Home / Entertainment / স্বপ্নপূরণ হয়ে গেলে বিদেশ চলে যাবো: সালমান মুক্তাদির

স্বপ্নপূরণ হয়ে গেলে বিদেশ চলে যাবো: সালমান মুক্তাদির

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির দেশছাড়ার পরিকল্পনা করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই তিনি দেশছাড়ার পরিকল্পনার কথা জানান।

দেশছাড়া প্রসঙ্গে তিনি বলেন, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি— যখন আমার সব শখ, স্বপ্নপূরণ হয়ে যাবে, তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।

আবেগ নয়, বরং বাস্তবতার দিয়েই চিন্তা করে বলেছেন বলেও জানান এ ইউটিউবার। সালমান মুক্তাদির বলেন, এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন— বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে, সেটিও করব।

এ ইউটিউবার বলেন, আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাআল্লাহ।

সালমান বলেন, আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না, তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনো দেশ নিয়ে কথা বলব না।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *