Home / Entertainment / Others / স্টারগল্পে অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান

স্টারগল্পে অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান

আলোচিত সেলিব্রেটি টকশো ‘স্টারগল্প’ আবারও ফিরেছে নতুন পর্ব নিয়ে। অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে অতিথি হয়েছেন দুই গুণী তারকা— বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের শক্তিমান শিল্পী তারিক আনাম খান। তাদের সঙ্গে আলাপচারিতায় ছিলেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল।

এই আড্ডায় উঠে এসেছে দুই কিংবদন্তির শিল্প, সংস্কৃতি ও জীবনের নানা অনাবিষ্কৃত গল্প। তারা শৈশবের স্মৃতি, শিল্পজীবনের চড়াই-উৎরাই, প্রেরণাদায়ী অভিজ্ঞতা এবং সমাজের নানা অসঙ্গতি নিয়ে খোলামেলা কথা বলেছেন।

অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু এবং সার্বিক পরিকল্পনায় ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান। সেট ডিজাইন, নির্মাণশৈলী ও ঘরোয়া পরিবেশে আলাপচারিতা এই শোকে দিয়েছে ভিন্নমাত্রা।

পান্থ আফজাল বলেন, স্টারগল্প শুধুমাত্র বিনোদন নয়, বরং এটি নান্দনিক দলিল, যেখানে তারকারা উন্মোচন করেন তাদের অন্তর্জগৎ।

এবারের অনুষ্ঠানের উপহার স্পন্সর ছিল স্টেপ ফুটওয়্যার ও সাতকাহন। খুব শিগগিরই এটি দেখা যাবে গ্লামআর্টস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

পান্থ আফজাল এর আগেও ‘কাম টু দ্য পয়েন্ট’, ‘প্রেক্ষাগৃহ’, ‘আড্ডা’, ‘শোবিজ টক’ ও ‘স্টারবাজ’-এর মতো একাধিক জনপ্রিয় সেলিব্রেটি শো উপস্থাপনা করেছেন। সাংবাদিকতা ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি পেয়েছেন আইকনিক স্টার অ্যাওয়ার্ড, ট্র্যাব অ্যাওয়ার্ড, এজেএফবি অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা। 

যুগান্তর প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *