Home / Entertainment / হুমকি তোয়াক্কা না করে হায়দরাবাদে শুটিংয়ে ভাইজান

হুমকি তোয়াক্কা না করে হায়দরাবাদে শুটিংয়ে ভাইজান

বলিউডের জনপ্রিয় সুপারস্টার সালমান খান আবার আলোচনায়। আসন্ন ছবি ‘সিকান্দার’ ২০২৫ সালের ঈদে মুক্তি পেতে চলেছে। এ ছবির শুটিং শুরু হচ্ছে হায়দরাবাদের ঐতিহাসিক তাজ ফলকনুমা প্যালেসে, যা ভাইজানের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এই প্রাসাদে সালমানের বোন অর্পিতা খানের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল, তাই এখানে কাজ করার সময় তার একটি আবেগপূর্ণ স্মৃতি জড়িয়ে আছে।

শুটিং শুরুর আগেই সালমানের নিরাপত্তা দল শুটিং স্পটে পৌঁছে গেছে। সেখানে ইতোমধ্যে তাজ ফলকনুমা প্যালেসে স্থানটি খতিয়ে দেখেছেন নিরাপত্তাকর্মীরা। আজ (৪ নভেম্বর) থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। এর আগে গতকাল রোববার ভাইজান সকালে হায়দরাবাদে পৌঁছান।

ভাইজানের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বেশ কিছু দিন ধরে সালমান খান আইনজীবী লরেন্স বিশ্নোইয়ের কাছ থেকে মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছেন। এ পরিস্থিতিতে সালমানের নিরাপত্তাব্যবস্থা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

‘সিকান্দার’ ছবিতে সালমান খানের পাশাপাশি আরও কিছু তারকা অভিনয় করছেন। এ ছবিতে আছেন রাশমিকা মান্দান্না, সুনীল শেঠি ও কাজল আগরওয়াল। এদের উপস্থিতি ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। তাজ ফলকনুমা প্যালেসের শুটিংয়ে অন্য অভিনেতারাও পৌঁছেছেন এবং তাদের প্রস্তুতির কাজ চলছে।

সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কারণে তার টিম প্যালেসে পৌঁছানোর আগেই পুরো স্থানটি পরিদর্শন করেছে। সেখানে নিরাপত্তার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো অঘটন না ঘটে।

এদিকে সালমান খান বর্তমানে ‘সিংহাম এগেইন’ ছবির জন্যও শিরোনামে রয়েছেন, যেখানে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। রোহিত শেঠির এ ছবিটি ১ নভেম্বর মুক্তি পেয়েছে, এবং এতে সালমানের উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে।

প্রসঙ্গত, সালমানের বারবার খুনের হুমকির পরিস্থিতিতে তার নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে। বিগ বস সিজেন ১৮-এর শুটিং সেটে বেশ কিছু নিয়মাবলি তৈরি করা হয়েছে। যেমন আধার কার্ড যাচাইয়ের পরেই লোকেদের প্রবেশ এবং শুটিং শেষ না হওয়া পর্যন্ত সব ক্রু, সদস্যদের সাইটে থাকতে হবে। পাশাপাশি সেটে ৬০ জনের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *