Home / Entertainment / ১৯০০ কোটি নিয়ে আরও চাই, কারিশমাকে বিষোদগার

১৯০০ কোটি নিয়ে আরও চাই, কারিশমাকে বিষোদগার

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তার ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ। সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং সেই সঙ্গে বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? সেটা নিয়েই গোল বেঁধেছে কাপুরদের অন্দরমহলে। 

সদ্য বাবার সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কারিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান। আদালতে সৎমা প্রিয়া সচদেবের বিরুদ্ধে জাল দলিল-নথি তৈরির অভিযোগ তুলেছিলেন তারা। এবার সেই অভিযোগের পালটা জবাব দিলেন প্রিয়া সচদেব কাপুর। যিনি সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী এবং মৃত্যুর দিন পর্যন্ত তার সঙ্গেই ছিলেন।

দিল্লি উচ্চ আদালতে প্রিয়ার হয়ে মামলা লড়ছেন আইনজীবী রাজীব নায়ার। অন্যদিক কারিশমা কাপুর ও তার দুই সন্তানের আইনজীবী মহেশ জেঠমালানি। উভয় পক্ষই এবার সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে মুখোমুখি। প্রিয়ার আইনজীবী রাজীব বলেন কারিশমার দুই সন্তান সামাইরা ও কিয়ানকে কোর্টে দ্বারস্থ হওয়ার ঠিক আগের দিনই ঠাকুমা রানি কাপুরের ট্রাস্ট থেকে ১৯০০ কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করা হয়েছে। তাতেও ওরা সন্তুষ্ট নন। আর কত চাই? তিনি বলেন, তাই আদালতে এটা বলা ঠিক নয় যে, আপনারা কিছুই পাননি। জানি না আর কতটা সম্পত্তি পেলে সেটা ওদের জন্য যথেষ্ট হতে পারে।

এখানেই শেষ নয়, প্রিয়ার তরফে তার আইনজীবী কারিশমাকে মনে করিয়ে দেন, ডিভোর্সের পর থেকে ১৫ বছর আপনাকে দেখা যায়নি। সঞ্জয় সদ্য পোলো খেলতে গিয়ে মারা গেছেন। একটু সংবেদনশীল হোন। তিনি বলেন, সঞ্জয় কাপুরের বিধবা হওয়া সত্ত্বেও কেন ব্রাত্য থাকবেন প্রিয়া?

অন্যদিকে কারিশমার সন্তানদের পিটিশনে উল্লেখ করা হয়েছে— জুলাই মাসের এক পারিবারিক মিটিংয়ে আচমকাই (২১ মার্চ) লিখিত উইল প্রকাশ্যে আনেন প্রিয়া সচদেব। যেখানে সম্পত্তি দখলের স্পষ্ট অভিপ্রায় রয়েছে ওর, সেটা বোঝাই গিয়েছিল। উভয় পক্ষের আইনজীবীর কথা শুনে শেষমেশ বিচারপতি জ্যোতি সিংয়ের নেতৃত্বাধীন বেঞ্চ প্রিয়া সচদেবকে ৯ অক্টোবরের মধ্যে সঞ্জয়ের সব স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *