Home / Entertainment / Others / আফতাবের মৃত্যুতে যা বললেন নুহাশ

আফতাবের মৃত্যুতে যা বললেন নুহাশ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদের মৃত্যুতে বিভিন্ন কবি-সাহিত্যিকদের মধ্যে শোক বয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন হুমায়ূন আহমেদ ও গুলতেকিন খানের ছেলে নুহাশ হুমায়ূন।

rnrn

মঙ্গলবার নুহাশ হুমায়ূন ফেসবুকে লেখেন, চার মাসেরও বেশি আগে একাধিকবার স্ট্রোক হয় তার। এরপর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বাইরে এসেছেন, ফের আইসিইউতে গেছেন। কথা বলার ক্ষমতাও হারিয়েছিলেন। নড়াচড়ার মতো সক্ষমতাও ভালোভাবে ছিল না তার। আশা করি শেষ অবদি কিছুটা শান্তি পেয়েছেন।

rnrn

তিনি আরও লেখেন, আফতাব চাচা ও আমার মা চার বছরেরও বেশি সময় ধরে বিবাহিত ছিলেন। তাকে ‘সৎবাবা’ বললে আমাদের মধ্যকার সম্পর্ক স্পষ্ট হবে না। তিনি ছিলেন আমার কাছে পরিবার, একজন প্রিয় বন্ধু এবং একইসঙ্গে আমার সৃষ্টিশীল কাজের একজন সহযোগী। তিনি ছিলেন আমার প্রথম টেলিভিশন কাজের গীতিকার।

rnrn

নুহাশ আরও লেখেন, আমার সদ্য প্রচার হওয়া ধারাবাহিক ‘ষ’তে আমার সহলেখক ছিলেন। গত কয়েক মাসে আমি হাসপাতালের অনেক ফরম পূরণ করেছি। সেখানে সম্পর্কের জায়গায় আমি ‘ছেলে’ লিখেছি। সেটি কেবলই সরাসরি হৃদয় থেকে লিখেছি। তিনি একজন কবি, পারিবারিক মানুষ, ব্যক্তি ও পেশাজীবনে নানা ভূমিকা পালন করেছেন।

rnrn

সবশেষ নুহাশ লেখেন, ইউএনডিপির তার একজন সহকর্মী তার পরিচয় উপস্থাপন করেছেন এভাবে—সৎ, বিচক্ষণ, কথায় রসিকতার ছোঁয়া এবং কবিতা ও জীবন উভয় ক্ষেত্রে বাঙালি রোমান্টিকতার ছোঁয়া একজন শেকিসপিয়ারীয়। তার জন্য সবাই প্রার্থনা করবেন। তার শুভাকাঙ্ক্ষী, পরিবার এবং ছেলে আবরারকে ভালোবাসা জানাই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *