সেলেনার সঙ্গে জ্যাকুলিনের ছবি ভাইরাল, নানা প্রশ্ন!

Written by

in

মার্কিন তারকা ও সংগীতশিল্পী সেলেনা গোমেজের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে অবশ্য আরও অনেকে রয়েছেন। দুই প্রান্তের দুই তারকার এই সম্মিলন নিয়ে চলছে নানা প্রশ্ন-জিজ্ঞাসা।

rnrn

জ্যাকুলিন ফার্নান্দেজ ২১৫ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত। এ কারণে দুই বছরের বেশি সময় ধরে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল এই অভিনেত্রীর বিরুদ্ধে। তবে গেল আগস্টে দিল্লির একটি আদালত থেকে বিদেশ যাত্রার অনুমতি মেলে তার। দীর্ঘ দিন পর বলিউড অভিনেত্রীর এই বিদেশ যাত্রাতেই তার সঙ্গে দেখা মিললো মার্কিন তারকা সেলেনা গোমেজের।

rnrn

পিঙ্কভিলা সূত্রে জানা যায়, সম্প্রতি পোস্ট করা তাদের সেই ছবি নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে। অবশ্য ছবিতে জ্যাকুলিন ও সেলেনার পাশাপাশি আরও অনেককেই দেখা যাচ্ছে। কিন্তু কেন একসঙ্গে বলিউড ও হলিউডের এই দুই তারকা? 

rnrn

এ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জ্যাকুলিন ভক্তদের মনে। তাহলে তারা কি একত্রে হলিউডের কোনো প্রজেক্টে যুক্ত হচ্ছেন? তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি জ্যাকুলিন।

rnrn

এদিকে ছবিতে থাকা ক্যারোলিন ফ্র্যাঙ্কলিন নামক এক নারী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘তুস্কানি মেমস’।

rnrn

এ থেকেই ধারণা করা হচ্ছে যে, ইতালির তুস্কানিতে এই ছবিটি ক্যাপচার করা হয়েছে। 

rnrn

ভক্তদের অনেকেই ছবির কমেন্ট বক্সে শুভ কামনা জানাচ্ছেন। কেউ লিখেছেন, ‘সুন্দর তুস্কানি উপভোগ করুন’। কেউ বা ছবির পোস্টে হার্ট ইমোজি দিয়েছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *