Home / Entertainment / হাজার হাজার কোটি টাকার মালিক বচ্চন, খান আলুর চিকলা

হাজার হাজার কোটি টাকার মালিক বচ্চন, খান আলুর চিকলা

অমিতাভ বচ্চন হলেন ভারতের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। বলিউডে শাহেনশাহ হিসেবে পরিচিত বচ্চন তার পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ২০০টির অধিক ছবিতে অভিনয় করেছেন। 

বলিউডের বড় তারকা হিসেবে তার রয়েছে সম্পদের পাহাড়। তার স্ত্রী জয়া বচ্চনও বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে অন্যতম। গত বছর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতির সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি রুপি। তাদের দুই সন্তান শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন। 

এখনো প্রতি মাসে ৩০ কোটি রুপি আয় করেন অমিতাভ। অন্যদিকে জয়ার মাসিক আয় ৩৫ লাখ রুপি। মুম্বাইয়ে তাদের দুটি বিলাসবহুল বাংলো আছে। দেশের বাইরেও তাদের সম্পত্তি রয়েছে।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ভরা সংসার। দুই সন্তান ছাড়াও আছে পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন, নাতনি আরাধ্যা বচ্চন। মুম্বাইয়ে তাদের আরও পাঁচটি বাংলো আছে, প্রতিটি বাংলোর মূল্য ৩২ কোটির কাছাকাছি। 

বচ্চন পরিবার এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আলুর ফেলে দেওয়া খোসাকে খুবই গুরুত্ব দিয়ে খাবারের তালিকায় প্রথম সারিতে রাখে। 

শ্বেতা জানিয়েছেন, একটা জিনিস বচ্চন পরিবারের সবাই খেতে ভালোবাসেন, আর সেটা হলো ‘আলুর চিলকা’।

বচ্চনের নাতনি নভ্যা জানিয়েছেন, প্রতিটি বাড়িরই কিছু বিশেষত্ব থাকে। তবে আমি এমন কিছু জানি যা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করেন। সেটা হলো- আলুর চিকলা ভাজা। এটা আসলে বেশ সুন্দর। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *