Home / Entertainment / সে তো এখন পরিবারেরই অংশ: শাকিব প্রসঙ্গে বুবলী

সে তো এখন পরিবারেরই অংশ: শাকিব প্রসঙ্গে বুবলী

‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীর। শনিবার বিকালে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে টিজারটি প্রকাশ করা হয়, যেখানে বুবলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

rnrn

টিজার প্রকাশনা অনুষ্ঠান শেষে বুবলী কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে। 

rnrn

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম টালিউড ফোকাস কলকাতা বুবলীর কাছে জানতে চায়— কলকাতায় প্রথম সিনেমায় অভিনয়ের আগে শাকিব থেকে কোনো পরামর্শ বা উপদেশ তিনি নিয়েছেন কিনা? 

rnrn

এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরে। তার মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন-শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তার সঙ্গেই তো কাজ করেছি, আর এখন তো পরিবারের অংশ। 

rnrn

শাকিব খান সিনেমার পোস্টার আর টিজার দেখেছেন প্রশ্নে বুবলীর উত্তর, ‘টিজার তো মাত্রই রিলিজ হলো, তিনি পোস্টার দেখেছেন এবং তিনি ভীষণই পজিটিভ, উনি কাজের ব্যাপারে সব সময় ইতিবাচক থাকেন।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *