Home / Entertainment / হাতে হাত রেখে কনসার্টে, কার প্রেমে মজেছেন ডিম্পল কুইন

হাতে হাত রেখে কনসার্টে, কার প্রেমে মজেছেন ডিম্পল কুইন

ছিপছিপে চেহারার গড়ন, সেই সঙ্গে চোখে পড়ার মতো উচ্চতা। টালিউডের অনেকে তাকে আবার ‘ডিম্পল কুইন’ বলে ডাকেন। প্রথম সিনেমায় নায়িকাকে দেখে অনেকেই বলেছিলেন— তিনি লম্বা রেসের ঘোড়া। ক্যারিয়ারের অল্প সময়ে তিনি কাজের মাধ্যমে কতটা ছাপ ফেলেছেন, তা নিয়ে ধন্দ থাকলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে হয়েছে বিস্তর কাটাছেঁড়া। আলোচনা যাই হোক না কেন, নায়িকা কোনো দিনই বিতর্কে মুখ খোলেননি। বরং চুপ থাকাই শ্রেয় মনে করেছেন।

তাই তো টালিপাড়ায় কান পাতলে আবারও তার নতুন প্রেমের গুঞ্জন শোনা যায়। এতদিন শোনা যাচ্ছিল তিনি প্রেম করছেন কোনো এক বড় অফিসারের সঙ্গে। সেই প্রেম ভেঙেছে কিনা তা যদিও জানা যায়নি। তবে অভিনেত্রীকে ইদানীং ইন্ডাস্ট্রির অন্য একজনের সঙ্গে আনাচে-কানাচে দেখা যাচ্ছে। সেই ব্যক্তি অবশ্য কোনো নায়ক, প্রযোজক কিংবা পরিচালক নন। ডিম্পল কুইনের মন নাকি মজেছে টালিউডের এক অভিনেত্রীর সহকারীর সঙ্গে। তার সঙ্গেই নাকি বিভিন্ন ক্যাফে, রেস্তোরাঁ ও নাইটক্লাব থেকে কনসার্ট— সর্বত্র হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আদৌ তারা সম্পর্কে আছেন কিনা সেই উত্তর অধরা। তবে নিন্দুকেরা বলছেন— একে অপরের সঙ্গ নাকি বেশ উপভোগ করছেন তারা।

নাইটক্লাব কিংবা পার্টিতে এতটাই পরস্পরের প্রতি বুঁদ, বাকি পৃথিবীর কোনো খবরেই তাদের কোনো আগ্রহ নেই। যদিও এই প্রথম নয়, এর আগে টালিপাড়ার একাধিক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছে তার। ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে যতই আলোচনা হোক, নায়িকার হাসিতে কিন্তু মজে অনেকেই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *