনের শুরুর দিকে খলচরিত্রে ডর (১৯৯৩), বাজিগর (১৯৯৩) ও আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। 

    rnrn

    বিশ্বব্যাপী শাহরুখের ভক্ত থাকার পাশাপাশি বাংলাদেশেও তার শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তাদের মধ্যে একজন হলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।  এই অভিনেত্রী তার প্রেমে পড়েছিলেন; শাহরুখ তার প্রথম বয়ফ্রেন্ড বলে জানিয়েছেন তিনি। ২০১৬ সালে গণমাধ্যমকে দেওয়া সাক্ষৎকারে অপু এ তথ্য জানান।  

    rnrn

    অপু বলেন, ‘বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রেমে পড়েছিলাম। আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান। ঘটনাটা খুলেই বলি— ছোটবেলায় শাহরুখ খানকে খুব পছন্দ করতাম আমি। আমার পড়ার রুমের সামনে শাহরুখ খানের বিশাল বড় পোস্টার লাগিয়ে রেখেছিলাম। কোনো এক দুর্গাপূজা উৎসব থেকে শাহরুখ খানের পোস্টারটা কিনেছিলাম আমি। আমার বান্ধবীদের তখন বলেছিলাম, ‘এই তোরা শাহরুখ খানকে জামাই বাবু বলে ডাকবি।’ এখন এ ঘটনা মনে পড়লে হাসি পায় আমার।’

    rnrn

    আরও একটি গল্পে অপু বলেন, ‘আরেকটা ঘটনা বলি— আমাদের পাড়ার এক কাজিনের ছেলে আমাকে খুব পছন্দ করে। ওর বয়স হবে আড়াই বছর। ও আমাকে গার্লফ্রেন্ড ডাকে। ওর মাকে ও এভাবে বলে, ‘মা, আমি অপুকে বিয়ে করব। বিয়ের পর অপুকে চকলেট খাওয়াব।’ মজার ব্যাপার হলো, ও আমার জন্য ওর ভাগের খাবারের অংশ মাঝেমধ্যে রেখে দেয়। আর শাকিব খানকে একদম সহ্য করতে পারে না। আমাকে প্রায়ই বলে, ‘তুমি শাকিবের সঙ্গে কেন কথা বলো?’

    বিনোদন ডেস্ক

  • শাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তৃতীয় বিয়ে প্রসঙ্গে অপু

    বছরের শেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান। এর আগে আরও দুবার বিবাহিত সম্পর্কে ছিলেন তিনি। অভিনেতার প্রথম স্ত্রী অপু বিশ্বাস। দ্বিতীয় স্ত্রী বুবলী। দুই পক্ষের দুই পুত্রসন্তানও রয়েছে শাকিবের। 

    এর মাঝেই অভিনেতার তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে। যদিও অভিনেতার প্রথম স্ত্রী অপু শাকিবের বাড়িতে যাতায়াত করেন। অভিনেতার মা ও বোনের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তার। শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে চারপাশে যে জল্পনা, সেই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুললেন অপু বিশ্বাশ।

    অপু বলেন, ‘শাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে, তিনি নিজেই বলবেন। তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন। তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত।’

    বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, ছেলে জয়কে বিদেশে পড়াশোনা করতে পাঠাচ্ছেন তিনি। তবে কি শাকিবের বিয়ের খবর আঁচ করতে পেরেই এ সিদ্ধান্ত? 

    আরও পড়ুন: 

    অপু বলেন, ‘শাকিব শুধু বাংলাদেশের সব থেকে বড় তারকা নন। তিনি আন্তর্জাতিক মানের তারকা, বুদ্ধিমান মানুষ। আমার ও শাকিবের যেহেতু সন্তান রয়েছে, তাই সম্পর্ক থেকেই যায়। একসময় আমার তরফে জয়ের পরিচয় দিতে সংবাদমাধ্যমের সাহায্য নিতে হয়েছিল। সেই সময় পরিস্থিতি তেমনই ছিল। তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বচ্ছন্দবোধ করি না। দীর্ঘ ৯ ছরের সম্পর্ক আমাদের। ওর পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তা তো ছিন্ন হওয়ার নয়! আর এ মুহূর্তে, বিশেষত ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই ওকে বাইরে পাঠাচ্ছি।’

    বিনোদন ডেস্ক