হানিমুন সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া গেলেন ফারিণ

Written by

in

বিয়ের পর হানিমুনে মালদ্বীপ গিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মাত্র চার দিনেই শেষ করেন তার হানিমুন পর্ব। কাজের ব্যস্ততার কারণেই সংক্ষিপ্তভাবে সারলেন হানিমুন। 

গণমাধ্যমকে এ বিষয়ে তিনি বলেন, ১৩ আগস্ট মালদ্বীপে গিয়েছিলাম। মাত্র চার দিন ছিলাম। সুন্দর সময় কেটেছে আমাদের। আরও বেশি দিন থাকার ইচ্ছা ছিল। কিন্তু আমার শুটিংয়ের ব্যস্ততা, রাফিদেরও যুক্তরাজ্যে ফেরার তাড়া আছে। আগামী মাসে চাকরিতে যোগ দেবে সে। সব মিলিয়ে খুব অল্প সময় পেয়েছি হানিমুনে। তার পরও কাজের চাপের মধ্যে কিছুটা সতেজ হয়ে ফিরলাম।

সেখান থেকে ফিরেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেন ফারিণ। দুটি ওয়েব ফিল্মের শুটিংয়ের জন্যই তার এই অস্ট্রেলিয়া সফর। 

ফারিণ বলেন, সেখানে শিহাব শাহীনের দুটি ওয়েব ফিল্মের শুটিং হবে। আগেই শিডিউল দেওয়া ছিল ওয়েব ফিল্ম দুটির। শিহাব ভাই আগেই চলে গেছেন। হানিমুন সংক্ষিপ্ত করে আমিও যাচ্ছি। চলতি মাসের পুরোটাই শুটিং হবে। আগামী মাসে দেশে ফেরার কথা। 

মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া ১২টি সিনেমার একটি হচ্ছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এর একটি নির্মাণ করছেন শিহাব শাহীন। অস্ট্রেলিয়া এটির শুটিং করতেই উড়াল দিলেন ফারিণ। এতে ফারিণের বিপরীতে থাকবেন সংগীতশিল্পী প্রিতম আহমেদ। 

আট বছর প্রেমের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ। গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ হয় তাদের। ফারিণের স্বামী দেশের বাইরে একটি কোম্পানিতে কর্মরত আছেন। 

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। অল্প সময়েই তিনি প্রশংসা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে টালিউডের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছে ফারিণের।

বিনোদন প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *