Home / Entertainment / ৮৩ বছর বয়সে বাবা হলেন আল পাচিনো

৮৩ বছর বয়সে বাবা হলেন আল পাচিনো

চতুর্থ সন্তানের বাবা হয়েছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো। ৮৩ বছর বয়সি এ অভিনেতার বান্ধবী নুর আলফাল্লাহ প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তারা সদ্যোজাত ছেলেসন্তানের নাম রেখেছেন রোমান পাচিনো।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, গত মে মাসের শেষের দিকে সন্তান আসার সুখবর দিয়েছিলেন গডফাদারখ্যাত এই অভিনেতা। গত বছর নিজের ৮২তম জন্মদিনে প্রথমবার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় পাচিনোকে। নুর আলফাল্লাহ পেশায় সিনেমার প্রযোজক।

আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। পাচিনো ও জ্যান ট্যারান্টের সন্তান জুলি। তার আরও এক সাবেক প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলো জন্ম দিয়েছেন যমজ সন্তান অ্যান্টন ও অলিভিয়ার।

‘গডফাদার’ সিরিজ ছাড়াও আল পাচিনো অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’সহ হলিউডের একাধিক কালজয়ী সিনেমায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *