Home / Entertainment / হৃতিকের সঙ্গে প্রেম করে কপাল পুড়ল সাবার

হৃতিকের সঙ্গে প্রেম করে কপাল পুড়ল সাবার

গত দুই বছর ধরে গায়িকা ও অভিনেত্রী সাবা আজ়াদের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। খ্যাতনামা এ তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে, সফদর হাসমির ভাইঝি। ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্যমঞ্চে। তবু এই খ্যাতনামা তারকার প্রেমিকা হওয়ার মাসুলই যেন গুনতে হলো সাবাকে।

rnrn

তিনি অভিযোগ করেছেন— হৃতিকের প্রেমিকা হওয়ার পর থেকে কাজ পাচ্ছেন না তিনি। হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে থেকেই প্রায় এক দশক ধরে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করতেন। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন। এ ছাড়া সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন সাবা।

rnrn

তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গেছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামি তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের কি প্রয়োজন।

rnrn

এসব কারণে ক্ষোভ প্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাবা লেখেন, গত এক দশক ধরে যে কাজ করে নিজের বাড়ি ভাড়া মিটিয়েছি, অন্ন সংস্থান করেছি এখন সেই কাজ পেতেই কষ্ট পেতে হচ্ছে। কোনো খ্যাতনামা মানুষের কিংবা সফল ব্যক্তির প্রেমিকা মানেই তার নিজস্ব উপার্জনের প্রয়োজন নেই— এমন মানসিকতা থেকে ঠিক কবে নিষ্কৃতি পাব আমরা!

rnrn

সাবা প্রশ্ন তুলে লিখেছেন, আমরা কোন অন্ধকার যুগে বাস করছি। একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে, সেটাকে হেয় করা হচ্ছে। আমি স্পষ্ট বলছি— এখন পর্যন্ত আমি নিজের টাকায় জীবনযাপন করছি। নিজের ক্যারিয়ারকে ভালোবাসি। যে কাজটা করি সেটা পছন্দের। যদিও লোকে ভাবে আমার সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তাভাবনা বদলাবে না।

যুগান্তর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *