Home / Entertainment / ‘হেরা ফেরি-৩’ এ কেন নেই ‘বাবু ভাইয়া’

‘হেরা ফেরি-৩’ এ কেন নেই ‘বাবু ভাইয়া’

ঘটনা ২০০০ সালের। প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ বক্স অফিসে দারুণ সাফল্য পায়। ২০০৬ সালে আসে ‘ফির হেরা ফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর এবার তৈরি হচ্ছে তৃতীয় পর্ব। তবে নির্মাতাদের তরফে এখন পর্যন্ত সিনেমা, গল্প কিংবা কাস্টিং নিয়ে কোনো ঘোষণা আসেনি।

এর মধ্যেই জানালেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল ‘বাবু ভাইয়া’ আর তৃতীয় কিস্তিতে নেই। ‘হেরা ফেরি’ সিনেমায় রাজু, ঘনশ্যাম, আর বাবু ভাইয়া। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা ও কৈশোর।

নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এই ফ্র্যাঞ্চাইজিতে তিনি আর থাকছেন না। কী সেই মতভেদ, তা জানা না  গেলেও ভক্তদের জন্য এ খবর একরকম হৃদয়ভাঙা।

তাই ‘হেরা ফেরি ৩’-এর ঘোষণা ছিল যেন পুরোনো বন্ধুদের সঙ্গে ফের একবার দেখা হওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এবার ঠিক তার মধ্যেই ছেদ টানলেন ‘বাবু ভাইয়া’। তিনি এবারের ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না।

সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা পরেশ রাওয়াল জানালেন, নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এই ফ্র্যাঞ্চাইজিতে তিনি আর থাকছেন না। কী সেই মতভেদ, তা জানা না  গেলেও ভক্তদের জন্য এ খবর একরকম হৃদয়ভাঙা।

কারণ রাজু ও শ্যামের মধ্যে যিনি ভারসাম্য রাখতেন, হাসির গতি নির্ধারণ করতেন, তিনি হচ্ছেন—বাবু ভাইয়া। তার উপস্থিতি ছাড়া ‘হেরা ফেরি’-র ঘর যেন অসম্পূর্ণ থেকে যায়।

এখন প্রশ্ন উঠছে—কে হবেন বাবু ভাইয়া? আদৌ কি কারও পক্ষে সম্ভব সেই ছায়ামূর্তিকে পূর্ণতা দেওয়ার? অনেক ভক্ত-অনুরাগী চেয়েছেন, মতভেদের বরফ গলে যাক। ফ্র্যাঞ্চাইজি ফিরে পাক তার মূল তিন মুখকেই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *