Home / Entertainment / ৮ কোটির গাড়ি কিনে ‘রেঞ্জ’ বেড়ে গেল কার্তিকের

৮ কোটির গাড়ি কিনে ‘রেঞ্জ’ বেড়ে গেল কার্তিকের

মোটরসাইকেল ও গাড়ির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের। তার সংগ্রহে রয়েছে বেশ কিছু সুপারবাইক ও গাড়ি। এবার অভিনেতার গ্যারেজে যুক্ত হলো বিলাসবহুল নতুন একটি গাড়ি। গাড়িটি কিনে বেশ উচ্ছ্বসিত কার্তিক। এ নিয়ে তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন।

rnrn

তাতে দেখা যায়, পোষ্য কুকুর নিয়ে ক্যাজুয়াল পোশাকে রেঞ্জ রোভার গাড়িতে শুয়ে ফ্রেমবন্দি হয়েছেন কার্তিক আরিয়ান।

rnrn

সেখানে ক্যাপশন জুড়েছেন— আমাদের রেঞ্জ এবার বেড়ে গেল। 

rnrn

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কার্তিক আরিয়ান কালো রঙের যে গাড়ি কিনেছেন এটি রেঞ্জ রোভার এসভি মডেলের। বর্তমানে এ গাড়ির মূল্য ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৯৮ লাখ টাকার বেশি)।

rnrn

কার্তিক আরিয়ান অভিনীত সর্বশেষ সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কিয়ারা আদভানি। সমীর বিদ্যানস পরিচালিত এ সিনেমা গত বছরের ২৯ জুন মুক্তি পায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *