
‘আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা আরও ছবি দেখছেন। আমার ছবিটাও দেখেন। দেখার পর যদি ছবিটা ভালো লাগে তা হলে একটু বলবেন, ছবিটা ভালো হয়েছে। এই অনুরোধ দর্শকদের প্রতি আমার। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি— আজ হল পাইনি বলে ছবিটি আপনাদের দেখাতে পারছি না।’
rnrn
কাঁদতে কাঁদতে দুই হাত জোড় করে এসব কথা বলেন অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার প্রযোজক ও পরিচালক সোলায়মান আলী লেবু।
rnrn
এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটির বাণিজ্যিক অবস্থান রয়েছে ৮ নম্বরে। সপ্তাহ ঘোরার আগেই বলা যায় সুপার ফ্লপ।
rnrn
‘প্রেম প্রীতির বন্ধন’ একটি বড় বাজেটের ছবি। খরচ হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকার মতো। যার গানগুলোর পেছনেই গেছে ৬০ লাখের বেশি। আর এখন পর্যন্ত টাকা উঠেছে মাত্র ৫ লাখ!
rnrn
সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, অপু-জয়ের সিনেমাটি এখন চরম লোকসানের মুখে! আর সে কারণে হাউমাউ করে কেঁদেছেন প্রযোজক ও পরিচালক সোলায়মান আলী লেবু। এ পরিচালক সবাইকে আহ্বান জানালেন তার সিনেমাটি দেখার।
rnrn
তার ভাষ্য, ‘আমরা ঠিকমতো হল পাইনি। দর্শকরাও ভালো গল্পের একটি ছবি দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। যারাই ছবিটি দেখছেন, তারাই এর প্রশংসা করছেন। বলছেন, ভালো হয়েছে। আশার কথা হচ্ছে— আগামী সপ্তাহ থেকে ছবিটি ২৫টি সিনেমা হলে চলার কথা রয়েছে। আশা করি, আগামীতে এর সংখ্যা আরও বাড়বে।’
rnrn
উল্লেখ্য, ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।
বিনোদন প্রতিবেদন





