Home / Entertainment / স্বামীর পা ছুঁয়ে সালাম করে কত টাকা পেলেন মাহি

স্বামীর পা ছুঁয়ে সালাম করে কত টাকা পেলেন মাহি

মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দেশের শোবিজ তারকারা তাদের ভক্তদের নানাভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের নতুন জামা পরে ছবি তুলে, কেউবা ঈদের অনুভূতি জানিয়ে স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তবে চিত্রনায়িকা মাহিয়া মাহির নিজের ঈদ পালনের গল্পটি ভিন্ন।

rnrn

শনিবার (২২ এপ্রিল) ঈদের প্রথম দিনে চিত্রনায়িকা মাহির একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

rnrn

সেখানে মাহিয়া মাহি স্বামী রাকিবের পা ছুঁয়ে সালাম করছেন, এমন একটি ছবি নিজেই ফেসবুকে দিয়ে ক্যাপশনে লিখেছেন— আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ। পরে ঈদ পালন শেষে ছবিগুলো পোস্ট করেছেন তিনি। এ সময় মাহি সন্তান কোলেও কয়েকটি ছবি পোস্ট করেন।
rnসম্প্রতি মা হয়েছেন এ অভিনেত্রী। মার্চের শেষভাগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *