
কয়েকদিন আগে ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি। এই পোস্টে দীপিকা সন্তান জন্মের সময়ও উল্লেখ করেছেন। এমনকি ভাবী সন্তানের নামও নাকি ঠিক করে ফেলেছেন দীপিকা-রণবীর।
rnrn
ইনস্টাগ্রাম পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ও দিয়েছেন দীপিকা। সন্তান আসতে এখনও মাস আটেক বাকি। তবু যেন তর সইছে না হবু মায়ের।
rnrn
অবশ্য এক সাক্ষাৎকারে দুজনেই বলেছিলেন, সন্তানের কথা ভাবছেন তারা। সেই সময় দীপিকা বলেন, রণবীর আর আমি শিশুদের খুব ভালবাসি। পরিবারে এক নতুন অতিথির আসার অপেক্ষা করছি। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে দীপিকা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, খুব শিগগিরই তিনি সুখবর দিতে চলেছেন। শুধু তাই নয়, রণবীর নাকি সন্তানের নামও ঠিক করে ফেলেছেন।
rnrn
দীপিকার মতোই মিষ্টি, আদুরে একটা মেয়ে চান রণবীর। নিজের মনের কথা জানিয়েছিলেন রণবীর। ছেলে হোক অথবা মেয়ে— সন্তান হলে নাম রাখবেন শৌর্যবীর সিংহ। কন্যা না কি পুত্র, রণবীর-দীপিকার ঘর আলো করে কে আসবে, সুখবর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত।
বিনোদন ডেস্ক





