Home / Entertainment / ১০ বছর আগেই সংসার সাজাতে চেয়েছিলেন ক্যাটরিনা

১০ বছর আগেই সংসার সাজাতে চেয়েছিলেন ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন। অথচ ১০ বছর আগেই নাকি সংসার সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। পরিবার, স্বামী, সন্তান— এ বিষয়গুলোকে তিনি বিশেষ মর্যাদা দেবেন বলেও জানিয়েছিলেন। 

সেই সময় ক্যাটরিনা বলেন, অন্য রকমের ভাবনাচিন্তা অনেকের থাকতেই পারে। কিন্তু আমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বিয়ে করার স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। আমি এমনই। অভিনেত্রী আরও জানিয়েছিলেন, একটি সন্তানের জন্য মা ও বাবা উভয়েরই অবদান থাকে। তাই বিয়ের পর স্বামীর সঙ্গে মিলে সন্তানকে বড় করতে চান তিনি।

অবশেষে সামাজিক মাধ্যমে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি জানিয়েছেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। তাদের সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। তারা লেখেন— আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ। এরপরই অভিনেত্রীর ছবিতে শুভেচ্ছাবার্তায় ভরে যায়। জানা গেছে, অক্টোবরেই ভূমিষ্ঠ হবে সন্তান।

এর আগে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনা তৈরি হয়েছিল— মা হচ্ছেন ক্যাটরিনা। সেই সময় দীর্ঘদিন লন্ডনে ছিলেন অভিনেত্রী। তবে গত কয়েক মাসে সেই জল্পনা আরও ঘনীভূত হয়। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সব জল্পনা পরিষ্কার করলেন এ তারকা দম্পতি। 

উল্লেখ্য, গত দুই বছর ধরে অভিনয় জগৎ থেকে দূরে আছেন ক্যাটরিনা কাইফ। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে তাকে। নয়তো তীর্থস্থানে দেখা গেছেন তিনি। বিয়ের পর থেকে বারবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর উঠে এসেছে। কিন্তু সম্প্রতি সেই জল্পনা যেন আরও জোরদার হয়।

ক্যাটরিনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মেরি ক্রিসমাস’। সেই সিনেমায় অভিনয় প্রশংসিত হয়েছিল তার। বর্তমানে নিজের প্রসাধনীর ব্যবসাও সামলাচ্ছেন অভিনেত্রী। সূত্রের খবর— সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন ক্যাটরিনা কাইফ। সন্তানের সঙ্গে থেকে তার দেখাশোনা করবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *